
প্রকাশ: ৬ আগস্ট ২০১৯, ২৩:২

জম্মু ও কাশ্মীরের রাজনৈতিক নেতাদের গ্রেফতার অসাংবিধানিক ও অগণতান্ত্রিক বলে মন্তব্য করেছেন কংগ্রেস এমপি ও দলটির সাবেক সভাপতি রাহুল গান্ধী। মঙ্গলবার এক টুইটার পোস্টে তিনি বলেন, কাশ্মীরের মূলধারার রাজনীতিবিদদের গোপন স্থানে আটকে রাখা হয়েছে। এটা অবশ্যই অদূরদর্শী ও বোকামি সিদ্ধান্ত। এটা সন্ত্রাসীদের দিয়ে নেতৃত্ব শূন্যতা পূরণে সহায়তা করবে।
রাহুল গান্ধী বলেন, আটক নেতাদের অবশ্যই ছেড়ে দিতে হবে। জম্মু ও কাশ্মীরকে বিভক্ত, নির্বাচিত প্রতিনিধিদের কারাবন্দি কিংবা সংবিধান লঙ্ঘন করে জাতীয় ঐক্য হবে না। ‘এই জাতি মানুষ দিয়ে গড়ে তোলা হয়েছে, জমির প্লট দিয়ে না।’ কাজেই ক্ষমতার অপব্যবহারে ভারতীয় নিরাপত্তা ক্ষতিগ্রস্ত হবে বলেও তিনি মন্তব্য করেন। এদিকে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরাইশি বলেছেন, অধিকৃত জম্মু ও কাশ্মীরে গণহত্যা এবং জাতিগত নিধনের হুমকি রয়েছে।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব