প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১৯:৩৮

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার কোহাট পুলিশ লাইন্সের একটি মসজিদে জুমার নামাজ চলাকালে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১৬ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে পাঁচজন পুলিশ কর্মকর্তা রয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ৫০ জনের বেশি। বিস্ফোরণের পর পুলিশ ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলির ঘটনাও ঘটে।

