রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬৩০ ভাদ্র, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

অপরাধআইন-আদালতবাংলাদেশ

কুয়াকাটা-২ লঞ্চে তরুনীর মরদেহ: স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা দায়ের

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২১, ২২:২১

শেয়ার করুনঃ
কুয়াকাটা-২ লঞ্চে তরুনীর মরদেহ: স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা দায়ের

ঢাকা-বরিশাল রুটের এমভি কুয়াকাটা-২ লঞ্চের কেবিন থেকে শারমিন আক্তার (২৭) এর মরদেহ উদ্ধারের ঘটনায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। মামলায় শারমিনের স্বামী মাসুদ হাওলাদারকে আসামী করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মোঃ আজিমুল করিম জানান, লঞ্চের কেবিন থেকে উদ্ধার হওয়া তরুনীর মরদেহ স্বজনরা শনাক্ত করেছেন। মরদেহের ময়নাতদন্তের জন্য বরিশাল শের ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এদিকে নিহত শারমিনের বাবা এনায়েত হোসেন এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।

আরও

অবসরের পর বিচারপতিদের পাসপোর্টে গোয়েন্দা যাচাই অযৌক্তিক: হাইকোর্ট

অবসরের পর বিচারপতিদের পাসপোর্টে গোয়েন্দা যাচাই অযৌক্তিক: হাইকোর্ট

মামলার বাদী ও শারমিনের বাবা বলেন, তার মেয়েকে শ্বাসরোধ করে হত্যা করেছে স্বামী মাসুদ হাওলাদার। লঞ্চের সিসি ক্যামেরা ফুটেজ দেখে তার উপস্থিতি সেখানে ছিলো সেটি নিশ্চিত করা হয়েছে।মাসুদই আমার মেয়ে শারমিনকে নির্মমভাবে হত্যা করেছে। আমি এই হত্যার দৃষ্টান্তমুলক বিচার চাই।

তিনি বলেন, আমাদের বাড়ি বরিশালের বাবুগঞ্জ উপজেলার মীরগঞ্জের উত্তর রফিয়াদী এলাকায়।টেলিভিশন দেখে বিকেল ৩ টার দিকে জানতে পারি লঞ্চ থেকে যে মেয়ের মরদেহ উদ্ধার হয়েছে সে আমাদের শারমিন। এরপর বাড়ি থেকে এসে মেয়ের মরদেহ শনাক্ত করি।পরে লঞ্চের সিসি ক্যামেরার ফুটেজ দেখে সেখানে মাসুদ হাওলাদারের উপস্থিতি নিশ্চিত হই।

আরও

আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু

আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু
বরিশাল
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

তিনি বলেন, শারমিন আনুমানিক ১২ বছর ধরে ঢাকায় থেকে চাকুরি করে। গার্মেন্টেসে চাকুরির সুবাদে সর্বোশেষ ঢাকার তেজগাঁও থানাধীনা কুনিপাড়া এলাকায় বসবাস করতেন বলে আমরা জানি। ২০১৯ সালের নভেম্বরে শারমিনের সাথে ঝালকা‌ঠির নল‌ছি‌টি উপজেলার কামদেবপুরের পশ্চিম গোপালপুর এলাকার বা‌সিন্দা জ‌লিল হাওলাদারের ছেলে মাসুদ হাওলাদারের সাথে বিয়ে হয়।তবে এরআগে বিয়ের প্রলোভন দেখিয়ে আমার মেয়েকে ধর্ষন করে মাসুদ। সে ঘটনায় এয়ারপোর্ট থানায় আমরা একটি মামলা করি। এরপরই মাসুদের পরিবার আমার মেয়ের সাথে তার বিয়ের ব্যবস্থা করেন।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

তিনি বলেন, বিয়ের পর বিভিন্ন সময়ে বিভিন্ন তালবাহানা করতো মাসুদ। প্রথমে শারমিনকে আমাদের কাছ আলাদা করে যোগাযোগ বিচ্ছিন্ন করে রাখে। পরে শারমিনকে রেখে মাসুদ আলাদা থাকতে শুরু করে। আবার একত্রে থাকাকালীন সময়ে শারিরীক নির্যাতন করতো বলেও মেয়ে আমাদের জানিয়েছে।

তিনি বলেন, শারমিন ঢাকা থেকে বরিশালে আসছে এ খবর আগে থেকে আমরা জানতাম না। মাসুদই তাকে নিয়ে হত্যার উদ্দেশ্যে ঢাকা থেকে লঞ্চযোগে বরিশালে আসে।

শারমিনের চাচাতো ভাই আরিফুর রহমান ও রমজান হোসেন বলেন, শারমিনকে নিয়ে মাসুদের লঞ্চে অবস্থানের দৃশ্য সিসি ক্যামেরায় ধরা পরে, যা আমরাও দেখেছি। সেই নির্মমভাবে আমাদের বোন শারমিনকে হত্যা করে পালিয়ে গেছে। আগে থেকেই সে আমাদের বোনকে নানানভাবে নির্যাতন করতো। আর এতে মাসুদের পরিবারের পুরোপুরি সায় ছিলো।তাদের দাবি এ হত্যার দৃষ্টান্তমূলক শাস্তি।

বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মোঃ আজিমুল করিম জানান, তার মামলার ছায়া তদন্ত করবেন আর নৌ পুলিশ করবে তদন্ত। বরিশাল সদর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)হাসনাত জামান বলেন, ঘটনার পর থেকে আত্মগোপনে রয়েছে শারমিনের স্বামী মাসুদ। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।

উল্লেখ্য শুক্রবার সকালে ঢাকা থেকে বরিশাল আসা এমভি কুয়াকাটা-২ লঞ্চের স্টাফ (গ্রীজার/লস্কর)কেবিন থেকে শারমিনের মরদেহ উদ্ধার করে পুলিশ।প্রথমে অজ্ঞাত পরিচয়ে থাকলেও পের ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে তার নাম শারমিন বলে শনাক্ত করা হয়। মরদেহ উদ্ধারের সময় তার শরীরে লাল রংয়ের কামিজ পরিহিতো ছিলো। আর পুরো বিষয়টি বিভিন্ন গণমাধ্যমে দিনভর প্রচার হয়।

জনপ্রিয় সংবাদ

হাকিমপুরে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

হাকিমপুরে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

বঙ্গোপসাগরে চাঁদার দাবিতে জেলে ট্রলারে হামলা, আহত ৪

বঙ্গোপসাগরে চাঁদার দাবিতে জেলে ট্রলারে হামলা, আহত ৪

র‍্যাব বিলুপ্ত করে সংসদে পাস হলো এসআরবি বিল

র‍্যাব বিলুপ্ত করে সংসদে পাস হলো এসআরবি বিল

লালবাগে মাটির নিচে মিলল নিখোঁজ ব্যবসায়ীর মরদেহ, আটক একজন

লালবাগে মাটির নিচে মিলল নিখোঁজ ব্যবসায়ীর মরদেহ, আটক একজন

শ্রীমঙ্গলে আইডিয়াল স্কুলে অভিভাবক সমাবেশ ও ফল প্রকাশ

শ্রীমঙ্গলে আইডিয়াল স্কুলে অভিভাবক সমাবেশ ও ফল প্রকাশ

সর্বশেষ সংবাদ

ঘুষ-নিয়োগ বাণিজ্যের অভিযোগে , আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের নতুন অনুসন্ধান

ঘুষ-নিয়োগ বাণিজ্যের অভিযোগে , আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের নতুন অনুসন্ধান

জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী

জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জ, রিট খারিজ

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জ, রিট খারিজ

হুতিদের হামলা বন্ধে সৌদির পাশে থাকার ঘোষণা ব্রিটেনের

হুতিদের হামলা বন্ধে সৌদির পাশে থাকার ঘোষণা ব্রিটেনের

ভোরেই চালু আদানির ইউনিট-২, স্বাভাবিক হচ্ছে বিদ্যুৎ

ভোরেই চালু আদানির ইউনিট-২, স্বাভাবিক হচ্ছে বিদ্যুৎ

এ সম্পর্কিত আরও পড়ুন

জমি বিক্রির টাকা নিয়ে বাসে উঠেই জীবন দিয়ে গেলেন ইসমাইল

জমি বিক্রির টাকা নিয়ে বাসে উঠেই জীবন দিয়ে গেলেন ইসমাইল

জামালপুর থেকে গাজীপুর যাওয়ার পথে ইসমাইল হোসেনকে হত্যার অভিযোগে ‘রাজ ক্লাসিক’ পরিবহনের চালক, সুপারভাইজার ও হেলপারকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের দাবি, ইসমাইলের কাছে জমি বিক্রির বিপুল পরিমাণ টাকা রয়েছে জানতে পেরে বাসের কর্মীরা তাকে হত্যার পরিকল্পনা করেন। পুলিশ জানায়, ইসমাইল হোসেন জামালপুরের নিজ গ্রাম থেকে জমি বিক্রির প্রায় ৫ লাখ টাকা নিয়ে গাজীপুরের কাশিমপুরের উদ্দেশে বাসে উঠেছিলেন। পথে লুঙ্গির কোচ থেকে

যশোরে অভিযানে ধরা পড়ল চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন

যশোরে অভিযানে ধরা পড়ল চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন

চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমনকে যশোর থেকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম জেলা পুলিশের একটি বিশেষ দল। একই অভিযানে তার সঙ্গে থাকা আরও তিন সহযোগীকেও আটক করা হয়েছে। বুধবার (২৯ জুলাই) সকালে যশোরের ঝুমঝুমপুর এলাকায় এ অভিযান পরিচালিত হয়। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে যশোর কোতোয়ালি থানার ঝুমঝুমপুর এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে ডেভিড ইমনের পাশাপাশি আলিস তমাল,

ইনডিপেনডেন্ট টেলিভিশন দখলচেষ্টা ব্যর্থ, স্বস্তিতে কর্মকর্তা-কর্মচারীরা

ইনডিপেনডেন্ট টেলিভিশন দখলচেষ্টা ব্যর্থ, স্বস্তিতে কর্মকর্তা-কর্মচারীরা

৫ আগস্ট পরবর্তী সময়ে ইনডিপেনডেন্ট টিভির দায়িত্বে বিএনপিপন্থী দাবিদার এক সাংবাদিক নিউজরুম প্রধানের পদে বসেন। টেলিভিশনটির এসোসিয়েট এডিটর তার মামা বিএনপির বড় নেতা এমন পরিচয় ব্যবহার করতে শুরু করে আর সাবেক ছাত্রলীগ নেতা সাদ্দামের ডান হাত ক্ষ্যাত  শিক্ষাবিটের এক সিনিয়র রিপোর্টার বনে যান সাবেক ছাত্রদল কর্মী। পাশাপাশি আরও কিছু হঠাৎ বনে যাওয়া বিএনপিপন্থী কর্মী মিলে শুরু করে ইনডিপেনডেন্ট টেলিভিশন দখলের চেষ্টা।

নির্বাচন সামনে রেখে সহিংসতা ও সাংবাদিক নির্যাতন বেড়েছে: আসক

নির্বাচন সামনে রেখে সহিংসতা ও সাংবাদিক নির্যাতন বেড়েছে: আসক

আসন্ন নির্বাচনকে সামনে রেখে দেশে রাজনৈতিক সহিংসতা ও সাংবাদিকদের ওপর হামলার ঘটনা উল্লেখযোগ্য হারে বেড়েছে বলে জানিয়েছে মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্র (আসক)। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংস্থাটি এ তথ্য জানায়। আসকের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ থেকে ১০ ফেব্রুয়ারির মধ্যে রাজনৈতিক সহিংসতার ৫৮টি ঘটনা ঘটেছে। গণমাধ্যমের প্রতিবেদন বিশ্লেষণ করে সংস্থাটি জানায়, এসব ঘটনায় অন্তত দুজন নিহত

হালট্রিপ কেলেঙ্কারির হোতা তাজবীর দেশে ফেরার পর আটক

হালট্রিপ কেলেঙ্কারির হোতা তাজবীর দেশে ফেরার পর আটক

দীর্ঘদিন বিদেশে পালিয়ে থাকার পর হালট্রিপ কেলেঙ্কারির হোতা এবং সংস্থার ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ তাজবীর হাসান দেশে ফিরে আটক হয়েছেন। শুক্রবার (৩ অক্টোবর) মধ্যরাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে বিশেষ একটি সংস্থা গ্রেপ্তার করে। শনিবার (৪ অক্টোবর) দুপুর ১২টার দিকে গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা তাকে বিমানবন্দর থানায় হস্তান্তর করেন। বিমানবন্দর থানার উপপরিদর্শক এসআই আনিসুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আটক