রবিবার, ২ আগস্ট, ২০২৬১৮ শ্রাবণ, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনদুর্ভোগবাংলাদেশ

বরিশাল পাসপোর্ট অফিস: দক্ষ জনবলের অভাবে ভোগান্তিতে গ্রাহকরা

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৮ আগস্ট ২০২২, ১৬:২৩

শেয়ার করুনঃ
বরিশাল পাসপোর্ট অফিস: দক্ষ জনবলের অভাবে ভোগান্তিতে গ্রাহকরা

বরিশাল বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিসে দক্ষ জনবল না থাকায় প্রতিনিয়ত ভোগান্তিতে পড়ছেন পাসপোর্টের আবেদন করতে আসা অসংখ্য মানুষ। এ ভোগান্তি থেকে রেহাই পেতে হলে এই অফিসটিতে দক্ষ জনবলের বিকল্প নেই। এমনকি এ অফিসে যে জনবল থাকার কথা সে পরিমাণ জনবল না থাকায় ভোগান্তির শিকার হচ্ছেন পাসপোর্ট আবেদনকারীরা। 

একদিকে যেমন রয়েছে দক্ষ জনবলের অভাব, অন্যদিকে আবার জনসচেতনতার যথেষ্ট অভাব রয়েছে। এমন চিত্রের দেখা মেলে বরিশাল বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিসে সরেজমিন অনুসন্ধানী দলের পর্যবেক্ষণে। এ কার্যালয়টিতে জনবল যেখানে থাকার কথা ২০ জন, সেখানে তাদের জনবল রয়েছে মাত্র ৯ জন। এ অবস্থার মধ্যে পাসপোর্ট গ্রাহকদের কাক্সিক্ষত সেবা নিশ্চিতে যথারীতি হিমশিম খাচ্ছেন অফিসের কর্মকর্তা-কর্মচারীরা। আবার সরাসরি দৌরাত্ম্য চোখে না পড়লেও অন্তরালে রয়েছে দালালদের সম্পৃক্ততা।

আরও

বজ্রপাতে দেশের বিভিন্ন জেলায় ১২ জন নিহত

বজ্রপাতে দেশের বিভিন্ন জেলায় ১২ জন নিহত

তবে সংশ্লিষ্ট সূত্র বলছে, অফিসের ভেতরে দালালের দৌরাত্ম্য না থাকলেও বাইরে রয়েছে কিছুটা হয়রানি। তবে জনভোগান্তি যা রয়েছে তার মূল কারণ অধিকাংশ রি-ইস্যু করতে আসা আবেদনকারীদের পূর্বের দেয়া তথ্যের সাথে আবেদনের তথ্যে বিস্তর ব্যবধান এবং জনসচেতনতার অভাব।

সরেজমিনে জানা যায়, এখানে প্রতিদিন গড়ে ২০০টি আবেদনপত্র এনরোলমেন্ট হয়। তার মধ্যে দুই-তৃতীয়াংশ আবেদন জমা হয় তথ্য পরিবর্তনের। আর তথ্য পরিবর্তনের আবেদনগুলো অফিসে জমা হলেও এগুলোর কাজ হয় রাজধানীর উত্তরা পাসপোর্ট পার্সোনালাইজেশন সেন্টারে।

আরও

যমুনা এক্সপ্রেসের কোচ লাইনচ্যুত, ঢাকাগামী ট্রেন বিলম্ব

যমুনা এক্সপ্রেসের কোচ লাইনচ্যুত, ঢাকাগামী ট্রেন বিলম্ব

অভিযোগ রয়েছে, পাসপোর্ট অফিসে হয়রানিতে কর্মরত আনসার সদস্যদের সরাসরি সম্পৃক্ততা আছে। সরেজমিনেও এর প্রমাণ পাওয়া গেছে। আনসারদের সাথে অফিসের বাইরের একটি দালাল চক্রের রয়েছে সখ্যতা। ইতিপূর্বে আইন শৃঙ্খলা বাহিনীর অভিযানে একাধিক দালাল আটক হলেও আইনে ফাঁকফোকড়ে বেরিয়ে পুনরায় তারা দালালি কর্মকাণ্ডে লিপ্ত হয়। পাসপোর্ট করতে আসা একাধিক আবেদনকারীর সঙ্গে কথা বলে জানা যায়, সেবামূলক এই প্রতিষ্ঠানটি কবে দালালমুক্ত হবে? কেউ এর সদুত্তর দিতে পারছেন না।

অথচ কর্মকর্তারা এ অভিযোগ অস্বীকার করে বলেন, এখানে দালালদের কোনো ক্ষমতা নেই। আমরা নিয়মিত অভিযান চালিয়ে দালালদের পুলিশে সোপর্দ করি।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

গণমাধ্যমকর্মী প্রকৌশলী জিহাদ রানা জানান, তার বাবা মো. নুরুল ইসলামের হয়রানির কথা। তিনি বলেন, আমার বাবার আবেদনে দেয়া সঠিক নাম থাকলেও তার নামের বানানে অপারেটর ভুল করায় সীমাহীন ভোগান্তিতে পড়তে হয়েছে। আমি বলব, সরকারি সেবামূলক এই প্রতিষ্ঠানে অবশ্যই দক্ষ জনবল দিয়ে পাসপোর্টের আবেদন এনরোলমেন্ট সম্পন্ন করা উচিত। অন্যথায় জনহয়রানি কোনোভাবেই লাঘব হবে না।

সূত্র জানায়, ২০১৫ সালের বরিশাল আঞ্চলিক পাসপোর্ট অফিসে ছদ্ম পরিচয়ে পাসপোর্ট করতে এসে আটক হন নূরজাহান (২২) এক রোহিঙ্গা নারী। তিনি কক্সবাজারের কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের জামাল খান এবং ফাতেমা বেগম দম্পতির মেয়ে। তাদের বাড়ি মিয়ানমারের মংডু জেলার কালীবাজার এলাকায়। দালালের মাধ্যমে পাসপোর্ট করার চেষ্টাকালে তাকে আটক করে বরিশাল মেট্রোপলিটন এয়ারপোর্ট থানা পুলিশ।

সচেতন নাগরিক কমিটি (সনাক) বরিশালের সভাপতি অধ্যাপিকা শাহ সাজেদা বলেন, এর আগে পাসপোর্টের একটি গবেষণায় শুনেছি পাসপোর্ট করতে আসা আবেদনকারীদের নানা ধরনের হয়রানি, ভোগান্তি ও ঘুষ বাণিজ্যের কথা। বর্তমানে সেই অভিযোগটি নেই। তবে দালালদের দৌরাত্ম্য দৃশ্যমান না থাকলেও অদৃশ্যভাবে দালালদের একটি চক্র পাসপোর্ট অফিসের কিছু অসাধু কর্মচারীর যোগসাজশে গ্রাহকদের কিছুটা হয়রানি করছে। পাসপোর্ট কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তাদের এ বিষয়টি নির্মূলে সজাগ দৃষ্টি রাখা জরুরি বলে মন্তব্য করেন সনাক সভাপতি শাহ সাজেদা।

এদিকে এসব অভিযোগের কোনো ভিত্তি নেই বলে দাবি করে বরিশাল বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিসের দায়িত্বে থাকা সহকারী পরিচালক মো. মেহেদী হাসান বলেন, আমাদের এখানে আবেদন করতে আসা মানুষের দুই-তৃতীয়াংশ আবেদনে রয়েছে বড় ধরনের তথ্য পরিবর্তন। এই তথ্য পরিবর্তন সমাধানে কাজ করে আমাদের উত্তর পার্সোনালাইজেশন সেন্টার। তবে আমি যখনই যার সমস্যার কথা জানতে পারি তাৎক্ষণিক আমি প্রধান কার্যালয়কে তাদের সমস্যা সমাধানের জন্য তথ্য সরবরাহ করে থাকি।

পাসপোর্ট
https://enews71.com/storage/ads/01KTB48CFAEJRYTN4T9G053ER9.png

সোশ্যাল মিডিয়াতে আমরা

সর্বশেষ সংবাদ

ই-২০ পেট্রোলের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর বাসভবনে পদযাত্রার ঘোষণা কেজরিওয়ালের

ই-২০ পেট্রোলের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর বাসভবনে পদযাত্রার ঘোষণা কেজরিওয়ালের

চৌদ্দ হাজার শিক্ষক যোগদানে প্রাথমিক শিক্ষায় নতুন অধ্যায়ের সূচনা

চৌদ্দ হাজার শিক্ষক যোগদানে প্রাথমিক শিক্ষায় নতুন অধ্যায়ের সূচনা

পুলিশ জনগণের সেবক, কোনো দলের লাঠিয়াল নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

পুলিশ জনগণের সেবক, কোনো দলের লাঠিয়াল নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

কুষ্টিয়ায় জমি বিরোধে বড় ভাই নিহত, ছোট ভাই আটক

কুষ্টিয়ায় জমি বিরোধে বড় ভাই নিহত, ছোট ভাই আটক

কাঁঠালবাগানে দ্বৈত হত্যাকাণ্ড, অভিযুক্ত জামাতা পুলিশের হাতে গ্রেপ্তার

কাঁঠালবাগানে দ্বৈত হত্যাকাণ্ড, অভিযুক্ত জামাতা পুলিশের হাতে গ্রেপ্তার

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

জনপ্রিয় সংবাদ

গ্র্যান্ড গার্ড অব অনারে দায়িত্ব নিলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

গ্র্যান্ড গার্ড অব অনারে দায়িত্ব নিলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা,আহত সারজিস আলম

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা,আহত সারজিস আলম

ভাসমান পেয়ারা বাজারে সাউন্ড সিস্টেম ও ডিজে ব্যবহার বন্ধে প্রশাসনের কড়া নজরদারি

ভাসমান পেয়ারা বাজারে সাউন্ড সিস্টেম ও ডিজে ব্যবহার বন্ধে প্রশাসনের কড়া নজরদারি

রাশিয়ার ব্যক্তিগতকৃত ক্যানসার ভ্যাকসিনে আশাব্যঞ্জক ফল, সুস্থ রয়েছেন প্রথম রোগী

রাশিয়ার ব্যক্তিগতকৃত ক্যানসার ভ্যাকসিনে আশাব্যঞ্জক ফল, সুস্থ রয়েছেন প্রথম রোগী

কুয়াকাটায় শিক্ষার্থীর সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগে বিদ্যালয়ের কর্মচারী সাময়িক বরখাস্ত

কুয়াকাটায় শিক্ষার্থীর সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগে বিদ্যালয়ের কর্মচারী সাময়িক বরখাস্ত

এ সম্পর্কিত আরও পড়ুন

বজ্রপাতে দেশের বিভিন্ন জেলায় ১২ জন নিহত

বজ্রপাতে দেশের বিভিন্ন জেলায় ১২ জন নিহত

দেশজুড়ে হঠাৎ বজ্রপাতের ঘটনায় রোববার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত অন্তত ১২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বিভিন্ন জেলার প্রতিনিধিদের তথ্য অনুযায়ী, এ সময়ে একাধিক স্থানে বজ্রপাতের ঘটনায় প্রাণহানির পাশাপাশি অনেকেই আহত হয়েছেন। সবচেয়ে বেশি প্রাণহানির ঘটনা ঘটেছে গাইবান্ধা জেলায়, যেখানে পৃথক বজ্রপাতে পাঁচজনের মৃত্যু হয়েছে। জেলার সাদুল্লাপুর, সুন্দরগঞ্জ ও ফুলছড়ি উপজেলায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ধোপাডাংগা এলাকায় বাড়ির বারান্দায়

কুয়াকাটায় খালের ভাঙা সেতুতে ২ বছর ধরে ঝুঁকিপূর্ণ চলাচল

কুয়াকাটায় খালের ভাঙা সেতুতে ২ বছর ধরে ঝুঁকিপূর্ণ চলাচল

পটুয়াখালীর কুয়াকাটার বড়হরপাড়া খালের উপর নির্মিত আয়রন সেতুটি ভেঙে পরার দুই বছর অতিক্রম করলেও নতুন সেতু নির্মাণ হয়নি। ফলে এলাকাবাসী ও পর্যটকরা অস্থায়ী কাঠের সেতু ব্যবহার করতে বাধ্য হচ্ছেন, যা ঝুঁকিপূর্ণ ও নড়বড়ে। স্থানীয়রা বলছেন, যে কোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে। সরেজমিন দেখা গেছে, কলাপাড়া উপজেলার লতাচাপলী ইউনিয়নের বড়হরপাড়া খালের উপর ২০০৫ সালে নির্মাণ করা হয় এই আয়রন

খানাখন্দে ভরা গোয়ালন্দ পৌরসভার বাজার সড়ক, দুর্ভোগ

খানাখন্দে ভরা গোয়ালন্দ পৌরসভার বাজার সড়ক, দুর্ভোগ

গোয়ালন্দ পৌর এলাকার বাজারের প্রধান সড়ক দীর্ঘদিন সংস্কার না হওয়ায় খানাখন্দে ভরে গিয়ে জনদুর্ভোগ চরমে পৌঁছেছে। কাগজে-কলমে প্রথম শ্রেণির পৌরসভা হলেও বাস্তবে নাগরিক সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন বাসিন্দারা। বিশেষ করে বাসস্ট্যান্ড থেকে তোড়াইড় মোড় পর্যন্ত প্রায় এক কিলোমিটার সড়কের বেহাল অবস্থা যানবাহন চলাচলের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। সরেজমিনে দেখা গেছে, সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্ত তৈরি হয়েছে। অটোরিকশা, মোটরসাইকেলসহ ছোট

আহসানগঞ্জ স্টেশনে আন্ত:নগর ট্রেনের স্টপেজ না থাকায় যাত্রীদুর্ভোগ চরমে

আহসানগঞ্জ স্টেশনে আন্ত:নগর ট্রেনের স্টপেজ না থাকায় যাত্রীদুর্ভোগ চরমে

উত্তর জনপদের জেলা নওগাঁর আত্রাই উপজেলার আহসানগঞ্জ রেলওয়ে স্টেশনে ঢাকাগামী আন্তঃনগর ট্রেনের পর্যাপ্ত স্টপেজ না থাকায় যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। জানা যায়, সান্তাহার ও নাটোরের মাঝামাঝি অবস্থিত এ স্টেশন দিয়ে প্রতিদিন ৯ জোড়া আন্তঃনগর ট্রেন চলাচল করে। কিন্তু এর মধ্যে কেবল নীলসাগর এক্সপ্রেস ও দ্রুতযান এক্সপ্রেসের স্টপেজ রয়েছে। সীমিত আসনসংখ্যার কারণে অধিকাংশ যাত্রী টিকিট পান না। আত্রাই, রাণীনগর, বাগমারা ও সিংড়ার

লাউয়াছড়া জাতীয় উদ্যান: হঠাৎ গাড়ি পার্কিং বন্ধে বিপাকে পর্যটকরা

লাউয়াছড়া জাতীয় উদ্যান: হঠাৎ গাড়ি পার্কিং বন্ধে বিপাকে পর্যটকরা

মৌলভীবাজারের কমলগঞ্জে অবস্থিত লাউয়াছড়া জাতীয় উদ্যানের প্রবেশদ্বারে হঠাৎ করেই গাড়ি পার্কিং বন্ধ করা হয়েছে। পরিবেশ ও বন্যপ্রাণী সুরক্ষার কারণে বন বিভাগের এই সিদ্ধান্ত কার্যকর করা হলেও, এর ফলে পর্যটকেরা বড় ধরনের সমস্যায় পড়েছেন। স্থানীয় ও উদ্যান ভ্রমণকারীরা জানান, পূর্বে উদ্যানের প্রবেশদ্বারের কাছাকাছি গাড়ি পার্কিং করার ব্যবস্থা থাকলেও কোন প্রকার পূর্ব ঘোষণা ছাড়াই সম্প্রতি তা বাতিল করা হয়েছে। ফলে দূর-দূরান্ত থেকে আসা