
প্রকাশ: ২৭ জুন ২০২৬, ১৭:৩৬

জুলাই অভ্যুত্থান চলাকালে রাজধানীর রামপুরায় কার্নিশে ঝুলে থাকা এক তরুণকে গুলি করে হত্যা এবং আরও একজনকে হত্যার অভিযোগে দায়ের হওয়া মানবতাবিরোধী অপরাধের মামলার রায় আজ রোববার (২৮ জুন) ঘোষণা করবেন পুনর্গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমানসহ পুলিশের পাঁচ সদস্যের বিরুদ্ধে এ মামলার রায় ঘোষণার পুরো কার্যক্রম বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) সরাসরি সম্প্রচার করা হবে।
