মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬৩০ আষাঢ়, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

আন্তর্জাতিক

জিম্মি মুক্তিতে হামাসের সম্মতির পরও গাজায় যুদ্ধবিরতি অনিশ্চিত

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৭ মে ২০২৪, ১৭:৬

শেয়ার করুনঃ
জিম্মি মুক্তিতে হামাসের সম্মতির পরও গাজায় যুদ্ধবিরতি অনিশ্চিত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় চলমান ইসরায়েলি নির্বিচার আগ্রাসনের সাত মাস পূর্ণ হতে চলেছে। এমন পরিস্থিতিতে বিগত তিন-চার মাসে কয়েক দফায় আলোচনার পর অবশেষে কাতার ও মিশরের মধ্যস্থতায় গাজায় যুদ্ধবিরতির শর্তে জিম্মিদের মুক্তির জন্য একটি চুক্তিতে সম্মত হয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস। এতদিন যুদ্ধবিরতি না হওয়ার জন্য হামাসের বারবার পিছিয়ে যাওয়াকেই কারণ হিসেবে দেখাচ্ছিল ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। তাই অবশেষে হামাসের সম্মতির খবরে উচ্ছ্বাস প্রকাশ করছে গাজার বাসিন্দারা। কিন্তু তাদের সে উচ্ছ্বাস হয়তো স্থায়ী হচ্ছে না; জিম্মি মুক্তিতে হামাস রাজি হলেও বেঁকে বসেছে ইসরায়েলি প্রশাসন। গাজার দক্ষিণাঞ্চলীয় শহর রাফাহতে ফের হামলা শুরু করেছে দখলদার রাষ্ট্রটির সেনারা।

এরই মধ্যে রাফাহর পূর্বাঞ্চলে ব্যাপক বিমান হামলার খবর প্রকাশ করেছে আল জাজিরা। ফিলিস্তিনের তথ্য কেন্দ্রের বরাত দিয়ে বার্তাসংস্থাটি জানিয়েছে, ইসরায়েলি বাহিনীর হামলায় লণ্ডভণ্ড হয়ে পড়েছে রাফাহ। পূর্ব রাফাহর আল-জাইনা এলাকায় একটি বাড়িতে ইসরায়েলি বিমান হামলায় ১২ জন নিহত হয়েছেন। ফিলিস্তিনি তথ্য কেন্দ্র বলছে, এর আগেও দুটি বোমা হামলায় অন্তত আটজন নিহত হয়েছিলেন।এদিকে অ্যাসোসিয়েট প্রেস এজেন্সি (এপি) জানিয়েছে, ইসরায়েলি বেশকিছু ট্যাঙ্ক রাফাহ সীমান্তের কাছাকাছি অবস্থান করছে।

আরও

ভারতে ফের করোনার সংক্রমণ, অন্ধ্রপ্রদেশে দুই মৃত্যু

ভারতে ফের করোনার সংক্রমণ, অন্ধ্রপ্রদেশে দুই মৃত্যু

বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার (৬ মে) মধ্যস্থতাকারীদের কাছ থেকে আসা গাজা যুদ্ধবিরতির একটি প্রস্তাবে সম্মত হয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস। কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুল রহমান আল থানিকে ফোন করে প্রস্তাবে সম্মত হওয়ার বিষয়টি জানিয়েছেন হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়া।কিন্তু ইসরায়েল এখন বলেছে, নতুন প্রস্তাবের শর্তগুলো তাদের দাবি পূরণ করেনি এবং চুক্তির বিষয়ে আলোচনা চালিয়ে যাওয়ার পরিকল্পনার পাশাপাশি রাফাহতে হামলার ঘোষণা দিয়েছে দেশটি।

কোনো ট্যাগ পাওয়া যায়নি

https://enews71.com/storage/ads/01KTB48CFAEJRYTN4T9G053ER9.png

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

ইসরায়েলের এক কর্মকর্তা রয়টার্সকে বলেছেন, গাজায় কোনো যুদ্ধবিরতির চুক্তি নিয়ে সমঝোতা হয়নি। যে প্রস্তাবে হামাস রাজি হয়েছে, তা মিসরের প্রস্তাবের একটি তুলনামূলক নমনীয় সংস্করণ। এতে এমন সিদ্ধান্তের কথা বলা হয়েছে, যা ইসরায়েল কখনও মেনে নেবে না। নাম প্রকাশে অনিচ্ছুক ওই ইসরায়েলি কর্মকর্তা এও বলেছেন, এটি এমনভাবে করা হয়েছে, যাতে মনে হয়ে ইসরায়েল চুক্তি মেনে নিতে অস্বীকৃতি জানাচ্ছে।

আরও

কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি সম্পূর্ণ বন্ধ ঘোষণা করল ইরান

কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি সম্পূর্ণ বন্ধ ঘোষণা করল ইরান

এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় বলেছে, যুদ্ধবিরতি প্রস্তাবটিতে ইসরায়েলের দাবি পূরণ হয়নি। তবে ইসরায়েল একটি চুক্তিতে পৌঁছানোর চেষ্টা করতে আলোচকদের সঙ্গে দেখা করার জন্য প্রতিনিধি দল পাঠাবে।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ও জানিয়েছে, ইসরায়েল ও হামাসের মধ্যে পরোক্ষ আলোচনা পুনরায় শুরু করতে মঙ্গলবার (৭ মে) কায়রো যাবে তাদের প্রতিনিধি দল।তবে এরই মধ্যে রাফাহতে অভিযান চালিয়ে যাওয়ার অনুমোদন দিয়েছে নেতানিয়াহুর যুদ্ধকালীন মন্ত্রিসভা। তাদের দাবি, গাজায় পূর্ণ বিজয় অর্জনের জন্য প্রধান এই শহরটিতে অভিযান চালিয়ে যাওয়া দরকার।

অবশ্য পুনরায় আলোচনার আগে রাফাহ আক্রমণ না করার আহ্বান জানিয়েছিল ইসরায়েলের সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, সেখানে আশ্রয় নেওয়া বেসামরিক নাগরিকদের সুরক্ষার জন্য পূর্ণাঙ্গ পরিকল্পনা ছাড়া হামলা করা উচিত নয়। মার্কিন স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেছেন, ওয়াশিংটন তার মিত্রদের সঙ্গে হামাসের প্রতিক্রিয়া নিয়ে আগামী কয়েক ঘণ্টার মধ্যে আলোচনা করবে এবং এ পর্যায়ে এ ধরনের একটি চুক্তি ‘একেবারেই অর্জনযোগ্য’।

উল্লেখ্য, হামাস নির্মূলের নামে গত সাত মাস ধরে চলা ইসরায়েলের সামরিক অভিযান ও নির্বিচার হামলায় এখন পর্যন্ত ৩৫ হাজারেরও বেশি ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন অবরুদ্ধ গাজায়। নিহতদের বেশির ভাগই নিরীহ নারী ও শিশু। গত ৭ অক্টোবর থেকে ইসরায়েলের আগ্রাসন শুরুর পর অবরুদ্ধ উপত্যকাটিতে এ পর্যন্ত আহত হয়েছেন ৭৭ হাজারের বেশি মানুষ। এরই মধ্যে গাজায় দখলদার ইসরায়েলের এই নির্বিচার আগ্রাসন ও ধ্বংসযজ্ঞকে ‘গণহত্যা’ বলে আখ্যায়িত করেছে আন্তর্জাতিক বিভিন্ন মহল। ফিলিস্তিনি অধ্যুষিত ভূখণ্ডটিতে মানবিক বিপর্যয়ের এমন পরিস্থিতিতেও ইসরায়েলকে সরাসরি মদদ দিয়ে যাচ্ছে মার্কিন প্রশাসন। ইসরায়েলের জন্য অস্ত্র ছাড়াও বড় অর্থনৈতিক সহায়তা বরাদ্দ অব্যাহত আছে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে। যুক্তরাষ্ট্রের পাশাপাশি দখলদার রাষ্ট্রটি বরাবরই নৈতিক ও আর্থিক সমর্থন পেয়ে আসছে কানাডা, যুক্তরাজ্য, ফ্রান্স ও অস্ট্রেলিয়ার মতো মিত্রদের কাছ থেকে।

সবশেষ সোমবারও (৬ মে) গাজার দক্ষিণ প্রান্তে অবস্থিত রাফাহতে আকাশ ও স্থল অভিযান চালায় ইসরায়েলি বাহিনী এবং শহরের কিছু অংশ থেকে বাসিন্দাদের ছেড়ে যাওয়ার নির্দেশ দেয়। মূলত সাত মাসের ইসরায়েলি ধ্বংসযজ্ঞে গাজার এই শহরটি এখন ১৪ লাখেরও বেশি বাস্তুচ্যুত ফিলিস্তিনির আশ্রয়স্থল। জাতিসংঘের হিসাব অনুযায়ী, ইসরায়েলের বর্বর আক্রমণের কারণে গাজার প্রায় ৮৫ শতাংশ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন। আর খাদ্য, বিশুদ্ধ পানি এবং ওষুধের তীব্র সংকটের মধ্যে গাজার সব বাসিন্দাই এখন খাদ্য নিরাপত্তাহীন অবস্থার মধ্যে রয়েছেন।

সর্বশেষ সংবাদ

জাতীয় স্টার্টআপ প্ল্যাটফর্ম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

জাতীয় স্টার্টআপ প্ল্যাটফর্ম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

জাতীয় টিকাদান কর্মসূচিতে যুক্ত হচ্ছে শিশুদের টাইফয়েড প্রতিরোধী নতুন টিকা

জাতীয় টিকাদান কর্মসূচিতে যুক্ত হচ্ছে শিশুদের টাইফয়েড প্রতিরোধী নতুন টিকা

বিশ্বজুড়ে নজর আর্জেন্টিনা ইংল্যান্ড দ্বৈরথে, রেড অ্যালার্ট জারি

বিশ্বজুড়ে নজর আর্জেন্টিনা ইংল্যান্ড দ্বৈরথে, রেড অ্যালার্ট জারি

জনগণের স্বার্থ রক্ষায় ধীরগতির সংস্কারে সম্মত আইএমএফ ও সরকার

জনগণের স্বার্থ রক্ষায় ধীরগতির সংস্কারে সম্মত আইএমএফ ও সরকার

সংবিধান সংশোধনে বারো সদস্যের বিশেষ কমিটি গঠন

সংবিধান সংশোধনে বারো সদস্যের বিশেষ কমিটি গঠন

জনপ্রিয় সংবাদ

জলাবদ্ধতায় আটকাল পর্যটক এক্সপ্রেস, ভোগান্তিতে যাত্রীরা

জলাবদ্ধতায় আটকাল পর্যটক এক্সপ্রেস, ভোগান্তিতে যাত্রীরা

শোকযাত্রা শেষে মাশহাদে সমাহিত হচ্ছেন ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা

শোকযাত্রা শেষে মাশহাদে সমাহিত হচ্ছেন ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা

শেখ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক ঘাটতি নেই, বললেন প্রতিমন্ত্রী

শেখ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক ঘাটতি নেই, বললেন প্রতিমন্ত্রী

রেফারিং বিতর্কে থানায় অভিযোগ, ক্ষতিপূরণ চাইলেন নোয়াখালীর তরুণ

রেফারিং বিতর্কে থানায় অভিযোগ, ক্ষতিপূরণ চাইলেন নোয়াখালীর তরুণ

শিশু ইরা হত্যা মামলায় বাবু শেখের মৃত্যুদণ্ডাদেশ

শিশু ইরা হত্যা মামলায় বাবু শেখের মৃত্যুদণ্ডাদেশ

এ সম্পর্কিত আরও পড়ুন

ট্রাম্পের ঘোষণায় বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

ট্রাম্পের ঘোষণায় বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরানের ওপর নৌ অবরোধ পুনর্বহালের ঘোষণার পর আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম প্রায় ৩ শতাংশ কমেছে। তেলের দাম বেড়ে যাওয়ার ফলে মূল্যস্ফীতি বৃদ্ধি এবং যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংকের সম্ভাব্য কঠোর মুদ্রানীতির আশঙ্কায় স্বর্ণের বাজারে বিক্রির চাপ বেড়েছে বলে জানিয়েছেন বিশ্লেষকেরা। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, স্পট মার্কেটে স্বর্ণের দাম ৩ শতাংশ কমে প্রতি আউন্স ৩ হাজার ৯৯৬ দশমিক ৭৬ ডলারে

ইরানের গোপন পর্বতঘাঁটি গুড়িয়ে দেয়ার হুঁশিয়ারি ট্রাম্পের

ইরানের গোপন পর্বতঘাঁটি গুড়িয়ে দেয়ার হুঁশিয়ারি ট্রাম্পের

ইরানের পরমাণু স্থাপনার কাছাকাছি অবস্থিত এবং মাটির গভীরে নির্মিত অত্যন্ত সুরক্ষিত ‘পিকঅ্যাক্স মাউন্টেন’ পর্বতঘাঁটি ধ্বংস করার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তেহরানকে সতর্ক করে তিনি বলেছেন, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী খুব শিগগিরই ওই দুর্ভেদ্য ঘাঁটিতে হামলা চালাবে। যুক্তরাষ্ট্রের জনপ্রিয় রেডিও অনুষ্ঠান ‘হিউ হিউইট শো’-তে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, “আমরা পিকঅ্যাক্স মাউন্টেন ধ্বংস করতে যাচ্ছি। ইরানিদের প্রস্তুত থাকতে বলুন।” তিনি দাবি

সতর্কতা অমান্য করায় দুই সুপার ট্যাংকারে হামলার দাবি আইআরজিসির

সতর্কতা অমান্য করায় দুই সুপার ট্যাংকারে হামলার দাবি আইআরজিসির

ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) হরমুজ প্রণালীতে দুটি সুপার ট্যাংকারে হামলা চালিয়ে সেগুলো অচল করে দেওয়ার দাবি করেছে। বাহিনীটির দাবি, ইরানি কর্তৃপক্ষের সতর্কবার্তা উপেক্ষা করে ট্যাংকার দুটি চলাচল করায় এ হামলা চালানো হয়েছে। সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, টেলিগ্রামে প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসি জানিয়েছে, তারা দুটি ‘বিদ্রোহী সুপার ট্যাংকারে’ আঘাত হেনে সেগুলোকে অচল করে দিয়েছে। বাহিনীটির ভাষ্য অনুযায়ী, ট্যাংকার দুটি হরমুজ

বন্দর আব্বাস আকাশে মার্কিন ড্রোন ভূপাতিতের দাবি ইরানের সেনাবাহিনীর

বন্দর আব্বাস আকাশে মার্কিন ড্রোন ভূপাতিতের দাবি ইরানের সেনাবাহিনীর

সাম্প্রতিক সামরিক উত্তেজনার মধ্যে ইরানের বন্দর আব্বাসের আকাশে একটি মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি করেছে দেশটির সেনাবাহিনী। ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলের আকাশ প্রতিরক্ষা বাহিনী বন্দর আব্বাস কাউন্টির হাজিয়াবাদ এলাকার আকাশে একটি শত্রুভাবাপন্ন ‘লুকাস’ ড্রোন শনাক্ত করে সেটিকে সফলভাবে গুলি করে ধ্বংস করেছে বলে দাবি করা হয়েছে। ইরানের সেনাবাহিনীর এক বিশেষ বিবৃতিতে বলা হয়, দেশের আকাশসীমা নিরাপদ রাখা এবং শত্রুপক্ষের আক্রমণ প্রতিহত করার দায়িত্ব

ইউরোপে আট দিনের তাপপ্রবাহে প্রাণ গেল দশ হাজার মানুষের

ইউরোপে আট দিনের তাপপ্রবাহে প্রাণ গেল দশ হাজার মানুষের

গত জুন মাসের শেষ দিকে ইউরোপজুড়ে টানা আট দিনের তীব্র তাপপ্রবাহে ১০ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। ইউরোপভিত্তিক পর্যবেক্ষণ সংস্থা ইউরোমোমো রোববার (১২ জুলাই) প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে। ইউরোমোমো ইউরোপীয় ইউনিয়নের ২৭টি সদস্যরাষ্ট্র এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার সহযোগিতায় পরিচালিত একটি পর্যবেক্ষণ সংস্থা। সংস্থাটির প্রতিবেদনে বলা হয়েছে, গত ২০ থেকে ২৮ জুন পর্যন্ত চলা তাপপ্রবাহের সময় ইউরোপীয় ইউনিয়নের ২৭টি