শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬১২ অগ্রহায়ণ, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

আন্তর্জাতিক

করোনার মহামারি, মৃত্যু ৯ হাজার ছুঁই ছুঁই

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৯ মার্চ ২০২০, ১৭:৪৪

শেয়ার করুনঃ
করোনার মহামারি, মৃত্যু ৯ হাজার ছুঁই ছুঁই
প্রাণঘাতী করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে। প্রাণহানির সংখ্যা এখন ৯ হাজার ছুঁই ছুঁই। আর আক্রান্ত হয়েছেন ২ লাখ ২০ হাজার মানুষ। সুস্থ হয়ে উঠেছেন ৮৪ হাজার মানুষ। যুক্তরাষ্ট্রের জন হপকিনস বিশ্ববিদ্যালয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক আন্তর্জাতিক গণমাধ্যম আলজাজিরা।

বিএনও নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, করোনাভাইরাসে বিশ্বে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে আট হাজার ৯২৫ জনে। তবে জন হপকিনস বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বলছে– প্রাণহানি ৮৮০০ জন। এরই মধ্যে বিশ্বের ১৭৩ দেশে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস।

সবশেষ ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি মানুষ মারা গেছে ইতালিতে। দেশটিতে ২৪ ঘণ্টায় নতুন করে ৪৭৫ জনের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত ইতালিতে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে দুই হাজার ৯৭৮ জনে। এ ছাড়া আক্রান্তের সংখ্যা ৩৫ হাজার ৭১৩ জন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন চার হাজার ২৫ জন।

আরও

ড্রোন হামলার শঙ্কায় ব্রিটিশ যুদ্ধবিমানে বাড়তি সুরক্ষা

ড্রোন হামলার শঙ্কায় ব্রিটিশ যুদ্ধবিমানে বাড়তি সুরক্ষা
তবে করোনা যেখান থেকে ছড়িয়েছে সেই চীনের উহানে করোনা পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে। গতকাল সেখানে কেউ মারা যায়নি।

ইউরোপে করোনায় আক্রান্তের পাশাপাশি চলছে মৃত্যুর মিছিল। কানাডায় সারা দেশে কোয়ারেন্টিন ঘোষণা করা হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রতিটি অঙ্গরাজ্যে করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে।

আন্তর্জাতিক
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg
ইউরোপে ইতালির পর করোনায় সবচেয়ে খারাপ পরিস্থিতিতে রয়েছে স্পেন। দেশটিতে এখন পর্যন্ত ৬৩৮ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ৭৬৯ জনে। ফ্রান্সে করোনায় মৃত্যু হয়েছে ২৬৪ জনের। এ ছাড়া আক্রান্তের সংখ্যা ৯ হাজার ১৩৪ জন। করোনা মোকাবেলায় দেশটিতে নামানো হচ্ছে সেনাবাহিনী।

যুক্তরাজ্যে করোনায় মৃত্যুর সংখ্যা শতাধিক। আক্রান্ত বেড়ে দাঁড়িয়েছে দুই হাজার ৬২৬ জন। জার্মানিতে ২৮ জন মৃত্যুর পাশাপাশি আক্রান্ত হয়েছেন ১২ হাজার ৩২৭ জন। সুইজারল্যান্ডে ৩৩ জনের মৃত্যু হয়েছে। দেশটিতে আক্রান্তের সংখ্যা তিন হাজার ২৮ জন। নেদারল্যান্ডসে করোনায় মৃত্যু হয়েছে ৫৮ জনের। অন্যদিকে আক্রান্ত হয়েছেন দুই হাজার ৫১ জন।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

আরও

রোহিঙ্গা গণহত্যার স্বীকৃতি দিল যুক্তরাজ্যসহ চৌদ্দটি দেশ

রোহিঙ্গা গণহত্যার স্বীকৃতি দিল যুক্তরাজ্যসহ চৌদ্দটি দেশ
করোনার সংক্রমণ বিপর্যয় ডেকে এনেছে ইরানে। এরই মধ্যে ইরান সরকারের হিসাবে, দেশটিতে করোনায় মৃত্যুর সংখ্যা বেড়ে এক হাজার ১৩৫ জনে দাঁড়িয়েছে। এ ছাড়া আক্রান্ত হয়েছেন ১৭ হাজার ৩৬১ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন পাঁচ হাজার ৭১০ জন।

মৃত্যু আর সংক্রমণ ঠেকাতে গিয়ে চরম অর্থনৈতিক সংকটে পড়েছে দেশটি। দোকানপাট খোলা থাকলেও নাগরিকদের ঘরে অবস্থানের নির্দেশ দিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। এ ছাড়া ৮৫ হাজার কারাবন্দিকে দেয়া হয়েছে সাময়িক মুক্তি। নতুন করে আজ আরও ১০ হাজার বন্দিকে মুক্তি দেয়া হয়েছে।

এদিকে করোনা পরিস্থিতির মধ্যে দুঃসংবাদ শুনেছে বাংলাদেশ। বুধবার করোনায় আক্রান্ত হয়ে একজনের মৃত্যুর খবর জানিয়েছে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর)। এ ছাড়া দেশে মোট আক্রান্তের সংখ্যা ১৪ জন বলেও জানানো হয়।

আইইডিসিআর পরিচালক জানান, নতুন আক্রান্ত চারজনের মধ্যে তিনজন সদ্য বিদেশ (দুজন ইতালি, একজন কুয়েত) থেকে এসেছেন এবং অপরজন তাদের একজনের সংস্পর্শে এসে আক্রান্ত হয়েছেন।

গত ৮ মার্চ প্রথমবারের মতো দেশে তিনজন করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার কথা জানিয়েছিল আইইডিসিআর। তিনজনের মধ্যে দুজন পুরুষ ও একজন নারী ছিলেন। তবে প্রথম আক্রান্ত হওয়া তিনজনই সুস্থ হয়ে উঠেছেন বলে জানিয়েছে আইইডিসিআর।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব

সর্বশেষ সংবাদ

ঢাকাসহ ছয় জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন

ঢাকাসহ ছয় জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন

জুমার দিনে কোরআন তিলাওয়াত দরুদ ও দোয়ায় গুরুত্ব

জুমার দিনে কোরআন তিলাওয়াত দরুদ ও দোয়ায় গুরুত্ব

৩৫ হাজার কোটি টাকার পদ্মা ব্যারাজ প্রকল্প শিগগির দৃশ্যমান

৩৫ হাজার কোটি টাকার পদ্মা ব্যারাজ প্রকল্প শিগগির দৃশ্যমান

ঢাকার মঞ্চে ফিরছেন ওটিলিয়া, পৌঁছেছেন রাজধানীতে

ঢাকার মঞ্চে ফিরছেন ওটিলিয়া, পৌঁছেছেন রাজধানীতে

যে অভিযোগে ডরিনকে গ্রেপ্তার করেছে ডিবি

যে অভিযোগে ডরিনকে গ্রেপ্তার করেছে ডিবি

জনপ্রিয় সংবাদ

পাঁচ বিভাগে বজ্রবৃষ্টির আভাস, বাড়তে পারে দিনের তাপমাত্রা

পাঁচ বিভাগে বজ্রবৃষ্টির আভাস, বাড়তে পারে দিনের তাপমাত্রা

গঙ্গার পানিচুক্তির মেয়াদ শেষের আগে বাংলাদেশ-ভারত বৈঠক শুরু

গঙ্গার পানিচুক্তির মেয়াদ শেষের আগে বাংলাদেশ-ভারত বৈঠক শুরু

আসহাবুল ইয়ামিন হত্যা মামলায় ১৯ জনের বিচার শুরু

আসহাবুল ইয়ামিন হত্যা মামলায় ১৯ জনের বিচার শুরু

নবম বেতন স্কেলে বৈষম্য দূর করতে কর্মচারীদের নয় দফা দাবি

নবম বেতন স্কেলে বৈষম্য দূর করতে কর্মচারীদের নয় দফা দাবি

ডিসেম্বরে পাঁচ শিশু হাসপাতাল চালু, বাড়বে দেশে চিকিৎসাসুযোগ

ডিসেম্বরে পাঁচ শিশু হাসপাতাল চালু, বাড়বে দেশে চিকিৎসাসুযোগ

এ সম্পর্কিত আরও পড়ুন

কানাডায় কর্মরত এক লাখ বিদেশির স্থায়ী বসবাসের সুযোগ

কানাডায় কর্মরত এক লাখ বিদেশির স্থায়ী বসবাসের সুযোগ

কানাডায় কর্মরত বিদেশি নাগরিকদের স্থায়ীভাবে বসবাসের সুযোগ বাড়াতে নতুন উদ্যোগ নিয়েছে দেশটির সরকার। এ পরিকল্পনার আওতায় ২০২৭ সালে সর্বোচ্চ ১ লাখ বিদেশি কর্মী ও তাঁদের পরিবারের সদস্য স্থায়ী বাসিন্দা হওয়ার সুযোগ পেতে পারেন। কানাডার ২০২৬ সালের বাজেটে ঘোষিত সাময়িক অভিবাসন উদ্যোগের অংশ হিসেবে বিভিন্ন প্রদেশ ও অঞ্চলকে অতিরিক্ত অভিবাসন বরাদ্দ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত ১২ নভেম্বর কানাডার অভিবাসনমন্ত্রী লেনা মেটলেজ

ড্রোন হামলার শঙ্কায় ব্রিটিশ যুদ্ধবিমানে বাড়তি সুরক্ষা

ড্রোন হামলার শঙ্কায় ব্রিটিশ যুদ্ধবিমানে বাড়তি সুরক্ষা

ড্রোন হামলার সম্ভাব্য হুমকি মোকাবিলায় সামরিক ঘাঁটিতে যুদ্ধবিমান সুরক্ষায় নতুন সতর্কতামূলক ব্যবস্থা নিচ্ছে যুক্তরাজ্য। পরিকল্পনা অনুযায়ী, রাতে রয়্যাল এয়ার ফোর্সের (আরএএফ) যুদ্ধবিমানগুলো হ্যাঙ্গার ও বিশেষ সুরক্ষিত আশ্রয়কেন্দ্রে সরিয়ে রাখা হবে। খোলা জায়গায় থাকা বিমানগুলোর সুরক্ষায় বসানো হবে ড্রোন প্রতিরোধী জাল। বুধবার (২৫ নভেম্বর) যুক্তরাজ্যের দ্য টাইমস ও স্কাই নিউজ এ তথ্য জানায়। তবে প্রতিরক্ষা মন্ত্রণালয় সরাসরি প্রতিবেদনগুলোর সত্যতা নিশ্চিত করেনি। মন্ত্রণালয়

মধ্যপ্রাচ্যের সংঘাতে বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম

মধ্যপ্রাচ্যের সংঘাতে বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম

মধ্যপ্রাচ্যে নতুন করে সংঘাত ছড়িয়ে পড়ায় বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম টানা দ্বিতীয় দিনের মতো বেড়েছে। উপসাগরীয় অঞ্চল থেকে তেল রপ্তানি স্বাভাবিক থাকা নিয়ে উদ্বেগ বাড়ছে। সৌদি আরবে হুথি বিদ্রোহীদের হামলা এবং হরমুজ প্রণালিতে জাহাজে মাইন বিস্ফোরণের খবর বাজারে অস্থিরতা তৈরি করেছে। দ্য ইকোনোমিক টাইমসের প্রতিবেদন অনুযায়ী, বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে ব্রেন্ট ক্রুডের দাম প্রতি ব্যারেল ৯৪ দশমিক

সুদের হার বাড়ার আশঙ্কায় বিশ্ববাজারে স্বর্ণের দরপতন অব্যাহত

সুদের হার বাড়ার আশঙ্কায় বিশ্ববাজারে স্বর্ণের দরপতন অব্যাহত

বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমেছে। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের সুদের হার বাড়ানোর সম্ভাবনা জোরালো হওয়ায় বুধবার (২৫ নভেম্বর) আন্তর্জাতিক বাজারে মূল্যবান ধাতুটির দরপতন হয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এর আগে মঙ্গলবারও স্বর্ণের দাম ২ শতাংশের বেশি কমেছিল। গ্রিনিচ মান সময় রাত ১২টা ২৪ মিনিটে স্পট মার্কেটে প্রতি আউন্স স্বর্ণের দাম শূন্য দশমিক ৩ শতাংশ কমে

ট্রাম্পের নতুন শুল্কের চাপে ভারতসহ বিশ্বের বড় অর্থনীতিগুলো

ট্রাম্পের নতুন শুল্কের চাপে ভারতসহ বিশ্বের বড় অর্থনীতিগুলো

যুক্তরাষ্ট্রের নতুন দফার শুল্কের মুখে পড়তে যাচ্ছে ভারতসহ বিশ্বের ডজনখানেক দেশ। দেশগুলো নিজস্ব শিল্পে ভর্তুকি ও সরকারি সহায়তা দিয়ে মার্কিন কোম্পানিগুলোর জন্য অসম প্রতিযোগিতা তৈরি করছে বলে অভিযোগ করেছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। এ অভিযোগের ভিত্তিতে নতুন শুল্ক আরোপের প্রস্তুতি নিচ্ছে ওয়াশিংটন। মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, চীন, ভারত, জাপান, দক্ষিণ কোরিয়া ও ইউরোপীয় ইউনিয়নসহ বড় অর্থনীতিগুলো শুল্কের