শুক্রবার, ১ মে, ২০২৬১৯ বৈশাখ, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

লাইফস্টাইলবাংলাদেশ

জীবনের শেষ বয়সে পাপড় বিক্রির টাকায় সংসার চালান ফজলুল হক

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২৫, ০:৫২

শেয়ার করুনঃ
জীবনের শেষ বয়সে পাপড় বিক্রির টাকায় সংসার চালান ফজলুল হক

জীবনের শেষ বয়সে এসে ও জীবন যুদ্ধে হার মানতে রাজি নয় প্রায় নব্বই বছরের ফজলুল হক। শীররের চামড়া গুলো টান ধরে শুকিয়ে গেছে। বয়সের ভাড়ে কমর বাঁকা হয়ে গেছে। এরপর ও নিজে কর্ম করে হালাল পথের আয় দিয়ে বাকি জীবন কাটাতে চায় ফজলুল হক। তাই দুই হাতে পাপড় এর বস্তা নিয়ে 'লাগবে না কি পাপড় এই যে লাগবে না কি পাপড়,  মচমচে পাপড় বলে বিক্রি করছেন। 

মোঃ ফজলুল হক (৯০) দিনাজপুরের হাকিমপুর হিলি পৌরসভার মধ্যে বাসুদেবপুর(তারকাটা) এলাকার বাসিন্দা। ফজলুল হক তার দুই ছেলে এবং দুই মেয়ে রয়েছে এবং তাদের সকলের আলাদা সংসার। বাড়িতে তার প্রতিবন্ধী স্ত্রী রুনা বেগম। জীবনের শেষ বয়সে এসে কারও নির্ভরশীল বা হাত না পেতে পাপড় বিক্রির টাকায় সংসার চালায় তিনি।

আরও

গরমে ত্বক সুন্দর রাখতে যা করবেন

গরমে ত্বক সুন্দর রাখতে যা করবেন

গ্রামেগঞ্জ ও শহরে ছোট থেকে বড়দের একটি মুখরোচক খাবার হচ্ছে পাপড়। সাধারণত মেলার মাঠ, সিনেমা হলের সামনে, পূজা-পার্বনে, অস্থায়ী বাজার, খেলাধূলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান কিংবা ধর্মীয় মাহফিলস্থলে পাপড় বিক্রির ধুম পড়ে যায়।

দামে স্বস্তা এ খাবারটি স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক হলেও মুখরোচক হওয়ায় এর চাহিদার কমতি নেই। জীবনের শেষ বয়সে এসে দুই হাতে বস্তায় নিয়ে পাপড় বিক্রি করে সংসার চালায় ফজলুল হক। দীর্ঘ দিন পাপড় তৈরি করে ফেরী করে বিক্রি করে তিনি চালান অভাবের সংসার। পাশাপাশি প্রতিবন্ধী স্ত্রীকে নিয়ে বেশ সুখেই আছেন তিনি।

আরও

এসএসসি ২০০৪ বাংলাদেশের উদ্যোগে “জিরোফোর ক্রুজ কার্নিভ্যাল ২০২৫” অনুষ্ঠিত হতে যাচ্ছে

এসএসসি ২০০৪ বাংলাদেশের উদ্যোগে “জিরোফোর ক্রুজ কার্নিভ্যাল ২০২৫” অনুষ্ঠিত হতে যাচ্ছে
পাপড় বিক্রির টাকায় সংসার চালান ফজলুল হক
https://enews71.com/storage/ads/01KQAG1VP3BB73V7HDE2DKRZ1X.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

শুক্রবার (২১ ফেব্রুয়ারী) বিকেলে উপজেলা পরিষদ চত্বরে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানে ছোট, বড় বিভিন্ন ধর্ম এবং বর্ণের মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। এমন সময়ে দেখা হয় ফজলুল হক এর সাথে। বলছেন এই যে পাপড় লাগবে পাপড়, মচমচে পাপড়। মুহুর্তে তাঁর নিকট এগিয়ে গিয়ে শুনলাম তার অতীত ও বর্তমান জীবনের গল্প। 

অভাবের সংসার তেমন লেখা পড়া করতে পারে নাই। প্রথমের দিকে হিলি এলএসডি গোডাউনে বস্তা ভড়াতো এবং বস্তা সেলাই করতো এতে সুন্দর সংসার চলতো তার। দুই ছেলে এবং দুই মেয়ে বড় করে বিয়ে সাদী দিয়ে সবার এখন আলাদা সংসার। বড় ছেলে গার্মেন্টসে চাকরি করে এবং আর এক ছেলে একটি কারখানায় চাকরি করে। ছেলেরা প্রতি মাসে যে খরচের টাকা দেয় তা দিয়ে সংসার চলে না। তাই জীবনের শেষ বয়সে এসে পাপড় বিক্রি করে সংসার চালান ফজলুল হক।

তিনি অনেক আগের কথা মাটির বাড়ির দেয়াল ভেঙে পড়ে গিয়ে ছিলো আমার স্ত্রীর উপরে তখন তার কোমড়ে প্রচন্ড আঘাত পায়। চিকিৎসার জন্য নিয়ে যায় ঢাকা পঙ্গু হাসপাতালে। সেখানে মতিঝিল এলাকায় প্রায় দেড় যুগ সময় পার করেন তিনি। মতিঝিল এলাকায় ছেঁড়া, ফাটা ও টুকরো টুকরো করা টাকা কিনে নিতেন তিনি। এরপর ওই টাকা গুলো নাম্বার সহ জোড়া দিয়ে ব্যাংকে দিতো এতে প্রতি হাজারে তার ৪'শ থেকে ৫'শ টাকার মতো ব্যাংক দিতো। তা দিয়েই সংসার চলতো ফজলুল হকের। কিন্তু তার স্ত্রীর চিকিৎসার জন্য ডাক্তার যেতে বলেন ভারতের বেঙ্গালুরুর। টাকার অভাবে সেখানে চিকিৎসা নেওয়া সম্ভব হয় নাই। সেখানে চিকিৎসার ব্যায় প্রায় ৭-৮ লাখ টাকা। এতো টাকা কোথায় পাবো বলে প্রশ্ন ছোড়ে ফজলুল হক। 

রাজধানীতে বাসা ভাড়া ও সংসারের খরচ বেশি হওয়ার প্রায় বিশ বছর আগে চলে আসেন নিজ বাড়ি হিলিতে। 

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

বাড়িতে বসে তেল, ময়দা, হলুদ, ডিম, কালোজিরা ও লবণসহ বিভিন্ন মশলা দ্বারা তৈরি কার হয় এই পাপড়। তৈরি করা পাপড় প্রতিদিন দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত দুই হাতে পাপড়ের বস্তা নিয়ে বিক্রি করেন তিনি।

উপজেলা পরিষদে পাপড় কিনে নেওয়া আরিফ হোসেন নামের এক যুবক বলেন, ফজলু কাকার পাপড় খুবই মজাদার। আমি প্রায়ই জায়গায় দেখা হলেই খাই। আবার মাঝে মাঝে আমার ছেলে-মেয়ের জন্য কিনে নিয়ে যাই।

তাৎক্ষণিক উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায় এর নিকট ফজলুল হক চাচার বিষয়ে কিছু বলতেই তিনি বলেন, আমি ওনাকে আগের থেকে চিনি। আমর জানা মতে ওনি খুব ভালো মানুষ। মাঝে মধ্যে আমার অফিসে আসে আমি তাকে সাধ্যমত সহযোগিতা করি। 

পাপড় কেমন বিক্রি হয় জানতে চাইলে ফজলুল হক চাচা বলেন, প্রতিদিন ১'শ থেকে দেড়'শ পাপড় বিক্রি করি। একটি পাপড় ৫ টাকা দরে বিক্রি করায় দৈনিক প্রায় ৫'শ থেকে সাতশত টাকা বিক্রি হয়। এখন বেশি লাভ হয়না তেল সহ সব জিনিসের দাম বেশি।

তিনি আরো বলেন, আমার দুই ছেলে তাদের আলাদা সংসার তাদের ও খরচ আছে। বাড়ীতে আমার স্ত্রী (তোমার চাচী) অসুস্থ প্রতিবন্ধী মানুষ। পাপড় ভাজতে হয় গ্যাসের চুলায়। ছেলেরা যে টাকা দেয় গ্যাস সিলিন্ডার ও ঔষধ সহ টুকটাক খরচ করতে শেষ হয়। তাই কার ও কাছে হাত না পেতে নিজে পরিশ্রম করে সংসার চালায়।

সরকারি কোন সুবিধা পায় কি না এবিষয়ে জানতে চাইলে তিনি বলেন, পাও বা ১৮০০'শ টাকা কখন ও দুই মাস আবার কখনো তিন মাস পরে এলা দিয়ে কি হয় বা!

ওই দিন বাদ মাগরিব উপজেলা পরিষদের মসজিদের বাহিরে আমার সাথে দেখা হয় ফজলুল হক চাচার। আমি পাপড় নিতে চাইলে সঙ্গে সঙ্গে বলে তোমাক টাকা দেওয়া লাগবে না বা। তুমি আমার অনেক গল্প শুনলেন, ছবি তুললেন টাকা নিব না বা। আমি ৫০ টাকার নোট দিয়ে বললাম চাচা একটা পাপড় দেন বাকিটা রেখে দেন। ওনি বললেন না এতো টাকা নিবো কেন! পরে আমাকে একটি পাপড় দিয়ে ৪০ টাকা ফেরৎ দেয়। আমাদের সমাজের অনেকের ফজলুল হক চাচার কাছ থেকে শিক্ষা নেওয়া দরকার বলে আমি করি।

সর্বশেষ সংবাদ

দৌলতদিয়া ঘাট হতে আওয়ামীলীগপন্থী শ্রমিকদের বের করে দেয়ার দাবি

দৌলতদিয়া ঘাট হতে আওয়ামীলীগপন্থী শ্রমিকদের বের করে দেয়ার দাবি

শ্রমিকদের দাবি ধাপে ধাপে পূরণ হবে: এমপি নাসের রহমান

শ্রমিকদের দাবি ধাপে ধাপে পূরণ হবে: এমপি নাসের রহমান

নারী ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের বড় অগ্রগতি

নারী ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের বড় অগ্রগতি

যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান

যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান

আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে গোয়ালন্দে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে গোয়ালন্দে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

জনপ্রিয় সংবাদ

রাজনৈতিকভাবে জামায়াত নির্মূলের ডাক দিলেন বিএনপি মহাসচিব

রাজনৈতিকভাবে জামায়াত নির্মূলের ডাক দিলেন বিএনপি মহাসচিব

প্রাইজবন্ডের ১২৩তম ড্র অনুষ্ঠিত, বিজয়ী নম্বর ঘোষণা

প্রাইজবন্ডের ১২৩তম ড্র অনুষ্ঠিত, বিজয়ী নম্বর ঘোষণা

নাফ নদীতে সাত জেলে আবারো অপহরণ

নাফ নদীতে সাত জেলে আবারো অপহরণ

ধর্ম যার যার, অধিকার সবার-প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম যার যার, অধিকার সবার-প্রধানমন্ত্রী তারেক রহমান

বোতল তেল উধাও, দামে চাপে বাজার

বোতল তেল উধাও, দামে চাপে বাজার

এ সম্পর্কিত আরও পড়ুন

এসএসসি ২০০৪ বাংলাদেশের উদ্যোগে “জিরোফোর ক্রুজ কার্নিভ্যাল ২০২৫” অনুষ্ঠিত হতে যাচ্ছে

এসএসসি ২০০৪ বাংলাদেশের উদ্যোগে “জিরোফোর ক্রুজ কার্নিভ্যাল ২০২৫” অনুষ্ঠিত হতে যাচ্ছে

বাংলাদেশের অন্যতম বৃহৎ ব্যাচভিত্তিক সামাজিক প্ল্যাটফর্ম SSC 2004 Bangladesh এ বছরও আয়োজন করতে যাচ্ছে তাদের বহুল প্রতীক্ষিত অনুষ্ঠান “Zero4 Cruise Carnival 2025 (Season 05)”। দীর্ঘদিন ধরে ব্যাচভিত্তিক এই কমিউনিটি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কার্যক্রমের আয়োজন করে আসছে, আর তারই ধারাবাহিকতায় আগামী ২৪ অক্টোবর ২০২৫, সকাল ৯টা থেকে শুরু হবে এই মহোৎসব। গ্রুপটির প্রতিষ্ঠাকালীন সদস্য , শওকত হায়দার - সম্পাদক,ইনিউজ৭১ বলেন, এটি

গরমে ত্বক ঠান্ডা ও সতেজ রাখার সহজ উপায়

গরমে ত্বক ঠান্ডা ও সতেজ রাখার সহজ উপায়

গ্রীষ্মকালে ত্বক দ্রুত শুষ্ক, ফুসকুড়ি ও ক্লান্ত মনে হতে পারে। তাই গরমে ত্বক সতেজ রাখা খুবই জরুরি। ত্বকের যত্নে প্রথমে নিয়মিত পর্যাপ্ত পানি পান করতে হবে। পানি শরীর থেকে টক্সিন বের করে এবং ত্বক হাইড্রেটেড রাখে। রাতে ভালো ঘুম ত্বকের জন্য অপরিহার্য কারণ এ সময় ত্বক নিজেকে পুনরুজ্জীবিত করে। দ্বিতীয়ত, ময়েশ্চারাইজার ব্যবহার করতে হবে, বিশেষ করে হালকা ওয়াটার বেসড গুলা ভালো।

নতুন প্রজন্মের ফ্যাশনে কী চলছে এখন

নতুন প্রজন্মের ফ্যাশনে কী চলছে এখন

বর্তমান সময়ের তরুণদের ফ্যাশন ধারা আগের যেকোনো সময়ের চেয়ে অনেক বেশি বৈচিত্র্যময় ও উদ্ভাবনী। নতুন প্রজন্ম পোশাকে শুধু স্টাইল নয়, বরং স্বাচ্ছন্দ্য, পরিবেশবান্ধবতা এবং ব্যক্তিত্বের প্রকাশকেও গুরুত্ব দিচ্ছে। শহরের তরুণরা এখন আর শুধু ব্র্যান্ড দেখে পোশাক বেছে নেয় না, বরং ট্রেন্ড ও প্রয়োজন অনুযায়ী স্টাইল নির্ধারণ করে। আজকাল ছেলেদের মধ্যে বাগি জিন্স, কার্গো প্যান্ট, ওভারসাইজ টি-শার্ট এবং স্পোর্টস জ্যাকেট বেশ জনপ্রিয়।

গ্রীষ্মে লিভার সুস্থ রাখতে খাদ্যতালিকায় যা রাখবেন

গ্রীষ্মে লিভার সুস্থ রাখতে খাদ্যতালিকায় যা রাখবেন

গ্রীষ্মকালে শরীরের ভেতরে নানা পরিবর্তন ঘটে, যার প্রভাব পড়ে লিভারেও। বিশেষ করে ফ্যাটি লিভার সমস্যায় যারা ভুগছেন বা ঝুঁকির মধ্যে আছেন, তাদের জন্য খাদ্যাভ্যাসে কিছু সচেতন পরিবর্তন আনা জরুরি হয়ে পড়ে। চিকিৎসক ও পুষ্টিবিদদের মতে, লিভার ভালো রাখতে গেলে কেবল খাবারের ধরন নয়, রান্নার তেল বেছে নেওয়ার দিকেও মনোযোগ দিতে হবে। বিশেষজ্ঞরা বলছেন, অলিভ অয়েল, অ্যাভোকাডো অয়েল, ফ্ল্যাক্সসিড অয়েল, সানফ্লাওয়ার অয়েল

উদ্যোক্তাদের মিলনমেলায় নতুন স্বপ্ন গড়ার অঙ্গীকার

উদ্যোক্তাদের মিলনমেলায় নতুন স্বপ্ন গড়ার অঙ্গীকার

দেশের অন্যতম উদ্যোক্তা সংগঠন অন্ট্রাপ্রেনিওরস ক্লাব অব বাংলাদেশ (ই-ক্লাব) সম্প্রতি ফাউন্ডার মেম্বার্স নাইট ২.০ উপলক্ষে এক ব্যতিক্রমধর্মী অনুষ্ঠানের আয়োজন করে, যা উদ্যোক্তাদের মাঝে নতুন বাংলাদেশ গঠনের স্বপ্নকে আরও প্রজ্জ্বলিত করেছে। গত ৮ মে ২০২৫, বৃহস্পতিবার বনানীর হোটেল শেরাটনে এই জমকালো আয়োজন অনুষ্ঠিত হয় যেখানে ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্যদের সম্মাননা প্রদান এবং ভবিষ্যৎ রোডম্যাপ উপস্থাপন ছিল মূল উদ্দেশ্য। অনুষ্ঠানটির সূচনা করেন ক্লাবের যুগ্ম