
প্রকাশ: ২৫ জুন ২০২১, ২:৩৩

রাজবাড়ীর গোয়ালন্দে দীর্ঘদিন যাবৎ ৬ মামলার পলাতক আসামী শুক্রবার (২৫ জুন) ভোরে আকমল হোসেন (৪৫) কে গ্রেপ্তার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ।
দীর্ঘদিন প্রেপ্তারকৃত আসামী আকমল হোসেন (৪৫) উপজেলার উজানচর ইউনিয়নের হাবিল মন্ডলের পাড়া গ্রামের মৃত ইমান আলী শেখের ছেলে।

গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল্লাহ আল তায়াবীর জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকার আশুলিয়া এলাকায় অভিযান চালিয়ে শুক্রবার ভোরে আকমল হোসেন কে গ্রেপ্তার করা হয়।
তিনি জানান, তার বিরুদ্ধে ৬টি মামালা রয়েছে। যার মধ্যে ২ টি মামলায় পলাতক ও অপর ৪ টি মামলা আদালতে বিচারাধীন রয়েছে।