প্রকাশ: ৫ জুন ২০২৬, ১১:৪৪

পৃথিবীর মানচিত্রকে অনেক সময় স্থায়ী মনে করা হলেও ইতিহাস বলছে কোনো রাষ্ট্রই চিরস্থায়ী নয়। একসময় শক্তিশালী রোমান সাম্রাজ্য বিলুপ্ত হয়েছে, পরবর্তীতে সোভিয়েত ইউনিয়ন ও যুগোস্লাভিয়ার মতো রাষ্ট্রও ভেঙে গেছে সময়ের পরিবর্তনে। আধুনিক যুগে জলবায়ু পরিবর্তন, জাতিগত বিভাজন, রাজনৈতিক অস্থিরতা ও ভূ-রাজনৈতিক দ্বন্দ্ব নতুন করে বহু দেশের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তুলছে।
