প্রকাশ: ৭ এপ্রিল ২০২৬, ১০:৪৫

ইরানে গত ২৮ ফেব্রুয়ারি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ অতর্কিত হামলার পর দেশটির রাজনৈতিক পরিস্থিতি নতুন অনিশ্চয়তার মুখে পড়েছে। ওই হামলায় নিহত হন ইরানের তৎকালীন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। তবে একই হামলায় প্রাণে বেঁচে গেলেও গুরুতর আহত হন তার ছেলে মোজতবা খামেনি, যিনি পরে ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
