
প্রকাশ: ২১ জুলাই ২০২৬, ১২:৩৯

ভারতের রাজধানী নয়াদিল্লিতে মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের তদন্ত ও শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে বিক্ষোভকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে অনলাইনভিত্তিক সংগঠন ককরোচ জনতা পার্টির সমর্থকদের দফায় দফায় সংঘর্ষ হয়েছে। সোমবার (২০ জুলাই) যন্তর মন্তর ও আশপাশের এলাকায় সংঘটিত এ ঘটনায় অন্তত ১১৮ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। পাশাপাশি হামলা, ভাঙচুর ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে ৭০ জন বিক্ষোভকারীকে গ্রেপ্তার করেছে দিল্লি পুলিশ।
