রবিবার, ৫ জুলাই, ২০২৬২২ আষাঢ়, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

আন্তর্জাতিক

ইসরায়েলি আগ্রাসনে ফিলিস্তিনে ১৯ হাজার শিক্ষার্থী মৃত্যুমিছিলে

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১ জানুয়ারি ২০২৫, ১৬:১৩

শেয়ার করুনঃ
ইসরায়েলি আগ্রাসনে ফিলিস্তিনে ১৯ হাজার শিক্ষার্থী মৃত্যুমিছিলে

ইসরায়েলি আগ্রাসনে ফিলিস্তিনে মানবিক সংকট দিন দিন তীব্র আকার ধারণ করছে। ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি বর্বর হামলায় এখন পর্যন্ত প্রায় ১৩ হাজার শিক্ষার্থী প্রাণ হারিয়েছে। আহত হয়েছে আরও সাড়ে ২১ হাজারেরও বেশি। ফিলিস্তিনের শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, গাজা উপত্যকা এবং পশ্চিম তীরে এই গণহত্যার শিকার হয়েছে অসংখ্য শিশু-কিশোর।  

শিক্ষা মন্ত্রণালয়ের প্রতিবেদনে উঠে এসেছে, ইসরায়েলি বাহিনীর হামলায় হতাহত শিক্ষার্থীদের সংখ্যা ছাড়াও ৫৪২ জন শিক্ষার্থীকে আটক করা হয়েছে। একই সময়ে ৬৩০ জন শিক্ষক ও প্রশাসনিক কর্মী নিহত এবং ৩ হাজার ৮৬৫ জন আহত হয়েছে। এছাড়া ৪২৫টি স্কুল, বিশ্ববিদ্যালয় এবং অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান পুরোপুরি ধ্বংস হয়েছে। ইউএনআরডব্লিউএ পরিচালিত ৬৫টি স্কুলও ইসরায়েলি হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে।  

আরও

খামেনির জানাজায় জনতার শোকে বিস্মিত ট্রাম্প, পাল্টালো ধারণা

খামেনির জানাজায় জনতার শোকে বিস্মিত ট্রাম্প, পাল্টালো ধারণা

গাজা ও পশ্চিম তীরে চালানো এই হামলা শুধু শিক্ষাপ্রতিষ্ঠান নয়, হাসপাতাল, শরণার্থী শিবির, মসজিদ এবং গির্জাকেও ধ্বংসস্তূপে পরিণত করেছে। জাতিসংঘ জানিয়েছে, এই বর্বরতার ফলে গাজার ৮৫ শতাংশ মানুষ বাস্তুচ্যুত হয়েছে। খাদ্য, বিশুদ্ধ পানি এবং ওষুধের তীব্র সংকটে থাকা গাজাবাসী এখন মানবিক বিপর্যয়ের মুখে পড়েছে।  

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ৪৫ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছে, যাদের অধিকাংশই নারী ও শিশু। ধ্বংসস্তূপের নিচে এখনও ১০ হাজারের বেশি মানুষ আটকা পড়ে আছে বলে ধারণা করা হচ্ছে। এদিকে ইসরায়েলের এ আগ্রাসন বন্ধের জন্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদ থেকে প্রস্তাব দেওয়া হলেও ইসরায়েল তা উপেক্ষা করেছে।  

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg
ইসরায়েলি আগ্রাসন
https://enews71.com/storage/ads/01KTB48CFAEJRYTN4T9G053ER9.png

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

আরও

খামেনিকে শেষ বিদায়ে তেহরানে জনসমুদ্র, লাখো মানুষের ঢল

খামেনিকে শেষ বিদায়ে তেহরানে জনসমুদ্র, লাখো মানুষের ঢল

ইসরায়েলি আগ্রাসনের ফলে প্রায় ২০ লাখ বাসিন্দা তাদের বাড়িঘর ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। অবরুদ্ধ গাজার ৬০ শতাংশ অবকাঠামো ধ্বংস হয়ে গেছে। জাতিসংঘ বলেছে, এই হামলা গাজাকে ধ্বংসস্তূপে পরিণত করেছে।  

গত মাসে আন্তর্জাতিক অপরাধ আদালত গাজায় মানবতাবিরোধী অপরাধের জন্য ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। তবে ইসরায়েলি বর্বরতা বন্ধের কোনো কার্যকর পদক্ষেপ এখনও দেখা যায়নি।  

ফিলিস্তিনের এই সংকট আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য এক গভীর উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে। মানবাধিকার সংস্থাগুলো ইসরায়েলি হামলাকে গণহত্যা হিসেবে উল্লেখ করে অবিলম্বে যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছে।

জনপ্রিয় সংবাদ

দীর্ঘদিন পর মাঠ ফিরে পেলো পূর্ব ধামশ্রেণী সরকারি প্রাথমিক বিদ্যালয়

দীর্ঘদিন পর মাঠ ফিরে পেলো পূর্ব ধামশ্রেণী সরকারি প্রাথমিক বিদ্যালয়

মধ্যপ্রাচ্যে শান্তি ও হরমুজে নিরাপদ নৌচলাচলে ইরানের দ্বারস্থ মোদি

মধ্যপ্রাচ্যে শান্তি ও হরমুজে নিরাপদ নৌচলাচলে ইরানের দ্বারস্থ মোদি

আর্জেন্টিনাকে হারিয়ে ইতিহাস গড়তে চায় আত্মবিশ্বাসী কেপ ভার্দে: প্রেসিডেন্ট

আর্জেন্টিনাকে হারিয়ে ইতিহাস গড়তে চায় আত্মবিশ্বাসী কেপ ভার্দে: প্রেসিডেন্ট

দখল-দূষণে সংকটে শ্রীমঙ্গলের ছড়া-নদী

দখল-দূষণে সংকটে শ্রীমঙ্গলের ছড়া-নদী

আত্রাইয়ে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে স্বাস্থ্যকর্মী গ্রেপ্তার

আত্রাইয়ে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে স্বাস্থ্যকর্মী গ্রেপ্তার

সর্বশেষ সংবাদ

কুয়াকাটার সমুদ্রে ধরা কালো পোয়া, বিক্রি পঞ্চাশ হাজারে

কুয়াকাটার সমুদ্রে ধরা কালো পোয়া, বিক্রি পঞ্চাশ হাজারে

হিলিতে উদ্ধার ছোলা-সরিষা মামলায় চারজন গ্রেপ্তার

হিলিতে উদ্ধার ছোলা-সরিষা মামলায় চারজন গ্রেপ্তার

শতবর্ষী ভিক্টোরিয়া মাঠ আধুনিকায়নের অপেক্ষায় শ্রীমঙ্গলবাসী

শতবর্ষী ভিক্টোরিয়া মাঠ আধুনিকায়নের অপেক্ষায় শ্রীমঙ্গলবাসী

বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক আর নেই

বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক আর নেই

টেকনাফে পথবিরোধে হামলায় কলেজশিক্ষার্থীর মৃত্যু

টেকনাফে পথবিরোধে হামলায় কলেজশিক্ষার্থীর মৃত্যু

এ সম্পর্কিত আরও পড়ুন

পাকিস্তানের সামরিক ক্যাম্পে ভয়াবহ হামলায় নিহত ৩০, দায় নিল বিএলএ

পাকিস্তানের সামরিক ক্যাম্পে ভয়াবহ হামলায় নিহত ৩০, দায় নিল বিএলএ

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের গোয়াদর জেলার উপকূলীয় শহর জিওয়ানিতে অবস্থিত একটি সামরিক ক্যাম্পে আত্মঘাতী বোমা হামলার দায় স্বীকার করেছে নিষিদ্ধ ঘোষিত সশস্ত্র সংগঠন বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ)। সংগঠনটি দাবি করেছে, শুক্রবার (৩ জুলাই) সন্ধ্যা ৬টা ৩২ মিনিটে পানওয়ান কোস্ট গার্ড ক্যাম্পে বিস্ফোরকবোঝাই একটি গাড়ি নিয়ে এ হামলা চালানো হয়। শনিবার (৪ জুলাই) প্রকাশিত এক বিবৃতিতে বিএলএ জানায়, হামলায় আধাসামরিক বাহিনীর ৩০ জনের

লাখো মানুষের উপস্থিতিতে খামেনির প্রথম জানাজা অনুষ্ঠিত

লাখো মানুষের উপস্থিতিতে খামেনির প্রথম জানাজা অনুষ্ঠিত

ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ আলি খামেনির প্রথম জানাজা রাজধানী তেহরানে অনুষ্ঠিত হয়েছে। ইমাম খোমেনি মোসাল্লায় আয়োজিত এ জানাজায় অংশ নিতে লাখো শোকাহত মানুষ সমবেত হন। জানাজা শুরু হওয়ার কয়েক ঘণ্টা আগেই মোসাল্লার প্রধান প্রাঙ্গণ কানায় কানায় পূর্ণ হয়ে যায়। আগামী কয়েক দিনে ইরান ও ইরাকের বিভিন্ন শহরে তার শেষ বিদায়ের আনুষ্ঠানিকতা অনুষ্ঠিত হবে। ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম প্রেস টিভি জানিয়েছে,

ইরান ইস্যুতে মতপার্থক্যের মাঝেই ট্রাম্প-নেতানিয়াহু বৈঠকের প্রস্তুতি

ইরান ইস্যুতে মতপার্থক্যের মাঝেই ট্রাম্প-নেতানিয়াহু বৈঠকের প্রস্তুতি

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর আসন্ন ওয়াশিংটন সফর এবং হোয়াইট হাউসে সম্ভাব্য বৈঠককে ঘিরে নতুন করে আন্তর্জাতিক কূটনৈতিক আলোচনা শুরু হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ বিষয়ে এমন একটি মন্তব্য করেছেন, যা বিশ্ব রাজনীতিতে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারের বরাতে আল জাজিরা জানিয়েছে, ট্রাম্প বলেছেন, ইসরায়েলি প্রধানমন্ত্রী খুব ভালো করেই জানেন ‘এখানে আসল বস কে’। তিনি

খামেনির জানাজায় জনতার শোকে বিস্মিত ট্রাম্প, পাল্টালো ধারণা

খামেনির জানাজায় জনতার শোকে বিস্মিত ট্রাম্প, পাল্টালো ধারণা

আয়াতুল্লাহ আলি খামেনির জানাজাকে কেন্দ্র করে ইরানের জনমনে যে গভীর শোকের বহিঃপ্রকাশ ঘটেছে, তা দেখে নিজের পূর্বধারণা ভুল ছিল বলে স্বীকার করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাকিস্তানি সংবাদমাধ্যম ডন-এর প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস-কে দেওয়া টেলিফোন সাক্ষাৎকারে ট্রাম্প এই প্রতিক্রিয়া ব্যক্ত করেন। সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, তার ধারণা ছিল ইরানের সাধারণ মানুষ খামেনিকে ঘৃণা করে। কিন্তু জানাজায় লাখো মানুষের কান্না, শোক

জানাজায় আবেগের বিস্ফোরণ, পশ্চিমাদের বিরুদ্ধে কঠোর বার্তা ইরানের

জানাজায় আবেগের বিস্ফোরণ, পশ্চিমাদের বিরুদ্ধে কঠোর বার্তা ইরানের

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজাকে কেন্দ্র করে শনিবার (৪ জুন) রাজধানী তেহরানে লাখো মানুষের সমাগম হয়েছে। গ্র্যান্ড মোসাল্লা প্রাঙ্গণ ও আশপাশের রাজপথে মানুষের ঢল নেমে আসে। শোকের আবহের পাশাপাশি সেখানে তীব্র ক্ষোভ ও প্রতিশোধের আহ্বানও স্পষ্টভাবে ফুটে ওঠে। জানাজায় অংশ নেওয়া অনেকেই খামেনির মৃত্যুকে কেবল একজন রাষ্ট্রীয় নেতার মৃত্যু হিসেবে নয়, বরং নিজেদের অভিভাবক হারানোর মতো গভীর ব্যক্তিগত