
প্রকাশ: ২২ মার্চ ২০২০, ১৫:২২

প্রাণঘাতী করোনাভাইরাসে ইতালিতে গত ২৪ ঘণ্টায় শনিবার (২১ মার্চ) আরও ৭৯৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে ৪ হাজার ৮২৫ জন মারা গেল। দিনের পর দিন দেশটিতে ভয়াবহ অবস্থার সৃষ্টি হচ্ছে। বাড়ছে আতঙ্কের মাত্রাওকরোনাভাইরাস থেকে জনগণকে সুরক্ষা দিতে ইতালি সরকার সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রেখেছে। ফলে জরুরি অবস্থা অব্যাহত রয়েছে। চলাফেরও সীমিত করা হয়েছে। তবু যেন মৃত্যু থামছে না। লাফিয়ে লাফিয়ে বেড়েই চলছে। করোনার ভয়ানক আঘাতে দিনদিন দেশটি মৃত্যু উপত্যকায় পরিণত হয়েছে।
