
প্রকাশ: ২৯ মার্চ ২০২০, ১৫:১৮

চীনের উহান শহর থেকে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া নভেল করোনাভাইরাসে মৃতের সংখ্যা ৩০ হাজার ছাড়িয়েছে। এছাড়া আক্রান্তের সংখ্যা পৌনে সাত লাখের কাছাকাছি।এক ইতালিতেই ১০ হাজারের বেশি মানুষ মারা গেছে। স্পেনে সেই সংখ্যাটা ৫ হাজারের বেশি। আর আক্রান্তের দিক দিয়ে সবার ওপরে আছে যুক্তরাষ্ট্র।চীনের বাইরে ২শ’ টি দেশে করোনাভাইরাসের বিস্তার ঘটেছে। চীন থেকে ছড়ালেও এখন নভেল করোনাভাইরাস মহামারী কেন্দ্র হয়ে উঠেছে ইউরোপ।মহাদেশটির ইতালি মৃত্যু সংখ্যায় সবাইকে ছাড়িয়ে প্রতিদিন নতুন নতুন রেকর্ড তৈরি করে ভাইরাসটি কতোটা ভয়ঙ্কর হয়ে উঠতে পারে তার বহিঃপ্রকাশ ঘটিয়েছে।

ইনিউজ ৭১/ জি.হা