শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬২৭ চৈত্র, ১৪৩২
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

আন্তর্জাতিক

কারফিউ অমান্য করে যুক্তরাষ্ট্রে চলছে বিক্ষোভ

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৩ জুন ২০২০, ১৯:৭

শেয়ার করুনঃ
কারফিউ অমান্য করে যুক্তরাষ্ট্রে চলছে বিক্ষোভ
গত সপ্তাহে মিনিয়াপোলিসে এক পুলিশের হাতে জর্জ ফ্লয়েড নামে এক কৃষ্ণাঙ্গ মৃত্যুর ঘটনার প্রতিবাদে হওয়া বিক্ষোভ নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্রে ৪০টিরও বেশি শহরে জারি করা কারফিউর মধ্যেও বিভিন্ন এলাকায় বিক্ষোভ চালিয়ে যাচ্ছে মানুষ।ওয়াশিংটন ও নিউইয়র্ক শহরে কার্যকর হয়েছে কারফিউ। তবে কারফিউ শুরু হলেও ওয়াশিংটনে হোয়াইট হাউজের সামনে থেকে অবস্থান ত্যাগ করেনি বিক্ষোভকারীরা। যদিও সোমবারের তুলনায় হোয়াইট হাউজের সামনে কম সংখ্যক মানুষ জড়ো হয়েছে। খবর বিবিসির।

এছাড়া আগেরদিনের মত বিক্ষোভকারীদের সাথে পুলিশ ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংঘর্ষ এড়াতে হোয়াইট হাউজের সামনে প্রতিরক্ষা বাড়াতে একটি নতুন গেইট তৈরি করা হয়েছে। যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল জানিয়েছেন, রাজধানী ওয়াশিংটনে আরো বেশি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হবে।

নিউইয়র্ক শহরেও দেখা গেছে একই চিত্র। কারফিউ কার্যকর হওয়ার পরও বিক্ষোভকারীরা রাস্তা থেকে সরছেন না। ম্যানহাটান অঞ্চলে আগের রাতে লুটপাট ও ভাঙচুর হওয়ার ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যথাযথ পদক্ষেপ নিতে না পারার অভিযোগ তুলে নিউইয়র্ক রাজ্যের গভর্নর অ্যান্ড্রু কুয়োমো শহরের মেয়র বিল ডে ব্লাসিও ও পুলিশের সমালোচনা করেছেন। গভর্নর ইঙ্গিত দিয়েছেন যে শহরে ন্যাশনাল গার্ড মোতায়েন করতে পারেন তিনি।

আরও

আন্তর্জাতিক চাপেও পারমাণবিক কর্মসূচি সীমিত করবে না ইরান

আন্তর্জাতিক চাপেও পারমাণবিক কর্মসূচি সীমিত করবে না ইরান
ওয়াশিংটনে কারফিউ কার্যকর হওয়ার কিছুক্ষণ আগে হোয়াইট হাউজের কাছে শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের দিকে টিয়ার গ্যাস নিক্ষেপ করে ছত্রভঙ্গ করে দেয়া হয় যেন প্রেসিডেন্ট ট্রাম্প হেঁটে নিকটবর্তী একটি গির্জায় বাইবেল হাতে ছবি তুলতে যেতে পারেন। আজকেও ওয়াশিংটন ডিসির আরেকটি গির্জা সফরে যাওয়ার কথা রয়েছে তার।যুক্তরাষ্ট্রে যখন করোনাভাইরাস মহামারি আর কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েড হত্যার প্রতিবাদে হওয়া বিক্ষোভে অস্থিতিশীল পরিস্থিতি বিরাজ করছে, তখন প্রেসিডেন্ট ট্রাম্পের এ ধরনের পদক্ষেপের নিন্দা জানিয়েছেন ধর্মীয় নেতাদের অনেকে।

আন্তর্জাতিক
https://enews71.com/storage/ads/01JR36BQSKCPE69WB8Z3TARXE3.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01JR3CX28Y9BM01PRE4TXCNDWF.jpg
https://enews71.com/storage/ads/01KE26RV3X2DEVSK9FXGRJNSKS.png
ওয়াশিংটন আর নিউইয়র্ক বাদেও যুক্তরাষ্ট্রের অনেক শহরেই বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যাচ্ছে মানুষ। জর্জ ফ্লয়েডের পরিবারের সাথে শান্তিপূর্ণ পদযাত্রায় অংশ নিতে টেক্সাস রাজ্যের হিউস্টনে জড়ো হচ্ছে মানুষ। স্থানীয় সংবাদ মাধ্যমগুলো বলছে প্রায় ২০ থেকে ২৫ হাজার মানুষ জড়ো হয়েছেন সেখানে।

ফ্লোরিডার অরল্যান্ডোতে দুই হাজারের বেশি মানুষ সিটি হলের দিকে পদযাত্রা করছে। পেনসিলভানিয়ার ফিলাডেলফিয়াতেও সিটি হলের দিকে বিক্ষোভকারীদের পদযাত্রা কর্মসূচি চলছে। টেনেসির ন্যাশভিলে বিক্ষোভকারীদের সমর্থনে নিজেদের সুরক্ষা উপকরণ নামিয়ে অবস্থান নিতে দেখা যায় ন্যাশনাল গার্ডের সদস্যদের।

গত সপ্তাহে মিনিয়াপোলিসে পুলিশের হাতে জর্জ ফ্লয়েড নামের এক কৃষ্ণাঙ্গ ব্যক্তির মৃত্যুর ভিডিও ছড়িয়ে পড়লে বিক্ষোভ ফুঁসে ওঠে যুক্তরাষ্ট্রের বিভিন্ন জায়গায়। এসময় বিভিন্ন জায়গায় বিক্ষোভের সময় লুটপাট ও ভাঙচুরের ঘটনাও ঘটেছে। বিভিন্ন জায়গায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সাথে সংঘর্ষ হয়েছে বিক্ষোভকারীদের।

আরও

মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতি, সুপার পাওয়ার শক্তি হিসাবে ইরানের অবস্থান !

মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতি, সুপার পাওয়ার শক্তি হিসাবে ইরানের অবস্থান !

জনপ্রিয় সংবাদ

বিয়ের আশ্বাসে সম্পর্ক, প্রতারণার অভিযোগে হাকিমপুরে প্রাণিসম্পদ কর্মকর্তা আটক

বিয়ের আশ্বাসে সম্পর্ক, প্রতারণার অভিযোগে হাকিমপুরে প্রাণিসম্পদ কর্মকর্তা আটক

বরিশালে ছদ্মবেশে এলপিজি ক্রেতা এনএসআই, অত:পর ...

বরিশালে ছদ্মবেশে এলপিজি ক্রেতা এনএসআই, অত:পর ...

বৈরী আবহাওয়ায় বিপর্যস্ত রেলপথ, নোয়াখালী-ঢাকা ট্রেন চলাচলে অচলাবস্থা

বৈরী আবহাওয়ায় বিপর্যস্ত রেলপথ, নোয়াখালী-ঢাকা ট্রেন চলাচলে অচলাবস্থা

অভিনেত্রী সুভাষিণীর রহস্যজনক মৃত্যু, চাঞ্চল্য

অভিনেত্রী সুভাষিণীর রহস্যজনক মৃত্যু, চাঞ্চল্য

উলিপুরে নরমাল ডেলিভারিতে ৩ সন্তানের জন্ম!

উলিপুরে নরমাল ডেলিভারিতে ৩ সন্তানের জন্ম!

সর্বশেষ সংবাদ

জামায়াতকে পাকিস্তানি বাহিনীর দেশীয় সহযোগী নাম রেখে সংসদে জামুকা আইন পাস

জামায়াতকে পাকিস্তানি বাহিনীর দেশীয় সহযোগী নাম রেখে সংসদে জামুকা আইন পাস

হরমুজে ক্রিপ্টো ও ইউয়ানে টোল আদায় শুরু করেছে ইরান

হরমুজে ক্রিপ্টো ও ইউয়ানে টোল আদায় শুরু করেছে ইরান

তারেক রহমানের ছেড়ে দেওয়া আসনে বিএনপির জয়

তারেক রহমানের ছেড়ে দেওয়া আসনে বিএনপির জয়

ভূরুঙ্গামারীতে প্রকৌশলীকে প্রাণনাশের হুমকি, থানায় জিডি

ভূরুঙ্গামারীতে প্রকৌশলীকে প্রাণনাশের হুমকি, থানায় জিডি

শ্রীমঙ্গলে ভোজ্য তেল মজুত প্রতিরোধে যৌথ অভিযান, ব্যবসায়িকে জরিমানা

শ্রীমঙ্গলে ভোজ্য তেল মজুত প্রতিরোধে যৌথ অভিযান, ব্যবসায়িকে জরিমানা

এ সম্পর্কিত আরও পড়ুন

হরমুজে ক্রিপ্টো ও ইউয়ানে টোল আদায় শুরু করেছে ইরান

হরমুজে ক্রিপ্টো ও ইউয়ানে টোল আদায় শুরু করেছে ইরান

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে টানা ৩৮ দিনের সংঘাতের পর দুই পক্ষ ১৫ দিনের সাময়িক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। এই সময়কালে হরমুজ প্রণালি দিয়ে যেসব জাহাজ চলাচল করবে, তাদেরকে পূর্বনির্ধারিত টোল পরিশোধ করতে হবে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) মার্কিন সংবাদমাধ্যম Wall Street Journal এর প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড জানিয়েছে, টোলের অর্থ অবশ্যই ক্রিপ্টোকারেন্সি বা চীনের মুদ্রা ইউয়ানে প্রদান করতে

আন্তর্জাতিক চাপেও পারমাণবিক কর্মসূচি সীমিত করবে না ইরান

আন্তর্জাতিক চাপেও পারমাণবিক কর্মসূচি সীমিত করবে না ইরান

ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি কোনোভাবেই সীমিত বা বন্ধ করা হবে না বলে স্পষ্ট জানিয়েছেন মোহাম্মদ এসলামি। আন্তর্জাতিক চাপ ও হুমকির মধ্যেও ইরান তার পারমাণবিক কার্যক্রম অব্যাহত রাখবে বলে তিনি ঘোষণা দেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে জানায়, ইরানের পারমাণবিক শক্তি সংস্থার প্রধান এ বিষয়ে দৃঢ় অবস্থানের কথা তুলে ধরেছেন। ইরানি সংবাদ সংস্থা আইএসএনএ-কে দেওয়া বক্তব্যে তিনি বলেন, শত্রুপক্ষ কোনোভাবেই ইরানের ইউরেনিয়াম

মধ্যপ্রাচ্য সংকট: পাকিস্তানের মধ্যস্থতায় গোপন কূটনীতি !

মধ্যপ্রাচ্য সংকট: পাকিস্তানের মধ্যস্থতায় গোপন কূটনীতি !

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে দুই সপ্তাহের জন্য ঘোষিত যুদ্ধবিরতি কার্যকর থাকলেও মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমেনি। যুদ্ধবিরতির পরও ইসরায়েল ও লেবাননের মধ্যে পাল্টাপাল্টি হামলা অব্যাহত রয়েছে। পরিস্থিতি এমন যে শান্তি প্রক্রিয়ার ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে। ইরান বলছে, যুদ্ধবিরতির আওতায় লেবাননও অন্তর্ভুক্ত। তবে ইসরায়েল এই দাবি প্রত্যাখ্যান করে এবং লেবাননকে চুক্তির বাইরে দেখায়। দুই পক্ষের এই অবস্থানগত পার্থক্যের কারণে যুদ্ধবিরতির বাস্তবায়ন নিয়ে সন্দেহ দেখা

৪০ দিন পর খুললো আল-আকসা, মুসল্লিদের অশ্রুসিক্ত প্রত্যাবর্তন

৪০ দিন পর খুললো আল-আকসা, মুসল্লিদের অশ্রুসিক্ত প্রত্যাবর্তন

ইরানের বিরুদ্ধে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক অভিযানের কারণে টানা ৪০ দিন বন্ধ থাকার পর অবশেষে বৃহস্পতিবার (৯ এপ্রিল) মুসলিম মুসল্লিদের জন্য পুনরায় খুলে দেওয়া হয়েছে পবিত্র আল-আকসা মসজিদ। অধিকৃত পূর্ব জেরুজালেমের ওল্ড সিটিতে অবস্থিত ইসলামের তৃতীয় পবিত্র এই ধর্মীয় স্থানে দীর্ঘ প্রতীক্ষার পর আবারও জামাতে নামায আদায়ের সুযোগ পেয়ে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। ভোরে মসজিদের গেট খুলে দেওয়া হলে শত

শান্তিচুক্তি টেকেনি, মধ্যপ্রাচ্যে ফের যুদ্ধের শঙ্কা

শান্তিচুক্তি টেকেনি, মধ্যপ্রাচ্যে ফের যুদ্ধের শঙ্কা

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে শর্তসাপেক্ষ দুই সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণার মাত্র ২৪ ঘণ্টা পার না হতেই লেবাননে ব্যাপক সামরিক হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। বুধবার চালানো এই হামলায় দেশটিতে অন্তত ২৫৪ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। হামলার ঘটনায় মধ্যপ্রাচ্যজুড়ে নতুন করে যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে। ইসরায়েল দাবি করেছে, মাত্র দশ মিনিটের অভিযানে লেবাননের শতাধিক লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়েছে। দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু