রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬৫ আশ্বিন, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনদুর্ভোগবাংলাদেশস্বাস্থ্য

গোয়ালন্দ স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন নষ্ট এক্স-রে মেশিন, ভোগান্তিতে রোগীরা

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২০ জুন ২০২১, ২:৩৮

শেয়ার করুনঃ
গোয়ালন্দ স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন নষ্ট এক্স-রে মেশিন, ভোগান্তিতে রোগীরা

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালের গুরুত্বপূর্ণ এক্স-রে মেশিনটি দীর্ঘ আড়াই বছর যাবত বিকল হয়ে পড়ে আছে। যান্ত্রিক ত্রুটির কারণে বিকল হওয়া ওই মেশিনটি মেরামত করা হয়নি এখন পর্যন্ত। 

আরও

খানাখন্দে ভরা গোয়ালন্দ পৌরসভার বাজার সড়ক, দুর্ভোগ

খানাখন্দে ভরা গোয়ালন্দ পৌরসভার বাজার সড়ক, দুর্ভোগ

পাশাপাশি সেখানে অপর একটি নতুন এক্স-রে মেশিন আনা হয়েছে গত বছরের ডিসেম্বরে। তখন থেকে নতুন ওই মেশিনটিও এক্স-রে কক্ষের ভিতরে তালাবদ্ধ হয়ে আছে। 

আরও

কুয়াকাটায় খালের ভাঙা সেতুতে ২ বছর ধরে ঝুঁকিপূর্ণ চলাচল

কুয়াকাটায় খালের ভাঙা সেতুতে ২ বছর ধরে ঝুঁকিপূর্ণ চলাচল

এতে সরকারি ওই হাসপাতালে চিকিৎসা সেবা নিতে আসা অনেক রোগী বিপাকে পড়ছেন। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী প্রয়োজনীয় এক্স-রে পরীক্ষা করাতে না পেরে তারা বাইরের বিভিন্ন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে যেতে বাধ্য হচ্ছেন।

গোয়ালন্দস্বাস্থ্য কমপ্লেক্সভোগান্তি
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

জানাযায়, ৫০ শয্যাবিশিষ্ট গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালটি ব্যাস্ততম দৌলতদিয়া-খুলনা মহাসড়কের পাশে অবস্থিত। স্বাস্থ্য সেবা পেতে উপজেলা এলাকার প্রায় দেড় লাক্ষাধিক মানুষের একমাত্র ভরসাস্থল এই হাসপাতাল। 

সেখানে প্রতিদিন গড়ে চার শতাধিক বিভিন্ন রোগী চিকিৎসা সেবা নিতে আসেন। কিন্তু গুরুত্বপূর্ণ এক্স-রে মেশিন অকার্যকর থাকায় সরকারি ওই হাসপাতালে স্বাভাবিক চিকিৎসা সেবা কার্যক্রম মারাত্মক ভাবে ব্যাহত হচ্ছে।

ফলে গড়ে প্রতিদিন ১০থেকে ১৫ জন মুমূর্ষু রোগীকে অসহ্য শারীরিক যন্ত্রণা নিয়ে ব্যস্ততম রাস্তা পার হয়ে কয়েকগুণ বেশি টাকা দিয়ে এক্সরে করাতে হচ্ছে।এতে রোগীরা যেমন ভোগান্তিতে পড়ছেন, তেমনি এসব এক্সরের জন্য গুনতে হচ্ছে কয়েকগুণ টাকা। 

হাসপাতালে চিকিৎসা নিতে আসা ব্যবসায়ী রেজাউল করিম বলেন, এক্সরে মেশিন নষ্ট থাকায় বেশি সমস্যায় পড়েছে আমাদের মত গরিব রোগীরা। তাদের বাইরে থেকে ৩০০ থেকে ৭০০ টাকা দিয়ে এ সেবা নিতে হচ্ছে।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালের মেডিকেল টেকনিশিয়ান (রেডিওলজী) মো. কামরুল হাসান জানান, জাপানের তৈরী ‘একোমা-১০০’ মডেলের এনালগ এই এক্স-রে মেশিনটি গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রথম স্থাপন করা হয় ১৯৮৫ সালে। 

তখন থেকে এই হাসপাতালে আসা বিভিন্ন রোগী প্রয়োজনীয় এক্স-রে পরীক্ষা সেবা পেয়ে আসছিল। কিন্তু বৈদ্যুতিক কারণে হঠাৎ যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় ২০১৯ সালের ১৯ ফেব্রুয়ারী থেকে গুরুত্বপূর্ণ এই এক্স-রে মেশিনটি বিকল হয়ে পড়ে আছে। 

অনেক চেষ্টা করেও বিকল মেশিনটি সচল করা সম্ভব হয়নি। পরে গত বছরের ডিসেম্বরে সেখানে নতুন একটি এক্স-রে মেশিন আনা হয়। কিন্তু মেকানিক্যাল ইঞ্জিনিয়রের অভাবে নতুন মেশিনটি চালু করা যাচ্ছে না।

গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. নিতাই কুমার ঘোষ বলেন, এক্স-রে মেশিন বিকল থাকায় হাসপাতালে আসা অনেক রোগীর প্রয়োজনীয় চিকিৎসা সেবা দিতে পারছি না।

গোয়ালন্দ উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মো. মোস্তফা মুন্সী জানান, হাসপাতালে আসা অনেক রোগী চিকিৎসকের পরামর্শ অনুযায়ী প্রয়োজনীয় এক্স-রে পরীক্ষা করাতে না পেরে তারা বাইরের বিভিন্ন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে যেতে বাধ্য হচ্ছেন। তাই নতুন আনা এক্স-রে মেশিনটি দ্রুত সময়ের মধ্যে চালু করা খুব জরুরী। 

গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আসিফ মাহমুদ বলেন, মেকানিক্যাল ইঞ্জিনিয়রের অভাবে নতুন এক্স-রে মেশিনটি চালু করা যাচ্ছে না। দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য বিষয়টি আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছি।

জনপ্রিয় সংবাদ

কলাপাড়ায় এসিল্যান্ডের স্বাক্ষর জাল করে মিউটিশন, আটক

কলাপাড়ায় এসিল্যান্ডের স্বাক্ষর জাল করে মিউটিশন, আটক

কুয়াকাটায় জমি দখল নিয়ে উত্তেজনা, পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত

কুয়াকাটায় জমি দখল নিয়ে উত্তেজনা, পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত

ভারতের মণিপুরে ফের উত্তেজনা, নাগা বিদ্রোহীদের গুলিতে নিহত দুই নারী

ভারতের মণিপুরে ফের উত্তেজনা, নাগা বিদ্রোহীদের গুলিতে নিহত দুই নারী

সন্তান কোলে স্বামীর বাড়িতে অনশন, স্ত্রীর মর্যাদা ও পিতৃপরিচয়ের দাবি নারীর

সন্তান কোলে স্বামীর বাড়িতে অনশন, স্ত্রীর মর্যাদা ও পিতৃপরিচয়ের দাবি নারীর

প্রথমবার সাড়ে ১১ লাখ কোটি টাকা ছাড়াল সরকারের অভ্যন্তরীণ ঋণ

প্রথমবার সাড়ে ১১ লাখ কোটি টাকা ছাড়াল সরকারের অভ্যন্তরীণ ঋণ

সর্বশেষ সংবাদ

সংবিধান সংশোধন নয়, সংস্কার চায় ১১ দলীয় ঐক্য

সংবিধান সংশোধন নয়, সংস্কার চায় ১১ দলীয় ঐক্য

অপ্রতিম হত্যায় দ্রুত বিচারের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর

অপ্রতিম হত্যায় দ্রুত বিচারের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর

আট কূপের ওয়ার্কওভারে গ্যাস উৎপাদন বাড়ানোর বড় উদ্যোগ

আট কূপের ওয়ার্কওভারে গ্যাস উৎপাদন বাড়ানোর বড় উদ্যোগ

দেশে সর্বাধুনিক চিকিৎসা প্রযুক্তি আনা হবে: স্বাস্থ্যমন্ত্রী

দেশে সর্বাধুনিক চিকিৎসা প্রযুক্তি আনা হবে: স্বাস্থ্যমন্ত্রী

ইলিশের মৌসুমে মাছের বদলে ঋণের দুশ্চিন্তায় ঝালকাঠির জেলেরা

ইলিশের মৌসুমে মাছের বদলে ঋণের দুশ্চিন্তায় ঝালকাঠির জেলেরা

এ সম্পর্কিত আরও পড়ুন

বজ্রপাতে দেশের বিভিন্ন জেলায় ১২ জন নিহত

বজ্রপাতে দেশের বিভিন্ন জেলায় ১২ জন নিহত

দেশজুড়ে হঠাৎ বজ্রপাতের ঘটনায় রোববার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত অন্তত ১২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বিভিন্ন জেলার প্রতিনিধিদের তথ্য অনুযায়ী, এ সময়ে একাধিক স্থানে বজ্রপাতের ঘটনায় প্রাণহানির পাশাপাশি অনেকেই আহত হয়েছেন। সবচেয়ে বেশি প্রাণহানির ঘটনা ঘটেছে গাইবান্ধা জেলায়, যেখানে পৃথক বজ্রপাতে পাঁচজনের মৃত্যু হয়েছে। জেলার সাদুল্লাপুর, সুন্দরগঞ্জ ও ফুলছড়ি উপজেলায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ধোপাডাংগা এলাকায় বাড়ির বারান্দায়

কুয়াকাটায় খালের ভাঙা সেতুতে ২ বছর ধরে ঝুঁকিপূর্ণ চলাচল

কুয়াকাটায় খালের ভাঙা সেতুতে ২ বছর ধরে ঝুঁকিপূর্ণ চলাচল

পটুয়াখালীর কুয়াকাটার বড়হরপাড়া খালের উপর নির্মিত আয়রন সেতুটি ভেঙে পরার দুই বছর অতিক্রম করলেও নতুন সেতু নির্মাণ হয়নি। ফলে এলাকাবাসী ও পর্যটকরা অস্থায়ী কাঠের সেতু ব্যবহার করতে বাধ্য হচ্ছেন, যা ঝুঁকিপূর্ণ ও নড়বড়ে। স্থানীয়রা বলছেন, যে কোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে। সরেজমিন দেখা গেছে, কলাপাড়া উপজেলার লতাচাপলী ইউনিয়নের বড়হরপাড়া খালের উপর ২০০৫ সালে নির্মাণ করা হয় এই আয়রন

খানাখন্দে ভরা গোয়ালন্দ পৌরসভার বাজার সড়ক, দুর্ভোগ

খানাখন্দে ভরা গোয়ালন্দ পৌরসভার বাজার সড়ক, দুর্ভোগ

গোয়ালন্দ পৌর এলাকার বাজারের প্রধান সড়ক দীর্ঘদিন সংস্কার না হওয়ায় খানাখন্দে ভরে গিয়ে জনদুর্ভোগ চরমে পৌঁছেছে। কাগজে-কলমে প্রথম শ্রেণির পৌরসভা হলেও বাস্তবে নাগরিক সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন বাসিন্দারা। বিশেষ করে বাসস্ট্যান্ড থেকে তোড়াইড় মোড় পর্যন্ত প্রায় এক কিলোমিটার সড়কের বেহাল অবস্থা যানবাহন চলাচলের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। সরেজমিনে দেখা গেছে, সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্ত তৈরি হয়েছে। অটোরিকশা, মোটরসাইকেলসহ ছোট

আহসানগঞ্জ স্টেশনে আন্ত:নগর ট্রেনের স্টপেজ না থাকায় যাত্রীদুর্ভোগ চরমে

আহসানগঞ্জ স্টেশনে আন্ত:নগর ট্রেনের স্টপেজ না থাকায় যাত্রীদুর্ভোগ চরমে

উত্তর জনপদের জেলা নওগাঁর আত্রাই উপজেলার আহসানগঞ্জ রেলওয়ে স্টেশনে ঢাকাগামী আন্তঃনগর ট্রেনের পর্যাপ্ত স্টপেজ না থাকায় যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। জানা যায়, সান্তাহার ও নাটোরের মাঝামাঝি অবস্থিত এ স্টেশন দিয়ে প্রতিদিন ৯ জোড়া আন্তঃনগর ট্রেন চলাচল করে। কিন্তু এর মধ্যে কেবল নীলসাগর এক্সপ্রেস ও দ্রুতযান এক্সপ্রেসের স্টপেজ রয়েছে। সীমিত আসনসংখ্যার কারণে অধিকাংশ যাত্রী টিকিট পান না। আত্রাই, রাণীনগর, বাগমারা ও সিংড়ার

লাউয়াছড়া জাতীয় উদ্যান: হঠাৎ গাড়ি পার্কিং বন্ধে বিপাকে পর্যটকরা

লাউয়াছড়া জাতীয় উদ্যান: হঠাৎ গাড়ি পার্কিং বন্ধে বিপাকে পর্যটকরা

মৌলভীবাজারের কমলগঞ্জে অবস্থিত লাউয়াছড়া জাতীয় উদ্যানের প্রবেশদ্বারে হঠাৎ করেই গাড়ি পার্কিং বন্ধ করা হয়েছে। পরিবেশ ও বন্যপ্রাণী সুরক্ষার কারণে বন বিভাগের এই সিদ্ধান্ত কার্যকর করা হলেও, এর ফলে পর্যটকেরা বড় ধরনের সমস্যায় পড়েছেন। স্থানীয় ও উদ্যান ভ্রমণকারীরা জানান, পূর্বে উদ্যানের প্রবেশদ্বারের কাছাকাছি গাড়ি পার্কিং করার ব্যবস্থা থাকলেও কোন প্রকার পূর্ব ঘোষণা ছাড়াই সম্প্রতি তা বাতিল করা হয়েছে। ফলে দূর-দূরান্ত থেকে আসা