রবিবার, ১১ অক্টোবর, ২০২৬২৬ আশ্বিন, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

সাহিত্যবাংলাদেশ

১৭ বছর ধরে হচ্ছে বইমেলা যে গ্রামে !

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২২, ০:০

শেয়ার করুনঃ
১৭ বছর ধরে হচ্ছে বইমেলা যে গ্রামে !

যমুনার কোলঘেষা একটি প্রত্যন্ত গ্রাম। এ গ্রামের বইপ্রেমী তরুণ-তরুণী-যুবকরা মিলে দীর্ঘ ১৭ বছর ধরে বই মেলার আয়োজন করে আসছে। এক বা দুই দিন নয়, টানা তিন দিন ধরে চলে এ মেলা। দূর-দূরান্ত থেকে ছুটে আসেন কবি, লেখক ও বইপ্রেমীরা। সঙ্গে যুক্ত হন গ্রামের নানা শ্রেণি-পেশার মানুষও।

ফলে, বইমেলায় বাংলা ভাষা চর্চার পাশাপাশি দেশবরণ্য ব্যক্তিদের বিষয়ে জানতে পারছেন গ্রামের মানুষ।

আরও

তারেক রহমানের প্রত্যাবর্তনে শান্তিপূর্ণ অবস্থানের আহ্বান রিজভীর

তারেক রহমানের প্রত্যাবর্তনে শান্তিপূর্ণ অবস্থানের আহ্বান রিজভীর

বলছি, টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার অর্জুনা ইউনিয়নের অর্জুনা নামে প্রত্যন্ত এক গ্রামের কথা।

গ্রামটিতে প্রতিবছর ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহিদ দিবস উপলক্ষে টানা ৩ দিনব্যাপী বইমেলার আয়োজন করা হয়।

আরও

অমর একুশে বইমেলা ২০২৬-এর তারিখ নির্ধারণ

অমর একুশে বইমেলা ২০২৬-এর তারিখ নির্ধারণ

অর্জুনা গ্রামের ঐতিহ্যবাহী হাজী ইসমাইল খাঁ কারিগরি কলেজ মাঠ প্রাঙ্গণে এ মেলার আয়োজন করেন স্থানীয় অর্জুনা অন্বেষা পাঠাগার।

বইমেলা
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

মেলার আগের দিন রাতে ১২টা ১ মিনিটে কলেজের শহিদ মিনারে শহিদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

সূর্য ওঠার আগেই গ্রামের শিশু থেকে শুরু করে নানা শ্রেণি পেশার মানুষ কলেজ প্রাঙ্গণে নির্মিত শহিদ বেদীতে ফুলেল শুভেচ্ছা ও পুষ্পস্তবক অর্পণ শেষে স্থানীয় মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি ও গ্রামের কোমলমতি শিশুসহ বয়োজ্যেষ্ঠদের অংশগ্রহণে জাতীয় সঙ্গীতের মধ্যে দিয়ে জাতীয় পতাকা উত্তোলন করে।

বইমেলার উদ্বোধন করেন- হাজী ইসমাইল খাঁ কারিগরি কলেজের অধ্যক্ষ, গ্রাম পাঠাগার আন্দোলনের প্রতিষ্ঠাতা ও স্বপ্নদ্রষ্টা আবদুস ছাত্তার খান বাবু।

মেলা উদ্বোধনের দ্বিতীয় দিন মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) সরেজমিনে ঘুরে দেখা যায়, মেলাজুড়ে ছোট-বড় ১০টি স্টল। সেখানে কবি-লেখকের বইয়ের পসরা সাজানো। মেলায় তরুণ-তরুণীদের পাশাপাশি শিশু-কিশোররাও এসেছে।

মেলার আয়োজক অর্জুনা অন্বেষা পাঠাগার সূত্রে জানা যায়, ২০০৬ সাল থেকে টানা ১৭ বছর ধরে এ মেলার আয়োজন করা হচ্ছে। মেলার শুরুতে কারও তেমন সহযোগিতা না পেলেও ধীরে ধীরে মানুষের সহযোগিতা বাড়ছে। তবে এ মেলায় যে শুধু বই-ই বিক্রি হয় তা নয়, মাটির তৈরি নানা ধরনের পণ্য সামগ্রী, বাঁশ-বেতের পণ্য, খাবারের দোকান, খেলনা, নাগরদোলার ব্যবস্থাও রাখা হয়েছে।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

শুধু তাই নয়, মেলা উপলক্ষে ছড়া, কবিতা, রচনা, গল্প ও গানের প্রতিযোগিতারও আয়োজন করা হয়।

এবারের বইমেলায় ১০টি স্টল অংশ গ্রহণ করেছে। তার মধ্যে টাঙ্গাইল পাঠাগারের সাধারণ সম্পাদক কবি মাহমুদ কামালের সাধারণ গ্রন্থাগার, জয় বাংলা পাঠাগার, ভালোবাসার শূন্যতা, হাজী ইসমাইল খাঁ কলেজ, প্রসূতি, বাঁশি, সৌখিন নার্সারি, ভূঞাপুর ব্লাড ব্যাংক, গোল্ডেন মানে চুমুক, র‌্যামন নিকেতন।

বইমেলায় আসা ৫ম শ্রেণিতে পড়ুয়া সুমাইয়া আক্তার তার অনুভূতি ব্যক্ত করে বলেন, “বইমেলা আমার খুব ভালো লাগে। তাই এসেছি। ছড়া ও গল্পের বই কিনবো।”

৭ম শ্রেণির ছাত্রী রাইসা খাতুন তার অনুভূতি জানাতে গিয়ে বলেন, “শহরের বইমেলায় আমরা যেতে পারি না। তবে, শহরের বইমেলার অভাব পূরণ হচ্ছে আমাদের গ্রামের বইমেলা থেকে।”

সহপাঠীরা মিলে বইমেলায় এসেছে স্থানীয় শিক্ষার্থী সেতু খন্দকার, জেসমিন চৌধুরী, রিতু খাতুন ও রচিয়তা আক্তার। সহপাঠীরা মিলে মেলা থেকে ১০-১২টি বই কিনেছে তারা।

তবে তারা তিনদিন নয়, সপ্তাহব্যাপী বইমেলার আয়োজনের পক্ষে তাদের অভিমত দিয়েছেন।

জয় বাংলা স্টলের সোহাগ বলেন, “এ গ্রামে প্রতিবছর বইমেলা অনুষ্ঠিত হয় শুনে এবার প্রথমবারের মতো আমরা স্টল দিয়েছি। শিশু-কিশোরদের পদচারণায় মেলা প্রাঙ্গণ মুখরিত। প্রতিদিন শিশু-কিশোরদের ছড়া, কবিতা ও মুক্তিযুদ্ধের বই বেশি বিক্রি হচ্ছে। এ ছাড়া ভাষা শহিদদের নিয়ে লেখা বিভিন্ন বইও বিক্রি হচ্ছে।”

মেলা বিষয়ে অর্জুনা অন্বেষা পাঠাগারের সভাপতি অমিত হাসান (অনন্ত) এবং রাকিব খান সাধারণ সম্পাদক জানান, অর্জুনা গ্রামটি প্রত্যন্ত অঞ্চলে। অর্জুনা হাজী ইসমাইল খাঁ কারিগরি কলেজ মাঠে অর্জুনা অন্বেষা পাঠাগারের উদ্যোগে প্রতিবছর অমর একুশে বইমেলার আয়োজন করা হয়। তিন দিনব্যাপী এ বইমেলা অনুষ্ঠিত হয়। গ্রামের লোকজন ছাড়াও দূর-দূরান্তের মানুষ এতে অংশ নেন। লেখকরাও আসেন। সুন্দর পরিবেশে মেলা হয়। মেলার মাধ্যমে বাংলা ভাষার চর্চা ও দেশপ্রেমসহ ৫২’র ভাষা আন্দোলনে শহিদদের বিষয়েও জানতে পারছে সাধারণ মানুষ।”

এদিকে, হাজী ইসমাইল খাঁ কারিগরি কলেজের অধ্যক্ষ ও গ্রাম পাঠাগার আন্দোলনের প্রতিষ্ঠাতা আবদুস ছাত্তার খান বাবু বলেন, “আমি যখন ঢাকা কলেজে লেখাপড়া করি তখন ঢাকায় বইমেলা দেখে আমার মনে গ্রাম-অঞ্চলে বইমেলার স্বপ্ন জাগে। এরই অংশ হিসেবে ২০০৬ সাল থেকে টানা ১৭ বছর ধরে প্রত্যন্ত গ্রাম-অঞ্চলে বইমেলার আয়োজন করে আসছি। প্রথম দিকে গ্রামের মানুষদের তেমন কোনো সমর্থন না পেলেও বর্তমানে ব্যাপক সাড়া পাচ্ছি।”

তিনি আরও বলেন “এ ছাড়া মেলায় বিভিন্ন সময়ে দেশবরণ্য ব্যক্তিদের আগমনে উৎসবমুখর হয়েছে। 

জনপ্রিয় সংবাদ

জ্বালানি নিরাপত্তায় সৌরশক্তির মহাযাত্রা, বড় লক্ষ্যে সরকার এগোচ্ছে

জ্বালানি নিরাপত্তায় সৌরশক্তির মহাযাত্রা, বড় লক্ষ্যে সরকার এগোচ্ছে

ক্যানসারের সঙ্গে লড়ে বুশরার এসএসসিতে অবিশ্বাস্য জিপিএ-৫ অর্জন

ক্যানসারের সঙ্গে লড়ে বুশরার এসএসসিতে অবিশ্বাস্য জিপিএ-৫ অর্জন

টুম্পা থেকে ইধিকা, নাম বদলেই বদলে গেল ক্যারিয়ার

টুম্পা থেকে ইধিকা, নাম বদলেই বদলে গেল ক্যারিয়ার

নির্বাচনের প্রতিটি ধাপে নারীর অংশগ্রহণ চান সিইসি

নির্বাচনের প্রতিটি ধাপে নারীর অংশগ্রহণ চান সিইসি

বাংলাদেশে স্টারলিংক চালু, উচ্ছ্বাস প্রকাশ ইলন মাস্কের

বাংলাদেশে স্টারলিংক চালু, উচ্ছ্বাস প্রকাশ ইলন মাস্কের

সর্বশেষ সংবাদ

বাংলাদেশ-নেপালের আন্দোলন থেকে শিক্ষা নিয়ে ভারতে রাজপথে নামার আহ্বান

বাংলাদেশ-নেপালের আন্দোলন থেকে শিক্ষা নিয়ে ভারতে রাজপথে নামার আহ্বান

জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবির আন্দোলনে আটক কেজরিওয়াল

জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবির আন্দোলনে আটক কেজরিওয়াল

চাকা বিচ্ছিন্ন হওয়ার পর ঢাকায় বিমানের জরুরি অবতরণ, নিরাপদে সব যাত্রী

চাকা বিচ্ছিন্ন হওয়ার পর ঢাকায় বিমানের জরুরি অবতরণ, নিরাপদে সব যাত্রী

দিল্লিতে আটক সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে, সঙ্গে দুই নেতা

দিল্লিতে আটক সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে, সঙ্গে দুই নেতা

মঠবাড়িয়ায় এলপিজি সিলিন্ডার বিক্রিতে বাড়তি দাম, কোথাও মিলছে না গ্যাস

মঠবাড়িয়ায় এলপিজি সিলিন্ডার বিক্রিতে বাড়তি দাম, কোথাও মিলছে না গ্যাস

এ সম্পর্কিত আরও পড়ুন

নজরুল পদক পাচ্ছেন আবদুল হাই শিকদার ও শবনম মুশতারী

নজরুল পদক পাচ্ছেন আবদুল হাই শিকদার ও শবনম মুশতারী

নজরুলচর্চায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সম্মাননা ‘নজরুল পদক ২০২৬’ পাচ্ছেন গবেষক ও যুগান্তর সম্পাদক কবি আবদুল হাই শিকদার এবং নজরুল-শিল্পী শবনম মুশতারী। গবেষণা ও সংগীত—দুটি ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য তাদের এ সম্মাননা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। বুধবার ১৯ আগস্ট জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মোশারফ হোসেনের সভাপতিত্বে সংশ্লিষ্ট কমিটির সভা অনুষ্ঠিত হয়।

আজ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের পঁচাশি তম প্রয়াণবার্ষিকী

আজ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের পঁচাশি তম প্রয়াণবার্ষিকী

আজ বৃহস্পতিবার ২২ শ্রাবণ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়াণবার্ষিকী। ১৩৪৮ বঙ্গাব্দের ২২ শ্রাবণ কলকাতার জোড়াসাঁকোর পৈতৃক বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দিনটি উপলক্ষে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও সাহিত্য সংগঠন নানা কর্মসূচির মাধ্যমে বিশ্বকবির স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাচ্ছে। রবীন্দ্রনাথ ঠাকুর মাত্র আট বছর বয়সে সাহিত্যচর্চা শুরু করেন। পরবর্তী সময়ে কবিতা, উপন্যাস, ছোটগল্প, নাটক, প্রবন্ধ, ভ্রমণকাহিনি, চিঠিপত্র, শিশুসাহিত্য এবং সংগীতসহ বাংলা সাহিত্যের

সোনালী কাবিন পদকে সম্মানিত কবি আবদুল হাই শিকদার

সোনালী কাবিন পদকে সম্মানিত কবি আবদুল হাই শিকদার

বাংলা সাহিত্য ও সাংবাদিকতায় অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ দেশের প্রখ্যাত কবি, সাহিত্যিক ও দৈনিক যুগান্তরের সম্পাদক আবদুল হাই শিকদারকে ‘সোনালী কাবিন পদক-২০২৬’ প্রদান করা হয়েছে। শনিবার ব্রাহ্মণবাড়িয়ায় কবি আল মাহমুদের জন্মদিন উপলক্ষে আয়োজিত তিন দিনব্যাপী স্মরণোৎসবের সমাপনী অনুষ্ঠানে তাঁর হাতে এ পদক তুলে দেওয়া হয়। বাংলা কবিতার অন্যতম শক্তিমান কবি আল মাহমুদের জন্মভূমি ব্রাহ্মণবাড়িয়ায় অনুষ্ঠিত এ স্মরণোৎসবের সমাপনী অনুষ্ঠান শহরের নিয়াজ মুহম্মদ

ভূরুঙ্গামারী বাজারে ভয়াবহ আগুনে শতাধিক দোকান পুড়ে ছাই

ভূরুঙ্গামারী বাজারে ভয়াবহ আগুনে শতাধিক দোকান পুড়ে ছাই

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে শতাধিক দোকান পুড়ে ছাই হয়ে গেছে। শুক্রবার সকাল সাতটার দিকে এই আগুনের সূত্রপাত হয়। অল্প সময়ের মধ্যেই আগুন পুরো বাজারে ছড়িয়ে পড়ে এবং ব্যাপক ক্ষয়ক্ষতি ঘটে। প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। বাজারে পোশাক, কসমেটিক্স, বইখাতা, স্টেশনারি ও জুতার দোকান বেশি থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যেই পুরো বাজার আগুনের

রিশাদ হোসেনের অভিষেক মৌসুমেই হোবার্ট হারিকেন্সের সেরা

রিশাদ হোসেনের অভিষেক মৌসুমেই হোবার্ট হারিকেন্সের সেরা

অস্ট্রেলিয়ার ঘরোয়া টি-টোয়েন্টি লিগ বিগ ব্যাশে প্রথমবারের মতো খেলার সুযোগ পাওয়া বাংলাদেশি লেগ স্পিনার রিশাদ হোসেন নিজের অভিষেক মৌসুমেই অসাধারণ পারফরম্যান্স দেখিয়ে হোবার্ট হারিকেন্সের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন। ২০২৫-২৬ মৌসুমের এই পুরস্কার ঘোষণা করেছে ক্রিকেট তাসমানিয়া। হোবার্ট হারিকেন্সের সামাজিক মাধ্যমে বুধবার (১ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করা হয়। এই পুরস্কার রিশাদের ক্যারিয়ারে বড় মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে। পুরো মৌসুমে তিনি ১৫ উইকেট