মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬২১ আশ্বিন, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

আন্তর্জাতিক

করোনাকালে বিশ্বের ২৫ ধনকুবের আরও ধনী হয়েছেন

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৭ মে ২০২০, ১৮:৩৬

শেয়ার করুনঃ
করোনাকালে বিশ্বের ২৫ ধনকুবের আরও ধনী হয়েছেন
করোনাভাইরাসের মহামারিতে বিশ্বে যখন অর্থনৈতিক মন্দার আভাস পাওয়া যাচ্ছে, তখন বিশ্বের ২৫ ধনীর আরও ধনী হওয়ার খবর এসেছে। অর্থাৎ এই মহামারিতেও তাঁরা সফলভাবে ব্যবসা করেছেন। ‘ফোর্বস’ ম্যাগাজিন জানিয়েছে, দুই মাস আগের তুলনায় এসব অতিকায় ধনকুবের আরও বেশি ধনী হয়েছেন। ‘ফোর্বস’-এর বিশ্বের সেরা ধনকুবেরদের তালিকায় থাকা ধনী ব্যক্তিদের মধ্যে ২৫ জনের আয় মার্কিন শেয়ারবাজার ২৩ মার্চ মধ্য-মহামারিতে নেমে যাওয়ার চেয়েও ২৫৫ বিলিয়ন ডলারের বেশি মূল্যবান।

গত শনিবার ‘ফোর্বস’ ম্যাগাজিনে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, পাবলিক স্টকের সঙ্গে যাঁদের ভাগ্য জড়িত, তাঁদের মধ্যে একসঙ্গে এই ২৫ ধনকুবেরের সম্পদের মূল্য প্রায় ১.৫ ট্রিলিয়ন ডলার, যা বিশ্বের কোটিপতিদের মোট সম্পদের প্রায় ১৬ শতাংশ।

সবচেয়ে বেশি পোয়াবারো ফেসবুকের প্রধান মার্ক জোকারবার্গের। তিনি এই ২৫ জনের মধ্যে সবচেয়ে বেশি পয়সা কামিয়েছেন। ফেসবুকের শেয়ারের দাম গত দুই মাসে প্রায় ৬০ শতাংশ বেড়েছে। গত শুক্রবার তা শীর্ষে পৌঁছায়। ছোট ব্যবসায়ীদের জন্য ফেসবুক গত বুধবার ডিজিটাল শপ চালুর ঘোষণা দিলে বিনিয়োগকারীরা তাতে ইতিবাচক সাড়া দিয়েছেন।

আরও

কলকাতায় বাংলাদেশ মিশন ঘেরাও করার চেষ্টা

কলকাতায় বাংলাদেশ মিশন ঘেরাও করার চেষ্টা
এপ্রিলের প্রথম দিকে প্রকাশিত ‘ফোর্বস’-এর ২০২০ সালের সেরা ধনীর তালিকায় মার্ক জোকারবার্গের অবস্থান ছিল ৭ নম্বরে। এখন তাঁর সম্পদের মূল্য ৮৬.৫ বিলিয়ন ডলার। আরেক ধনকুবের ওয়ারেন বাফেটকে পেছনে ফেলে ৩৬ বছর বয়সী জোকারবার্গ এখন বিশ্বের চতুর্থ ধনী ব্যক্তি। এ ছাড়া তিনি ইন্ডিটেক্সের প্রতিষ্ঠাতা আমানসিও ওরতেগা এবং ওরাকলের সহপ্রতিষ্ঠাতা ল্যারি এলিসনের চেয়েও এগিয়ে আছেন।

আন্তর্জাতিক
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg
এই কালে অঙ্কের হিসাবে লাভবান দ্বিতীয় ব্যক্তি হলেন বিশ্বের শীর্ষ ধনী আমাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস। করোনাভাইরাসের কারণে খুচরা বিক্রেতাদের দোকান বন্ধ হওয়ার পর থেকে ই-কমার্স খাতে বাড়বাড়ন্ত। আর এই খাতের বড় প্রতিষ্ঠানগুলোর শেয়ারের মূল্যবৃদ্ধি অব্যাহত রয়েছে। ২৩ মার্চ থেকে আমাজনের স্টক ২৯ শতাংশ বেড়েছে। শুক্রবার দিন শেষ হওয়ার পর ২৩ মার্চ থেকে বেজোসের সম্পদের মূল্য ছিল ১৪৬.৯ বিলিয়ন ডলার। অর্থাৎ তাঁর সম্পদ বেড়েছে ৩০ বিলিয়ন ডলার।

এ তালিকায় আছেন চীনের দ্বিতীয় বৃহত্তম অনলাইন মার্কেটপ্লেসের (আলিবাবার পরে) পিন্ডুডুওর প্রতিষ্ঠাতা কলিন ঝেং হুয়াং। পরিবার ও বন্ধুদের মধ্যে ভাগাভাগি করার তাঁর সামাজিক শপিং মডেলটি বেশ কাজে দিয়েছে। পিন্ডুডুওয়ের শেয়ারের দাম ২৩ মার্চ থেকে প্রায় দ্বিগুণ হয়েছে। ৪০ বছর বয়সী হুয়াংয়ের ভাগ্যে ১৭.৯ বিলিয়ন ডলার যুক্ত হয়েছে। তিনি এখন চীনের তৃতীয় শীর্ষ ধনী ব্যক্তি, যার সম্পদের মূল্য ৩৫.৬ বিলিয়ন ডলার।

এই মহামারিতে সম্পদ বেড়েছে ভারতীয় ধনকুবের মুকেশ আম্বানির। ফেসবুক মুম্বাইভিত্তিক রিলায়েন্স জিয়োর জন্য ৫.৭ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা দেওয়ার পর তিনি গত এপ্রিলে এশিয়ার শীর্ষ ধনী ব্যক্তি হয়েছিলেন। শুক্রবার প্রাইভেট ইক্যুইটি জায়ান্ট কেকেআর থেকে ১.৫ বিলিয়ন ডলার এবং এই মাসের শুরুর দিকে বিনিয়োগ সংস্থা সিলভার লেকের কাছ থেকে ৭৫০ মিলিয়নসহ এই সংস্থাটি আরও বেশি বিনিয়োগ বাড়িয়েছে। আম্বানির প্রতিষ্ঠান এক মাসেরও কম সময়ে ১০ বিলিয়ন ডলারের নতুন মূলধন অর্জন করেছে। মুকেশ আম্বানির সম্পদের মূল্য এখন ৫২.৭ বিলিয়ন ডলার, যা ২০ বিলিয়ন ডলার বেশি।

আরও

জ্বালানি বাজার সামলাতে ১০ কোটি ব্যারেল মজুত ছাড়বে জি-৭

জ্বালানি বাজার সামলাতে ১০ কোটি ব্যারেল মজুত ছাড়বে জি-৭
‘ফোর্বস’ লিখেছে, প্রযুক্তি সংস্থাগুলোর ধনকুবেররা মহামারির মধ্যে লাভের পথ দেখিয়েছে। ২৩ মার্চ থেকে এই ২৫ ধনকুবেরের একজনেরও ভাগ্য খারাপ হয়নি। 

যেমন ওয়ালমার্টের উত্তরাধিকারী জিম, এলিস এবং রবার্ট ওয়ালটনের ভাগ্য ন্যূনতম শতাংশের ভিত্তিতে বৃদ্ধি পেয়েছ, যা প্রত্যেকের ৩.৬ বিলিয়ন ডলারের বেশি। প্রথম দফায় প্রণোদনার চেকটি আমেরিকান ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছানোর পর ওয়ালমার্টের শেয়ারগুলো এপ্রিলের মাঝামাঝি সর্বকালের শীর্ষে পৌঁছেছে এবং তারা তাদের শীর্ষ অবস্থান ধরে রাখতে সক্ষম হয়েছে। মঙ্গলবার প্রতিষ্ঠানটির ত্রৈমাসিক রাজস্বের তথ্য জানিয়েছে, অনলাইনে বিক্রি ৭৪ শতাংশ বেড়েছে। এই তিন ওয়ালমার্ট উত্তরাধিকারীর সম্পদের মূল্য প্রায় ১৬৫ বিলিয়ন ডলার।

গত দুই মাসে যে ২৫ ধনকুবের আরও ধনী হয়েছেন—

জেফ বেজোস (২৯.৯ বিলিয়ন বেড়ে ১৪৬.৯ বিলিয়ন), 

বিল গেটস (১১.৯ বিলিয়ন বেড়ে ১০৬.৫ বিলিয়ন), 

বারনার্ড আরনুল্ট (১২.৮ বিলিয়ন বেড়ে ৯৪.১ বিলিয়ন), 

মার্ক জাকারবার্গ (৩১.৪ বিলিয়ন বেড়ে ৮৬.৫ বিলিয়ন), 

ওয়ারেন বাফেট (৬ বিলিয়ন বেড়ে ৬৯.২ বিলিয়ন), 

ল্যারি এলিসন (১০.৪ বিলিয়ন বেড়ে ৬৬.৪ বিলিয়ন), 

স্টিভ বালমোর (১৪ বিলিয়ন বেড়ে ৬৫.৪ বিলিয়ন), 

ল্যারি পেজ (১৪.২ বিলিয়ন বেড়ে ৬৩.৬ বিলিয়ন), 

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg
সার্গেই ব্রিন (১৩.৭ বিলিয়ন বেড়ে ৬১.৩ বিলিয়ন), 

আমানসিও ওরতেগা (৫.২ বিলিয়ন বেড়ে ৬০.৫০ বিলিয়ন), 

জিম ওয়ালটন (৩.৬ বিলিয়ন বেড়ে ৫৫.২ বিলিয়ন),

অ্যালিস ওয়ালটন(৩.৬ বিলিয়ন বেড়ে ৫৫ বিলিয়ন),

রব ওয়ালটন (৩.৬ বিলিয়ন বেড়ে ৫৪.৮ বিলিয়ন),

ফ্রান্সয়েস বিটেনকোর্ট মায়েরস (৬.৪ বিলিয়ন বেড়ে ৫৪.২ বিলিয়ন),

মুকেশ আম্বানি (১৯.৯ বিলিয়ন বেড়ে ৫২.৭ বিলিয়ন), 

কার্লোস স্লিম হেলু (৪.২ বিলিয়ন বেড়ে ৫১.২ বিলিয়ন), 

ম্যাকেনজি বেজোস (১০.৪ বিলিয়ন বেড়ে ৪৭.৪ বিলিয়ন), 

মা হুয়াতাং (৬.৮ বিলিয়ন বেড়ে ৪৬.৪ বিলিয়ন), 

জ্যাক মা (৩ বিলিয়ন বেড়ে ৪১.৩ বিলিয়ন), 

ফিল নাইট (৯.৯ বিলিয়ন বেড়ে ৩৭.৭ বিলিয়ন), 

এলন মাস্ক (৯.৫ বিলিয়ন বেড়ে ৩৬.৭ বিলিয়ন), 

কলিন ঝেং হুয়াং (১৭.৯ বিলিয়ন বেড়ে ৩৫.৬ বিলিয়ন), 

ফ্রান্সয়েস পিনাল্ট (২.১ বিলিয়ন বেড়ে ৩১.৮ বিলিয়ন), 

শেলডন অ্যাডেলসন (১.৪ বিলিয়ন বেড়ে ৩০.৭ বিলিয়ন) 

এবং মাইকেল ডেল (৩.৫ বিলিয়ন বেড়ে ২৮.৩ বিলিয়ন)।

সর্বশেষ সংবাদ

জ্বালানি নিরাপত্তায় সৌরশক্তির মহাযাত্রা, বড় লক্ষ্যে সরকার এগোচ্ছে

জ্বালানি নিরাপত্তায় সৌরশক্তির মহাযাত্রা, বড় লক্ষ্যে সরকার এগোচ্ছে

বিয়ের গুঞ্জনে কৌশানির সাফ কথা, এখনই বিয়ে নয়

বিয়ের গুঞ্জনে কৌশানির সাফ কথা, এখনই বিয়ে নয়

টুম্পা থেকে ইধিকা, নাম বদলেই বদলে গেল ক্যারিয়ার

টুম্পা থেকে ইধিকা, নাম বদলেই বদলে গেল ক্যারিয়ার

ক্যানসারের সঙ্গে লড়ে বুশরার এসএসসিতে অবিশ্বাস্য জিপিএ-৫ অর্জন

ক্যানসারের সঙ্গে লড়ে বুশরার এসএসসিতে অবিশ্বাস্য জিপিএ-৫ অর্জন

নির্বাচনের প্রতিটি ধাপে নারীর অংশগ্রহণ চান সিইসি

নির্বাচনের প্রতিটি ধাপে নারীর অংশগ্রহণ চান সিইসি

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশিদের জন্য চার বছর পর খুলল মালয়েশিয়ার শ্রমবাজার

বাংলাদেশিদের জন্য চার বছর পর খুলল মালয়েশিয়ার শ্রমবাজার

টানা তিন দফায় কমল সোনা, ভরিতে ছাড় ৬০৬৫ টাকা

টানা তিন দফায় কমল সোনা, ভরিতে ছাড় ৬০৬৫ টাকা

বাংলাদেশে বিলিয়ন ডলারের বিনিয়োগে আগ্রহী মার্কিন প্রযুক্তি কোম্পানি

বাংলাদেশে বিলিয়ন ডলারের বিনিয়োগে আগ্রহী মার্কিন প্রযুক্তি কোম্পানি

বাংলাদেশের বিশেষায়িত ওষুধে যুক্তরাষ্ট্রে শূন্য শুল্কের সুবিধা

বাংলাদেশের বিশেষায়িত ওষুধে যুক্তরাষ্ট্রে শূন্য শুল্কের সুবিধা

মিয়ানমারে জান্তার বিমান হামলা, নিহত অন্তত ৩৩ জন

মিয়ানমারে জান্তার বিমান হামলা, নিহত অন্তত ৩৩ জন

এ সম্পর্কিত আরও পড়ুন

রাশিয়ায় প্লেগে ল্যাব টেকনিশিয়ানের মৃত্যু, পাঁচ হাসপাতাল বন্ধ

রাশিয়ায় প্লেগে ল্যাব টেকনিশিয়ানের মৃত্যু, পাঁচ হাসপাতাল বন্ধ

রাশিয়ার সাইবেরিয়া অঞ্চলের ইরকুটস্কের শেলিখেভ এলাকায় প্লেগে আক্রান্ত হওয়ার সন্দেহে এক ল্যাবরেটরি টেকনিশিয়ানের মৃত্যুকে কেন্দ্র করে উদ্বেগ ছড়িয়েছে। ঘটনাটির পর অন্তত পাঁচটি হাসপাতাল বন্ধ ঘোষণা করা হয়েছে এবং ২০০ জনের বেশি মানুষকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। তবে রুশ কর্তৃপক্ষ এখনো ওই নারীর মৃত্যুর কারণ হিসেবে প্লেগকে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি।  ১৯৩৪ সালে প্রতিষ্ঠিত অ্যান্টি-প্লেগ রিসার্চ ইনস্টিটিউটে কাজ করতেন টেকনিশিয়ান শিপিলোভা। নমুনা সংগ্রহের সময়

হামলার শঙ্কায় হঠাৎ যুক্তরাজ্য ছাড়ল মার্কিন বোমারু বহর

হামলার শঙ্কায় হঠাৎ যুক্তরাজ্য ছাড়ল মার্কিন বোমারু বহর

যুক্তরাজ্যের রয়্যাল এয়ার ফোর্সের ফেয়ারফোর্ড ঘাঁটি থেকে যুক্তরাষ্ট্রের সব বি-১ বোমারু বিমান হঠাৎ সরিয়ে নেওয়া হয়েছে। হামলার আশঙ্কায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে।  রোববার আল জাজিরা জানায়, পেন্টাগনের এক মুখপাত্র নিশ্চিত করেছেন, ঘাঁটিতে মোতায়েন থাকা সব মার্কিন বোমারু বিমান যুক্তরাষ্ট্রের নিজস্ব ঘাঁটিতে ফিরে গেছে। তবে বি-১, বি-২ ও বি-৫২ বোমারু বহর যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ড থেকেই যেকোনো স্থানে যেকোনো

যুদ্ধের প্রস্তুতিতে ইরানে অস্ত্র হাতে নারীরাও

যুদ্ধের প্রস্তুতিতে ইরানে অস্ত্র হাতে নারীরাও

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে ইরানে বেসামরিক নাগরিকদের সামরিক প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। তেহরানের ইমাম হোসেইন স্কয়ারের একটি প্রশিক্ষণকেন্দ্রে রোববার (৪ অক্টোবর) নারীদেরও আগ্নেয়াস্ত্র ব্যবহারের প্রশিক্ষণ নিতে দেখা গেছে। সামরিক কর্মকর্তা ও প্রশিক্ষকদের কাছ থেকে নির্দেশনা নেওয়ার পর তারা বিভিন্ন আগ্নেয়াস্ত্র এবং হ্যান্ডগান চালানোর অনুশীলন করেন।  এর আগে শনিবার (৩ অক্টোবর) তেহরানের হাফত-ই তির স্কয়ারে বেসামরিক নাগরিকদের জন্য নতুন একটি

যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলা মোকাবিলায় প্রস্তুত হচ্ছে কানাডা

যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলা মোকাবিলায় প্রস্তুত হচ্ছে কানাডা

যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি যুদ্ধের সম্ভাবনা অত্যন্ত কম হলেও সম্ভাব্য মার্কিন সামরিক হামলা মোকাবিলায় প্রস্তুতি নিচ্ছে কানাডা। দেশটির প্রধানমন্ত্রী মার্ক কার্নি বলেছেন, ঝুঁকি খুব কম হলেও যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের পরিবর্তিত বাস্তবতায় সব ধরনের সম্ভাবনা বিবেচনায় নেওয়া সরকারের দায়িত্ব। নিউইয়র্ক টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বিষয়টিকে ঝুঁকি ব্যবস্থাপনার অংশ হিসেবে উল্লেখ করেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্কনীতি এবং কানাডাকে যুক্তরাষ্ট্রের ‘৫১তম অঙ্গরাজ্য’ করার মন্তব্যের

ইরানের ক্ষেপণাস্ত্র সরবরাহব্যবস্থা এখনো সম্পূর্ণ সচল: আইআরজিসি

ইরানের ক্ষেপণাস্ত্র সরবরাহব্যবস্থা এখনো সম্পূর্ণ সচল: আইআরজিসি

ইরানের ক্ষেপণাস্ত্র ও অস্ত্র উৎপাদনের সরবরাহব্যবস্থা এখনো সম্পূর্ণ সচল রয়েছে বলে দাবি করেছেন দেশটির ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর অ্যারোস্পেস ফোর্সের কমান্ডারের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল আলী বালালি। প্রয়োজন হলে দীর্ঘ সময় যুদ্ধ চালিয়ে যাওয়ার সক্ষমতাও ইরানের রয়েছে বলে দাবি করেন তিনি। শনিবার (৩ অক্টোবর) ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমকে দেওয়া এক বক্তব্যে বালালি বলেন, প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনের প্রয়োজনীয় কোনো খাত নিয়েই ইরানের উদ্বেগ নেই।