শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬২৮ চৈত্র, ১৪৩২
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

আন্তর্জাতিক

প্রথমবারের মত কোনো আরব দেশ নভোযান পাঠাচ্ছে মঙ্গলগ্রহে!

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৯ জুন ২০২০, ১৯:৩২

শেয়ার করুনঃ
 প্রথমবারের মত কোনো আরব দেশ নভোযান পাঠাচ্ছে মঙ্গলগ্রহে!
এই প্রথম কোনো আরব দেশ মঙ্গলগ্রহে মহাকাশযান পাঠাচ্ছে। আরব আমিরাতের দৃষ্টি এখন মহাকাশে। দেশটি প্রায় পাঁচ বছর সময় নিয়ে একটি মহাকাশযান তৈরি করেছে।

জানা গেছে, আগামী সপ্তাহে এই নভোযানে জ্বালানি তেল ভর্তি করা শুরু হবে। মানবহীন এই মহাকাশযানটির নাম দেয়া হয়েছে 'আমাল', আরবিতে যার অর্থ 'আশা'।

সবকিছু ঠিকঠাক হলে ৪৯৩ মিলিয়ন কিলোমিটার দূরত্বে অবস্থিত মঙ্গলগ্রহে পৌঁছাতে মহাকাশযানটির সময় লাগবে আনুমানিক সাত মাস।

আরও

যুদ্ধবিরতিকে যুক্তরাষ্ট্রের বিজয় দাবি হোয়াইট হাউজের

যুদ্ধবিরতিকে যুক্তরাষ্ট্রের বিজয় দাবি হোয়াইট হাউজের
মঙ্গলগ্রহের এক বছর ৬৮৭ দিনে। এই পুরো সময় ধরে মহাকাশযানটি মঙ্গলগ্রহের কক্ষপথ প্রদক্ষিণ করবে। মঙ্গলগ্রহের কক্ষপথ একবার ঘুরতে সময় লাগবে ৫৫ ঘণ্টা।

গ্রহের চারিদিকে ঘুরে ঘুরে গোলাপি রঙের এই গ্রহটি সম্পর্কে তথ্য সংগ্রহ করবে আমাল। 

এই প্রকল্পের পরিচালক সারাহ আল আমিরি এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, েতরুণ বিজ্ঞানীদের জন্য এই মিশন 'স্পেস ইঞ্জিনিয়ারিং' পেশায় যুক্ত হওয়ার দ্বার উন্মুক্ত করবে।

আগামী ১৪ জুলাই জাপানের প্রত্যন্ত অঞ্চলে অবস্থিত দ্বিপ তানেগাশিমা থেকে মহাকাশযানটি উৎক্ষেপণ করার কথা রয়েছে। 

আন্তর্জাতিক
https://enews71.com/storage/ads/01JR36BQSKCPE69WB8Z3TARXE3.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01JR3CX28Y9BM01PRE4TXCNDWF.jpg

আরও

মধ্যপ্রাচ্য সংকট: পাকিস্তানের মধ্যস্থতায় গোপন কূটনীতি !

মধ্যপ্রাচ্য সংকট: পাকিস্তানের মধ্যস্থতায় গোপন কূটনীতি !
করোনাভাইরাসের কারণে প্রকল্পের সাথে যুক্ত প্রকৌশলীদের কোয়ারেন্টিনে থাকতে হয়েছে। তাই এই যাত্রা ইতিমধ্যেই একবার পিছিয়েছে।

জাপানিজ 'রকেট' দ্বারা চালিত মহাকাশযানটিতে তিন ধরনের 'সেন্সর' থাকবে, যার কাজ হবে মঙ্গলগ্রহের জটিল বায়ুমণ্ডল পরিমাপ করা। 

মহাকাশযানটিতে খুব শক্তিশালী 'রেজুলুশন' সম্বলিত একটি 'মাল্টিব্যান্ড' ক্যামেরা থাকবে।এটা  সূক্ষ্ম বস্তুর ছবি তুলতে সক্ষম। 

গ্রহটির বায়ুমণ্ডলের উপরিভাগ ও নিম্নভাগ পরিমাপ করার জন্য থাকবে একটি 'ইনফ্রারেড স্পেকটোমিটার'।এটা তৈরি করে দিয়েছে যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা স্টেট ইউনিভার্সিটি। তৃতীয় আরেকটি সেন্সর গ্রহটির অক্সিজেন ও হাইড্রোজেনের মাত্রা পরিমাপ করবে।

সারাহ আল আমিরি বলেন, এই মিশনের অন্যতম কাজ হলো পানি তৈরিতে দরকার এই দুটি গুরুত্বপূর্ন উপাদান কেন মঙ্গলগ্রহের বায়ুমণ্ডলে থাকতে পারছে না তা বোঝার চেষ্টা করা।

https://enews71.com/storage/ads/01KE26RV3X2DEVSK9FXGRJNSKS.png
যুক্তরাজ্যের সায়েন্স মিউজিয়াম গ্রুপের পরিচালক স্যার ইয়ান ব্ল্যাচফোর্ড বলেন, এর আগে যত মহাকাশযান মঙ্গলগ্রহে পাঠানো হয়েছে সেগুলো ভূতত্ত্বের দিকে মনোযোগ দিয়ে কাজ করেছে। কিন্তু এবার মঙ্গলগ্রহের জলবায়ু সম্পর্কে একটি সামগ্রিক চিত্র পাওয়া যাবে।

মহাকাশবিজ্ঞানে আরব আমিরাতের যোগসূত্র নতুন নয়। এর আগে পৃথিবীকে প্রদক্ষিণ করার জন্য একটি রকেট পাঠিয়েছিল দেশটি। 

গত বছর রাশিয়ান একটি মহাকাশযানে করে আন্তর্জাতিক স্পেস স্টেশনে গিয়েছিলেন আমিরাতের প্রথম কোনো নাগরিক।

তবে প্রথম আরব হিসেবে মহাকাশে গেছেন সৌদি আরবের যুবরাজ সুলতান বিন সালমান আল-সদ। ১৯৮৫ সালে মার্কিন একটি মহাকাশযানে করে গিয়েছিলেন তিনি।

তবে আরব আমিরাতের মঙ্গলগ্রহে মহাকাশযান পাঠানোর এই চেষ্টা যেকোনো আরব দেশের মধ্যে সবচেয়ে উচ্চাকাঙ্ক্ষী। 

ব্রিটেনের ওপেন ইউনিভার্সিটির মহাকাশ বিজ্ঞানের অধ্যাপক মনিকা গ্রেডি বলছেন, এই মিশন মহাকাশ যাত্রার ক্ষেত্রে একটি বিশাল পরিবর্তনের ইঙ্গিত দেয়।

তিনি বলেছেন, মঙ্গলগ্রহ সম্পর্কে একটি অনুসন্ধানের ক্ষেত্রে এই মিশন একটি সত্যিকার সামনের দিকে অগ্রসর হওয়ার মতো পদক্ষেপ।কারণ এতে বোঝা যায় ইউরোপিয়ান স্পেস এজেন্সি এবং মার্কিন নাসা ছাড়া অন্য কোনো দেশও মঙ্গলগ্রহে যেতে পারে। আশা করি তারা যেন সেখানে পৌঁছাতে পারবে। মঙ্গলগ্রহে পাঠানো মিশন ব্যর্থ হওয়ার একটি লম্বা ইতিহাস রয়েছে।

এই প্রকল্পের নেতৃবৃন্দ বিশ্বকে জানান দিচ্ছেন যে, সেই আট শতাব্দী আগে, এখনকার সময়ের অনেক উন্নত দেশের চেয়েও আরব বিজ্ঞানীরা অনেক অগ্রসর ছিলেন।

সে সময় বৈজ্ঞানিক আবিষ্কারের দিক থেকে তারা ছিলেন সামনের সারিতে। আজকের দিনে দুবাইয়ের শাসক উচ্চাকাঙ্ক্ষী এই মিশনের মাধ্যমে সেই সাংস্কৃতিক অহংকারকে আবারও উদ্দীপ্ত করতে চান।

একইসাথে জ্বালানি তেলের উপরে যে নির্ভরশীলতা তা থেকে নতুন কিছুতে সরে আসতে চান। যদি এই মিশন সফল হয় তবে দেশটি প্রতিষ্ঠার ঠিক ৫০ বছরে এসে বিশ্বকে তাক লাগিয়ে দেবে।

সূত্র : বিবিসি বাংলা

জনপ্রিয় সংবাদ

বিয়ের আশ্বাসে সম্পর্ক, প্রতারণার অভিযোগে হাকিমপুরে প্রাণিসম্পদ কর্মকর্তা আটক

বিয়ের আশ্বাসে সম্পর্ক, প্রতারণার অভিযোগে হাকিমপুরে প্রাণিসম্পদ কর্মকর্তা আটক

বরিশালে ছদ্মবেশে এলপিজি ক্রেতা এনএসআই, অত:পর ...

বরিশালে ছদ্মবেশে এলপিজি ক্রেতা এনএসআই, অত:পর ...

বৈরী আবহাওয়ায় বিপর্যস্ত রেলপথ, নোয়াখালী-ঢাকা ট্রেন চলাচলে অচলাবস্থা

বৈরী আবহাওয়ায় বিপর্যস্ত রেলপথ, নোয়াখালী-ঢাকা ট্রেন চলাচলে অচলাবস্থা

অভিনেত্রী সুভাষিণীর রহস্যজনক মৃত্যু, চাঞ্চল্য

অভিনেত্রী সুভাষিণীর রহস্যজনক মৃত্যু, চাঞ্চল্য

উলিপুরে নরমাল ডেলিভারিতে ৩ সন্তানের জন্ম!

উলিপুরে নরমাল ডেলিভারিতে ৩ সন্তানের জন্ম!

সর্বশেষ সংবাদ

ঢাকাসহ পাঁচ অঞ্চলে ঝড়ের সতর্কতা

ঢাকাসহ পাঁচ অঞ্চলে ঝড়ের সতর্কতা

জুলাই সনদ নিয়ে রাজনৈতিক উত্তাপ

জুলাই সনদ নিয়ে রাজনৈতিক উত্তাপ

খাগড়াছড়িতে সাংগ্রাই উৎসবে প্রাণের উচ্ছ্বাস

খাগড়াছড়িতে সাংগ্রাই উৎসবে প্রাণের উচ্ছ্বাস

গোয়ালন্দে মায়ের ওপর মাদকাসক্ত ছেলের হামলা

গোয়ালন্দে মায়ের ওপর মাদকাসক্ত ছেলের হামলা

জিলক্বদ মাসে ইবাদতের প্রস্তুতির বার্তা

জিলক্বদ মাসে ইবাদতের প্রস্তুতির বার্তা

এ সম্পর্কিত আরও পড়ুন

হরমুজে ক্রিপ্টো ও ইউয়ানে টোল আদায় শুরু করেছে ইরান

হরমুজে ক্রিপ্টো ও ইউয়ানে টোল আদায় শুরু করেছে ইরান

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে টানা ৩৮ দিনের সংঘাতের পর দুই পক্ষ ১৫ দিনের সাময়িক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। এই সময়কালে হরমুজ প্রণালি দিয়ে যেসব জাহাজ চলাচল করবে, তাদেরকে পূর্বনির্ধারিত টোল পরিশোধ করতে হবে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) মার্কিন সংবাদমাধ্যম Wall Street Journal এর প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড জানিয়েছে, টোলের অর্থ অবশ্যই ক্রিপ্টোকারেন্সি বা চীনের মুদ্রা ইউয়ানে প্রদান করতে

আন্তর্জাতিক চাপেও পারমাণবিক কর্মসূচি সীমিত করবে না ইরান

আন্তর্জাতিক চাপেও পারমাণবিক কর্মসূচি সীমিত করবে না ইরান

ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি কোনোভাবেই সীমিত বা বন্ধ করা হবে না বলে স্পষ্ট জানিয়েছেন মোহাম্মদ এসলামি। আন্তর্জাতিক চাপ ও হুমকির মধ্যেও ইরান তার পারমাণবিক কার্যক্রম অব্যাহত রাখবে বলে তিনি ঘোষণা দেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে জানায়, ইরানের পারমাণবিক শক্তি সংস্থার প্রধান এ বিষয়ে দৃঢ় অবস্থানের কথা তুলে ধরেছেন। ইরানি সংবাদ সংস্থা আইএসএনএ-কে দেওয়া বক্তব্যে তিনি বলেন, শত্রুপক্ষ কোনোভাবেই ইরানের ইউরেনিয়াম

মধ্যপ্রাচ্য সংকট: পাকিস্তানের মধ্যস্থতায় গোপন কূটনীতি !

মধ্যপ্রাচ্য সংকট: পাকিস্তানের মধ্যস্থতায় গোপন কূটনীতি !

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে দুই সপ্তাহের জন্য ঘোষিত যুদ্ধবিরতি কার্যকর থাকলেও মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমেনি। যুদ্ধবিরতির পরও ইসরায়েল ও লেবাননের মধ্যে পাল্টাপাল্টি হামলা অব্যাহত রয়েছে। পরিস্থিতি এমন যে শান্তি প্রক্রিয়ার ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে। ইরান বলছে, যুদ্ধবিরতির আওতায় লেবাননও অন্তর্ভুক্ত। তবে ইসরায়েল এই দাবি প্রত্যাখ্যান করে এবং লেবাননকে চুক্তির বাইরে দেখায়। দুই পক্ষের এই অবস্থানগত পার্থক্যের কারণে যুদ্ধবিরতির বাস্তবায়ন নিয়ে সন্দেহ দেখা

৪০ দিন পর খুললো আল-আকসা, মুসল্লিদের অশ্রুসিক্ত প্রত্যাবর্তন

৪০ দিন পর খুললো আল-আকসা, মুসল্লিদের অশ্রুসিক্ত প্রত্যাবর্তন

ইরানের বিরুদ্ধে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক অভিযানের কারণে টানা ৪০ দিন বন্ধ থাকার পর অবশেষে বৃহস্পতিবার (৯ এপ্রিল) মুসলিম মুসল্লিদের জন্য পুনরায় খুলে দেওয়া হয়েছে পবিত্র আল-আকসা মসজিদ। অধিকৃত পূর্ব জেরুজালেমের ওল্ড সিটিতে অবস্থিত ইসলামের তৃতীয় পবিত্র এই ধর্মীয় স্থানে দীর্ঘ প্রতীক্ষার পর আবারও জামাতে নামায আদায়ের সুযোগ পেয়ে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। ভোরে মসজিদের গেট খুলে দেওয়া হলে শত

শান্তিচুক্তি টেকেনি, মধ্যপ্রাচ্যে ফের যুদ্ধের শঙ্কা

শান্তিচুক্তি টেকেনি, মধ্যপ্রাচ্যে ফের যুদ্ধের শঙ্কা

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে শর্তসাপেক্ষ দুই সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণার মাত্র ২৪ ঘণ্টা পার না হতেই লেবাননে ব্যাপক সামরিক হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। বুধবার চালানো এই হামলায় দেশটিতে অন্তত ২৫৪ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। হামলার ঘটনায় মধ্যপ্রাচ্যজুড়ে নতুন করে যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে। ইসরায়েল দাবি করেছে, মাত্র দশ মিনিটের অভিযানে লেবাননের শতাধিক লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়েছে। দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু