প্রকাশ: ৯ এপ্রিল ২০২৬, ১১:১৬

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে শর্তসাপেক্ষ দুই সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণার মাত্র ২৪ ঘণ্টা পার না হতেই লেবাননে ব্যাপক সামরিক হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। বুধবার চালানো এই হামলায় দেশটিতে অন্তত ২৫৪ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। হামলার ঘটনায় মধ্যপ্রাচ্যজুড়ে নতুন করে যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে।
