বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬২০ কার্তিক, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

আন্তর্জাতিক

মোদির নতুন মন্ত্রিসভায় শপথ নিলেন যারা

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৯ জুন ২০২৪, ৩:২৫

শেয়ার করুনঃ
মোদির নতুন মন্ত্রিসভায় শপথ নিলেন যারা

ভারতে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটের নতুন সরকারের মন্ত্রিসভার শপথগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ছাড়াও আরও ৭২ জন মন্ত্রী শপথ নিয়েছেন। এর মধ্যে ৩০ জন মন্ত্রী, ৩৬ জন প্রতিমন্ত্রী ও স্বতন্ত্র দায়িত্বপ্রাপ্ত পাঁচজন। মন্ত্রণালয় পরে ঘোষণা করা হবে।

রোববার (৯ জুন) সন্ধ্যায় নয়াদিল্লির রাষ্ট্রপতি ভবনে শুরু হয় নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠান। তৃতীয়বারের মতো ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটের নেতা নরেন্দ্র মোদি। এরপর একে একে শপথ নেন মন্ত্রিসভার অন্য সদস্যরাও। শপথ পড়ান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।

আরও

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন আজ, কংগ্রেসের নিয়ন্ত্রণ নিয়ে হাড্ডাহাড্ডি লড়াই

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন আজ, কংগ্রেসের নিয়ন্ত্রণ নিয়ে হাড্ডাহাড্ডি লড়াই

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন মতে, মোদির পরেই শপথ নেন বিদায়ী মন্ত্রিসভার প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ। রাজনাথের পর বিদায়ী মন্ত্রিসভায় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শাহের পর শপথ নেন বিদায়ী মন্ত্রিসভায় সড়ক পরিবহণ মন্ত্রী নিতিন গডকড়ী। গডকড়ীর পর মন্ত্রী হিসেবে শপথ নেন বিজেপি সভাপতি জেপি নড্ডা। প্রথমবারের মতো মন্ত্রী হলেন তিনি।

 

এরপর শপথ নেন মধ্যপ্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী এবং ওই রাজ্যেরই বিদিশা কেন্দ্রের নির্বাচিত সাংসদ শিবরাজ সিং চৌহান। শিবরাজের পর শপথ নেন বিদায়ী মন্ত্রিসভার অর্থমন্ত্রী ও রাজ্যসভার সাংসদ নির্মলা সীতারামন। নির্মলার পর বিদায়ী মন্ত্রিসভার পররাষ্ট্রমন্ত্রী ও বিজেপির রাজ্যসভার সাংসদ এস জয়শঙ্কর।

আরও

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন আজ, কংগ্রেসের নিয়ন্ত্রণ নিয়ে হাড্ডাহাড্ডি লড়াই

মোদির মন্ত্রিসভা
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন আজ, কংগ্রেসের নিয়ন্ত্রণ নিয়ে হাড্ডাহাড্ডি লড়াই

 

জয়শঙ্করের পর মন্ত্রী হিসাবে শপথ নেন হরিয়ানার সাবেক মুখ্যমন্ত্রী এবং এবার হরিয়ানার কার্নাল লোকসভা কেন্দ্র থেকে জয় পাওয়া প্রবীণ বিজেপি নেতা মনোহরলাল খট্টর। এরপর মন্ত্রী হিসেবে শপথ নেন সাবেক প্রধানমন্ত্রী এইচডি দেবগৌড়ার পুত্র এবং জেডিএস নেতা এইচডি কুমারস্বামী। এবার কর্নাটকের মাণ্ড্য কেন্দ্র থেকে জয়ী হয়েছেন তিনি।

 

কুমারস্বামীর পর মন্ত্রী হিসেবে শপথ নেন বিজেপির রাজ্যসভার সাংসদ এবং বিদায়ী মন্ত্রিসভায় ক্রেতাসুরক্ষা, খাদ্য ও সরবরাহ দফতরের মন্ত্রী পীযূষ গয়াল। এরপর মন্ত্রী হিসেবে শপথ নেন বিজেপির রাজ্যসভার সাংসদ এবং বিদায়ী মন্ত্রিসভার শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান।

 

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন গয়ার সাংসদ এবং এনডিএর শরিক দল হিন্দুস্তান আওয়াম মোর্চার (হাম) নেতা জিতনরাম মাঝিঁ। এরপর শপথ নেন এনডিএর শরিক দল জেডিইউ-র রাজীবরঞ্জন সিং। নীতীশের দলের এই নেতা বিহারের মুঙ্গের আসন থেকে জয়ী হয়েছেন।

 

এছাড়া মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন আসামের সাবেক মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল, মধ্যপ্রদেশের বিজেপি সাংসদ বীরেন্দ্র কুমার, এনডিএর শরিক দল টিডিপির নেতা কে রামমোহন নায়ডু, কর্ণাটকের ধারওয়াড় কেন্দ্রের বিজেপি সাংসদ প্রহ্লাদ জোশী ও ওড়িশার সুন্দরগড়ের বিজেপি সাংসদ জুয়েল ওরাওঁ।

 

আরও শপথ নিয়েছেন বিদায়ী মন্ত্রিসভার গ্রামোন্নয়ন বিষয়ক মন্ত্রী এবং বিহারের বেগুসরাই কেন্দ্রের বিজেপি সাংসদ গিরিরাজ সিং, বিদায়ী মন্ত্রিসভার রেলমন্ত্রী এবং বিজেপির রাজ্যসভার সাংসদ অশ্বিনী বৈষ্ণব, মধ্যপ্রদেশের গুনা আসনে বিজেপি সাংসদ এবং বিদায়ী মন্ত্রিসভায় বেসামরিক বিমান পরিবহণমন্ত্রী জ্যোতিরাদিত্য শিন্ডে।  

 

ইন্ডিয়া টুডের প্রতিবেদন মতে, এবার ২৭ জন পিছিয়ে পড়া সম্প্রদায় থেকে, ১০ জন তফসিলি নিম্নবর্গের হিন্দু সম্প্রদায় থেকে, পাঁচজন তফসিলি আদিবাসী সম্প্রদায়ের, পাঁচজন সংখ্যালঘু সম্প্রদায় থেকে মন্ত্রিসভা অন্তর্ভুক্ত হয়েছেন।

 

একক সংখ্যাগরিষ্ঠতা হারিয়ে এবার নরেন্দ্র মোদি হয়ে পড়েন পরনির্ভর। ফলে কিংমেকার হয়ে ওঠেন জোট সঙ্গী চন্দ্রবাবু নাইডুর তেলেগু দেশ পার্টি (টিডিপি) এবং বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের জনতা দল ইউনাইটেড (জেডিইউ)। দল দুটি যথাক্রমে ১৬টি ও ১২টি আসন জিতেছে।

 

সুযোগ বুঝে নাইডু ও নীতীশ বিজেপির নেতাদের সাথে ব্যাপক দরকষাকষিতে নামেন। শেষ পর্যন্ত টিডিপি চারজন ও জেডিইউ থেকে দুইজন করে মন্ত্রী পাচ্ছেন বলে সিদ্ধান্ত হয়েছে বলে জানায় স্থানীয় গণমাধ্যমগুলো।

এ সম্পর্কিত আরও পড়ুন

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে জয়ী তিন বাংলাদেশি বংশোদ্ভূত রাজনীতিক

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে জয়ী তিন বাংলাদেশি বংশোদ্ভূত রাজনীতিক

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে অঙ্গরাজ্য পর্যায়ের আইনসভায় জয় পেয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত তিন রাজনীতিক। জর্জিয়ায় শেখ রহমান, কানেকটিকাটে এমডি মাসুদুর রহমান এবং নিউ হ্যাম্পশায়ারে আবুল বি খান নির্বাচিত হয়েছেন। তাঁদের এই সাফল্যে যুক্তরাষ্ট্রে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের মধ্যেও তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ। নির্বাচনের ফল প্রকাশের পর বিজয়ীরা সমর্থকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছেন। তাঁদের মধ্যে রয়েছেন বাংলাদেশি আমেরিকান রাজনীতিকরাও। সবশেষ প্রাপ্ত তথ্যানুযায়ী, জর্জিয়ার স্টেট সিনেটের

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের বড় পরাজয়, কংগ্রেসের নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের বড় পরাজয়, কংগ্রেসের নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে বড় ধরনের রাজনৈতিক ধাক্কা খেয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তাঁর দল রিপাবলিকান পার্টি। কংগ্রেসের উচ্চকক্ষ সিনেট ও নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদ—উভয় জায়গাতেই সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পথে এগিয়ে গেছেন ডেমোক্র্যাটরা। এর ফলে আগামী দুই বছর আইন প্রণয়নসহ গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় সিদ্ধান্ত গ্রহণে ট্রাম্প প্রশাসনকে বিরোধীদের কঠিন বাধার মুখে পড়তে হতে পারে। মঙ্গলবার অনুষ্ঠিত নির্বাচনের ফলাফল বুধবার প্রকাশিত হওয়ার পর এই চিত্র উঠে

ট্রাম্পের রসিকতা, ইসরায়েলে গিয়ে প্রধানমন্ত্রী হওয়ার ঘোষণা

ট্রাম্পের রসিকতা, ইসরায়েলে গিয়ে প্রধানমন্ত্রী হওয়ার ঘোষণা

মার্কিন ভোটাররা তাঁর ওপর বিরক্ত হয়ে গেলে ইসরায়েলে গিয়ে দেশটির প্রধানমন্ত্রী হওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রসিকতার ছলে এমন মন্তব্য করে তিনি দাবি করেছেন, ইসরায়েলে তাঁর জনপ্রিয়তার হার ৯৯ শতাংশ। কানাডার সংবাদমাধ্যম ইয়াহু লাইফস্টাইলের প্রতিবেদন অনুযায়ী, মঙ্গলবার (৩ নভেম্বর) ‘ফক্স অ্যান্ড ফ্রেন্ডস’ অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন ৮০ বছর বয়সী ট্রাম্প। সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ইসরায়েলে তিনি ব্যাপক

যুক্তরাষ্ট্রের সিনেটে ডেমোক্র্যাটদের প্রত্যাবর্তন, নিয়ন্ত্রণ হারালেন রিপাবলিকানরা

যুক্তরাষ্ট্রের সিনেটে ডেমোক্র্যাটদের প্রত্যাবর্তন, নিয়ন্ত্রণ হারালেন রিপাবলিকানরা

যুক্তরাষ্ট্রের ২০২৬ সালের মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটের নিয়ন্ত্রণ পুনরুদ্ধার করেছে ডেমোক্র্যাটিক পার্টি। স্থানীয় সময় মঙ্গলবার (৩ নভেম্বর) গভীর রাতে দলটির সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত হয়। বুধবার (৪ নভেম্বর) আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এর মধ্য দিয়ে ২০২৪ সালের নির্বাচনে সিনেট, প্রতিনিধি পরিষদ ও প্রেসিডেন্সিতে রিপাবলিকানদের প্রতিষ্ঠিত নিয়ন্ত্রণে বড় ধরনের পরিবর্তন এলো। ১০০ সদস্যের সিনেটে সংখ্যাগরিষ্ঠতা অর্জনের জন্য ডেমোক্র্যাটদের চারটি

ডেমোক্র্যাটরা জিতলে সব অর্জন মুছে যাবে, সতর্ক করলেন ট্রাম্প

ডেমোক্র্যাটরা জিতলে সব অর্জন মুছে যাবে, সতর্ক করলেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটরা জয়ী হলে তাঁর প্রশাসনের নেওয়া গুরুত্বপূর্ণ নীতিগুলো বাতিল হয়ে যাবে বলে সতর্ক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে রিপাবলিকানদের বিপুল ভোটে জয়ের আশাবাদ ব্যক্ত করে ভোটারদের শেষ মুহূর্ত পর্যন্ত ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। দ্য নিউইয়র্ক পোস্টের প্রতিবেদন অনুযায়ী, সোমবার (২ নভেম্বর) ফক্স নিউজের ‘হ্যানিটি’ অনুষ্ঠানে ফোনে কথা বলেন ট্রাম্প। এ সময় উপস্থাপক শন হ্যানিটি তাঁকে

জনপ্রিয় সংবাদ

নবাবগঞ্জে কিশোরকণ্ঠ ফাউন্ডেশনের মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত: অংশ নিল ১২৫৭ শিক্ষার্থী

নবাবগঞ্জে কিশোরকণ্ঠ ফাউন্ডেশনের মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত: অংশ নিল ১২৫৭ শিক্ষার্থী

সরকারি বাসা ভাড়া দিলে বরাদ্দ বাতিল, কঠোর ব্যবস্থা নিচ্ছে সরকার

সরকারি বাসা ভাড়া দিলে বরাদ্দ বাতিল, কঠোর ব্যবস্থা নিচ্ছে সরকার

নবাবগঞ্জে বন বিভাগের গাছের টেন্ডারে নাম-দাম পরিবর্তনের অভিযোগ

নবাবগঞ্জে বন বিভাগের গাছের টেন্ডারে নাম-দাম পরিবর্তনের অভিযোগ

ফতুল্লায় বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, টিয়ারশেল নিক্ষেপ

ফতুল্লায় বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, টিয়ারশেল নিক্ষেপ

এলএনজি সরবরাহ কমছে, জাতীয় গ্রিডে গ্যাসের চাপ কমার শঙ্কা

এলএনজি সরবরাহ কমছে, জাতীয় গ্রিডে গ্যাসের চাপ কমার শঙ্কা

সর্বশেষ সংবাদ

মোংলা বন্দরের আধুনিকায়নে ৪ হাজার ৬৮ কোটি টাকার প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন

মোংলা বন্দরের আধুনিকায়নে ৪ হাজার ৬৮ কোটি টাকার প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন

কুলাউড়া পৃথক অভিযানে চোরাই মোটরসাইকেল উদ্ধার, গ্রেফতার ৪

কুলাউড়া পৃথক অভিযানে চোরাই মোটরসাইকেল উদ্ধার, গ্রেফতার ৪

৮ হাজার কিলোমিটার নৌপথ খননে ১৬১ জলযান সংগ্রহ করছে সরকার

৮ হাজার কিলোমিটার নৌপথ খননে ১৬১ জলযান সংগ্রহ করছে সরকার

কুমিল্লায় এনআইডি করতে গিয়ে প্রবাসী যুবককে মারধরের অভিযোগ, ভিডিও ভাইরাল

কুমিল্লায় এনআইডি করতে গিয়ে প্রবাসী যুবককে মারধরের অভিযোগ, ভিডিও ভাইরাল

২০৩০ সালের মধ্যে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে চায় সরকার: প্রধানমন্ত্রী

২০৩০ সালের মধ্যে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে চায় সরকার: প্রধানমন্ত্রী