
প্রাণঘাতী নভেল করোনাভাইরাসের বিস্তার রোধে সৌদি আরবে কারফিউ জারি করেছেন দেশটির বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদ। রোববার (২২ মার্চ) তিনি এই কারফিউয়ের আদেশ দেন।আবর নিউজের প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, প্রতিদিন সন্ধ্যা ৭টায় কারফিউ (সান্ধ্য আইন) শুরু হবে। চলবে সকাল ৬টা পর্যন্ত। আজ সোমবার থেকে শুরু এই কারফিউ ২১ দিন পর্যন্ত অব্যাহত থাকবে।সোমবার (২৩ মার্চ) পরিসংখ্যানবিষয়ক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার্সের দেয়া তথ্যমতে, দেশটিতে রোববার পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫১১ জনে। এর মধ্যে রোববারই ১১৯ জন আক্রান্ত হন।
নতুন আক্রান্ত তিনজনের মধ্যে দু'জন দেশের বাইরে থেকে এসেছেন। অপরজন আগের এক রোগী থেকে সংক্রমিত হয়েছেন। নতুন আক্রান্তদের একজনের বয়স ৪০ বছর এবং অপর দুইজনের বয়স যথাক্রমে ৩০ ও ২০।তিনি আরও জানান, গেল ২৪ ঘণ্টায় মোট ৬৫ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এ নিয়ে মোট ৫৬৪ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে এবং শনাক্ত পাওয়া গেছে মোট ২৭ জনের মধ্যে।
