বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬১২ চৈত্র, ১৪৩২
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

আইন-আদালত

বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় গ্রেফতার স্থগিতে হাইকোর্টের নির্দেশ

আইন-আদলত
আইন-আদলত , ডেস্ক

প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৫, ১৩:১৮

শেয়ার করুনঃ
বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় গ্রেফতার স্থগিতে হাইকোর্টের নির্দেশ
বৈষম্যবিরোধী আন্দোলন

বৈষম্যবিরোধী আন্দোলনকে ঘিরে দায়ের করা মামলায় আসামিদের গ্রেফতারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতির যে নিয়ম চালু করা হয়েছিল, সেটি তিন মাসের জন্য স্থগিত করেছে হাইকোর্ট। এই আদেশে বলা হয়েছে, মামলার কার্যক্রম চলতে পারবে তবে গ্রেফতার সংক্রান্ত অফিস আদেশ আপাতত বলবৎ থাকবে না।

বুধবার হাইকোর্টের বিচারপতি ফাতেমা নজীব এবং বিচারপতি শিকদার মাহমুদুর রাজীর সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন। আদালতে এ সংক্রান্ত রিট দায়ের করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মো. জসিম উদ্দিন। রিট আবেদনে তিনি ৯ এপ্রিল জারি করা অফিস আদেশকে আইনগত কর্তৃত্ববহির্ভূত আখ্যা দেন।

উল্লেখ্য, ঢাকা মহানগর পুলিশ হেডকোয়ার্টার্স থেকে কমিশনারের পক্ষে ‘বৈষম্যবিরোধী আন্দোলন সংক্রান্তে রুজুকৃত মামলায় আসামি গ্রেফতার প্রসঙ্গে’ একটি অফিস আদেশ জারি করা হয়। এতে বলা হয়, এসব মামলায় অভিযুক্ত কাউকে গ্রেফতারের জন্য অবশ্যই যথাযথ প্রমাণ ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি লাগবে।

আরও

আবু সাঈদ হত্যা মামলায় ৩০ জনের ফাঁসি চাইলেন প্রসিকিউশন

আবু সাঈদ হত্যা মামলায় ৩০ জনের ফাঁসি চাইলেন প্রসিকিউশন
অফিস আদেশে আরও বলা হয়, এজাহারভুক্ত অথবা তদন্তে প্রাপ্ত আসামিদের বিরুদ্ধে প্রমাণ হিসেবে ভিকটিম বা প্রত্যক্ষদর্শী সাক্ষীর জবানবন্দি, ভিডিও বা অডিও রেকর্ডিং, স্থিরচিত্র কিংবা কল রেকর্ড থাকতে হবে। এসবের অভাবে কোনো আসামিকে গ্রেফতার না করার অনুরোধ জানানো হয়েছিল।

https://enews71.com/storage/ads/01KE26RV3X2DEVSK9FXGRJNSKS.png
এই আদেশের বৈধতা নিয়ে হাইকোর্টে রিট দায়ের হলে আদালত তা গ্রহণ করে এবং আদেশের কার্যকারিতা তিন মাসের জন্য স্থগিত করে। একই সঙ্গে রুল জারি করে জানতে চাওয়া হয়েছে, কেন ৯ এপ্রিলের অফিস আদেশকে অবৈধ ঘোষণা করা হবে না।

এ বিষয়ে স্বরাষ্ট্র সচিব, পুলিশ মহাপরিদর্শক, ঢাকা মহানগর পুলিশ কমিশনারসহ মোট সাতজনকে বিবাদী করা হয়েছে। আদালতের আদেশে এসব কর্মকর্তাদের কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছে।

আন্দোলন এবং গ্রেফতারের মতো স্পর্শকাতর বিষয়ে এমন নির্দেশ আইনি ও মানবাধিকার সংস্থাগুলোর দৃষ্টি আকর্ষণ করেছে। আইনজ্ঞদের মতে, এটি একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, যা পুলিশি গ্রেফতারের ক্ষমতা ও দায়িত্বের সীমা নির্ধারণে নজির স্থাপন করতে পারে।

বৈষম্যবিরোধী আন্দোলনহাইকোর্ট আদেশডিএমপি অফিস আদেশগ্রেফতার স্থগিত
https://enews71.com/storage/ads/01JR36BQSKCPE69WB8Z3TARXE3.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01JR3CX28Y9BM01PRE4TXCNDWF.jpg

আরও

ই-বেইল বন্ডে জামিন প্রক্রিয়ায় গতি জামিন পেলেই ছাড়-আইন উপদেষ্টা

ই-বেইল বন্ডে জামিন প্রক্রিয়ায় গতি জামিন পেলেই ছাড়-আইন উপদেষ্টা

সর্বশেষ সংবাদ

ইঞ্জিনের তাপে নেমে বাঁচলেন কালাম, দুই মিনিটেই ডুবে গেল বাস

ইঞ্জিনের তাপে নেমে বাঁচলেন কালাম, দুই মিনিটেই ডুবে গেল বাস

ফেরিঘাটে বাসডুবি: প্রাণহানি বেড়ে ২৬, হস্তান্তর ২৪

ফেরিঘাটে বাসডুবি: প্রাণহানি বেড়ে ২৬, হস্তান্তর ২৪

পদ্মায় বাস দুর্ঘটনা: চালক আরমানের মরদেহ উদ্ধার, গুজব নিয়ে পরিবারের ক্ষোভ

পদ্মায় বাস দুর্ঘটনা: চালক আরমানের মরদেহ উদ্ধার, গুজব নিয়ে পরিবারের ক্ষোভ

পদ্মা নদীতে বাসডুবির কারণ ও দায় নির্ধারণে কমিটি গঠন

পদ্মা নদীতে বাসডুবির কারণ ও দায় নির্ধারণে কমিটি গঠন

রাজারবাগ গণহত্যা স্বাধীনতার ঘোষণা ত্বরান্বিত করেছিল: স্বরাষ্ট্রমন্ত্রী

রাজারবাগ গণহত্যা স্বাধীনতার ঘোষণা ত্বরান্বিত করেছিল: স্বরাষ্ট্রমন্ত্রী

জনপ্রিয় সংবাদ

প্রত্যাশিত রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী

প্রত্যাশিত রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী

ছয় লাখ মুসল্লিতে পূর্ণ শোলাকিয়ার ১৯৯তম ঈদ জামাত

ছয় লাখ মুসল্লিতে পূর্ণ শোলাকিয়ার ১৯৯তম ঈদ জামাত

এবার ভারত মহাসাগরে ইরানের হামলা, যুক্তরাষ্ট্রকে কড়া বার্তা

এবার ভারত মহাসাগরে ইরানের হামলা, যুক্তরাষ্ট্রকে কড়া বার্তা

ঈদের ভোরে তেহরানে বিস্ফোরণ, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

ঈদের ভোরে তেহরানে বিস্ফোরণ, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

ঈদে চাঁদাবাজি কমেছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে: আইনমন্ত্রী

ঈদে চাঁদাবাজি কমেছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে: আইনমন্ত্রী

এ সম্পর্কিত আরও পড়ুন

তিনটি আসনের ব্যালট পেপারসহ নথি হেফাজতে নিতে ট্রাইব্যুনালের নির্দেশ

তিনটি আসনের ব্যালট পেপারসহ নথি হেফাজতে নিতে ট্রাইব্যুনালের নির্দেশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনটি আসনে কারচুপির অভিযোগ তুলে হাইকোর্টে আবেদন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সংশ্লিষ্ট আসনগুলো হলো ঢাকা-৬, ঢাকা-৭ এবং গাইবান্ধা-৪। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) করা ওই আবেদনের পর নির্বাচনি ট্রাইব্যুনাল এই তিন আসনের সব ব্যালট পেপার, রেজাল্ট শিটসহ প্রয়োজনীয় নথি আদালতের হেফাজতে নেওয়ার নির্দেশ দিয়েছেন। জানা গেছে, এর আগে গত ১৯ ফেব্রুয়ারি গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশের ৪৯ ধারা অনুযায়ী নির্বাচনি অনিয়ম সংক্রান্ত

উখিয়া-টেকনাফের সাবেক এমপি বদির জামিন

উখিয়া-টেকনাফের সাবেক এমপি বদির জামিন

জুলাই-আগস্টে দায়ের হওয়া হত্যাচেষ্টার মামলায় কক্সবাজারের উখিয়া-টেকনাফ আসনের সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদিকে জামিন দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) হাইকোর্ট থেকে তিনি জামিন লাভ করেন। এর আগে ২০২৪ সালের ২০ আগস্ট একই মামলায় চট্টগ্রামের পাঁচলাইশ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। আবদুর রহমান বদি বাংলাদেশ আওয়ামী লীগ-এর প্রার্থী হিসেবে নবম ও

রূপপুরে জালিয়াতি তদন্তে হাইকোর্টের কঠোর নির্দেশ

রূপপুরে জালিয়াতি তদন্তে হাইকোর্টের কঠোর নির্দেশ

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে জনবল নিয়োগে অনিয়ম ও জালিয়াতির অভিযোগের বিষয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালত বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিবকে প্রধান করে একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন। কমিটিকে দুই মাসের মধ্যে তদন্ত শেষ করে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন দেশের সবচেয়ে ব্যয়বহুল

গণভোটের ফল বাতিল চেয়ে হাইকোর্টে রিট

গণভোটের ফল বাতিল চেয়ে হাইকোর্টে রিট

গত ১৩ ফেব্রুয়ারি ঘোষিত গণভোটের ফলাফল বাতিল এবং গণভোটের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। মঙ্গলবার সুপ্রিম কোর্টের আইনজীবী এ বি এম আতাউল মজিদ তৌহিদ জনস্বার্থে এ রিট দায়ের করেন বলে সাংবাদিকদের জানান। রিট আবেদনে প্রধান নির্বাচন কমিশনার, মন্ত্রিপরিষদ সচিব এবং আইন সচিবকে বিবাদী করা হয়েছে। আইনজীবী সূত্র জানায়, রিটের মাধ্যমে গণভোট পরিচালনা ও ফলাফল ঘোষণার প্রক্রিয়া নিয়ে আইনি প্রশ্ন তোলা

প্লট দুর্নীতি: শেখ হাসিনার ১০ টিউলিপের ৪ বছরের কারাদণ্ড

প্লট দুর্নীতি: শেখ হাসিনার ১০ টিউলিপের ৪ বছরের কারাদণ্ড

রাজধানীর পূর্বাচল নতুন শহর প্রকল্পে প্লট দুর্নীতির পৃথক দুই মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন ঢাকার বিশেষ জজ আদালত-৪। সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুরে বিচারক রবিউল আলম রায় ঘোষণা করেন। একই মামলায় ব্রিটিশ এমপি টিউলিপ রিজওয়ানা সিদ্দিককে দুটি মামলায় ২ বছর করে মোট ৪ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। আদালত টিউলিপকে ১ লাখ টাকা অর্থদণ্ডেও দণ্ডিত করেন। এছাড়া শেখ