
প্রকাশ: ২০ মার্চ ২০২০, ১৮:৩৬

সৌদি আরবের মসজিদ আল-হারাম ও মসজিদে নববীতেও জুমার নামাজ আদায় বন্ধ করা হয়েছে। শুক্রবার সকালে এক বিবৃতিতে এই দুই মসজিদে নামাজ আদায়ে নিষেধাজ্ঞা আরোপ করে দেশটির সরকার।বৈশ্বিক মহামারী করোনাভাইরাস সংক্রমণ রোধে এমন উদ্যোগ নেয়া হয়েছে বলে আল-আরাবিয়াহর খবরে জানা গেছে।মক্কার মসজিদ আল-হারাম ও মদিনার মসজিদে নববীর সাধারণ সভাপতির মুখপাত্র এক বিবৃতিতে এই নিষেধাজ্ঞার বিষয়টি নিশ্চিত করেন।বিবৃতিতে জানানো হয়েছে, সতর্কতা ও প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে শুক্রবার থেকে মক্কা এবং মদীনার দুই প্রধান মসজিদে লোকজনের অবস্থান এবং নামাজ আদায়ের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে নিরাপত্তা, স্বাস্থ্য ও স্থানীয় কর্তৃপক্ষ।

ইনিউজ ৭১/ জি.হা