প্রকাশ: ১৬ জুন ২০২৬, ৯:৪২

মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিপাক্ষিক সমঝোতা স্মারক বাস্তবায়নের প্রক্রিয়া চলমান থাকলেও নিজেদের সামরিক প্রস্তুতি আরও শক্তিশালী ও সর্বোচ্চ পর্যায়ে রাখার ঘোষণা দিয়েছে ইরান। মঙ্গলবার (১৬ জুন) তেহরানের সামরিক বাহিনীর এক মুখপাত্রের বক্তব্যের বরাতে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম ফার্স নিউজ এজেন্সি এই তথ্য জানায়।
