বুধবার, ১৫ জুলাই, ২০২৬৩১ আষাঢ়, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনদুর্ভোগবাংলাদেশ

অধরাই থেকে গেল বরিশালের লাকুটিয়া খাল, উদ্বীগ্ন সচেতন মহল

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৪, ২৩:২৮

শেয়ার করুনঃ
অধরাই থেকে গেল বরিশালের লাকুটিয়া খাল, উদ্বীগ্ন সচেতন মহল

দখল-দূষণ আর অপরিকল্পিত নগরায়ণের ফলে হারিয়ে যেতে বসেছে বরিশাল নগরীর ২২টি খাল। যদিও গত বছর ডিসেম্বরে মৃতপ্রায় খালে পানিপ্রবাহ ফেরাতে ৬ কোটি টাকা ব্যয়ে প্রাথমিক পর্যায়ে সাতটি খাল খনন শুরু করেছে পানি উন্নয়ন বোর্ড। তবে এক সময়ের খরস্রোতা রায়ের খালটি (লাকুটিয়া খাল) খননের কোন পরিকল্পনা বা প্রস্তাবনা কোনটিই আপাতত নেই বলে জানিয়েছেন বরিশাল পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ। ফলে অধরাই থেকে যাচ্ছে এক সময়ের খরস্রোতা এ খালটি। অথচ প্রয়োজনীয় সংস্কারের অভাব, দখলদার এবং বিসিক শিল্প কারখানা ও বাসা বাড়ির বর্জ্য এবং মরা পশু পাখি খালে ফেলার কারণে যে টুকু পানি আছে তাও ব্যবহারের অনুপযোগী এবং দূর্গন্ধে খালের পাশের সড়ক দিয়ে সাধারণ মানুষের চলাচল করা দায় হয়ে পড়েছে। দীর্ঘদিন পর খাল খননের উদ্যোগ গ্রহণ করা হলেও এ খালটি খননের আওতায় না থাকার কারণে ওই এলাকার সাধারণ মানুষ উদ্বীগ্ন। 

সূত্রমতে, নগরীর ১নং ওয়ার্ড মরকখোলা পোল থেকে লাকুটিয়া খালটির দৈর্ঘ্য ছিল প্রায় ৭ কিলোমিটার। যার মধ্যে ৩ কিলোমিটার সিটি কর্পোরেশনের আওতায় এবং বাকী ৪ কিলোমিটার ইউনিয়ন পরিষদের আওতায়। সিটি কর্পোরেশনের আওতাধীন অংশে কর্পোরেশনের বর্জ্য নিষ্কাশনের ড্রেন, খাল পাড়ের বাসিন্দাদের ঝুলন্ত, টয়লেট, ব্যবহারিক বর্জ্য এবং বিসিক শিল্প কারখানার বর্জ্য এ অংশটি গ্রাস করে ফেলেছে। বিভিন্ন স্থানে খালের দুই পাড়ে অবৈধ স্থাপনা গড়ে ওঠায় বিঘিœত হচ্ছে পানির স্বাভাবিক গতি। পানি কমে স্থানে স্থানে জেগে উঠেছে আবর্জনার স্তুপ। খালের কোথাও কোথাও মরা কুকুর, গরু, ছাগল, বিড়াল এবং মরা হাস-মুরগী ফেলে রাখা হয়েছে। এছাড়া দীর্ঘদিন খালটি পরিস্কার না করায় বিভিন্ন স্থানে লতা-পাতা ঘাসের স্তুপও রয়েছে। যাতে ময়লা আবর্জনা আটকে পানি নষ্ট হয়ে গেছে এবং মারাত্মক দুর্গন্ধ ছড়াচ্ছে। 

আরও

কুয়াকাটায় খালের ভাঙা সেতুতে ২ বছর ধরে ঝুঁকিপূর্ণ চলাচল

কুয়াকাটায় খালের ভাঙা সেতুতে ২ বছর ধরে ঝুঁকিপূর্ণ চলাচল

স্থানীয় প্রবীন বাসিন্দারা জানান, আশির দশকের দিকে খালের পানি ছিল পরিষ্কার। যার গভীরতা ছিল ৩০-৫০ ফুট। গয়না নৌকায় করে বাবুগঞ্জ, গৌরনদী, মুলাদী, হিজলা ও মেহেন্দীগঞ্জ উপজেলার লোকজন এই খাল ধরে যাতায়াত করত। ১৯৮৭-৮৮ সালে ঐতিহ্যবাহী লাকুটিয়া খালের দু’দিকে দুুটি স্লইস গেট স্থাপন করা হলে খালটি প্রথম নাব্যতা হারায়। এরপর আস্তে আস্তে দখল আর দূষণে নাব্যতা হারাতে শুরু করে খালটিতে। ২০১৬ সালে খালটির অবৈধ দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান চালান তৎকালীন জেলা প্রশাসক ড. গাজী সাইফুজ্জামান। তবে উচ্ছেদের পর দীর্ঘ প্রায় দুই বছর খননের কোন উদ্যোগ গ্রহণ না করায় পুনরায় দখল শুরু হয়। এরপর ২০১৯ সালে বরিশাল পরিবেশ অধিদপ্তর বেশ তোরজোর চালিয়ে উচ্ছেদ নোটিশ দেয়। তবে তা আলোর মুখ দেখেনি। বর্তমানে খালটির দু’পারেই দখল চলমান রয়েছে। এমনকি খালের একাধিক স্থানে বাঁধ দিতে দেখা গেছে। এদিকে সম্প্রতি পানি উন্নয়ন বোর্ড  নগরীর ৭টি খাল খনন কার্যক্রম শুরু করার পর জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে বরিশাল সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ অবৈধ দখলদারদের উচ্ছেদে ৭দিনের আল্টিমেটাম দেয়। কিন্তু উচ্ছেদ অভিযান না চালানোর কারণে থেমে যায়নি দখলদারিত্ব। প্রতিনিয়ত বাড়ছে দখল দারিত্বের সংখ্যা।

লাকুটিয়া খাল
https://enews71.com/storage/ads/01KTB48CFAEJRYTN4T9G053ER9.png

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

বরিশাল নদী-খাল বাঁচাও আন্দোলন কমিটির সদস্য সচিব কাজী এনায়েত হোসেন বলেন, খালগুলো রক্ষণাবেক্ষণের দায়িত্ব সিটি কর্পোরেশনের। কিন্তু তাদের অবহেলার কারণেই আজ খালটির এ অবস্থা। এ ব্যাপারে যদি সিটি কর্পোরেশন জোড়ালো ভুমিকা রাখতো তাহলে এ অবস্থা তৈরী হতো না বলেও মন্তব্য করেন তিনি। 

আরও

কুয়াকাটায় খালের ভাঙা সেতুতে ২ বছর ধরে ঝুঁকিপূর্ণ চলাচল

কুয়াকাটায় খালের ভাঙা সেতুতে ২ বছর ধরে ঝুঁকিপূর্ণ চলাচল

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা)র বরিশালের সমন্বয়কারী লিংকন বায়েন জানান, ১৯৮৭-৮৮ সালে ঐতিহ্যবাহী লাকুটিয়া খালের দু’দিকে দুুটি স্লইস গেট স্থাপন করা হলে খালটি নাব্যতা হারায়। অসংখ্য দখলদার খালের ওপর ছোট ছোট স্থাপনা নির্মাণ করে। প্রতিদিনই বাড়ছে দখলদারের সংখ্যা। লাকুটিয়া খালের সিটি কর্পোরেশনের অংশ রক্ষণাবেক্ষণের দায়িত্ব কর্পোরেশন কর্তৃপক্ষের। তিনি জানান, বছর দুয়েক পূর্বে সিটি কর্পোরেশন খাল পরিস্কার পরিচ্ছন্ন অভিযান শুরু করলেও আর বেশিদূর এগোয়নি। ফলে খালটির মরকখোলা পোলের অংশে যেখানে জেলখালের সাথে যুক্ত হয়েছে সেখানে আবর্জনার স্তুপ তৈরি হয়েছে। এখান থেকে পানি প্রবাহ নেই বললেই চলে। তার মতে, পানি উন্নয়ন বোর্ডের ৭টি খাল খনন কর্মসূচির মধ্যেই এ খালটির ব্যাপারেও পদক্ষেপ নেয়া দরকার ছিল। এ ব্যাপারে তিনি সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।

এ ব্যাপারে বরিশাল সিটি কর্পোরেশনের নির্বাহী প্রকৌশলী (প্রকৌশল শাখা) মো. হুমায়ুন কবির জানান, বরিশালের সবগুলো খালের ব্যাপারে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে প্রস্তাবনা দেয়া আছে। যা অনুমোদন হলে বাস্তবায়ন করা হবে।

বরিশাল পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. খালেদ বিন অলীদ জানান, লাকুটিয়া খালটি খননের ব্যাপারে পানি উন্নয়ন কর্তৃপক্ষের আপাতত কোন পরিকল্পনা হয়নি। তবে পর্যায়ক্রমে নগরীর অন্যান্য খালগুলোও খননের আওতায় আসবে বলে জানান তিনি।

জনপ্রিয় সংবাদ

শোকযাত্রা শেষে মাশহাদে সমাহিত হচ্ছেন ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা

শোকযাত্রা শেষে মাশহাদে সমাহিত হচ্ছেন ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা

শেখ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক ঘাটতি নেই, বললেন প্রতিমন্ত্রী

শেখ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক ঘাটতি নেই, বললেন প্রতিমন্ত্রী

রেফারিং বিতর্কে থানায় অভিযোগ, ক্ষতিপূরণ চাইলেন নোয়াখালীর তরুণ

রেফারিং বিতর্কে থানায় অভিযোগ, ক্ষতিপূরণ চাইলেন নোয়াখালীর তরুণ

শিশু ইরা হত্যা মামলায় বাবু শেখের মৃত্যুদণ্ডাদেশ

শিশু ইরা হত্যা মামলায় বাবু শেখের মৃত্যুদণ্ডাদেশ

চট্টগ্রাম বিভাগে বন্যা ও পাহাড়ধসে প্রাণহানি বেড়ে ৩৯, ক্ষতিগ্রস্ত প্রায় সাড়ে ৯ লাখ মানুষ

চট্টগ্রাম বিভাগে বন্যা ও পাহাড়ধসে প্রাণহানি বেড়ে ৩৯, ক্ষতিগ্রস্ত প্রায় সাড়ে ৯ লাখ মানুষ

সর্বশেষ সংবাদ

মেসির সেরা ম্যাচের ভবিষ্যদ্বাণী, জয় নিয়ে নীরব জ্যোতিষী

মেসির সেরা ম্যাচের ভবিষ্যদ্বাণী, জয় নিয়ে নীরব জ্যোতিষী

পরীক্ষা শেষে সড়কে শিক্ষার্থীরা, শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চ কর্মসূচি

পরীক্ষা শেষে সড়কে শিক্ষার্থীরা, শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চ কর্মসূচি

কুঞ্জবনের কাঁচা রাস্তা পাকাকরণে গ্রামবাসীর মানববন্ধন ও আল্টিমেটাম

কুঞ্জবনের কাঁচা রাস্তা পাকাকরণে গ্রামবাসীর মানববন্ধন ও আল্টিমেটাম

ইরানে পুনরায় নৌ অবরোধ জারি করল যুক্তরাষ্ট্র

ইরানে পুনরায় নৌ অবরোধ জারি করল যুক্তরাষ্ট্র

ধলাই নদীতে নিখোঁজের ৪ দিন পর ভেসে উঠল মাসুক মিয়ার মরদেহ

ধলাই নদীতে নিখোঁজের ৪ দিন পর ভেসে উঠল মাসুক মিয়ার মরদেহ

এ সম্পর্কিত আরও পড়ুন

বজ্রপাতে দেশের বিভিন্ন জেলায় ১২ জন নিহত

বজ্রপাতে দেশের বিভিন্ন জেলায় ১২ জন নিহত

দেশজুড়ে হঠাৎ বজ্রপাতের ঘটনায় রোববার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত অন্তত ১২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বিভিন্ন জেলার প্রতিনিধিদের তথ্য অনুযায়ী, এ সময়ে একাধিক স্থানে বজ্রপাতের ঘটনায় প্রাণহানির পাশাপাশি অনেকেই আহত হয়েছেন। সবচেয়ে বেশি প্রাণহানির ঘটনা ঘটেছে গাইবান্ধা জেলায়, যেখানে পৃথক বজ্রপাতে পাঁচজনের মৃত্যু হয়েছে। জেলার সাদুল্লাপুর, সুন্দরগঞ্জ ও ফুলছড়ি উপজেলায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ধোপাডাংগা এলাকায় বাড়ির বারান্দায়

কুয়াকাটায় খালের ভাঙা সেতুতে ২ বছর ধরে ঝুঁকিপূর্ণ চলাচল

কুয়াকাটায় খালের ভাঙা সেতুতে ২ বছর ধরে ঝুঁকিপূর্ণ চলাচল

পটুয়াখালীর কুয়াকাটার বড়হরপাড়া খালের উপর নির্মিত আয়রন সেতুটি ভেঙে পরার দুই বছর অতিক্রম করলেও নতুন সেতু নির্মাণ হয়নি। ফলে এলাকাবাসী ও পর্যটকরা অস্থায়ী কাঠের সেতু ব্যবহার করতে বাধ্য হচ্ছেন, যা ঝুঁকিপূর্ণ ও নড়বড়ে। স্থানীয়রা বলছেন, যে কোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে। সরেজমিন দেখা গেছে, কলাপাড়া উপজেলার লতাচাপলী ইউনিয়নের বড়হরপাড়া খালের উপর ২০০৫ সালে নির্মাণ করা হয় এই আয়রন

খানাখন্দে ভরা গোয়ালন্দ পৌরসভার বাজার সড়ক, দুর্ভোগ

খানাখন্দে ভরা গোয়ালন্দ পৌরসভার বাজার সড়ক, দুর্ভোগ

গোয়ালন্দ পৌর এলাকার বাজারের প্রধান সড়ক দীর্ঘদিন সংস্কার না হওয়ায় খানাখন্দে ভরে গিয়ে জনদুর্ভোগ চরমে পৌঁছেছে। কাগজে-কলমে প্রথম শ্রেণির পৌরসভা হলেও বাস্তবে নাগরিক সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন বাসিন্দারা। বিশেষ করে বাসস্ট্যান্ড থেকে তোড়াইড় মোড় পর্যন্ত প্রায় এক কিলোমিটার সড়কের বেহাল অবস্থা যানবাহন চলাচলের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। সরেজমিনে দেখা গেছে, সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্ত তৈরি হয়েছে। অটোরিকশা, মোটরসাইকেলসহ ছোট

আহসানগঞ্জ স্টেশনে আন্ত:নগর ট্রেনের স্টপেজ না থাকায় যাত্রীদুর্ভোগ চরমে

আহসানগঞ্জ স্টেশনে আন্ত:নগর ট্রেনের স্টপেজ না থাকায় যাত্রীদুর্ভোগ চরমে

উত্তর জনপদের জেলা নওগাঁর আত্রাই উপজেলার আহসানগঞ্জ রেলওয়ে স্টেশনে ঢাকাগামী আন্তঃনগর ট্রেনের পর্যাপ্ত স্টপেজ না থাকায় যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। জানা যায়, সান্তাহার ও নাটোরের মাঝামাঝি অবস্থিত এ স্টেশন দিয়ে প্রতিদিন ৯ জোড়া আন্তঃনগর ট্রেন চলাচল করে। কিন্তু এর মধ্যে কেবল নীলসাগর এক্সপ্রেস ও দ্রুতযান এক্সপ্রেসের স্টপেজ রয়েছে। সীমিত আসনসংখ্যার কারণে অধিকাংশ যাত্রী টিকিট পান না। আত্রাই, রাণীনগর, বাগমারা ও সিংড়ার

লাউয়াছড়া জাতীয় উদ্যান: হঠাৎ গাড়ি পার্কিং বন্ধে বিপাকে পর্যটকরা

লাউয়াছড়া জাতীয় উদ্যান: হঠাৎ গাড়ি পার্কিং বন্ধে বিপাকে পর্যটকরা

মৌলভীবাজারের কমলগঞ্জে অবস্থিত লাউয়াছড়া জাতীয় উদ্যানের প্রবেশদ্বারে হঠাৎ করেই গাড়ি পার্কিং বন্ধ করা হয়েছে। পরিবেশ ও বন্যপ্রাণী সুরক্ষার কারণে বন বিভাগের এই সিদ্ধান্ত কার্যকর করা হলেও, এর ফলে পর্যটকেরা বড় ধরনের সমস্যায় পড়েছেন। স্থানীয় ও উদ্যান ভ্রমণকারীরা জানান, পূর্বে উদ্যানের প্রবেশদ্বারের কাছাকাছি গাড়ি পার্কিং করার ব্যবস্থা থাকলেও কোন প্রকার পূর্ব ঘোষণা ছাড়াই সম্প্রতি তা বাতিল করা হয়েছে। ফলে দূর-দূরান্ত থেকে আসা