মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬১৬ বৈশাখ, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

সাহিত্য

মেডিকেলের প্রশ্নফাঁসের গুজব ছড়ালেই গ্রেফতার

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৮ মার্চ ২০২১, ১২:৪৭

শেয়ার করুনঃ
মেডিকেলের প্রশ্নফাঁসের গুজব ছড়ালেই গ্রেফতার

আসন্ন ২০২০-২১ সেশনে মেডিকেল কলেজের এমবিবিএস ভর্তি পরীক্ষা ও ডেন্টাল কলেজের ভর্তি পরীক্ষায় প্রশ্নফাঁসের গুজব ও প্রতারকচক্র থেকে শিক্ষার্থী ও অভিভাবকদের সাবধান থাকার অনুরোধ জানিয়েছে স্বাস্থ্য শিক্ষা অধিদফতর। সেই সঙ্গে এ কর্মকাণ্ডে জড়িতদের গ্রেফতার করে ডিজিটাল নিরাপত্তা আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছে অধিদফতর।

সম্প্রতি শিক্ষা অধিদফতরের পরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. এ কে এম আহসান হাবিব স্বাক্ষরিত একটি সতর্কবার্তা জারি করে এ তথ্য জানানো হয়।

আরও

কবি ফররুখ আহমদ স্মরণে বাংলা একাডেমিতে সেমিনার

কবি ফররুখ আহমদ স্মরণে বাংলা একাডেমিতে সেমিনার

সতর্কবার্তায় বলা হয়, প্রতিবছর এমবিবিএস ভর্তি পরীক্ষাকে সামনে রেখে কিছু কুচক্রীমহল, দুর্নীতিবাজ ব্যক্তি বা গ্রুপ কোচিং সেন্টারের নামে বা ব্যক্তিগতভাবে অনলাইনের বিভিন্ন মাধ্যম (ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ভাইবার ও ইমো) মাধ্যমে শতভাগ কমন সাজেশন- বলে গোপনে বড় অঙ্কের টাকা দাবি করে থাকে। মেধাবী শিক্ষার্থীদের কাছ থেকে এভাবে অর্থ হাতিয়ে নেয় প্রতারকচক্র। এ কাজ অবশ্যই জনস্বার্থের পরিপন্থী।

সতর্কবার্তায় আরও বলা হয়, মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষা সবসময়ই সর্বোচ্চ স্বচ্ছতার সঙ্গে অনুষ্ঠিত হয়ে আসছে। সর্বোচ্চ স্বচ্ছতার সঙ্গে পরীক্ষা গ্রহণের ব্যাপারে বর্তমান সরকারের ঊর্ধ্বতন নীতিনির্ধারণী মহলও সজাগ হয়েছেন। সরকারের ভাবমূর্তি রক্ষায় সকল সতর্কতামূলক ব্যবস্থা নেয়া হচ্ছে। ইতোমধ্যেই সকল মেডিকেল কোচিং সেন্টার বন্ধ রাখার জন্য পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের নির্দেশনায় ওভারসাইট কমিটি গঠন করা হয়েছে।

কোনো ট্যাগ পাওয়া যায়নি

https://enews71.com/storage/ads/01JR36BQSKCPE69WB8Z3TARXE3.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01JR3CX28Y9BM01PRE4TXCNDWF.jpg

আরও

রফিকুদ্দৌলা রাব্বীর কণ্ঠে ছন্দময় স্মৃতি আজও জীবন্ত: স্মরণ সভায় বক্তারা

রফিকুদ্দৌলা রাব্বীর কণ্ঠে ছন্দময় স্মৃতি আজও জীবন্ত: স্মরণ সভায় বক্তারা

https://enews71.com/storage/ads/01KE26RV3X2DEVSK9FXGRJNSKS.png

স্বাস্থ্য শিক্ষা অধিদফতরকে এ ব্যাপারে মন্ত্রণালয় সর্বদা নির্দেশনা দিয়ে যাচ্ছে। স্বাস্থ্য শিক্ষা অধিদফতর অত্যন্ত দৃঢ়তার সঙ্গে জানাতে চাই যে, সুষ্ঠুভাবে পরীক্ষা গ্রহণের কার্যক্রম এগিয়ে চলেছে। ইতোমধ্যেই সকল আইন প্রয়োগকারী সংস্থাকে জনস্বার্থ পরিপন্থী অনৈতিক কর্মকাণ্ড রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানানো হয়েছে। প্রশ্নপত্র ফাঁসের গুজব ছড়ালে তথ্যপ্রযুক্তি আইনের আওতায় ব্যবস্থা নেয়া হবে বলেও উল্লেখ করা হয় সতর্কবার্তায়।

কেউ গুজব ছড়ালে স্বাস্থ্য অধিদফতর/স্বাস্থ্য শিক্ষা অধিদফতরের কন্ট্রোলরুম- টেলিফোন ০২২২২২৮৫৯৩৩, ০২২২২২৯৭২৫৩ এবং মোবাইল নম্বর ০১৭৫৯১১৪৪৮৮ নম্বরে এবং আইন প্রয়োগকারী সংস্থাকে জানানোর অনুরোধ জানানো হয়। একইসঙ্গে প্রতারণার জালে পা না দিয়ে পড়াশোনায় মনোনিবেশ করে পরীক্ষায় নিজ যোগ্যতা প্রদর্শনের জন্য ছাত্রছাত্রীদের উপদেশ দেয়া যাচ্ছে বলে জানায় স্বাস্থ্য অধিদফতর।

এদিকে সারাদেশে এবার রেকর্ডসংখ্যক শিক্ষার্থী অংশগ্রহণ করছে। এ বছর এক লাখ ৮২ হাজার ৮৭৪ জন অংশগ্রহণ করছে। এই সংখ্যা গত বছর ছিল ৭২ হাজারের কিছু বেশি।

জনপ্রিয় সংবাদ

ভূরুঙ্গামারীতে পরীক্ষা কেন্দ্রে বিশুদ্ধ পানি ও চকলেট বিতরণ

ভূরুঙ্গামারীতে পরীক্ষা কেন্দ্রে বিশুদ্ধ পানি ও চকলেট বিতরণ

বড় অর্থনৈতিক চ্যালেঞ্জে পড়েছে বিএনপি সরকার: ক্রাইসিস গ্রুপের প্রতিবেদন

বড় অর্থনৈতিক চ্যালেঞ্জে পড়েছে বিএনপি সরকার: ক্রাইসিস গ্রুপের প্রতিবেদন

বরিশালে ট্রাকের ধাক্কায় ইজিবাইক চালক নিহত

বরিশালে ট্রাকের ধাক্কায় ইজিবাইক চালক নিহত

বর্তমান সরকারকে ফ্যাসিবাদী শাসনের ভূতে ধরেছে: গোলাম পরওয়ার

বর্তমান সরকারকে ফ্যাসিবাদী শাসনের ভূতে ধরেছে: গোলাম পরওয়ার

বরিশালে জাটকা অভিযানে তিন কর্মচারীর ওপর হামলা

বরিশালে জাটকা অভিযানে তিন কর্মচারীর ওপর হামলা

এ সম্পর্কিত আরও পড়ুন

রিশাদ হোসেনের অভিষেক মৌসুমেই হোবার্ট হারিকেন্সের সেরা

রিশাদ হোসেনের অভিষেক মৌসুমেই হোবার্ট হারিকেন্সের সেরা

অস্ট্রেলিয়ার ঘরোয়া টি-টোয়েন্টি লিগ বিগ ব্যাশে প্রথমবারের মতো খেলার সুযোগ পাওয়া বাংলাদেশি লেগ স্পিনার রিশাদ হোসেন নিজের অভিষেক মৌসুমেই অসাধারণ পারফরম্যান্স দেখিয়ে হোবার্ট হারিকেন্সের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন। ২০২৫-২৬ মৌসুমের এই পুরস্কার ঘোষণা করেছে ক্রিকেট তাসমানিয়া। হোবার্ট হারিকেন্সের সামাজিক মাধ্যমে বুধবার (১ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করা হয়। এই পুরস্কার রিশাদের ক্যারিয়ারে বড় মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে। পুরো মৌসুমে তিনি ১৫ উইকেট

ইসরায়েল লক্ষ্য করে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

ইসরায়েল লক্ষ্য করে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

মধ্যপ্রাচ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে। শনিবার সকালে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যৌথভাবে ইরান-এর তেহরানসহ বিভিন্ন শহরে হামলা শুরু করে বলে জানা গেছে। এর পরপরই ইসরায়েলকে লক্ষ্য করে একাধিক ক্ষেপণাস্ত্র ছোড়ে ইরান। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, দেশের দিকে আসা ক্ষেপণাস্ত্র শনাক্ত হওয়ার পর বিভিন্ন শহরে সাইরেন বাজানো হয়েছে। নাগরিকদের হোম ফ্রন্ট কমান্ডের নির্দেশনা মেনে চলার জন্য আহ্বান জানানো হয়েছে। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে জনগণকে নিরাপদ

তারেক রহমানের প্রত্যাবর্তনে শান্তিপূর্ণ অবস্থানের আহ্বান রিজভীর

তারেক রহমানের প্রত্যাবর্তনে শান্তিপূর্ণ অবস্থানের আহ্বান রিজভীর

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের দিন নেতাকর্মীদের শান্তিপূর্ণ ও শৃঙ্খলাপূর্ণভাবে অবস্থান করার আহ্বান জানিয়েছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, জনসমাগম যত বড়ই হোক না কেন, কোনো বিশৃঙ্খলা বা অরাজকতা করা যাবে না। সবাই রাস্তার দুই পাশে দাঁড়িয়ে প্রিয় নেতাকে শুভেচ্ছা জানাবেন। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (পিজি হাসপাতাল) থেকে শাহবাগ মোড় হয়ে মৎস্য ভবন

অমর একুশে বইমেলা ২০২৬-এর তারিখ নির্ধারণ

অমর একুশে বইমেলা ২০২৬-এর তারিখ নির্ধারণ

বাংলা একাডেমির উদ্যোগে আয়োজিত অমর একুশে গ্রন্থমেলা ২০২৫ সালের ১৭ ডিসেম্বর শুরু হয়ে ২০২৬ সালের ১৭ জানুয়ারি পর্যন্ত চলবে। বৃহস্পতিবার বাংলা একাডেমির শহীদ মুনীর চৌধুরী মিলনায়তনে অনুষ্ঠিত প্রস্তুতিমূলক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব মো. মফিদুর রহমান। সভায় উপস্থিত ছিলেন একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম, একাডেমির সচিব, পরিচালকবৃন্দ এবং প্রকাশক সংগঠনের কর্মকর্তারা। বৈঠকে জাতীয় সংসদ নির্বাচনকে

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলায় ট্রাইব্যুনালে সাক্ষ্যগ্রহণ শুরু

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলায় ট্রাইব্যুনালে সাক্ষ্যগ্রহণ শুরু

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় সূচনা বক্তব্য ও সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে। রোববার (৩ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ এ কার্যক্রম শুরু হয়। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনালে মামলার শুনানি চলছে। এ মামলার অপর দুই আসামি হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। মামুন নিজের দোষ স্বীকার করে রাজসাক্ষী

সর্বশেষ সংবাদ

সংসদ গ্যালারি বীরশ্রেষ্ঠদের নামে নতুনভাবে নামকরণ

সংসদ গ্যালারি বীরশ্রেষ্ঠদের নামে নতুনভাবে নামকরণ

প্রিজনভ্যান দুর্ঘটনায় আহত সাবেক প্রতিমন্ত্রী পলক

প্রিজনভ্যান দুর্ঘটনায় আহত সাবেক প্রতিমন্ত্রী পলক

বাংলাদেশ-চীন সামরিক সম্পর্ক আরও শক্তিশালী করতে উচ্চ পর্যায়ে বৈঠক

বাংলাদেশ-চীন সামরিক সম্পর্ক আরও শক্তিশালী করতে উচ্চ পর্যায়ে বৈঠক

পাহাড়ি ঢলে জামখলা খালের বাঁধ ভেঙে ফসল তলিয়ে গেল

পাহাড়ি ঢলে জামখলা খালের বাঁধ ভেঙে ফসল তলিয়ে গেল

বৃষ্টিতে ব্যাহত বোরোধান কাটা, শঙ্কায় কৃষক

বৃষ্টিতে ব্যাহত বোরোধান কাটা, শঙ্কায় কৃষক