বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬১২ ভাদ্র, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনদুর্ভোগবাংলাদেশ

দেবীদ্বারে সড়কের বেহাল অবস্থা, হাজারো মানুষের দুর্ভোগ

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৬ আগস্ট ২০২৩, ১:৫২

শেয়ার করুনঃ
দেবীদ্বারে সড়কের বেহাল অবস্থা, হাজারো মানুষের দুর্ভোগ

কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কে সংযুক্ত কুমিল্লার দেবীদ্বার উপজেলার চরবাকর থেকে এলাহাবাদ, মোহাম্মদপুর হয়ে ভৈষেরকোট পর্যন্ত প্রায় ৭ কিলোমিটার সড়কটির বেহাল অবস্থা। সড়কটি ছোট-বড় গর্তে বেহাল দশায় দুর্ভোগের শেষ নেই। এ রাস্তায় চলাচলে প্রতিদিন স্থানীয় এলাকার হাজারো মানুষের ভোগান্তিতে পড়তে হচ্ছে।

প্রশাসনিক, শিক্ষা ও স্বাস্থ্যসেবা নিতে এ রাস্তায় ৩টি ইউনিয়ন( এলাহাবাদ, জাফরগন্জ, মোহনপুর) থেকে প্রতিদিন স্কুল- কলেজের শিক্ষার্থী, চাকরিজীবী, কৃষক, ব্যবসায়ীসহ সর্বস্তরের মানুষ উপজেলা সদরে আসা-যাওয়া করেন। এলাকার মানুষের চলাচলের একমাত্র যোগাযোগের সড়কটি দীর্ঘদিন যাবৎ সংস্থার না করায় কার্পেটিং উঠে গিয়ে বড় বড় খানাখন্দে পরিণত হয়েছে। তাছাড়া এলাহাবাদ, মোহাম্মদপুর ও মোহনপুর এলাকাগুলো বিভিন্ন প্রকার শাকসবজি উৎপাদনে বিখ্যাত। সড়কের বেহাল অবস্থার কারনে কৃষকরা ফসল উৎপাদনে আগ্রহ হাড়াচ্ছে ফলে অর্থনৈতিক দিক থেকেও পিছিয়ে পড়ছে এলাকার মানুষ।

আরও

যমুনা এক্সপ্রেসের কোচ লাইনচ্যুত, ঢাকাগামী ট্রেন বিলম্ব

যমুনা এক্সপ্রেসের কোচ লাইনচ্যুত, ঢাকাগামী ট্রেন বিলম্ব

বর্তমানে সড়কটি চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। প্রতিদিন গড়ে দুই থেকে তিন শতাধিক ব্যাটারিচালিত অটোরিকশাসহ ট্রাক, লেগুনা ও ছোট-বড় বিভিন্ন ধরনের যানবাহন চরম ঝুঁকি নিয়ে চলাচল করছে এ সড়কে। ফলে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। সড়কের বিভিন্ন জায়গায় পিচ-খোয়া উঠে গিয়ে সৃষ্টি হয়েছে ছোট-বড় খানাখন্দের। বৃষ্টি হলে পানি জমে দুর্ভোগ চরমে পৌঁছায়। দীর্ঘদিন সংস্কারের অভাবে থাকা সড়কের বেশিরভাগ অংশেই খানাখন্দে ভরে গেছে। ছোট-বড় গর্ত এড়িয়ে যানবাহন চলছে এঁকেবেঁকে।

রবিবার (৬আগষ্ট) দিনব্যপী গুড়ি গুড়ি বৃষ্টিতে ঐ সড়কের মুহাম্মদপুর মাদ্রাসা মার্কেটের সামনে গর্তে অনেক জায়গায় পানি জমে থাকতে দেখা গেছে। এসময় সড়কে চলাচলকালে যাত্রীবাহি একটি অটোরিকশা বিশাল গর্তে উল্টে পড়ে গেছে। এতে শিশুসহ ৪-৫জন আহত হয়েছে। পরে এলাকাবাসীর সহযোগিতায় যানবাহনটিকে তুলে দিতে দেখা গেছে। এসময় এলাকার স্থানীয় ব্যাবসায়ী শাহজালাল বলেন, প্রতিনিয়ত এই রাস্তায় দূর্ঘটনার স্বীকার হয়ে হাত পা ভাংচ্ছেন অনেকেই।

সড়ক
https://enews71.com/storage/ads/01KTB48CFAEJRYTN4T9G053ER9.png

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

আরও

কমলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স যেন নিজেই রোগী, ভোগান্তিতে জনসাধারণ

কমলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স যেন নিজেই রোগী, ভোগান্তিতে জনসাধারণ

চরবাকর এলাকার একাধিক ব্যাক্তি জানান, রাস্তায় চলার কোনো উপায় এখন আর নেই। এই এলাকায় ৫-৬টি ব্রিকফিল্ডে দিনরাত এই রাস্তায় মাটি ও ইটবাহি ট্রাক্টর চলাচল করে। এখন রাস্তা দেখে মনে হয়না এটা মাটির রাস্তা নাকি পাকা রাস্তা। অবৈধ ইটভাটাগুলো বন্ধ করে দিলে হয়তো রাস্তার স্থায়িত্ব কিছুটা হলেও বাড়বে।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

পিরোজপুর এলাকার আবুল হাসেম মিয়া বলেন, এই সড়কে অ্যাম্বুলেন্স, শত শত ইজিবাইক চলাচল করে। এখন সড়কটির বিপজ্জনক অবস্থা। চলাচলের একেবারে অনুপযুক্ত হয়ে পড়েছে।

এলাহাবাদ উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক শাখাওয়াত হোসেন বলেন, চরবাকর থেকে এলাহাবাদ, মুহাম্মদপুর, ভৈষেরকোট  রাস্তাটির খুবই খারাপ অবস্থা। তারপরও প্রতিদিন স্কুল-কলেজের শিক্ষার্থীরা এ রাস্তা দিয়েই বাধ্য হয়ে চলাচল করছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ করব দ্রুত যেনো রাস্তাটির সংস্কারের ব্যবস্থা গ্রহন করেন।

সিএনজি, অটোরিকশা চালক হাছান, শিমুল ও গৌতম বলেন, জীবনের তাগিদে যাত্রীদের গালমন্দ ও গাড়ির ক্ষতি মেনেও এই পথ দিয়েই গাড়ি চালাই। তবে রাস্তার অবস্থা এতটা খারাপ হয়েছে, সংস্কার না হলে এই সড়কে গাড়ি চালানো সম্ভব হবে না।

দেবীদ্বার উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আবুল কালাম আজাদ বলেন, খুব শীঘ্রই চরবাকর থেকে ভৈষেরকোট রাস্তাটির মেরামতের ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে উপজেলা প্রকৌশলী সবুজ চন্দ্র সরকার বলেন, নতুন একটি প্রকল্প এসেছে ঐ প্রকল্পে রাস্তাটি ইনক্লুড করা আছে। আমরা ইস্টিমিট তৈরি করে আগামী সপ্তাহের মধ্যে হেড অফিসে পাঠিয়ে দিবো। টেন্ডার হয়ে আসলে কাজ শুরু হবে। আশা করছি জনদূর্ভোগ নিরসনে খুব শিঘ্রই এই রাস্তার কাজ শুরু করতে পারবো।

সর্বশেষ সংবাদ

যে দিন পৃথিবীর ছায়ায় ঢাকবে চাঁদের প্রায় ছিয়ানব্বই শতাংশ

যে দিন পৃথিবীর ছায়ায় ঢাকবে চাঁদের প্রায় ছিয়ানব্বই শতাংশ

নেপালের কোশিতে ভয়াবহ পাহাড়ি ঢলে নিহত ৯৫ নিখোঁজ চার শতাধিক

নেপালের কোশিতে ভয়াবহ পাহাড়ি ঢলে নিহত ৯৫ নিখোঁজ চার শতাধিক

নিম্নমানের ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের

নিম্নমানের ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের

যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ড প্রত্যাশী বাংলাদেশীদের বড় সুখবর আগস্টে

যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ড প্রত্যাশী বাংলাদেশীদের বড় সুখবর আগস্টে

নৈতিক শিক্ষায় সন্তানদের গড়ে তুলতে হবে: সমাজকল্যাণমন্ত্রী

নৈতিক শিক্ষায় সন্তানদের গড়ে তুলতে হবে: সমাজকল্যাণমন্ত্রী

জনপ্রিয় সংবাদ

রুহুল কবীর রিজভী বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব

রুহুল কবীর রিজভী বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব

সংশোধিত ৭০ অনুচ্ছেদে হবে পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচন

সংশোধিত ৭০ অনুচ্ছেদে হবে পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচন

মির্জা ফখরুল দেশের ২৩তম রাষ্ট্রপতি

মির্জা ফখরুল দেশের ২৩তম রাষ্ট্রপতি

ফুল দিয়ে নতুন রাষ্ট্রপতিকে অভিনন্দন তারেক রহমানের

ফুল দিয়ে নতুন রাষ্ট্রপতিকে অভিনন্দন তারেক রহমানের

পরকীয়ার অভিযোগে সালিস, প্রকাশ্যে নারীকে জুতাপেটার ভিডিও

পরকীয়ার অভিযোগে সালিস, প্রকাশ্যে নারীকে জুতাপেটার ভিডিও

এ সম্পর্কিত আরও পড়ুন

বজ্রপাতে দেশের বিভিন্ন জেলায় ১২ জন নিহত

বজ্রপাতে দেশের বিভিন্ন জেলায় ১২ জন নিহত

দেশজুড়ে হঠাৎ বজ্রপাতের ঘটনায় রোববার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত অন্তত ১২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বিভিন্ন জেলার প্রতিনিধিদের তথ্য অনুযায়ী, এ সময়ে একাধিক স্থানে বজ্রপাতের ঘটনায় প্রাণহানির পাশাপাশি অনেকেই আহত হয়েছেন। সবচেয়ে বেশি প্রাণহানির ঘটনা ঘটেছে গাইবান্ধা জেলায়, যেখানে পৃথক বজ্রপাতে পাঁচজনের মৃত্যু হয়েছে। জেলার সাদুল্লাপুর, সুন্দরগঞ্জ ও ফুলছড়ি উপজেলায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ধোপাডাংগা এলাকায় বাড়ির বারান্দায়

কুয়াকাটায় খালের ভাঙা সেতুতে ২ বছর ধরে ঝুঁকিপূর্ণ চলাচল

কুয়াকাটায় খালের ভাঙা সেতুতে ২ বছর ধরে ঝুঁকিপূর্ণ চলাচল

পটুয়াখালীর কুয়াকাটার বড়হরপাড়া খালের উপর নির্মিত আয়রন সেতুটি ভেঙে পরার দুই বছর অতিক্রম করলেও নতুন সেতু নির্মাণ হয়নি। ফলে এলাকাবাসী ও পর্যটকরা অস্থায়ী কাঠের সেতু ব্যবহার করতে বাধ্য হচ্ছেন, যা ঝুঁকিপূর্ণ ও নড়বড়ে। স্থানীয়রা বলছেন, যে কোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে। সরেজমিন দেখা গেছে, কলাপাড়া উপজেলার লতাচাপলী ইউনিয়নের বড়হরপাড়া খালের উপর ২০০৫ সালে নির্মাণ করা হয় এই আয়রন

খানাখন্দে ভরা গোয়ালন্দ পৌরসভার বাজার সড়ক, দুর্ভোগ

খানাখন্দে ভরা গোয়ালন্দ পৌরসভার বাজার সড়ক, দুর্ভোগ

গোয়ালন্দ পৌর এলাকার বাজারের প্রধান সড়ক দীর্ঘদিন সংস্কার না হওয়ায় খানাখন্দে ভরে গিয়ে জনদুর্ভোগ চরমে পৌঁছেছে। কাগজে-কলমে প্রথম শ্রেণির পৌরসভা হলেও বাস্তবে নাগরিক সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন বাসিন্দারা। বিশেষ করে বাসস্ট্যান্ড থেকে তোড়াইড় মোড় পর্যন্ত প্রায় এক কিলোমিটার সড়কের বেহাল অবস্থা যানবাহন চলাচলের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। সরেজমিনে দেখা গেছে, সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্ত তৈরি হয়েছে। অটোরিকশা, মোটরসাইকেলসহ ছোট

আহসানগঞ্জ স্টেশনে আন্ত:নগর ট্রেনের স্টপেজ না থাকায় যাত্রীদুর্ভোগ চরমে

আহসানগঞ্জ স্টেশনে আন্ত:নগর ট্রেনের স্টপেজ না থাকায় যাত্রীদুর্ভোগ চরমে

উত্তর জনপদের জেলা নওগাঁর আত্রাই উপজেলার আহসানগঞ্জ রেলওয়ে স্টেশনে ঢাকাগামী আন্তঃনগর ট্রেনের পর্যাপ্ত স্টপেজ না থাকায় যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। জানা যায়, সান্তাহার ও নাটোরের মাঝামাঝি অবস্থিত এ স্টেশন দিয়ে প্রতিদিন ৯ জোড়া আন্তঃনগর ট্রেন চলাচল করে। কিন্তু এর মধ্যে কেবল নীলসাগর এক্সপ্রেস ও দ্রুতযান এক্সপ্রেসের স্টপেজ রয়েছে। সীমিত আসনসংখ্যার কারণে অধিকাংশ যাত্রী টিকিট পান না। আত্রাই, রাণীনগর, বাগমারা ও সিংড়ার

লাউয়াছড়া জাতীয় উদ্যান: হঠাৎ গাড়ি পার্কিং বন্ধে বিপাকে পর্যটকরা

লাউয়াছড়া জাতীয় উদ্যান: হঠাৎ গাড়ি পার্কিং বন্ধে বিপাকে পর্যটকরা

মৌলভীবাজারের কমলগঞ্জে অবস্থিত লাউয়াছড়া জাতীয় উদ্যানের প্রবেশদ্বারে হঠাৎ করেই গাড়ি পার্কিং বন্ধ করা হয়েছে। পরিবেশ ও বন্যপ্রাণী সুরক্ষার কারণে বন বিভাগের এই সিদ্ধান্ত কার্যকর করা হলেও, এর ফলে পর্যটকেরা বড় ধরনের সমস্যায় পড়েছেন। স্থানীয় ও উদ্যান ভ্রমণকারীরা জানান, পূর্বে উদ্যানের প্রবেশদ্বারের কাছাকাছি গাড়ি পার্কিং করার ব্যবস্থা থাকলেও কোন প্রকার পূর্ব ঘোষণা ছাড়াই সম্প্রতি তা বাতিল করা হয়েছে। ফলে দূর-দূরান্ত থেকে আসা