মঙ্গলবার, ৫ মে, ২০২৬২৩ বৈশাখ, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনদুর্ভোগবাংলাদেশ

বরিশালে তীব্র লোডশেডিংয়ে ভোগান্তিতে ৮ লাখ গ্রাহক

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৬ জুন ২০২৪, ০:৪২

শেয়ার করুনঃ
বরিশালে তীব্র লোডশেডিংয়ে ভোগান্তিতে ৮ লাখ গ্রাহক

বরিশালে ভ্যাপসা গরম আর বিদ্যুতের ঘন ঘন লোডশেডিংয়ে জনভোগান্তি চরম পর্যায়ে পৌঁছেছে। দিনে অন্তত ১০ থেকে ১২ বার বিদ্যুৎ বিড়ম্বনায় পড়তে হয় ৮ লক্ষাধিক গ্রাহককে। এতে করে সাধারণ গ্রাহকদের মাঝে ক্ষোভের সৃষ্টি হচ্ছে। তারা বলছেন, ইদানিং বাড়তি বিল আসছে ঠিকই, কিন্তু বিদ্যুৎ পাওয়া যাচ্ছে না। এদিকে বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা বলছেন, গ্রিড থেকে চাহিদা অনুযায়ী সাপ্লাই না থাকায় লোডশেডিং হচ্ছে। আবহাওয়া অফিসের তথ্যানুযায়ী, বরিশালে বুধবার দুপুর ১২টায় তাপমাত্রা ৩০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। সেইসঙ্গে বাতাসে আদ্রতা রয়েছে ৮১ শতাংশ। 

বিদ্যুৎ বিভাগের তথ্যানুযায়ী, বরিশাল পল্লী বিদ্যুৎ সমিতি ১ ও ২ এবং ওয়েস্টজোন পাওয়ার ডিস্ট্রিবিউশন (ওজোপাডিকো) ডিভিশন ১ ও ২ এ মোট ৮ লাখ ১১ হাজার গ্রাহকের জন্য বিদ্যুতের চাহিদা রয়েছে ২৫৫ মেঘাওয়াট। আর গত ২/৩দিন যাবত সাপ্লাই পাচ্ছে ১৮৫ মেঘাওয়াটের কিছু কম/বেশি। ফলে বিপুল এ গ্রাহক চাহিদা পূরণ হচ্ছে না। এ কারণে শিডিউল অনুযায়ী লোডশেডিং দেয়া হচ্ছে। 

আরও

লাউয়াছড়া জাতীয় উদ্যান: হঠাৎ গাড়ি পার্কিং বন্ধে বিপাকে পর্যটকরা

লাউয়াছড়া জাতীয় উদ্যান: হঠাৎ গাড়ি পার্কিং বন্ধে বিপাকে পর্যটকরা

সূত্রমতে, বরিশাল ওয়েস্টজোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটেড (ওজোপাডিকো) ডিভিশন-১ এ ৭০ হাজার গ্রাহকের প্রতিদিন বিদ্যুতের চাহিদা রয়েছে ৮০ মেঘাওয়াট। আর ডিভিশন-২ এ ৬৬ হাজার গ্রাহকের বিদ্যুতের চাহিদা রয়েছে ৩৫ মেঘাওয়াট। কিন্তু প্রয়োজনীয় বিদ্যুৎ সাপ্লাই না থাকায় শিডিউল অনুযায়ী লোডশেডিং দেয়া হচ্ছে বলে দাবি বিদ্যুৎ বিভাগের কর্মকর্তাদের। তবে গ্রাহকদের সাথে কথা বলে জানা গেছে, বরিশাল সিটি এলাকায় গত ২/৩ দিন যাবত দিন-রাত মিলিয়ে ১০ থেকে ১২ বার ঘন্টাব্যাপী লোডশেডিং করা হচ্ছে। 

ওয়েস্টজোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড ডিভিশন-১ এর নির্বাহী প্রকৌশলী মো. ফারুক হোসেন বলেন, জাতীয় গ্রিডে সমস্যা হলে তার প্রভাব সারাদেশেই পড়ে, যেমনটা বরিশালেও পড়ছে। তবে তার দাবি, গরমের সময় এতটুকু লোডশেডিং স্বাভাবিক। কেননা এ সময়টাতে বিদ্যুতের ব্যবহারও অন্যান্য সময়ের তুলনায় বেশি থাকে। 

লোডশেডিং
https://enews71.com/storage/ads/01KQAG1VP3BB73V7HDE2DKRZ1X.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

আরও

আত্রাইয়ের সমসপাড়ায় ব্রিজ না থাকায় ভোগান্তিতে গ্রামবাসী

আত্রাইয়ের সমসপাড়ায় ব্রিজ না থাকায় ভোগান্তিতে গ্রামবাসী

আর ডিভিশন-২ এর নির্বাহী প্রকৌশলী মো. মঞ্জুরুল ইসলাম বলেন, বরিশালে চাহিদার তুলনায় গ্রিড থেকে সাপ্লাই না থাকায় এলাকাভিত্তিক লোডশেডিং করা হচ্ছে। তবে তা খুবই সামান্য।

এদিকে বরিশালে পল্লী বিদ্যুৎ সমিতির ৬ লাখ ৭৫ হাজার গ্রাহকের ১৪০ মেঘাওয়াট বিদ্যুৎ চাহিদার বিপরীতে গত ২/৩দিন যাবত সাপ্লাই ১০৫ মেঘাওয়াট থাকায় সরকারি সিদ্ধান্ত অনুযায়ী সর্বোচ্চ ১-২ ঘন্টা লোডশেডিং দেওয়া হচ্ছে। তবে গ্রাহকদের দাবি, প্রতিদিন তিন থেকে চারবার কখনো ১ ঘন্টা আবার কখনো দুই ঘন্টা লোডশেডিং পাচ্ছেন তারা। 

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

বরিশাল পল্লী বিদ্যুৎ সমিতি-১ সহকারী জেনারেল ম্যানেজার (প্রশাসন) মো. হুমায়ুন কবির বলেন, সমিতি-১ এর আওতায় ৩ লাখ ৫০ হাজার গ্রাহকের চাহিদা রয়েছে ৭০ মেঘাওয়াট। আর এ চাহিদার বিপরীতে গত দু’তিন দিন যাবত সাপ্লাই পাচ্ছেন ৪৫ মেঘাওয়াট। তবে সরকারি সিদ্ধান্ত অনুযায়ী দিনে ও রাতে সর্বোচ্চ ১-২ ঘণ্টা করে লোডশেডিং দেওয়া হচ্ছে। 

বরিশাল পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর মহাব্যবস্থাপক (চলতি দায়িত্ব) মো. সাদেকুর রহমান জানান, পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর আওতায় গ্রাহক সংখ্যা ৩ লাখ ২৫ হাজার। যাদের চাহিদা রয়েছে ৭০ মেঘাওয়াট। তবে গ্রিড থেকে সাপ্লাই পাওয়া যাচ্ছে ৬০ মেঘাওয়াট। তবে সরকারি সিদ্ধান্ত মেনে বিভিন্ন এলাকায় দিনরাত মিলিয়ে এক থেকে দুই ঘণ্টা করে লোডশেডিং দেওয়া হচ্ছে। এটা সহনীয় পর্যায়ের মধ্যে পড়ে।

এদিকে নাম প্রকাশ না করার শর্তে বিদ্যুৎ বিভাগের এক কর্মকর্তা জানান, ভোলা ও পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে বরিশালে বিদ্যুৎ সরবরাহ করা হয়। কিন্তু ভোলায় একটি প্লান্ট বন্ধ থাকায় বর্তমানে বিদ্যুৎ সাপ্লাই কম রয়েছে। তিনি বলেন, তাপপ্রবাহের কারণে এসিসহ বিদ্যুৎ ব্যবহার আগের চেয়ে কয়েকগুণ বেড়েছে, এর ফলে পিক আওয়ারে বিদ্যুৎ চাহিদা ক্রমশ বাড়ছে, কিন্তু চাহিদার বিপরীতে অন্তত ২০ ভাগ বিদ্যুৎ কম সরবরাহ থাকায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

বরিশাল আবহাওয়া অফিসের উচ্চ পর্যবেক্ষক মাসুদ রানা রুবেল বলেন, বরিশালে তাপমাত্রা কম থাকলেও বাতাসে জলীয়বাষ্পের আধিক্য বেশি থাকায় ভ্যাপসা গরম অনুভূত হচ্ছে। তবে শনিবার থেকে বরিশালে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

সর্বশেষ সংবাদ

দেশে নেই লোডশেডিং, দাবি বিদ্যুৎ প্রতিমন্ত্রীর

দেশে নেই লোডশেডিং, দাবি বিদ্যুৎ প্রতিমন্ত্রীর

বরিশালে কালবৈশাখী ঝড়ে নৌকাডুবি: মিলল এক জেলের লাশ

বরিশালে কালবৈশাখী ঝড়ে নৌকাডুবি: মিলল এক জেলের লাশ

ন্যায়ের জয়: জয়পুরহাটে চেয়ারম্যানের চেয়ারে আতাউর রহমান”

ন্যায়ের জয়: জয়পুরহাটে চেয়ারম্যানের চেয়ারে আতাউর রহমান”

বরিশালে যাত্রীবাহি বাসের চাপায় দাদি-নাতনির মর্মান্তিক মৃত্যু

বরিশালে যাত্রীবাহি বাসের চাপায় দাদি-নাতনির মর্মান্তিক মৃত্যু

যোগাযোগ ব্যবস্থার উন্নয়নেই দেবীদ্বারের অর্থনৈতিক সম্ভাবনা: এমপি হাসনাত

যোগাযোগ ব্যবস্থার উন্নয়নেই দেবীদ্বারের অর্থনৈতিক সম্ভাবনা: এমপি হাসনাত

জনপ্রিয় সংবাদ

প্রাইজবন্ডের ১২৩তম ড্র অনুষ্ঠিত, বিজয়ী নম্বর ঘোষণা

প্রাইজবন্ডের ১২৩তম ড্র অনুষ্ঠিত, বিজয়ী নম্বর ঘোষণা

নাফ নদীতে সাত জেলে আবারো অপহরণ

নাফ নদীতে সাত জেলে আবারো অপহরণ

ধর্ম যার যার, অধিকার সবার-প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম যার যার, অধিকার সবার-প্রধানমন্ত্রী তারেক রহমান

নবাবগঞ্জে ভুয়া সনদে চাকরি করার অভিযোগে ফেরত দিতে হচ্ছে সাড়ে চৌদ্দ লাখ টাকা

নবাবগঞ্জে ভুয়া সনদে চাকরি করার অভিযোগে ফেরত দিতে হচ্ছে সাড়ে চৌদ্দ লাখ টাকা

কলাপাড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সরকারি সহায়তা প্রদান

কলাপাড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সরকারি সহায়তা প্রদান

এ সম্পর্কিত আরও পড়ুন

বজ্রপাতে দেশের বিভিন্ন জেলায় ১২ জন নিহত

বজ্রপাতে দেশের বিভিন্ন জেলায় ১২ জন নিহত

দেশজুড়ে হঠাৎ বজ্রপাতের ঘটনায় রোববার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত অন্তত ১২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বিভিন্ন জেলার প্রতিনিধিদের তথ্য অনুযায়ী, এ সময়ে একাধিক স্থানে বজ্রপাতের ঘটনায় প্রাণহানির পাশাপাশি অনেকেই আহত হয়েছেন। সবচেয়ে বেশি প্রাণহানির ঘটনা ঘটেছে গাইবান্ধা জেলায়, যেখানে পৃথক বজ্রপাতে পাঁচজনের মৃত্যু হয়েছে। জেলার সাদুল্লাপুর, সুন্দরগঞ্জ ও ফুলছড়ি উপজেলায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ধোপাডাংগা এলাকায় বাড়ির বারান্দায়

কুয়াকাটায় খালের ভাঙা সেতুতে ২ বছর ধরে ঝুঁকিপূর্ণ চলাচল

কুয়াকাটায় খালের ভাঙা সেতুতে ২ বছর ধরে ঝুঁকিপূর্ণ চলাচল

পটুয়াখালীর কুয়াকাটার বড়হরপাড়া খালের উপর নির্মিত আয়রন সেতুটি ভেঙে পরার দুই বছর অতিক্রম করলেও নতুন সেতু নির্মাণ হয়নি। ফলে এলাকাবাসী ও পর্যটকরা অস্থায়ী কাঠের সেতু ব্যবহার করতে বাধ্য হচ্ছেন, যা ঝুঁকিপূর্ণ ও নড়বড়ে। স্থানীয়রা বলছেন, যে কোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে। সরেজমিন দেখা গেছে, কলাপাড়া উপজেলার লতাচাপলী ইউনিয়নের বড়হরপাড়া খালের উপর ২০০৫ সালে নির্মাণ করা হয় এই আয়রন

খানাখন্দে ভরা গোয়ালন্দ পৌরসভার বাজার সড়ক, দুর্ভোগ

খানাখন্দে ভরা গোয়ালন্দ পৌরসভার বাজার সড়ক, দুর্ভোগ

গোয়ালন্দ পৌর এলাকার বাজারের প্রধান সড়ক দীর্ঘদিন সংস্কার না হওয়ায় খানাখন্দে ভরে গিয়ে জনদুর্ভোগ চরমে পৌঁছেছে। কাগজে-কলমে প্রথম শ্রেণির পৌরসভা হলেও বাস্তবে নাগরিক সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন বাসিন্দারা। বিশেষ করে বাসস্ট্যান্ড থেকে তোড়াইড় মোড় পর্যন্ত প্রায় এক কিলোমিটার সড়কের বেহাল অবস্থা যানবাহন চলাচলের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। সরেজমিনে দেখা গেছে, সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্ত তৈরি হয়েছে। অটোরিকশা, মোটরসাইকেলসহ ছোট

আহসানগঞ্জ স্টেশনে আন্ত:নগর ট্রেনের স্টপেজ না থাকায় যাত্রীদুর্ভোগ চরমে

আহসানগঞ্জ স্টেশনে আন্ত:নগর ট্রেনের স্টপেজ না থাকায় যাত্রীদুর্ভোগ চরমে

উত্তর জনপদের জেলা নওগাঁর আত্রাই উপজেলার আহসানগঞ্জ রেলওয়ে স্টেশনে ঢাকাগামী আন্তঃনগর ট্রেনের পর্যাপ্ত স্টপেজ না থাকায় যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। জানা যায়, সান্তাহার ও নাটোরের মাঝামাঝি অবস্থিত এ স্টেশন দিয়ে প্রতিদিন ৯ জোড়া আন্তঃনগর ট্রেন চলাচল করে। কিন্তু এর মধ্যে কেবল নীলসাগর এক্সপ্রেস ও দ্রুতযান এক্সপ্রেসের স্টপেজ রয়েছে। সীমিত আসনসংখ্যার কারণে অধিকাংশ যাত্রী টিকিট পান না। আত্রাই, রাণীনগর, বাগমারা ও সিংড়ার

লাউয়াছড়া জাতীয় উদ্যান: হঠাৎ গাড়ি পার্কিং বন্ধে বিপাকে পর্যটকরা

লাউয়াছড়া জাতীয় উদ্যান: হঠাৎ গাড়ি পার্কিং বন্ধে বিপাকে পর্যটকরা

মৌলভীবাজারের কমলগঞ্জে অবস্থিত লাউয়াছড়া জাতীয় উদ্যানের প্রবেশদ্বারে হঠাৎ করেই গাড়ি পার্কিং বন্ধ করা হয়েছে। পরিবেশ ও বন্যপ্রাণী সুরক্ষার কারণে বন বিভাগের এই সিদ্ধান্ত কার্যকর করা হলেও, এর ফলে পর্যটকেরা বড় ধরনের সমস্যায় পড়েছেন। স্থানীয় ও উদ্যান ভ্রমণকারীরা জানান, পূর্বে উদ্যানের প্রবেশদ্বারের কাছাকাছি গাড়ি পার্কিং করার ব্যবস্থা থাকলেও কোন প্রকার পূর্ব ঘোষণা ছাড়াই সম্প্রতি তা বাতিল করা হয়েছে। ফলে দূর-দূরান্ত থেকে আসা