মঙ্গলবার, ৫ মে, ২০২৬২২ বৈশাখ, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনদুর্ভোগবাংলাদেশস্বাস্থ্য

বরিশাল শেবাচিমে আর্বজনার ভাগাড় করোনা ইউনিট !

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৩ আগস্ট ২০২১, ১:৯

শেয়ার করুনঃ
বরিশাল শেবাচিমে আর্বজনার ভাগাড় করোনা ইউনিট !

করোনা ইউনিটে স্বাস্থ্যবিধি মেনে চলে না কেউ। নার্স ও ডাক্তাররা আন্তরিক। তবে করোনা ইউনিটের পরিবেশ একেবারে থাকার অনুপযোগী। সারা দিনে একবার পরিষ্কার করা হয়। ফলে ময়লা-আবর্জনা, রোগীর খাবার, পিপিই, মাস্ক, গ্লাভস যেখানে সেখানে ফেলে রাখা। এতে করে রোগীর সঙ্গে যারা আসেন তারাও করোনায় আক্রান্ত হয়ে বাড়ি ফেরেন।

দোতলায় করোনা পজিটিভ ওয়ার্ডে দেখা গেল দরজার সামনেই মাস্ক, সিগারেটের অবশিষ্টাংশ, ফেলে রাখা হয়েছে। কেবিনের সামনে পিপিই ও বিছানার চাদর। মেঝেতে ধুলো-বালির অন্ত নেই। নারীদের জন্য নির্ধারিত টয়লেটের কাছেই রোগীরা শুয়ে আছেন। টয়লেটের সামনে রোগীদের ফেলে দেওয়া ভাত, ইনজেকশনের সিরিঞ্জ, কোমল পানীয়ের বোতলের স্তূপ।

আরও

খানাখন্দে ভরা গোয়ালন্দ পৌরসভার বাজার সড়ক, দুর্ভোগ

খানাখন্দে ভরা গোয়ালন্দ পৌরসভার বাজার সড়ক, দুর্ভোগ

ঢুকতে গিয়েই হোঁচট খেয়ে পড়ে যাচ্ছিলেন শাহিদা বেগম। তিনি বলেন, ‘আইলাম করোনা রোগীর লগে। কতো রোগ শরীলে বান্ধাইয়া লইয়া যাই, কইতে পারি না।’ দ্বিতীয় তলার জেনারেল ওয়ার্ডে বেড ও মেঝেতে রোগী ঠাসা। একজন ওয়ার্ডবয় খুঁজচ্ছিলেন অমি। তিনি বলেন, অক্সিজেন সিলিন্ডার লাগানোতে সমস্যা হয়েছে। এর সমাধানের জন্য দেড়শ টাকা চেয়েছিল এক ওয়ার্ডবয়। আমি দেইনি। তারপর থেকে আর কাউকে বললেও শুনছে না।

আরও

আহসানগঞ্জ স্টেশনে আন্ত:নগর ট্রেনের স্টপেজ না থাকায় যাত্রীদুর্ভোগ চরমে

আহসানগঞ্জ স্টেশনে আন্ত:নগর ট্রেনের স্টপেজ না থাকায় যাত্রীদুর্ভোগ চরমে
শেবাচিমকরোনা ইউনিটআর্বজনার ভাগাড়
https://enews71.com/storage/ads/01KQAG1VP3BB73V7HDE2DKRZ1X.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

তৃতীয় তলায় একটিমাত্র টয়লেট। ফলে ঠেলাঠেলি এবং দীর্ঘ সময় লাইন ধরে দাঁড়িয়ে থাকতে হয়। সেখানে হুইল চেয়ারে অপেক্ষমাণ করোনা রোগীর স্বজন সাইফুল বলেন, একটি তলার সব রোগী ও স্বজনদের জন্য মাত্র তিনটি টয়লেট রয়েছে। তাও ঠিকমত পরিষ্কার করা হয় না। চতুর্থ তলায় কথা হয় বরিশাল সিটি কর্পোরেশনের এক কর্মকর্তার সঙ্গে। তিনি বলেন, দিনে একবার পরিষ্কার করা হয়। এভাবে এত গুরুত্বপূর্ণ একটি চিকিৎসা কেন্দ্র পরিচ্ছন্ন করা হলে চলে না। তাছাড়া ওয়ার্ডবয়রা টাকা ছাড়া কোনো সেবা দেন না। চতুর্থ তলার করোনা ওয়ার্ডের সবগুলো বেডে করোনা রোগী রয়েছেন। ওই তলায় পরিচ্ছন্নতাকর্মী আলতাফ হাওলাদার বলেন, পর্যাপ্ত জনবল না থাকায় দশজনের কাজ একজনকে করতে হয়। হাসপাতালের অন্য ওয়ার্ডের কেউ করোনা ওয়ার্ডে ডিউটি করতে চান না।

পঞ্চম তলায়ও রোগী ভর্তি করা শুরু হয়েছে আজ। পঞ্চম তলায় সম্পূর্ণ অপ্রস্তুত ও অপরিষ্কার ওয়ার্ডে বেড রাখা হয়েছে রোগী নিয়ে আসার জন্য। মূলত ২০২০ সালের ১৭ মার্চ করোনা ইউনিট চালু হলেও প্রথম রোগী ভর্তি হয় ওই বছরের ৮ এপ্রিল। শুরুতে ৫০ শয্যা নিয়ে যাত্রা শুরু করলেও এখন ২শ’ শয্যাায় উন্নীত করা হয়েছে। এই ইউনেিট নেই নিয়োগপ্রাপ্ত চিকিৎসক, নার্স বা তৃতীয়-চতুর্থ শ্রেণির জনবল। জানা গেছে, মাত্র দুজন চিকিৎসক দুই শতাধিক রোগীকে সেবা দেন। আর ৪৫ জন নার্স দায়িত্বে রয়েছেন। ২২টি আইসিইউ এবং ১২টি ভেন্টিলেটর আছে। আইসিইউ ও ভেল্টিলেটর নিয়ে কোনো অভিযোগ পাওয়া যায়নি।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

বেসরকারি অ্যাম্বুলেন্সের চালক রফিকুল ইসলাম জানান, পিরোজপুরের স্বরূপকাঠি উপজেলা থেকে এসেছি। রোববার (৪ জুলাই) সন্ধ্যা থেকে সোমবার (৫ জুলাই) দুপুরের মধ্যে তিনবার এসেছি এই হাসপাতালে।

রোগী সালেহা বেগমের পুত্রবধূ মিনারা জানান, শাশুড়ির অস্বাভাবিকভাবে শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় এসেছেন। প্রায় আধা ঘণ্টা অপেক্ষার পর ট্রলি পান মিনারার স্বামী ইউসুফ। তিনি জানান, রোগীর চাপ থাকায় কিছুটা বিলম্ব হয়েছে। দায়িত্বরত আনসার সদস্য সাগর বলেন, গত দুই দিন রোগীর চাপ বেড়েছে। সকাল থেকে তিনজনের লাশ নেমেছে। পরিস্থিতি উদ্বেগের। নিচতলায় ৭ জন নার্স ট্রলিভর্তি ট্যাবলেট নিয়ে ওয়ার্ডে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। আলাপ করার চেষ্টা করা হলে বলেন, ওয়ার্ডে ওষুধ পৌঁছে দেওয়ার আগে কথা বলার ফুরসত নেই।

করোনায় আক্রান্ত রোগী হাওয়া বেগম বলেন, সকালে নাম কেটে দিয়েছে। করোনা নেগেটিভ না হলেও কেন নাম কেটে দিয়েছে তা জানেন না। মঙ্গলবার (৬ জুলাই) এসে পরীক্ষা করাতে বলেছে। তিনি বলেন, ৩/৪ দিন পরে একবার ডাক্তার এসে রোগী দেখেন। আর সব সময়ে নার্সরাই রোগীদের পাশে থাকেন। ভোলার ভেলুমিয়া লঞ্চঘাটসংলগ্ন তাদের বাড়ি। করোনা ইউনিটের ‘হাঁচি-কাশি’ ওয়ার্ডে থরথর করে কাঁপছিলেন পটুয়াখালীর পাটখালী গ্রামের হালিম বিশ্বাস। তিনি বলেন, শ্বাসকষ্ট না থাকলেও কিডনিতে সম্যসা ও ডায়াবেটিস আছে তার। সকালে অনেক কষ্ট করে বরিশাল এসেছেন। পরীক্ষা ছাড়া ভর্তি নেবে না বলে জানানো হয়েছে তাদের। দোতলায় যাওয়ার জন্য লিফটের সামনে কমপক্ষে ২৫ থেকে ৩০ জন মানুষ অপেক্ষায় রয়েছেন। ঠেলাঠেলি করে লিফটে যাতায়াত করছেন তারা। রোগীর স্বজন মৃনাল বলেন, সকাল থেকেই দুটি লিফটের একটি বন্ধ। ওদিকে ওঠানামার সিঁড়িতে টাইলস বসানো হচ্ছে। ফলে যাতায়াতের এই একটি লিফট ভরসা।

শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক এইচএম সাইফুল ইসলাম বলেন, ১৯৬৮ সালে হাসপাতাল প্রতিষ্ঠা হওয়ার সময়ে জনবল ছিল সাড়ে তিনশ। এরপর হাসপাতাল ৫০০ বেডে উন্নীত করা হয়েছে। কিন্তু জনবল বাড়েনি। তারপর ১০০০ বেডে হাসপাতাল উন্নীত করা হলেও একজনও জনবল বাড়েনি।

তিনি আরও বলেন, এখনো কিন্তু সেই সাড়ে তিনশ’ জনবল দিয়ে সেবা দিচ্ছি। তাছাড়া করোনাকালীন রোগীর চাপ বেশি থাকায় হিমশিম খেতে হয়। তারপরও আমরা চেষ্টা করছি যা আছে তা দিয়ে রোগীদের সর্বোচ্চ সেবা দিতে।

সর্বশেষ সংবাদ

হ্নীলায় নিবন্ধিত জেলেদের মাঝে বিশেষ ভিজিএফ চাল বিতরণ

হ্নীলায় নিবন্ধিত জেলেদের মাঝে বিশেষ ভিজিএফ চাল বিতরণ

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে আতঙ্ক নয়: বাণিজ্যমন্ত্রী

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে আতঙ্ক নয়: বাণিজ্যমন্ত্রী

শাপলা চত্বর ঘটনার নিরপেক্ষ তদন্ত কমিশন দাবি শফিকুর রহমানের

শাপলা চত্বর ঘটনার নিরপেক্ষ তদন্ত কমিশন দাবি শফিকুর রহমানের

দেশে স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমলো ২,১৫৮ টাকা

দেশে স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমলো ২,১৫৮ টাকা

সৌদিতে আরও দুই বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু

সৌদিতে আরও দুই বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু

জনপ্রিয় সংবাদ

প্রাইজবন্ডের ১২৩তম ড্র অনুষ্ঠিত, বিজয়ী নম্বর ঘোষণা

প্রাইজবন্ডের ১২৩তম ড্র অনুষ্ঠিত, বিজয়ী নম্বর ঘোষণা

নাফ নদীতে সাত জেলে আবারো অপহরণ

নাফ নদীতে সাত জেলে আবারো অপহরণ

ধর্ম যার যার, অধিকার সবার-প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম যার যার, অধিকার সবার-প্রধানমন্ত্রী তারেক রহমান

নবাবগঞ্জে ভুয়া সনদে চাকরি করার অভিযোগে ফেরত দিতে হচ্ছে সাড়ে চৌদ্দ লাখ টাকা

নবাবগঞ্জে ভুয়া সনদে চাকরি করার অভিযোগে ফেরত দিতে হচ্ছে সাড়ে চৌদ্দ লাখ টাকা

কলাপাড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সরকারি সহায়তা প্রদান

কলাপাড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সরকারি সহায়তা প্রদান

এ সম্পর্কিত আরও পড়ুন

বজ্রপাতে দেশের বিভিন্ন জেলায় ১২ জন নিহত

বজ্রপাতে দেশের বিভিন্ন জেলায় ১২ জন নিহত

দেশজুড়ে হঠাৎ বজ্রপাতের ঘটনায় রোববার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত অন্তত ১২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বিভিন্ন জেলার প্রতিনিধিদের তথ্য অনুযায়ী, এ সময়ে একাধিক স্থানে বজ্রপাতের ঘটনায় প্রাণহানির পাশাপাশি অনেকেই আহত হয়েছেন। সবচেয়ে বেশি প্রাণহানির ঘটনা ঘটেছে গাইবান্ধা জেলায়, যেখানে পৃথক বজ্রপাতে পাঁচজনের মৃত্যু হয়েছে। জেলার সাদুল্লাপুর, সুন্দরগঞ্জ ও ফুলছড়ি উপজেলায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ধোপাডাংগা এলাকায় বাড়ির বারান্দায়

কুয়াকাটায় খালের ভাঙা সেতুতে ২ বছর ধরে ঝুঁকিপূর্ণ চলাচল

কুয়াকাটায় খালের ভাঙা সেতুতে ২ বছর ধরে ঝুঁকিপূর্ণ চলাচল

পটুয়াখালীর কুয়াকাটার বড়হরপাড়া খালের উপর নির্মিত আয়রন সেতুটি ভেঙে পরার দুই বছর অতিক্রম করলেও নতুন সেতু নির্মাণ হয়নি। ফলে এলাকাবাসী ও পর্যটকরা অস্থায়ী কাঠের সেতু ব্যবহার করতে বাধ্য হচ্ছেন, যা ঝুঁকিপূর্ণ ও নড়বড়ে। স্থানীয়রা বলছেন, যে কোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে। সরেজমিন দেখা গেছে, কলাপাড়া উপজেলার লতাচাপলী ইউনিয়নের বড়হরপাড়া খালের উপর ২০০৫ সালে নির্মাণ করা হয় এই আয়রন

খানাখন্দে ভরা গোয়ালন্দ পৌরসভার বাজার সড়ক, দুর্ভোগ

খানাখন্দে ভরা গোয়ালন্দ পৌরসভার বাজার সড়ক, দুর্ভোগ

গোয়ালন্দ পৌর এলাকার বাজারের প্রধান সড়ক দীর্ঘদিন সংস্কার না হওয়ায় খানাখন্দে ভরে গিয়ে জনদুর্ভোগ চরমে পৌঁছেছে। কাগজে-কলমে প্রথম শ্রেণির পৌরসভা হলেও বাস্তবে নাগরিক সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন বাসিন্দারা। বিশেষ করে বাসস্ট্যান্ড থেকে তোড়াইড় মোড় পর্যন্ত প্রায় এক কিলোমিটার সড়কের বেহাল অবস্থা যানবাহন চলাচলের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। সরেজমিনে দেখা গেছে, সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্ত তৈরি হয়েছে। অটোরিকশা, মোটরসাইকেলসহ ছোট

আহসানগঞ্জ স্টেশনে আন্ত:নগর ট্রেনের স্টপেজ না থাকায় যাত্রীদুর্ভোগ চরমে

আহসানগঞ্জ স্টেশনে আন্ত:নগর ট্রেনের স্টপেজ না থাকায় যাত্রীদুর্ভোগ চরমে

উত্তর জনপদের জেলা নওগাঁর আত্রাই উপজেলার আহসানগঞ্জ রেলওয়ে স্টেশনে ঢাকাগামী আন্তঃনগর ট্রেনের পর্যাপ্ত স্টপেজ না থাকায় যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। জানা যায়, সান্তাহার ও নাটোরের মাঝামাঝি অবস্থিত এ স্টেশন দিয়ে প্রতিদিন ৯ জোড়া আন্তঃনগর ট্রেন চলাচল করে। কিন্তু এর মধ্যে কেবল নীলসাগর এক্সপ্রেস ও দ্রুতযান এক্সপ্রেসের স্টপেজ রয়েছে। সীমিত আসনসংখ্যার কারণে অধিকাংশ যাত্রী টিকিট পান না। আত্রাই, রাণীনগর, বাগমারা ও সিংড়ার

লাউয়াছড়া জাতীয় উদ্যান: হঠাৎ গাড়ি পার্কিং বন্ধে বিপাকে পর্যটকরা

লাউয়াছড়া জাতীয় উদ্যান: হঠাৎ গাড়ি পার্কিং বন্ধে বিপাকে পর্যটকরা

মৌলভীবাজারের কমলগঞ্জে অবস্থিত লাউয়াছড়া জাতীয় উদ্যানের প্রবেশদ্বারে হঠাৎ করেই গাড়ি পার্কিং বন্ধ করা হয়েছে। পরিবেশ ও বন্যপ্রাণী সুরক্ষার কারণে বন বিভাগের এই সিদ্ধান্ত কার্যকর করা হলেও, এর ফলে পর্যটকেরা বড় ধরনের সমস্যায় পড়েছেন। স্থানীয় ও উদ্যান ভ্রমণকারীরা জানান, পূর্বে উদ্যানের প্রবেশদ্বারের কাছাকাছি গাড়ি পার্কিং করার ব্যবস্থা থাকলেও কোন প্রকার পূর্ব ঘোষণা ছাড়াই সম্প্রতি তা বাতিল করা হয়েছে। ফলে দূর-দূরান্ত থেকে আসা