প্রকাশ: ২০ জুন ২০২৬, ১৩:০

লেবাননে যুদ্ধবিরতি ঘোষণার পর মধ্যপ্রাচ্যে দীর্ঘমেয়াদি শান্তি ও স্থিতিশীলতা ফেরানোর কূটনৈতিক তৎপরতা নতুন গতি পেয়েছে। আন্তর্জাতিক বিভিন্ন সূত্রের বরাত দিয়ে জানা গেছে, সব অনিশ্চয়তা ও জটিলতা কাটিয়ে একটি টেকসই আঞ্চলিক চুক্তি নিয়ে মুখোমুখি আলোচনায় বসতে সুইজারল্যান্ডে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসের বরাতে এই তথ্য প্রকাশ করেছে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স।
