প্রকাশ: ৪ অক্টোবর ২০২৬, ১৫:৫৭

নওগাঁর আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুইটি গরু চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার দিবাগত রাতে উপজেলার মস্কিপুর-আবাদপুকুর সড়কের মস্কিপুর বাজারসংলগ্ন একটি বাড়িতে এ চুরি হয়। খবর পেয়ে গতকাল শনিবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ।
