
প্রকাশ: ২১ জানুয়ারি ২০২৪, ১৫:২

ইরাকের রাজধানী বাগদাদের উত্তরাঞ্চলে যুক্তরাষ্ট্রের একটি ড্রোন বিধ্বস্ত হয়েছে। শুক্রবার (১৯ জানুয়ারি) এ তথ্য নিশ্চিত করেছেন মার্কিন এক সামরিক কর্মকর্তা।তিনি জানিয়েছেন, বৃহস্পতিবার ইরাকের বালাদ বিমান ঘাঁটির কাছে ড্রোনটি বিধ্বস্ত হয়।এর আগে ইরাকের একটি সশস্ত্র গোষ্ঠী দাবি করেছিল, তারা যুক্তরাষ্ট্রের একটি ড্রোন ভূপাতিত করেছে।
যদিও মার্কিন ওই সামরিক কর্মকর্তা জানাননি, তাদের কী ধরনের ড্রোন ধ্বংস হয়েছে। তবে ইসলামিক রেসিসটেন্ট নামের ওই সশস্ত্র গোষ্ঠী জানিয়েছে, তারা যুক্তরাষ্ট্রের এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করতে সমর্থ হয়েছে। এটি এমন একটি ড্রোন— যেটি দিয়ে নজরদারি ও হামলা দুটোই চালানো যায়।

যুক্তরাষ্ট্রের এমকিউ-৯ ড্রোনটির মূল্য হলো ৩০ মিলিয়ন বা ৩ কোটি মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রার হিসেবে যা ৩২ কোটি টাকার সমান।