প্রকাশ: ৯ এপ্রিল ২০২৬, ১১:২৬

ইরানের বিরুদ্ধে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক অভিযানের কারণে টানা ৪০ দিন বন্ধ থাকার পর অবশেষে বৃহস্পতিবার (৯ এপ্রিল) মুসলিম মুসল্লিদের জন্য পুনরায় খুলে দেওয়া হয়েছে পবিত্র আল-আকসা মসজিদ। অধিকৃত পূর্ব জেরুজালেমের ওল্ড সিটিতে অবস্থিত ইসলামের তৃতীয় পবিত্র এই ধর্মীয় স্থানে দীর্ঘ প্রতীক্ষার পর আবারও জামাতে নামায আদায়ের সুযোগ পেয়ে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।
