প্রকাশ: ১১ মে ২০২৬, ১০:৩৩

দক্ষিণ লেবাননে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। দেশটির সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ দাবি করেছে, তারা ইসরায়েলি সেনাবাহিনীর বিভিন্ন অবস্থান, সেনাসমাবেশ ও সামরিক যান লক্ষ্য করে অন্তত ২৪টি হামলা চালিয়েছে। সোমবার (১১ মে) প্রকাশিত এক বিবৃতিতে গোষ্ঠীটি জানায়, এসব হামলা যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের প্রতিবাদে পরিচালিত হয়েছে।
