প্রকাশ: ৩১ মার্চ ২০২৬, ১৩:১৭

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ইরানের বিরুদ্ধে সম্ভাব্য যুদ্ধের দিকে কৌশলে ঠেলে দিচ্ছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু— এমন দাবি উঠে এসেছে এক বিশ্লেষণী প্রতিবেদনে। সোমবার (৩০ মার্চ) যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম মিডল ইস্ট আই-এ প্রকাশিত লেখায় বিশ্লেষক জোনাথন কুক এই মন্তব্য করেন।
