রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬১২ আশ্বিন, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

আন্তর্জাতিক

কাশ্মীরে পরিস্থিতি ভয়ংকর, মৃতের জন্য 'শোক' ও করা যাচ্ছে না!

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১১ আগস্ট ২০১৯, ২২:১৯

শেয়ার করুনঃ
কাশ্মীরে পরিস্থিতি ভয়ংকর, মৃতের জন্য 'শোক' ও করা যাচ্ছে না!

ভারতীয় সান্ধ্য আইনে রুদ্ধ হয়ে পড়া কাশ্মীরে মৃতের জন্য শোকপ্রকাশেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। শ্রীনগরে যখন তার বাবা হঠাৎ করে মারা যান, ইরফান আহমাদ ভাটের দুঃখও সামরিক অচলাবস্থার মধ্যে হারিয়ে গেছে। যোগাযোগ বন্ধ থাকায় পরিবার সদস্যরা যেমন মৃতের জানাজায় অংশ নিতে পারেননি, তেমনি তিনি যে মারা গেছেন, তা বহু লোককে জানানো সম্ভব হয়নি। ভাট বলেন, আমার সবচেয়ে বড় কষ্ট হচ্ছে যে আমার বাবার ঘনিষ্ঠ স্বজনরা কবরে নেয়ার আগে তার মুখটা শেষ বারের মতো দেখতে পারেননি। এমনকি তার জানাজায়ও আসতে পারেননি। গত এক সপ্তাহ ধরে শ্রীনগরে ইন্টারনেট ও ফোন অকার্যকর। শহরটির ১৫ লাখ লোক ঘর থেকেই বের হতে পারছেন না।

নয়াদিল্লির হিন্দু জাতীয়তাবাদী সরকার সোমবার মুসলিম অধ্যুষিত অঞ্চলটির সাংবিধানিক স্বায়ত্তশাসেনর মর্যাদা কেড়ে নিয়েছে। সেখানে লাখ লাখ সেনা মোতায়েন করে কাশ্মীরে যোগাযোগ অচল করে রেখেছে। কাজেই বিধিনিষেধ এতটাই কঠোর যে ইরফান আহমেদ তার পরিবারের কেবল চার সদস্যকে বাবার মৃত্যুর খবর দিতে পেরেছেন। এএফপির সঙ্গে তিনি যখন কথা বলছিলেন, তখন তার দুচোখ বেয়ে পানি ঝরছিল। তিনি বলেন, পরিবারের সদস্যদের জানাতে গেলে জানাজার সময় চলে যাবে। কারণ আমি জানি না, এই অবরুদ্ধ অবস্থায় কতটা সময়ের মধ্যে সবার কাছে এই খবর পৌঁছাতে পারবো। কাশ্মীরিরা শোক করেই আসছেন। গত তিন দশকের বিদ্রোহে অঞ্চলটিতে হাজার হাজার লোক নিহত হয়েছেন। কাজেই তারা শোকে অভ্যস্ত।

কিন্তু জানাজা ও দাফনের মৌলিক কাজগুলো করতে না পারার মধ্য দিয়ে সেখানকার চলমান অচলাবস্থার বাস্তবচিত্রই ফুটে উঠেছে। শ্রীনগরজুড়ে রেজর তারের কুণ্ডলী, ব্যারিকেডস ও তল্লাশি চৌকিতে রাস্তা বন্ধ। শহরের কানাগলিগুলো দিয়েও ঠিকমতো চলাচল করা যাচ্ছে না। লোকজন কেবল একা কিংবা দুজন একসঙ্গে হাঁটতে পারছেন। শ্রীনগরের ওল্ড টাউনের ফাতেহখাদালে মৃতের বাড়িতে বসে আছেন মঞ্জুর আহমেদ। তিনি বলেন, যে রাতে তিনি মারা গেছেন, সে রাতে কয়েক মাইল হেঁটে তার দুজন স্বজনকে খবর দিতে পেরেছি। এটা খুবই আতঙ্কজনক। ভাটের মামা মোহাম্মদ সিদ্দিক বলেন, কয়েক দশকের মধ্যে সবচেয়ে খারাপ পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছেন কাশ্মীরিরা।

আরও

রাশিয়ার ইউক্রেন যুদ্ধ ছড়ানোর শঙ্কায় ইউরোপজুড়ে নতুন যুদ্ধপ্রস্তুতি

রাশিয়ার ইউক্রেন যুদ্ধ ছড়ানোর শঙ্কায় ইউরোপজুড়ে নতুন যুদ্ধপ্রস্তুতি
আন্তর্জাতিক
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg
ইরফান আহমেদের স্বজন ওমর ভাট বলেন, যখন কেউ মৃতের খবর দিয়েছে, তখন খুবই আতঙ্কিত হয়ে পড়ি। শেষ রাতে কেউ একজন দরজার কড়া নাড়ছেন বলে শুনতে পেলাম। আমার নাম ধরে ডাকছিল। আমি খুবই আতঙ্কিত হয়ে পড়ি। ভাবছিলাম, পুলিশ আমাকে তুলে নিয়ে যেতে এসেছে। পড়ে দেখি পুলিশ না, আমার একজন স্বজন মৃত্যুর খবর নিয়ে এসেছেন। তাদের বাড়ির পাশেই বুলেটনিরোধক জ্যাকেট পরে রেজর তারের কুণ্ডলীর কাছে দাঁড়িয়ে রয়েছে সেনারা। তিনি বলেন, আমরা এখন কি করতে পারি? পুরো এলাকা এখন রেজর তার দিয়ে ঘেরা।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

ইনিউজ ৭১/টি.টি. রাকিব

সর্বশেষ সংবাদ

হরমুজকে ‘ট্রাম্প প্রণালি’ বললেন ট্রাম্প, প্রত্যাখ্যান ইরানের প্রস্তাব

হরমুজকে ‘ট্রাম্প প্রণালি’ বললেন ট্রাম্প, প্রত্যাখ্যান ইরানের প্রস্তাব

সন্দেহভাজন ভেজাল মদে দুই জেলায় ১৯ মৃত্যু

সন্দেহভাজন ভেজাল মদে দুই জেলায় ১৯ মৃত্যু

শান্তিপূর্ণ পারমাণবিক ব্যবহারে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের নতুন সমঝোতা

শান্তিপূর্ণ পারমাণবিক ব্যবহারে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের নতুন সমঝোতা

আওয়ামী লীগের নিষেধাজ্ঞা নিয়ে সিদ্ধান্ত ঢাকার, জানাল যুক্তরাষ্ট্র

আওয়ামী লীগের নিষেধাজ্ঞা নিয়ে সিদ্ধান্ত ঢাকার, জানাল যুক্তরাষ্ট্র

হিলিতে নানা আয়োজনে 'গ্রীণ এন্ড ক্লিন দিনাজপুর' কর্মসূচি পালন

হিলিতে নানা আয়োজনে 'গ্রীণ এন্ড ক্লিন দিনাজপুর' কর্মসূচি পালন

জনপ্রিয় সংবাদ

৫১তম বিশেষ বিসিএসে পাঁচ হাজার চিকিৎসক নিয়োগের বিজ্ঞপ্তি

৫১তম বিশেষ বিসিএসে পাঁচ হাজার চিকিৎসক নিয়োগের বিজ্ঞপ্তি

পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে আত্রাইয়ে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে আত্রাইয়ে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

মরিয়মের মৃত্যুতে স্ত্রীসহ এমপি গাজী নজরুলের চার দিনের রিমান্ডে

মরিয়মের মৃত্যুতে স্ত্রীসহ এমপি গাজী নজরুলের চার দিনের রিমান্ডে

হোটেলে বসে পালানোর পরিকল্পনা, সীমান্তে ধরা নির্বাচনকর্মী

হোটেলে বসে পালানোর পরিকল্পনা, সীমান্তে ধরা নির্বাচনকর্মী

গোয়ালন্দের গুণী শিক্ষক সুলতান উদ্দিন আহমেদের ইন্তেকাল, দাফন সম্পন্ন

গোয়ালন্দের গুণী শিক্ষক সুলতান উদ্দিন আহমেদের ইন্তেকাল, দাফন সম্পন্ন

এ সম্পর্কিত আরও পড়ুন

হরমুজকে ‘ট্রাম্প প্রণালি’ বললেন ট্রাম্প, প্রত্যাখ্যান ইরানের প্রস্তাব

হরমুজকে ‘ট্রাম্প প্রণালি’ বললেন ট্রাম্প, প্রত্যাখ্যান ইরানের প্রস্তাব

কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিকে গোল দাগ দিয়ে ‘ট্রাম্প প্রণালি’ হিসেবে চিহ্নিত করে সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে একটি ছবি প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার (২৬ সেপ্টেম্বর) ইরান হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার জন্য সাত দিনের একটি পরিকল্পনা প্রস্তাব করার কয়েক ঘণ্টা পর ট্রাম্প ওই ছবি প্রকাশ করেন। ইরানের প্রস্তাব অনুযায়ী, নির্দিষ্ট কিছু শর্ত পূরণ হলে সাত দিনের মধ্যে হরমুজ প্রণালি

সন্দেহভাজন ভেজাল মদে দুই জেলায় ১৯ মৃত্যু

সন্দেহভাজন ভেজাল মদে দুই জেলায় ১৯ মৃত্যু

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় পাহাড়ি রাজ্য নাগাল্যান্ডে সন্দেহভাজন ভেজাল মদ পানে গত দুই দিনে অন্তত ১৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে মোককচুং জেলায় আটজন এবং তুয়েনসাং জেলায় ১১ জন মারা গেছেন বলে জানিয়েছে পুলিশ। তবে ফরেনসিক পরীক্ষার ফল না পাওয়া পর্যন্ত ভেজাল মদকেই মৃত্যুর নিশ্চিত কারণ হিসেবে ধরা হচ্ছে না। ঘটনার তদন্ত এবং অবৈধ মদের উৎস ও সরবরাহ চক্র শনাক্ত করতে বিশেষ তদন্তকারী

বিশ্ববাজারে সোনার দাম বাড়লেও সপ্তাহজুড়ে পতনের শঙ্কা

বিশ্ববাজারে সোনার দাম বাড়লেও সপ্তাহজুড়ে পতনের শঙ্কা

আন্তর্জাতিক বাজারে সোনার দামে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা দিয়েছে। তবে মার্কিন ট্রেজারি বন্ডের মুনাফা বৃদ্ধি এবং ফেডারেল রিজার্ভের সুদের হার আরও বাড়ানোর আশঙ্কায় স্বর্ণবাজারে অস্থিরতা রয়েছে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় বিকেল ৪টা ৪৩ মিনিটে স্পট মার্কেটে সোনার দাম শূন্য দশমিক ৬ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৩০৪ দশমিক ৭১ ডলারে দাঁড়ায়। একই সময়ে মার্কিন গোল্ড ফিউচারসের দাম ১ শতাংশ

চীনা স্যাটেলাইট সহায়তায় ইরানের নিখুঁত হামলা, দাবি মার্কিন গোয়েন্দাদের

চীনা স্যাটেলাইট সহায়তায় ইরানের নিখুঁত হামলা, দাবি মার্কিন গোয়েন্দাদের

চীনা প্রতিষ্ঠানগুলোর সরবরাহ করা স্যাটেলাইট চিত্র ও ভূ-স্থানিক তথ্য ইরানকে মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটি ও হরমুজ প্রণালির জাহাজে আরও নিখুঁত হামলা চালাতে সহায়তা করছে বলে মার্কিন গোয়েন্দা মূল্যায়নে উঠে এসেছে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) একাধিক মার্কিন গোয়েন্দা সূত্রের বরাতে সিএনএন এ তথ্য প্রকাশ করে। মার্কিন কর্মকর্তাদের উদ্ধৃত করে প্রতিবেদনে বলা হয়, গত জুলাইয়ে জর্ডানে একটি মার্কিন ঘাঁটিতে ইরানের হামলায় চীনা স্যাটেলাইট তথ্য

৬০ শতাংশ ইউরেনিয়াম সমৃদ্ধকরণে অনড় ইরান, জানালেন জোকার

৬০ শতাংশ ইউরেনিয়াম সমৃদ্ধকরণে অনড় ইরান, জানালেন জোকার

৬০ শতাংশ মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অবস্থান থেকে ইরান কোনোভাবেই সরে আসবে না বলে জানিয়েছেন দেশটির পার্লামেন্টের অভ্যন্তরীণ বিষয়ক ও পরিষদ কমিটির চেয়ারম্যান মোহাম্মদ সালেহ জোকার। শনিবার (২৬ সেপ্টেম্বর) ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা ফার্স নিউজে তার বক্তব্য প্রকাশিত হয়। জোকারের বক্তব্য অনুযায়ী, বিভিন্ন মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ইরানি জনগণের আইনসম্মত অধিকার। তিনি এটিকে দেশের মৌলিক অধিকারের অংশ হিসেবেও উল্লেখ করেন। তার দাবি, ৬০