সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬১ চৈত্র, ১৪৩২
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

আন্তর্জাতিক

গভীর নিম্নচাপ হবে শুক্র সকালে, রূপ নেবে ঘূর্ণিঝড় 'রেমাল'

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২২ মে ২০২৪, ৪:০

শেয়ার করুনঃ
গভীর নিম্নচাপ হবে শুক্র সকালে, রূপ নেবে ঘূর্ণিঝড় 'রেমাল'

বঙ্গোপসাগরের উপর যে ঘূর্ণাবর্ত ছিল, তা শক্তি বৃদ্ধি করে পরিণত হয়েছে নিম্নচাপ অঞ্চলে। সাগরের উপর দিয়ে সেই নিম্নচাপ অঞ্চল ক্রমেই এগোচ্ছে উত্তর-পূর্ব দিকে। শুক্রবার তা পরিণত হতে পারে গভীর নিম্নচাপে। তার সঙ্গেই দোসর হিসাবে রয়েছে আর একটি ঘূর্ণাবর্ত। বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের উপর বিস্তৃত রয়েছে সেটি। এই জোড়া ফলার প্রভাবেই বুধ থেকে রবিবার পর্যন্ত পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় ঝড়বৃষ্টির সম্ভাবনা। যদি গভীর নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হয়, তা হলে তার নাম হবে ‘রেমাল’। শনি এবং রবিবার দক্ষিণের তিন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা। বাকি জেলায়ও ঝড়বৃষ্টি।

দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরের উপর তৈরি হয়েছে নিম্নচাপ অঞ্চল। দক্ষিণ অন্ধ্রপ্রদেশ এবং উত্তর তামিলনাড়ুর উপকূলের কাছে চলছে এই প্রক্রিয়া। ক্রমে এটি উত্তর-পূর্ব দিকে এগোচ্ছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, সব ঠিকঠাক চললে শুক্রবার সকালে এই নিম্নচাপ অঞ্চল গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। তার পর তা বঙ্গোপসাগরের উপর দিয়ে উত্তর-পূর্ব দিকে এগোবে। ২৫ তারিখ, শনিবার সন্ধ্যায় উত্তর-পূর্ব এবং সংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে পৌঁছে যাবে গভীর নিম্নচাপ।

আরও

ইরানের বন্দর ঘিরে মার্কিন অবরোধ শুরু

ইরানের বন্দর ঘিরে মার্কিন অবরোধ শুরু

এই নিম্নচাপ অঞ্চলের আবার দোসরও রয়েছে। বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের উপর বিস্তৃত রয়েছে একটি ঘূর্ণাবর্ত। সমুদ্রপৃষ্ঠ থেকে ৩.১ থেকে ৫.৮ কিলোমিটারের মধ্যে রয়েছে সেটি। অন্য দিকে, উত্তর-পশ্চিম রাজস্থান থেকে বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত রয়েছে একটি অক্ষরেখা। মাঝে উত্তর মধ্যপ্রদেশ, দক্ষিণ উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গের উপর দিয়েও গিয়েছে সেটি। এর টানেই বঙ্গোপসাগর থেকে ছুটে আসছে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প। তার জেরে বৃষ্টির অনুকূল পরিবেশ তৈরি হয়েছে।

https://enews71.com/storage/ads/01KE26RV3X2DEVSK9FXGRJNSKS.png

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বুধবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই রয়েছে বৃষ্টির সম্ভাবনা। সঙ্গে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। হুগলি, দুই ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, বীরভূম, মু্র্শিদাবাদ, নদিয়ায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। বৃহস্পতিবারও দক্ষিণবঙ্গের সব জেলায় ঝড়বৃষ্টির সম্ভাবনা। শুক্রবার দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুরে ঝড়বৃষ্টি হতে পারে। শনিবার দক্ষিণের সব জেলায় হতে পারে ঝড়বৃষ্টি। এর মধ্যে দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টি হতে পারে। রবিবারও এই তিন জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস। পাশাপাশি, দক্ষিণের বাকি জেলাতেও বৃষ্টির সম্ভাবনা। উত্তরে বুধবার বৃষ্টির পূ্র্বাভাস রয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ারে হতে পারে ভারী বৃষ্টি। তবে বৃহস্পতিবার থেকে উত্তরে বৃষ্টির সম্ভাবনা নেই।

ঘূর্ণিঝড় 'রেমাল'
https://enews71.com/storage/ads/01JR36BQSKCPE69WB8Z3TARXE3.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01JR3CX28Y9BM01PRE4TXCNDWF.jpg

আরও

হরমুজ প্রণালি সম্পূর্ণভাবে ইরানের নিয়ন্ত্রণাধীন, টোল দিতে হবে রিয়ালে

হরমুজ প্রণালি সম্পূর্ণভাবে ইরানের নিয়ন্ত্রণাধীন, টোল দিতে হবে রিয়ালে

নিম্নচাপ অঞ্চল গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে শুক্রবার সকালে। সে কারণে আগেভাগেই মৎস্যজীবীদের সাবধান করেছে আলিপুর আবহাওয়া দফতর। যাঁরা সমুদ্রে গিয়েছেন, তাঁদের বৃহস্পতিবারের মধ্যে ফিরে আসতে বলা হয়েছে। মধ্য এবং দক্ষিণ বঙ্গোপসাগরে বৃহস্পতিবার থেকে এবং উত্তর বঙ্গোপসাগরে শুক্রবার থেকে মৎস্যজীবীদের যেতে বারণ করা হয়েছে। ২৬ মে, রবিবার পর্যন্ত জারি থাকবে নিষেধাজ্ঞা।

সর্বশেষ সংবাদ

বিএনপির সংখ্যাগরিষ্ঠতার অপব্যবহারের অভিযোগ এনসিপি এমপি হাসনাতের

বিএনপির সংখ্যাগরিষ্ঠতার অপব্যবহারের অভিযোগ এনসিপি এমপি হাসনাতের

হিলিতে জালনোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত

হিলিতে জালনোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত

সংসদে ‘ফ্যাসিবাদের ছায়া’ ফিরে এসেছে—ডা. শফিকুর রহমান

সংসদে ‘ফ্যাসিবাদের ছায়া’ ফিরে এসেছে—ডা. শফিকুর রহমান

উলিপুরে গলায় ফাঁস দিয়ে বৃদ্ধের আত্মহত্যা

উলিপুরে গলায় ফাঁস দিয়ে বৃদ্ধের আত্মহত্যা

নিখোঁজের ১১ দিনেও খোঁজ মেলেনি হিফজ ছাত্র তন্ময়ের, দিশেহারা পরিবার

নিখোঁজের ১১ দিনেও খোঁজ মেলেনি হিফজ ছাত্র তন্ময়ের, দিশেহারা পরিবার

জনপ্রিয় সংবাদ

অভিনেত্রী সুভাষিণীর রহস্যজনক মৃত্যু, চাঞ্চল্য

অভিনেত্রী সুভাষিণীর রহস্যজনক মৃত্যু, চাঞ্চল্য

বৈরী আবহাওয়ায় বিপর্যস্ত রেলপথ, নোয়াখালী-ঢাকা ট্রেন চলাচলে অচলাবস্থা

বৈরী আবহাওয়ায় বিপর্যস্ত রেলপথ, নোয়াখালী-ঢাকা ট্রেন চলাচলে অচলাবস্থা

বরিশালে ছদ্মবেশে এলপিজি ক্রেতা এনএসআই, অত:পর ...

বরিশালে ছদ্মবেশে এলপিজি ক্রেতা এনএসআই, অত:পর ...

উলিপুরে নরমাল ডেলিভারিতে ৩ সন্তানের জন্ম!

উলিপুরে নরমাল ডেলিভারিতে ৩ সন্তানের জন্ম!

১৮ এপ্রিল শুরু হচ্ছে পবিত্র হজ ফ্লাইট: সংসদে ধর্মমন্ত্রী

১৮ এপ্রিল শুরু হচ্ছে পবিত্র হজ ফ্লাইট: সংসদে ধর্মমন্ত্রী

এ সম্পর্কিত আরও পড়ুন

হরমুজ প্রণালিতে কামান তাক করতেই পালিয়েছে মার্কিন যুদ্ধজাহাজ !

হরমুজ প্রণালিতে কামান তাক করতেই পালিয়েছে মার্কিন যুদ্ধজাহাজ !

পারস্য উপসাগরের গুরুত্বপূর্ণ প্রবেশমুখ হরমুজ প্রণালিতে মার্কিন নৌবাহিনীর দুটি গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার প্রবেশের চেষ্টা ব্যর্থ করে দেওয়ার দাবি করেছে ইরান। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম Press TV সোমবার প্রকাশিত প্রতিবেদনে ঘটনাটিকে ‘প্রচারমূলক সামরিক অভিযান’ হিসেবে উল্লেখ করে জানায়, শেষ পর্যন্ত মার্কিন জাহাজগুলো পিছু হটতে বাধ্য হয়। প্রতিবেদন অনুযায়ী, USS Michael Murphy এবং USS Frank E. Petersen Jr. নামের আর্লে বার্ক-শ্রেণির দুটি ডেস্ট্রয়ার হরমুজ

হরমুজ নৌ-অবরোধে যুক্তরাষ্ট্রকে সমর্থন জানায়নি ব্রিটেন, কূটনৈতিক উত্তেজনা

হরমুজ নৌ-অবরোধে যুক্তরাষ্ট্রকে সমর্থন জানায়নি ব্রিটেন, কূটনৈতিক উত্তেজনা

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষিত হরমুজ প্রণালিতে নৌ-অবরোধকে কোনোভাবেই সমর্থন করবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। সোমবার (১৩ এপ্রিল) প্রকাশিত এক বিবৃতিতে তিনি স্পষ্ট করে বলেন, আন্তর্জাতিক সমুদ্রপথে এ ধরনের অবরোধ বৈশ্বিক স্থিতিশীলতার জন্য ঝুঁকিপূর্ণ এবং ব্রিটেন এতে কোনোভাবেই যুক্ত হবে না। স্টারমার বলেন, হরমুজ প্রণালি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক ও জ্বালানি রুট। এটি খোলা ও নিরাপদ

আলোচনা ভাঙতেই মধ্যপ্রাচ্যে নতুন যুদ্ধের আশঙ্কা জোরালো

আলোচনা ভাঙতেই মধ্যপ্রাচ্যে নতুন যুদ্ধের আশঙ্কা জোরালো

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার শান্তি আলোচনা ব্যর্থ হওয়ায় মধ্যপ্রাচ্যজুড়ে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। যুদ্ধবিরতির সম্ভাবনা ভেঙে পড়ায় অঞ্চলজুড়ে সংঘাত পুনরায় শুরু হতে পারে—এমন আশঙ্কা তৈরি হয়েছে। পরিস্থিতির মধ্যেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালিতে নৌ অবরোধের নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছে এএফপি। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ-এ ২০ ঘণ্টারও বেশি সময় ধরে চলা বৈঠক কোনো সমঝোতা ছাড়াই শেষ হয়। বৈঠক শেষে যুক্তরাষ্ট্রের ভাইস

ইরানে হামলার চিন্তায় ট্রাম্প, মাথা নত করবে না ইরান

ইরানে হামলার চিন্তায় ট্রাম্প, মাথা নত করবে না ইরান

পাকিস্তানে অনুষ্ঠিত শান্তি আলোচনা স্থায়ী যুদ্ধবিরতি নিশ্চিত করতে ব্যর্থ হওয়ার পর ইরানের বিরুদ্ধে পুনরায় বিমান হামলার বিষয়টি বিবেচনায় নিচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তাদের বরাতে জানিয়েছে, হরমুজ প্রণালিতে অবরোধ ঘোষণার পাশাপাশি সামরিক হামলার সম্ভাবনাও আলোচনায় রয়েছে। রোববার ট্রাম্প হরমুজ প্রণালিতে ইরানের তেল পরিবহন কার্যত বন্ধ করতে নৌ-অবরোধের ঘোষণা দেন। মার্কিন সামরিক বাহিনী

ইরানের বন্দর ঘিরে মার্কিন অবরোধ শুরু

ইরানের বন্দর ঘিরে মার্কিন অবরোধ শুরু

মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে ইরানের বন্দরগুলো ঘিরে। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বাহিনী দেশটির গুরুত্বপূর্ণ সমুদ্রবন্দরগুলো অবরোধের উদ্যোগ নেওয়ায় পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করছে। সোমবার ইরানের স্থানীয় সময় সকাল ১০টা থেকে এই অবরোধ কার্যকর হওয়ার কথা রয়েছে। বাংলাদেশ সময় অনুযায়ী যা দুপুর ২টা ৩০ মিনিটে শুরু হবে বলে জানা গেছে। কূটনৈতিক ও সামরিক বিশ্লেষকরা বলছেন, এই পদক্ষেপ কেবল ইরান নয়, গোটা অঞ্চলের