বুধবার, ১৫ জুলাই, ২০২৬৩১ আষাঢ়, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

আন্তর্জাতিক

মসজিদে নামাজ বন্ধ বৈধ বিশেষ প্রয়োজনে

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৩ মার্চ ২০২০, ১৫:৩৩

শেয়ার করুনঃ
 মসজিদে নামাজ বন্ধ বৈধ বিশেষ প্রয়োজনে

নভেল করোনাভাইরাস প্রতিরোধে মসজিদে পাঁচ ওয়াক্ত ও জুমার নামাজ আদায় স্থগিত করা প্রসঙ্গে ফতোয়া দিয়েছে সৌদি ওলামা পরিষদ। মানুষের জীবন রক্ষার অপরিহার্যতা-সংক্রান্ত পবিত্র কোরআনের কয়েকটি সুরার আয়াত এবং হাদিস ব্যাখ্যা করে তারা বলেছেন, বিশেষ প্রয়োজনে মসজিদে সব ফরজ এবং জুমার নামাজ বন্ধ করা শরিয়তের দৃষ্টিতে বৈধ। শুধু আজান দেওয়াই যথেষ্ট। তবে হারামাইন তথা মক্কা ও মদিনার দুই মসজিদ এর আওতামুক্ত থাকবে।ওলামা পরিষদের বিবৃতিতে বলা হয়, মসজিদের দরজা সাময়িকভাবে বন্ধ থাকবে। এ সময় মসজিদগুলোতে আজান চালু থাকবে। আজানে বলা হবে- 'সাল্লু ফি বুয়ুতিকুম' অর্থাৎ 'আপনারা বাড়িতেই সালাত আদায় করুন'।

বুখারি ও মুসলিম শরিফের হাদিসে আছে, রাসুল (সা.) তার মুয়াজ্জিনকে আজানে এ কথা বলার নির্দেশ দিয়েছিলেন। আল্লাহর একটি অনুগ্রহ যে, ওজরের কারণে কেউ যদি পাঁচ ওয়াক্ত ও জুমার নামাজ জামাতে আদায় করতে সক্ষম না হন, তবুও তাকে পূর্ণ সওয়াব দান করা হবে।গত মঙ্গলবার রিয়াদে সৌদি কাউন্সিল অব সিনিয়র স্কলারসের (সৌদি ওলামা পরিষদ) ২৫তম অধিবেশন অনুষ্ঠিত হয়। অধিবেশনে তারা করোনাভাইরাসের দ্রুত বিস্তার এবং ব্যাপক প্রাণহানির বিষয়টি পর্যালোচনা করেন। পাশাপাশি তারা এ মহামারি-সংক্রান্ত বিভিন্ন নির্ভরযোগ্য মেডিকেল রিপোর্টও খতিয়ে দেখেন।

সৌদি আরবের স্বাস্থ্যমন্ত্রী অধিবেশনে উপস্থিত হয়ে করোনার সংক্রমণ ও ভয়াবহতার বিষয়টি ব্যাখ্যা করেন। তিনি বলেন, এটি মানুষের জীবনের জন্য বিরাট হুমকি। সুতরাং এ বিষয়ে ব্যাপক সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ না করা হলে ঝুঁকি বহুগুণ বাড়বে। তিনি আরও স্পষ্ট করেন, গণজমায়েত সংক্রমণের প্রধান কারণ। এরপর ওলামা পরিষদের নেতারা কোরআন-সুন্নাহর বক্তব্যগুলো পর্যালোচনা করে এই ব্যাখ্যা দেন। ওলামা পরিষদ সংশ্নিষ্ট কর্তৃপক্ষের জারি করা প্রতিরোধ ও সতর্কতামূলক নির্দেশনাগুলো পরিপূর্ণভাবে মেনে চলতে এবং তাদের সহযোগিতা করতে সবাইকে পরামর্শ দেন।

আরও

ট্রাম্পের ঘোষণায় বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

ট্রাম্পের ঘোষণায় বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন
আন্তর্জাতিক
https://enews71.com/storage/ads/01KTB48CFAEJRYTN4T9G053ER9.png

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

অধিবেশনে সিনিয়র স্কলাররা মানুষের জীবন রক্ষার অপরিহার্যতা সংক্রান্ত কোরআন-সুন্নাহর বক্তব্যগুলো পর্যালোচনা করেন। যেমন- আল্লাহতাআলা বলেন:'এবং তোমরা নিজেদের ধ্বংসের দিকে ঠেলে দিও না।' (সুরা বাকারা:১৯৫)তিনি আরও বলেন:'এবং নিজেদের হত্যা করিও না। নিশ্চয় আল্লাহ তোমাদের প্রতি দয়াশীল।' (সুরা নিসা:২৯) এ দুটি আয়াত দ্বারা প্রমাণিত হয় যে, জীবননাশের কারণগুলো থেকে বেঁচে থাকা ওয়াজিব (অবশ্য কর্তব্য)।এ ছাড়াও নবী (সা.) বিভিন্ন হাদিসে মহামারি বিস্তৃতি লাভের ক্ষেত্রে সতর্কতা অবলম্বনের অপরিহার্যতা প্রমাণিত হয়। যেমন:নবী (সা.) বলেছেন, 'কোনো ব্যক্তি যেন তার অসুস্থ উটকে সুস্থ উটের কাছে না নিয়ে যায়।' (বুখারি ও মুসলিম)তিনি আরও বলেছেন, 'কুষ্ঠরোগী থেকে সেভাবে পালাও যেভাবে সিংহ থেকে পলায়ন করো।' (সহিহ বুখারি)

তিনি আরও বলেন:'যদি কোনো এলাকায় মহামারির কথা শোনো তবে সেখানে যেও না। আর যদি কোনো এলাকায় তোমাদের থাকা অবস্থায় মহামারি সৃষ্টি হয় তাহলে সেখান থেকে বের হয়ো না।' (বুখারি ও মুসলিম)আর শরিয়তের একটি সু সাব্যস্ত মূলনীতি হলো- 'নিজের অথবা অন্যের কোনো ক্ষতি করা যাবে না।'শরিয়তের আরেকটি মূলনীতি হলো, 'যতটা সম্ভব ক্ষয়-ক্ষতি প্রতিহত করতে হবে।'এ আলোচনার ওপর ভিত্তি করে বলা যায়, (বিশেষ প্রয়োজনে) মসজিদে সকল ফরজ এবং জুমার সালাত বন্ধ করা শরিয়তের দৃষ্টিতে বৈধ। কেবল আজান দেওয়াই যথেষ্ট। তবে হারামাইন তথা মক্কা ও মদিনার দু ই মসজিদ এর আওতামুক্ত থাকবে। মসজিদের দরজা সাময়িকভাবে বন্ধ থাকবে। এ সময় মসজিদগুলোতে আজান চালু থাকবে আর আজানে বলা হবে- 'সাল্লু ফি বুয়ুতিকুম।' এর অর্থ- 'আপনার বাড়িতেই সালাত আদায় করুন।'

ইবনে আব্বাস (রা.) থেকে মারফু সূত্রে বর্ণিত আছে, রাসুল (সা.) তার মুয়াজ্জিনকে আজানে এ কথা বলার নির্দেশ দিয়েছিলেন। (বুখারি ও মুসলিম) জুমার দিন বাড়িতেই জোহরের চার রাকাত সালাত আদায় করতে হবে।আল্লাহর একটি অনুগ্রহ, ওজরের কারণে কেউ যদি পাঁচ ওয়াক্ত সালাত ও জুমার সালাত জামাতে আদায় করতে সক্ষম না হয় তবুও তাকে তার পূর্ণ সওয়াব দান করা হবে। রাসুল (সা.) বলেন:'বান্দা যদি অসুস্থ হয় অথবা সফরে যায় তাহলে সে সুস্থ ও আবাস অবস্থায় যে আমল করত মহান আল্লাহ তাকে তার সমপরিমাণ সওয়াব দান করেন।' (সহিহ বুখারি) ওলামা পরিষদ সংশ্নিষ্ট কর্তৃপক্ষের জারি করা প্রতিরোধ ও সতর্কতামূলক নির্দেশনাগুলো পরিপূর্ণভাবে মেনে চলার এবং তাদের সহযোগিতা করার জন্য সকলকে উপদেশ দিচ্ছে। আল্লাহতাআলা বলেন: 'এবং তোমরা সৎকর্ম ও আল্লাহভীতির কাজে সহযোগিতা করো এবং পাপ ও সীমালঙ্ঘনের কাজে সহযোগিতা করো না।' (সুরা মায়িদা: ২)

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

এ সকল পদক্ষেপ ও নির্দেশনাগুলো যথাযথভাবে মেনে চলা মূলত 'সৎকর্ম ও আল্লাহভীতির কাজে সহযোগিতার অন্তর্ভুক্ত।' অনুরূপভাবে আমাদের সুমহান দ্বীন আমাদের আল্লাহর ওপর ভরসা করার পর 'পার্থিব উপায়-উপকরণ অবলম্বন' করার যে নির্দেশ দিয়েছে এটি তা বাস্তবায়নের শামিল। পাশাপাশি আমরা সবাইকে আল্লাহকে ভয় করা, অধিকহারে আল্লাহর কাছে ক্ষমাপ্রার্থনা এবং বিনীতভাবে দোয়া করার জন্য উপদেশ দিচ্ছি।আল্লাহ বলেন: '(হুদ আলাইহিস সালাম বললেন) হে আমার সম্প্রদায়, তোমরা তোমাদের পালনকর্তার কাছে ক্ষমাপ্রার্থনা করো এবং তার কাছে তওবা কর। তিনি তোমাদের অঝোরধারায় বৃষ্টি দেবেন এবং তোমাদের শক্তি বৃদ্ধি করবেন।' (সুরা হুদ :৫২)

আরও

ইরানের গোপন পর্বতঘাঁটি গুড়িয়ে দেয়ার হুঁশিয়ারি ট্রাম্পের

ইরানের গোপন পর্বতঘাঁটি গুড়িয়ে দেয়ার হুঁশিয়ারি ট্রাম্পের

এখানে 'শক্তি' কথাটির মধ্যে জীবন-জীবিকার প্রাচুর্যতা, সার্বিক নিরাপত্তা এবং সব ধরনের সুস্থতা ও বিপদাপদ থেকে মুক্তির বিষয়টিও অন্তর্ভুক্ত।আমরা মহান আল্লাহর কাছে দোয়া করি, তিনি যেন তার বান্দাদের থেকে এ মহাবিপদ উঠিয়ে নেন এবং খাদেমুল হারামাইন শরিফাইন, ক্রাউন প্রিন্স এবং আমাদের বিচক্ষণ সরকারকে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া মহামারি প্রতিরোধে গৃহীত বিভিন্ন পদক্ষেপ ও কার্যক্রমে অংশগ্রহণ ও উল্লেখযোগ্য অবদান রাখায় উত্তম বিনিময় দান করেন। আরও দোয়া করি, তিনি যেন সকলকে হেফাজত করেন। কারণ আল্লাহই সর্বশ্রেষ্ঠ।

ইনিউজ ৭১/ জি.হা

সর্বশেষ সংবাদ

এমবাপে ইয়ামাল দ্বৈরথে বিশ্বকাপ সেমিফাইনাল দেখবে ফুটবল বিশ্ব

এমবাপে ইয়ামাল দ্বৈরথে বিশ্বকাপ সেমিফাইনাল দেখবে ফুটবল বিশ্ব

দক্ষ যুবশক্তি গড়াই সরকারের প্রধান অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

দক্ষ যুবশক্তি গড়াই সরকারের প্রধান অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

বিতর্কিত মন্তব্যের জেরে সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী

বিতর্কিত মন্তব্যের জেরে সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী

শেখ হাসিনা ইস্যুতে ভারতের অবস্থান বদলায়নি: মুখপাত্র জয়সওয়াল

শেখ হাসিনা ইস্যুতে ভারতের অবস্থান বদলায়নি: মুখপাত্র জয়সওয়াল

টেকনাফে ২০ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার, মোটরসাইকেল জব্দ

টেকনাফে ২০ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার, মোটরসাইকেল জব্দ

জনপ্রিয় সংবাদ

শোকযাত্রা শেষে মাশহাদে সমাহিত হচ্ছেন ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা

শোকযাত্রা শেষে মাশহাদে সমাহিত হচ্ছেন ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা

শেখ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক ঘাটতি নেই, বললেন প্রতিমন্ত্রী

শেখ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক ঘাটতি নেই, বললেন প্রতিমন্ত্রী

রেফারিং বিতর্কে থানায় অভিযোগ, ক্ষতিপূরণ চাইলেন নোয়াখালীর তরুণ

রেফারিং বিতর্কে থানায় অভিযোগ, ক্ষতিপূরণ চাইলেন নোয়াখালীর তরুণ

শিশু ইরা হত্যা মামলায় বাবু শেখের মৃত্যুদণ্ডাদেশ

শিশু ইরা হত্যা মামলায় বাবু শেখের মৃত্যুদণ্ডাদেশ

চট্টগ্রাম বিভাগে বন্যা ও পাহাড়ধসে প্রাণহানি বেড়ে ৩৯, ক্ষতিগ্রস্ত প্রায় সাড়ে ৯ লাখ মানুষ

চট্টগ্রাম বিভাগে বন্যা ও পাহাড়ধসে প্রাণহানি বেড়ে ৩৯, ক্ষতিগ্রস্ত প্রায় সাড়ে ৯ লাখ মানুষ

এ সম্পর্কিত আরও পড়ুন

শেখ হাসিনা ইস্যুতে ভারতের অবস্থান বদলায়নি: মুখপাত্র জয়সওয়াল

শেখ হাসিনা ইস্যুতে ভারতের অবস্থান বদলায়নি: মুখপাত্র জয়সওয়াল

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যাবর্তন ও প্রত্যর্পণ প্রসঙ্গে ভারতের অবস্থানে কোনো পরিবর্তন হয়নি বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। তিনি বলেছেন, বিষয়টি একটি আইনি প্রক্রিয়ার সঙ্গে সম্পর্কিত এবং তা আইন অনুযায়ী বিবেচনা করা হবে। মঙ্গলবার (১৪ জুলাই) সাপ্তাহিক সংবাদ ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে রণধীর জয়সওয়াল বলেন, এ বিষয়ে ভারতের দৃষ্টিভঙ্গিতে কোনো পরিবর্তন হয়নি। প্রত্যর্পণের যেকোনো বিষয় একটি

ট্রাম্পের ঘোষণায় বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

ট্রাম্পের ঘোষণায় বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরানের ওপর নৌ অবরোধ পুনর্বহালের ঘোষণার পর আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম প্রায় ৩ শতাংশ কমেছে। তেলের দাম বেড়ে যাওয়ার ফলে মূল্যস্ফীতি বৃদ্ধি এবং যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংকের সম্ভাব্য কঠোর মুদ্রানীতির আশঙ্কায় স্বর্ণের বাজারে বিক্রির চাপ বেড়েছে বলে জানিয়েছেন বিশ্লেষকেরা। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, স্পট মার্কেটে স্বর্ণের দাম ৩ শতাংশ কমে প্রতি আউন্স ৩ হাজার ৯৯৬ দশমিক ৭৬ ডলারে

ইরানের গোপন পর্বতঘাঁটি গুড়িয়ে দেয়ার হুঁশিয়ারি ট্রাম্পের

ইরানের গোপন পর্বতঘাঁটি গুড়িয়ে দেয়ার হুঁশিয়ারি ট্রাম্পের

ইরানের পরমাণু স্থাপনার কাছাকাছি অবস্থিত এবং মাটির গভীরে নির্মিত অত্যন্ত সুরক্ষিত ‘পিকঅ্যাক্স মাউন্টেন’ পর্বতঘাঁটি ধ্বংস করার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তেহরানকে সতর্ক করে তিনি বলেছেন, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী খুব শিগগিরই ওই দুর্ভেদ্য ঘাঁটিতে হামলা চালাবে। যুক্তরাষ্ট্রের জনপ্রিয় রেডিও অনুষ্ঠান ‘হিউ হিউইট শো’-তে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, “আমরা পিকঅ্যাক্স মাউন্টেন ধ্বংস করতে যাচ্ছি। ইরানিদের প্রস্তুত থাকতে বলুন।” তিনি দাবি

সতর্কতা অমান্য করায় দুই সুপার ট্যাংকারে হামলার দাবি আইআরজিসির

সতর্কতা অমান্য করায় দুই সুপার ট্যাংকারে হামলার দাবি আইআরজিসির

ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) হরমুজ প্রণালীতে দুটি সুপার ট্যাংকারে হামলা চালিয়ে সেগুলো অচল করে দেওয়ার দাবি করেছে। বাহিনীটির দাবি, ইরানি কর্তৃপক্ষের সতর্কবার্তা উপেক্ষা করে ট্যাংকার দুটি চলাচল করায় এ হামলা চালানো হয়েছে। সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, টেলিগ্রামে প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসি জানিয়েছে, তারা দুটি ‘বিদ্রোহী সুপার ট্যাংকারে’ আঘাত হেনে সেগুলোকে অচল করে দিয়েছে। বাহিনীটির ভাষ্য অনুযায়ী, ট্যাংকার দুটি হরমুজ

বন্দর আব্বাস আকাশে মার্কিন ড্রোন ভূপাতিতের দাবি ইরানের সেনাবাহিনীর

বন্দর আব্বাস আকাশে মার্কিন ড্রোন ভূপাতিতের দাবি ইরানের সেনাবাহিনীর

সাম্প্রতিক সামরিক উত্তেজনার মধ্যে ইরানের বন্দর আব্বাসের আকাশে একটি মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি করেছে দেশটির সেনাবাহিনী। ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলের আকাশ প্রতিরক্ষা বাহিনী বন্দর আব্বাস কাউন্টির হাজিয়াবাদ এলাকার আকাশে একটি শত্রুভাবাপন্ন ‘লুকাস’ ড্রোন শনাক্ত করে সেটিকে সফলভাবে গুলি করে ধ্বংস করেছে বলে দাবি করা হয়েছে। ইরানের সেনাবাহিনীর এক বিশেষ বিবৃতিতে বলা হয়, দেশের আকাশসীমা নিরাপদ রাখা এবং শত্রুপক্ষের আক্রমণ প্রতিহত করার দায়িত্ব