সোমবার, ১৭ আগস্ট, ২০২৬২ ভাদ্র, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

আন্তর্জাতিক

ট্রাম্পের হুমকি, চীনা পণ্যের ওপর আরও ৫০ শতাংশ শুল্ক

international desk
আন্তর্জাতিক, ডেস্ক

প্রকাশ: ৮ এপ্রিল ২০২৫, ১০:৫৭

শেয়ার করুনঃ
ট্রাম্পের হুমকি, চীনা পণ্যের ওপর আরও ৫০ শতাংশ শুল্ক
ট্রাম্পের হুমকি

আন্তর্জাতিক বাণিজ্যে ফের উত্তেজনা ছড়িয়েছে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে। চীনা পণ্যের ওপর আরও ৫০ শতাংশ শুল্ক আরোপের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়েছে, স্থানীয় সময় সোমবার (৭ এপ্রিল) হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প এই হুঁশিয়ারি দেন। তিনি বলেন, চীন যদি যুক্তরাষ্ট্রের ওপর আরোপ করা পালটা শুল্ক আগামীকাল (মঙ্গলবার) মধ্যে প্রত্যাহার না করে, তাহলে অচিরেই চীনা পণ্যের ওপর অতিরিক্ত ৫০ শতাংশ শুল্ক কার্যকর করা হবে।  

ট্রাম্পের ঘোষণার পর হোয়াইট হাউস থেকে জানানো হয়, নতুন এই সিদ্ধান্ত কার্যকর হলে চীনা পণ্যের ওপর মোট ১০৪ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ থাকবে। এই ঘটনায় আন্তর্জাতিক শেয়ারবাজারে দেখা দিয়েছে চরম অস্থিরতা। মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসি জানিয়েছে, ট্রাম্প এর আগেও চীনের পণ্যের ওপর ৩৪ শতাংশ শুল্ক চাপিয়েছিলেন। পালটা জবাবে চীনও একই পরিমাণ শুল্ক আরোপ করেছিল যুক্তরাষ্ট্রের পণ্যের ওপর।  

এদিকে ট্রাম্প ট্রুথ সোশ্যালে পোস্ট করে আরও স্পষ্ট করে জানিয়েছেন, চীন যদি তাদের সিদ্ধান্ত না বদলায়, তাহলে শুধু শুল্কই নয়, চীনের সঙ্গে চলমান সব ধরনের বৈঠকও বাতিল করা হবে। এমনকি যুক্তরাষ্ট্র ধীরে ধীরে চীনের ওপর নির্ভরশীলতা কমিয়ে দেবে বলেও সতর্ক করে দিয়েছেন তিনি।  

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

আরও

গাজা ও ইরান ইস্যুতে ফ্রান্সকে ভণ্ড বললেন আরাগচি

গাজা ও ইরান ইস্যুতে ফ্রান্সকে ভণ্ড বললেন আরাগচি
অন্যদিকে চীনও আগেই জানিয়ে দিয়েছে, আগামী ১০ এপ্রিল থেকে যুক্তরাষ্ট্রের পণ্যের ওপর ৩৪ শতাংশ অতিরিক্ত শুল্ক কার্যকর করবে তারা। ফলে বিশ্ব বাণিজ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করছেন, বিশ্বের দুই বড় অর্থনীতির এই শুল্ক যুদ্ধ বৈশ্বিক অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।  

এদিকে ট্রাম্প শুধু চীন নয়, বিশ্বের অন্যান্য দেশগুলোকেও হুঁশিয়ারি দিয়ে বলেছেন, কোনো দেশ যদি যুক্তরাষ্ট্রের ওপর পালটা শুল্ক আরোপ করে, তাহলে তাদের ওপরও নতুন করে শুল্ক আরোপ করা হবে। উল্লেখ্য, গত ৫ এপ্রিল চীন, ভারতসহ বিভিন্ন দেশের ওপর রেসিপ্রোক্যাল ট্যারিফের আওতায় প্রচুর শুল্ক আরোপ করেছিল যুক্তরাষ্ট্র। ট্রাম্পের এই নীতির বিরুদ্ধে আমেরিকার অভ্যন্তরে যেমন সমালোচনা চলছে, তেমনি অনেক দেশও এর প্রতিবাদ জানিয়েছে।

শুল্কযুক্তরাষ্ট্রচীন
https://enews71.com/storage/ads/01KTB48CFAEJRYTN4T9G053ER9.png

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

জনপ্রিয় সংবাদ

মুক্তিযুদ্ধবিরোধীদের আর সুযোগ দেবে না জনগণ: রিজভী

মুক্তিযুদ্ধবিরোধীদের আর সুযোগ দেবে না জনগণ: রিজভী

সিলেটের বাসায় স্বামী-স্ত্রীসহ তিনজনের মরদেহ উদ্ধার

সিলেটের বাসায় স্বামী-স্ত্রীসহ তিনজনের মরদেহ উদ্ধার

হরমুজ নিয়ে অনিশ্চয়তায় বিশ্ববাজারে ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম

হরমুজ নিয়ে অনিশ্চয়তায় বিশ্ববাজারে ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম

হরমুজ প্রণালি পুরোপুরি নিয়ন্ত্রণে, দাবি ট্রাম্পের

হরমুজ প্রণালি পুরোপুরি নিয়ন্ত্রণে, দাবি ট্রাম্পের

বুধবার পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, অন্ধকারে ঢাকবে পৃথিবীর যেসব অঞ্চল

বুধবার পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, অন্ধকারে ঢাকবে পৃথিবীর যেসব অঞ্চল

সর্বশেষ সংবাদ

মৎস্য খাতে নতুন বাজার খুঁজতে উদ্যোক্তাদের আহ্বান প্রধানমন্ত্রীর

মৎস্য খাতে নতুন বাজার খুঁজতে উদ্যোক্তাদের আহ্বান প্রধানমন্ত্রীর

ড. ইউনূসের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে ফের আইনি নোটিশ

ড. ইউনূসের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে ফের আইনি নোটিশ

হাসিনার প্রত্যর্পণ নিয়ে আদালতের সিদ্ধান্তই চূড়ান্ত

হাসিনার প্রত্যর্পণ নিয়ে আদালতের সিদ্ধান্তই চূড়ান্ত

চূড়ান্ত পর্যায়ে নতুন পে-স্কেল, শিগগির ঘোষণা

চূড়ান্ত পর্যায়ে নতুন পে-স্কেল, শিগগির ঘোষণা

অস্ট্রেলিয়ার মাটিতে ইতিহাস গড়ল বাংলাদেশ

অস্ট্রেলিয়ার মাটিতে ইতিহাস গড়ল বাংলাদেশ

এ সম্পর্কিত আরও পড়ুন

হরমুজ প্রণালী ইরানেরই থাকবে, জানালেন উপপররাষ্ট্রমন্ত্রী

হরমুজ প্রণালী ইরানেরই থাকবে, জানালেন উপপররাষ্ট্রমন্ত্রী

কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী ইরানেরই থাকবে বলে মন্তব্য করেছেন দেশটির উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদি। শনিবার দেওয়া এক বক্তব্যে তিনি এ অবস্থান জানান। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালীকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড হিসেবে ঘোষণা করার কথা বলার পর ইরানের পক্ষ থেকে এমন প্রতিক্রিয়া এলো। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে গারিবাবাদি বলেন, হরমুজ প্রণালী ইরানের ছিল, ইরানের আছে এবং ইরানেরই থাকবে। একই সঙ্গে

ইরানের খাড়গ দ্বীপে দীর্ঘ বিরতির পর তেল লোডিং

ইরানের খাড়গ দ্বীপে দীর্ঘ বিরতির পর তেল লোডিং

জুলাই মাসের পর প্রথমবারের মতো ইরানের গুরুত্বপূর্ণ তেল রপ্তানি কেন্দ্র খাড়গ দ্বীপে একটি ট্যাংকারে কাঁচা তেল লোড করতে দেখা গেছে। সামুদ্রিক জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী সংস্থা ট্যাংকারট্র্যাকার্সের তথ্যের বরাতে এ খবর জানা গেছে। শুক্রবার, ১৪ আগস্ট খাড়গ দ্বীপের আজারপাদ জেটিতে ন্যাশনাল ইরানিয়ান ট্যাংকার কোম্পানির একটি সুপরিসর অপরিশোধিত তেলবাহী ট্যাংকারে কাঁচা তেল তোলার কার্যক্রম দেখা যায়। ট্যাংকারটিতে প্রায় ২০ লাখ ব্যারেল কাঁচা তেল

ইন্দোনেশিয়ায় ভয়াবহ ভূমিকম্প, ধসে পড়ল বহু ভবন

ইন্দোনেশিয়ায় ভয়াবহ ভূমিকম্প, ধসে পড়ল বহু ভবন

শক্তিশালী ৭ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠেছে ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চল। স্থানীয় সময় শনিবার ভোর ৪টা ৫৮ মিনিটে পূর্ব নুসা তেংগারা প্রদেশের নাগেওকেও এলাকার কাছে এ ভূমিকম্প আঘাত হানে। ইন্দোনেশিয়ার আবহাওয়া, জলবায়ু ও ভূ-পদার্থবিজ্ঞান সংস্থা বিএমকেজি জানিয়েছে, ভূমিকম্পটির গভীরতা ছিল মাত্র ১৫ কিলোমিটার এবং উৎপত্তিস্থল ছিল মবায়ে শহর থেকে প্রায় ৩০ কিলোমিটার উত্তর-পূর্বে। ভূমিকম্পের পরপরই ফ্লোরেস দ্বীপের বিভিন্ন এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

হরমুজকে মার্কিন ভূখণ্ড ঘোষণার হুমকি, ইরানের কড়া জবাব

হরমুজকে মার্কিন ভূখণ্ড ঘোষণার হুমকি, ইরানের কড়া জবাব

প্রায় ছয় মাস ধরে চলা যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতের মধ্যেই তেহরানের ওপর নজিরবিহীন অর্থনৈতিক আঘাত হানার হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে মধ্যপ্রাচ্যের কৌশলগত গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালিকে খুব শিগগির ‘মার্কিন ভূখণ্ড’ হিসেবে ঘোষণা করার কথা জানিয়েছেন তিনি। ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে বড় ধরনের অর্থনৈতিক পদক্ষেপ নিতে যাচ্ছে। এর আগে মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট জানিয়েছিলেন,

২৫০ দিন সমুদ্রে, মধ্যপ্রাচ্যে মার্কিন নাবিকদের জীবন নিয়ে উদ্বেগ

২৫০ দিন সমুদ্রে, মধ্যপ্রাচ্যে মার্কিন নাবিকদের জীবন নিয়ে উদ্বেগ

মধ্যপ্রাচ্যে মোতায়েন যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিংকনে টানা ২৫০ দিনের বেশি সময় ধরে অবস্থান করা হাজারো মার্কিন সামরিক সদস্যের জীবনযাপন নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। খাদ্যসংকট, পানি নিষ্কাশন ও পয়োনিষ্কাশন ব্যবস্থার সমস্যা, ডাক সরবরাহে ব্যাঘাত এবং মানসিক চাপ নিয়ে মার্কিন আইনপ্রণেতারা পেন্টাগনের কাছে ব্যাখ্যা চেয়েছেন। তবে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ রণতরিটির পরিস্থিতি নিয়ে প্রকাশিত প্রতিবেদনগুলোকে ভুলভাবে উপস্থাপিত বলে দাবি করেছেন। মার্কিন