প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৬

ইরানের দেওয়া সাত দিনের যুদ্ধবিরতি ও শান্তি প্রস্তাব মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রত্যাখ্যান করেছেন বলে মার্কিন কর্মকর্তাদের বরাতে জানিয়েছে দ্য ওয়াল স্ট্রিট জার্নাল। একই প্রতিবেদনে বলা হয়েছে, নভেম্বরের যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের পর ইরানে আবারও মার্কিন বোমাবর্ষণ শুরু হতে পারে। এনডিটিভি শনিবার এ তথ্য প্রকাশ করে।
