মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৬২৭ মাঘ, ১৪৩২
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

আইন-আদালত

জঙ্গি অভিযানের নামে জাহাজবাড়িতে ৯ তরুণ হত্যা: চুপ পুলিশ বাহিনীর তিন শীর্ষ কর্তা

saiful islam
সাইফুল ইসলাম, স্টাফ রিপোর্টার

প্রকাশ: ৭ মে ২০২৫, ১৬:৩০

শেয়ার করুনঃ
জঙ্গি অভিযানের নামে জাহাজবাড়িতে ৯ তরুণ হত্যা: চুপ পুলিশ বাহিনীর তিন শীর্ষ কর্তা
ফাইল ছবি জাহাজ বাড়ি

কল্যাণপুরের বহুল আলোচিত জাহাজবাড়ি অভিযানে ৯ তরুণ নিহত হওয়ার ঘটনায় গ্রেপ্তার দেখানো পুলিশের তিন শীর্ষ কর্মকর্তা এখনও মুখ খোলেননি। এই মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয় পুলিশের সাবেক আইজিপি শহীদুল হক, সাবেক ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া ও মিরপুর জোনের সাবেক ডিসি জসিম উদ্দিন মোল্লাকে। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তারা কারও সামনে এই ঘটনায় কিছুই বলেননি বলে জানিয়েছে তদন্ত সংস্থা।

বুধবার তাদের ট্রাইব্যুনালে হাজির করা হলে প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে পুনরায় জিজ্ঞাসাবাদের অনুমতি মেলে। আগামী ২৫, ২৭ ও ২৯ মে—এই তিন দিনে আলাদা করে জিজ্ঞাসাবাদের দিন ধার্য করেছে ট্রাইব্যুনাল। প্রসিকিউশনের দাবি, এই তিন কর্মকর্তার পরিকল্পনা ও নির্দেশেই ২০১৬ সালের ২৬ জুলাই রাতে কল্যাণপুরের জাহাজবাড়িতে অভিযান চালানো হয়, যেখানে ৯ তরুণ নিহত হন।

তদন্ত সংস্থার মতে, নিহতরা ইসলামি ভাবধারার অনুসারী ছিলেন, যাদের বিভিন্ন জায়গা থেকে আটক করে জাহাজবাড়িতে এনে হত্যা করা হয়। পরে রাষ্ট্রপক্ষের বক্তব্যে বলা হয়, তাদের জঙ্গি হিসেবে প্রচার করা হয়েছিল যেন সাধারণ মানুষের মধ্যে ভয় সৃষ্টি হয় এবং ক্ষমতাসীন সরকারের শাসন টিকিয়ে রাখা যায়।

আরও

প্লট দুর্নীতি: শেখ হাসিনার ১০ টিউলিপের ৪ বছরের কারাদণ্ড

প্লট দুর্নীতি: শেখ হাসিনার ১০ টিউলিপের ৪ বছরের কারাদণ্ড

এই ঘটনার পরদিন মিরপুর মডেল থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়, যেখানে ১০ জনকে আসামি করা হয়। যদিও শুরুতে পুলিশ দাবি করে, নিহতরা নব্য জেএমবির সক্রিয় সদস্য এবং সন্ত্রাসী কার্যক্রমে যুক্ত ছিলেন। তবে পরবর্তী তদন্তে এসব দাবির সত্যতা নিয়ে উঠেছে নানা প্রশ্ন।

২০১৬ সালের গুলশান হামলার মাত্র ২৫ দিন পর এই অভিযান পরিচালিত হয়। বাড়িটির প্রকৃতি জাহাজের মতো হওয়ায় স্থানীয়রা একে ‘জাহাজবাড়ি’ নামে ডাকত। অভিযানের পর দাবি করা হয়, নিহতদের মধ্যে একজন গুলিবিদ্ধ অবস্থায় আটক হন, আরেকজন পালিয়ে যান।

https://enews71.com/storage/ads/01KE26RV3X2DEVSK9FXGRJNSKS.png

রাষ্ট্রপক্ষের কৌঁসুলি তাজুল ইসলাম বলেন, এটি ছিল একটি পরিকল্পিত হত্যা। তিনি বলেন, এসব তরুণকে পরিকল্পিতভাবে হত্যা করে ঘটনাটি ‘জঙ্গি দমন’ হিসেবে উপস্থাপন করা হয়েছিল, যা প্রকৃতপক্ষে একটি নিষ্ঠুর রাষ্ট্রীয় হত্যাকাণ্ড।

জাহাজবাড়ি হত্যাকাণ্ডকল্যাণপুর ৯ হত্যাসাবেক আইজিপি শহীদুল হকআন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
https://enews71.com/storage/ads/01JR36BQSKCPE69WB8Z3TARXE3.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01JR3CX28Y9BM01PRE4TXCNDWF.jpg

এই মামলায় তদন্ত এখনও চলছে। ট্রাইব্যুনাল তদন্ত সংস্থাকে আরও দুই মাস সময় দিয়েছে। পরবর্তী ধাপে শহীদুল হক, আছাদুজ্জামান মিয়া ও জসিম উদ্দিন মোল্লার কাছ থেকে সরাসরি তথ্য নিতে চায় তদন্ত সংস্থা। এখন দেখার বিষয়, তারা আদৌ মুখ খোলেন কিনা।

আরও

নিউমুরিং টার্মিনাল নিয়ে রুল খারিজ হাইকোর্টে

নিউমুরিং টার্মিনাল নিয়ে রুল খারিজ হাইকোর্টে

সর্বশেষ সংবাদ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাংবাদিক ও পর্যবেক্ষকদের ভোটকেন্দ্রে মোবাইল বহনের অনুমতি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাংবাদিক ও পর্যবেক্ষকদের ভোটকেন্দ্রে মোবাইল বহনের অনুমতি

৬৬৬ কোটি টাকা লুটপাটের অভিযোগে ড. ইউনূসকে আইনের মুখোমুখি করবো-তারেক

৬৬৬ কোটি টাকা লুটপাটের অভিযোগে ড. ইউনূসকে আইনের মুখোমুখি করবো-তারেক

ভোট ও গণতন্ত্রের প্রতি সচেতন থাকার আহ্বান তারেক রহমানের

ভোট ও গণতন্ত্রের প্রতি সচেতন থাকার আহ্বান তারেক রহমানের

ভোটকেন্দ্রে সাংবাদিকদের মোবাইল নিষেধাজ্ঞা প্রত্যাহারের আশ্বাস ইসির

ভোটকেন্দ্রে সাংবাদিকদের মোবাইল নিষেধাজ্ঞা প্রত্যাহারের আশ্বাস ইসির

বরিশালে বিএনপিকে আসন দিতে চাই না: জকসু ভিপি

বরিশালে বিএনপিকে আসন দিতে চাই না: জকসু ভিপি

জনপ্রিয় সংবাদ

গোয়ালন্দে পারিবারিক কলহের জেরে গৃহবধূর আত্নহত্যা

গোয়ালন্দে পারিবারিক কলহের জেরে গৃহবধূর আত্নহত্যা

স্বরাষ্ট্রমন্ত্রী হওয়ার ইচ্ছা নাসীরুদ্দীনের

স্বরাষ্ট্রমন্ত্রী হওয়ার ইচ্ছা নাসীরুদ্দীনের

জামায়াতের আমির কটুক্তি করায় বানারীপাড়ায় কর্মজীবি নারীদের ঝাড়ু মিছিল

জামায়াতের আমির কটুক্তি করায় বানারীপাড়ায় কর্মজীবি নারীদের ঝাড়ু মিছিল

বড়লেখা সীমান্তে উচ্চ বিস্ফোরক ও ভারতীয় পাইপ গানসহ অবৈধ অস্ত্র উদ্ধার

বড়লেখা সীমান্তে উচ্চ বিস্ফোরক ও ভারতীয় পাইপ গানসহ অবৈধ অস্ত্র উদ্ধার

নোয়াখালীতে ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে শিক্ষক গ্রেপ্তার

নোয়াখালীতে ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে শিক্ষক গ্রেপ্তার

এ সম্পর্কিত আরও পড়ুন

প্লট দুর্নীতি: শেখ হাসিনার ১০ টিউলিপের ৪ বছরের কারাদণ্ড

প্লট দুর্নীতি: শেখ হাসিনার ১০ টিউলিপের ৪ বছরের কারাদণ্ড

রাজধানীর পূর্বাচল নতুন শহর প্রকল্পে প্লট দুর্নীতির পৃথক দুই মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন ঢাকার বিশেষ জজ আদালত-৪। সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুরে বিচারক রবিউল আলম রায় ঘোষণা করেন। একই মামলায় ব্রিটিশ এমপি টিউলিপ রিজওয়ানা সিদ্দিককে দুটি মামলায় ২ বছর করে মোট ৪ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। আদালত টিউলিপকে ১ লাখ টাকা অর্থদণ্ডেও দণ্ডিত করেন। এছাড়া শেখ

জালিমের বিরুদ্ধে মজলুমের জয়: হাসনাত আব্দুল্লাহ

জালিমের বিরুদ্ধে মজলুমের জয়: হাসনাত আব্দুল্লাহ

কুমিল্লা-৪ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর প্রার্থিতা বাতিল বহাল রাখার ঘটনায় একে জনগণের বিজয় হিসেবে আখ্যা দিয়েছেন ১১-দলীয় জোট মনোনীত প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা হাসনাত আবদুল্লাহ। তিনি বলেন, ঋণখেলাপি ও ব্যাংক ডাকাতদের জন্য এটি একটি স্পষ্ট বার্তা। রোববার (১ ফেব্রুয়ারি) আপিল বিভাগ মঞ্জুরুল আহসান মুন্সীর প্রার্থিতা বাতিলের আদেশ বহাল রাখার পর সাংবাদিকদের সঙ্গে প্রতিক্রিয়ায় হাসনাত আবদুল্লাহ

নিউমুরিং টার্মিনাল নিয়ে রুল খারিজ হাইকোর্টে

নিউমুরিং টার্মিনাল নিয়ে রুল খারিজ হাইকোর্টে

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনায় বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তির চলমান প্রক্রিয়াকে বৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট। এ বিষয়ে জারি করা রুল খারিজ করে দেওয়ায় চুক্তি বাস্তবায়নে আর কোনো আইনগত বাধা রইল না। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিচারপতি জাফর আহমেদের একক হাইকোর্ট বেঞ্চ এ রায় প্রদান করেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, অ্যাডভোকেট আহসানুল করিম ও ব্যারিস্টার মাহবুব উদ্দিন

আবু সাঈদ হত্যা মামলায় ৩০ জনের ফাঁসি চাইলেন প্রসিকিউশন

আবু সাঈদ হত্যা মামলায় ৩০ জনের ফাঁসি চাইলেন প্রসিকিউশন

জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যা মামলায় রাষ্ট্রপক্ষের আইনগত যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২–এ রোববার অনুষ্ঠিত শুনানিতে প্রসিকিউশন পক্ষ থেকে মামলার গুরুত্বপূর্ণ প্রমাণ ও ঘটনাপ্রবাহ বিশ্লেষণ করে আসামিদের সর্বোচ্চ শাস্তির আবেদন জানানো হয়। শুনানিতে ট্রাইব্যুনালে প্রদর্শন করা হয় ঘটনার সময়কার সিসিটিভি ফুটেজ। বেরোবি ক্যাম্পাসের মূল ফটকের ভিডিওচিত্র দেখিয়ে প্রসিকিউশন দাবি করে, ফুটেজে আসামিদের

ই-বেইল বন্ডে জামিন প্রক্রিয়ায় গতি জামিন পেলেই ছাড়-আইন উপদেষ্টা

ই-বেইল বন্ডে জামিন প্রক্রিয়ায় গতি জামিন পেলেই ছাড়-আইন উপদেষ্টা

বিচার বিভাগে ডিজিটাল রূপান্তরের মাধ্যমে বিচারপ্রার্থী মানুষের দীর্ঘদিনের ভোগান্তি কমে আসছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। তিনি বলেন, ই-বেইল বন্ড চালুর ফলে জামিন মঞ্জুর হওয়ার পর আর কাউকে অকারণে কারাগারে দিন কিংবা সপ্তাহ কাটাতে হবে না। বুধবার সকালে আইন মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এক ভার্চুয়াল অনুষ্ঠানে দেশের আটটি জেলায় একযোগে ‘ই-বেইল বন্ড’ ম্যানেজমেন্ট সফটওয়্যার উদ্বোধনকালে তিনি এসব