শনিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৬১৬ ফাল্গুন, ১৪৩২
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

আন্তর্জাতিক

বাংলাদেশের ছাত্র আন্দোলনকে আহাম্মকির সাথে তুলনা করে কটাক্ষ করলেন - কঙ্গনা

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৭ আগস্ট ২০২৪, ১৭:৩০

শেয়ার করুনঃ
বাংলাদেশের ছাত্র আন্দোলনকে আহাম্মকির সাথে তুলনা করে কটাক্ষ করলেন - কঙ্গনা

বেফাঁস মন্তব্য করে প্রায় সময় সমালোচনার শিকার হন বলিউড অভিনেত্রী ও হিমাচল প্রদেশের মান্ডির বিজেপির সংসদ সদস্য কঙ্গনা রানাউত। এবারে বাংলাদেশের ছাত্র আন্দোলনকে নিয়ে কটাক্ষ করলেন তিনি। মোদি কৃষক আন্দোলন নিয়ে কঠোর না হলে ভারতের অবস্থাও বাংলাদেশের মতো হতে পারত বলে মন্তব্য করেছেন কঙ্গনা। 

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বিষয়টি উঠে এসেছে।উল্লেখ্য, গেল ৫ আগস্ট ছাত্র–জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকার পতনের পর বাংলাদেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই প্রসঙ্গ তুলে এক এক্স বার্তায় কৃষকদের আন্দোলন নিয়ে কথা বলেন কঙ্গনা।

আরও

ইসরায়েল লক্ষ্য করে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

ইসরায়েল লক্ষ্য করে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

সামাজিকমাধ্যম এক্স-এ শেয়ার করা ভিডিও বার্তায় বাংলাদেশের ছাত্র আন্দোলনকে কটাক্ষ করে কঙ্গনা বলেন, তাঁরা আহাম্মকের জাতি , তাঁরা যেটা করেছে অন্যায় করেছেন , যেটা বাংলাদেশে ঘটেছে, সেটা এদেশে ঘটতেও দেরি হতো না। যদি আমাদের শীর্ষ নেতৃত্ব বিষয়টা শক্ত হাতে না সামলাতো। এখানে যে কৃষক আন্দোলন হয়েছিল, সেই অন্দোলনের সময়ও অনেক মৃতদেহ মিলেছে। ধর্ষণের ঘটনা ঘটেছে। আর যখন কৃষি আইন প্রত্যাহার করে নেওয়া হলো, তখন গোটা দেশ অবাক হয়ে গিয়েছিল। কৃষকরাও ভাবতে পারেননি যে, সত্যিই এই আইন প্রত্যাহার করে নেয়া হবে। ওটা অনেক বড় পরিকল্পনা করা হয়েছিল। ঠিক যেমনটা বাংলাদেশে ঘটেছে। 

অভিনেত্রী বলেন, কিছু কৃষক আইন প্রত্যাহারের পরও আন্দোলন চালিয় গেছেন। এ ধরনের আন্দোলনের পেছনে আপনার কী মনে হয় কৃষকদের হাত আছে! নাহ, এটা আমেরিকার ষড়যন্ত্র। এ ধরনের বিদেশি শক্তি এভাবেই ষড়যন্ত্র করতে থাকে। আর এখানকার কিছু লোকজন ভাবে, ওদের দোকান তো চলুক, তাতে দেশ গোল্লায় যাক। এই লোকজন এটা বোঝে না, দেশ গোল্লায় গেলে আপনিও যাবেন।

https://enews71.com/storage/ads/01KE26RV3X2DEVSK9FXGRJNSKS.png
কঙ্গনা
https://enews71.com/storage/ads/01JR36BQSKCPE69WB8Z3TARXE3.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01JR3CX28Y9BM01PRE4TXCNDWF.jpg

আরও

ইরানের পুরো ক্ষেপণাস্ত্র শিল্প ও নৌবাহিনী চিরতরে ধ্বংস করা হবে: ট্রাম্পের হুশিয়ারী

ইরানের পুরো ক্ষেপণাস্ত্র শিল্প ও নৌবাহিনী চিরতরে ধ্বংস করা হবে: ট্রাম্পের হুশিয়ারী

কঙ্গনার এই মন্তব্যে তার নিজের দলের মধ্যেই সমালোচনার ঝড় উঠেছে। পাঞ্জাবের সিনিয়র বিজেপি নেতা হারজিৎ গারেওয়াল রানাউতকে এ ধরনের বক্তব্য দেওয়া থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছেন। তিনি বলেন, কৃষকদের নিয়ে কথা বলার এখতিয়ার কঙ্গনার ডিপার্টমেন্টের নেই। কঙ্গনার বক্তব্য ব্যক্তিগত। প্রধানমন্ত্রী মোদি এবং বিজেপি কৃষক বান্ধব। বিরোধী দলগুলো আমাদের বিরুদ্ধে কাজ করছে এবং কঙ্গনার বিবৃতিও তাই করছে। সংবেদনশীল বা ধর্মীয় বিষয়ে তার এই ধরনের বিবৃতি দেওয়া উচিত নয়।

এর আগে গত জুনের শুরুতে ‘কৃষকদের অসম্মান’ অভিযোগে চণ্ডীগড় বিমানবন্দরে কেন্দ্রীয় শিল্প নিরাপত্তা বাহিনীর একজন কনস্টেবলের হাতে চড় খান কঙ্গনা রানাউত। চড় মারার পর অভিযুক্ত কনস্টেবল বলেছেন, তার এই আচরণ ‘কৃষকদের অসম্মান’ করার জন্য ছিল, কৃষি আইনের বিরুদ্ধে কৃষকদের ১৫ মাসব্যাপী প্রতিবাদ এবং আইনি গ্যারান্টিসহ অন্যান্য বিষয়গুলোর কথা মনে করে তিনি নিজেকে ঠিক রাখতে পারেননি।

২০২০ সালের ডিসেম্বরে এক্সে আলোচিত ‘১০০ রুপি’ মন্তব্য করেছিলেন কঙ্গনা। বলিউড তারকা ওই পোস্টে দাবি করেন, এক বয়স্ক নারী তাকে বলেছিলেন যে ১০০ রুপি দিলে তিনি আসবেন, অর্থাৎ টাকার বিনিময়ে আন্দোলন করবেন।

জনপ্রিয় সংবাদ

নৌযাত্রীদের জন্য ছয় বছর ধরে ফ্রি ইফতার

নৌযাত্রীদের জন্য ছয় বছর ধরে ফ্রি ইফতার

একনেক পুনর্গঠন, সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচিত

একনেক পুনর্গঠন, সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচিত

গোয়ালন্দে আশ্রয় কেন্দ্রের মূল্যবান গাছ অবৈধভাবে বেচাকেনার অভিযোগ

গোয়ালন্দে আশ্রয় কেন্দ্রের মূল্যবান গাছ অবৈধভাবে বেচাকেনার অভিযোগ

মৌলভীবাজারে ক্রিকেট খেলায় জোরে বল করায় যুবককে ছুরিকাঘাতে হত্যা

মৌলভীবাজারে ক্রিকেট খেলায় জোরে বল করায় যুবককে ছুরিকাঘাতে হত্যা

তিনটি আসনের ব্যালট পেপারসহ নথি হেফাজতে নিতে ট্রাইব্যুনালের নির্দেশ

তিনটি আসনের ব্যালট পেপারসহ নথি হেফাজতে নিতে ট্রাইব্যুনালের নির্দেশ

সর্বশেষ সংবাদ

এনসিপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ধামইরহাটে হাসপাতালে ১শ' রোগীর মাঝে ইফতার বিতরণ

এনসিপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ধামইরহাটে হাসপাতালে ১শ' রোগীর মাঝে ইফতার বিতরণ

গোয়ালন্দে ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে যান চলাচল, দুর্ঘটনার শঙ্কা

গোয়ালন্দে ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে যান চলাচল, দুর্ঘটনার শঙ্কা

জয়পুরহাট সীমান্তে ১.২ কোটি টাকার স্বর্ণসহ চোরাকারবারি আটক

জয়পুরহাট সীমান্তে ১.২ কোটি টাকার স্বর্ণসহ চোরাকারবারি আটক

মধ্যপ্রাচ্যে বিস্ফোরণ, ঢাকা-মধ্যপ্রাচ্য সব ফ্লাইট স্থগিত

মধ্যপ্রাচ্যে বিস্ফোরণ, ঢাকা-মধ্যপ্রাচ্য সব ফ্লাইট স্থগিত

মধ্যপ্রাচ্যে উত্তেজনা, কাতার সহ আরো ৫ দেশে ইরানি ক্ষেপনাস্ত্র হামলা

মধ্যপ্রাচ্যে উত্তেজনা, কাতার সহ আরো ৫ দেশে ইরানি ক্ষেপনাস্ত্র হামলা

এ সম্পর্কিত আরও পড়ুন

মধ্যপ্রাচ্যে উত্তেজনা, কাতার সহ আরো ৫ দেশে ইরানি ক্ষেপনাস্ত্র হামলা

মধ্যপ্রাচ্যে উত্তেজনা, কাতার সহ আরো ৫ দেশে ইরানি ক্ষেপনাস্ত্র হামলা

মধ্যপ্রাচ্যে উত্তেজনা তীব্র আকার নিয়েছে। শনিবার (২৮ ফেব্রুয়ারি) ভোরে তেহরানসহ ইরানের পাঁচটি প্রধান শহরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। হামলার পর ইরানও পাল্টা হামলা শুরু করেছে। ইরানের প্রতিক্রিয়ার অংশ হিসেবে কাতার, সৌদি আরব, বাহরাইন, কুয়েত ও সংযুক্ত আরব আমিরাতে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, দেশটিতে স্থাপনকৃত প্যাট্রিয়ট প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে ইরানের কিছু ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা

মধ্যপ্রাচ্যের আকাশে রণসজ্জা, ভয়ংকর প্রতিশোধে প্রস্তুত ইরান

মধ্যপ্রাচ্যের আকাশে রণসজ্জা, ভয়ংকর প্রতিশোধে প্রস্তুত ইরান

মধ্যপ্রাচ্যের আকাশ এখন রণসজ্জায় সজ্জিত এবং যেকোনো মুহূর্তে ভয়াবহ সংঘাতে পরিণত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। শনিবার (২৮ ফেব্রুয়ারি) ভোরে ইরানের রাজধানী তেহরানসহ অন্তত পাঁচটি প্রধান শহরে আমেরিকা ও ইসরায়েলের যৌথ ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। ইরান শীর্ষ সামরিক ও বেসামরিক কর্মকর্তাদের বরাতে জানা গেছে, তেহরান এখন ভয়ংকর প্রতিশোধের জন্য প্রস্তুত। ইরানের একজন শীর্ষ কর্মকর্তা রয়টার্সকে বলেছেন, এই হামলার জবাব হবে ‘অত্যন্ত কঠোর’

ইরানের পুরো ক্ষেপণাস্ত্র শিল্প ও নৌবাহিনী চিরতরে ধ্বংস করা হবে: ট্রাম্পের হুশিয়ারী

ইরানের পুরো ক্ষেপণাস্ত্র শিল্প ও নৌবাহিনী চিরতরে ধ্বংস করা হবে: ট্রাম্পের হুশিয়ারী

মধ্যপ্রাচ্যের আকাশ এখন ভয়াবহ উত্তেজনায় পূর্ণ এবং পরিস্থিতি রক্তক্ষয়ী সংঘর্ষের দিকে মোড় নিয়েছে। শনিবার (২৮ ফেব্রুয়ারি) তেহরানসহ ইরানের পাঁচটি প্রধান শহরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বিমান হামলার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে এক শক্তিশালী ঘোষণা দিয়েছেন। ট্রাম্প অত্যন্ত আক্রমণাত্মক ভাষায় ইরানকে সরাসরি হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র এখন বড় ধরনের যুদ্ধে লিপ্ত হতে যাচ্ছে এবং তারা ইরানের প্রতিটি ক্ষেপণাস্ত্র

রাজধানী ছেড়েছেন ইরানের সর্বোচ্চ নেতা খামেনি!

রাজধানী ছেড়েছেন ইরানের সর্বোচ্চ নেতা খামেনি!

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি বর্তমানে রাজধানী তেহরান-এ নেই। তাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। ইরানের একজন কর্মকর্তা বার্তাসংস্থা Reuters-কে এ তথ্য নিশ্চিত করেছেন। ইরানে নতুন করে ইসরায়েলি হামলা শুরুর প্রেক্ষাপটে এই তথ্য সামনে আসে। শনিবার সকালে তেহরানে আকস্মিক হামলা শুরু করে ইসরায়েল। ইসরায়েলি বাহিনী এ হামলাকে ‘পূর্ব-নির্ধারিত আক্রমণ’ বলে উল্লেখ করেছে। ইরানি গণমাধ্যমও তেহরানে হামলার তথ্য নিশ্চিত করেছে। খবরে বলা

তেহরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ ক্ষেপণাস্ত্র হামলা, খামেনি নেই!

তেহরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ ক্ষেপণাস্ত্র হামলা, খামেনি নেই!

রাজধানী তেহরানসহ ইরান-এর একাধিক শহরে মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। দুটি সূত্রের বরাত দিয়ে CNN-এর লাইভ প্রতিবেদনে বলা হয়েছে, ইরানে কয়েকদিন ধরে হামলা চালিয়ে যাওয়ার পরিকল্পনা করেছে মার্কিন বাহিনী। প্রতিবেদনে আরও জানানো হয়, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি-র বাসভবন ও কার্যালয়ের কাছে একাধিক বিস্ফোরণ হয়েছে। ইরানি গণমাধ্যম জানিয়েছে, তেহরানের পাস্তৌর জেলায় বিস্ফোরণগুলোর ঘটনা ঘটে। উচ্চ নিরাপত্তাবেষ্টিত এই এলাকায়