শনিবার, ৪ এপ্রিল, ২০২৬২২ চৈত্র, ১৪৩২
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

আন্তর্জাতিক

সুদানে দুপক্ষের সংঘর্ষে নিহত ১৬

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৩ জুলাই ২০২৩, ১৭:৪৩

শেয়ার করুনঃ
সুদানে দুপক্ষের সংঘর্ষে নিহত ১৬

যুদ্ধবিধ্বস্ত সুদানের দারফুর অঞ্চলে সেনাবাহিনী এবং আধাসামরিক র‌্যাপিড সাপোর্ট ফোর্সেসের (আরএসএফ) মধ্যে সংঘর্ষের ঘটনায় কমপক্ষে ১৬ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। এপ্রিলের মাঝামাঝি সময়ে দুপক্ষের মধ্যে তীব্র লড়াই শুরু হওয়ার পর এ রকম সহিংসতা আর দেখা যায়নি। খবর আল জাজিরার। 

শনিবার একটি স্থানীয় আইনজীবী ইউনিয়ন জানিয়েছে, দক্ষিণ দারফুর রাজ্যের রাজধানী নিয়ালা শহরে দুপক্ষের মধ্যে তীব্র রকেট হামলার ঘটনা ঘটেছে।দারফুর বার অ্যাসোসিয়েশন জানিয়েছে, লড়াইয়ের কারণে একটি পরিবারের বেশ কয়েকজন সদস্যসহ ১৬ বেসামরিক নাগরিক নিহত হয়েছে। ওই পরিবারের আরও এক সদস্য আহত হয়েছেন।

আরও

আগ্রাসন থামানো না হলে যুদ্ধ চালাবে ইরান

আগ্রাসন থামানো না হলে যুদ্ধ চালাবে ইরান

এছাড়া পশ্চিম দারফুরে লোকজনকে লক্ষ্য করে স্নাইপার হামলার খবর পাওয়া গেছে। চাদের কাছাকাছি অবস্থিত দারফুরের রাজধানী এল-জেনিনাসহ বেশ কিছু এলাকায় বেসামরিকদের লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। সংঘাত থেকে বাঁচতে কয়েক হাজার বাসিন্দা সীমান্ত পেরিয়ে পালিয়ে গেছে।দারফুর বার অ্যাসোসিয়েশন আরও জানিয়েছে, একজন স্নাইপারের গুলিতে অন্তত একজন নিহত হয়েছে।

আরও

ইরান যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্র-ইসরায়েল বিভক্ত, অনিশ্চয়তায় মধ্যপ্রাচ্য

ইরান যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্র-ইসরায়েল বিভক্ত, অনিশ্চয়তায় মধ্যপ্রাচ্য

কোনো ট্যাগ পাওয়া যায়নি

https://enews71.com/storage/ads/01JR36BQSKCPE69WB8Z3TARXE3.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01JR3CX28Y9BM01PRE4TXCNDWF.jpg

হাজার হাজার মানুষ পশ্চিম দারফুর অঞ্চল থেকে পালিয়ে প্রতিবেশী চাদে যাওয়ার চেষ্টা করছে। সহিংসতা বৃদ্ধি পাওয়ায় চাদে শরণার্থীর চাপ বাড়ছে। তারা বলছে, জাতিসত্তার ভিত্তিতে আরএসএফের সঙ্গে যুক্ত মিলিশিয়ারা তাদের লক্ষ্যবস্তু করেছে।

https://enews71.com/storage/ads/01KE26RV3X2DEVSK9FXGRJNSKS.png

গত এপ্রিলের মাঝামাঝি সময় থেকে সুদানের প্রতিদ্বন্দ্বী জেনারেলরা ক্ষমতার জন্য লড়াই শুরু হয়। সশস্ত্র দুই বাহিনীর সংঘাত শুরুর পর থেকে এ পর্যন্ত এক লাখের বেশি মানুষ সুদান ছেড়ে পালিয়েছে। দেশটির ভেতর বাস্তুচ্যুত হয়েছে আরও তিন লক্ষাধিক বাসিন্দা। দ্রুত এ সংঘাতের সমাপ্তি না হলে ‘সর্বাত্মক বিপর্যয়’ নেমে আসবে বলে সতর্ক করেছে জাতিসংঘ।

সুদানে কীভাবে বেসামরিক শাসন ফিরিয়ে আনা হবে, মূলত তা নিয়ে দুই ক্ষমতাধর সামরিক অধিনায়কের দ্বন্দ্ব থেকে এই লড়াই চলছে।দেশটির বর্তমান সামরিক সরকার চলছিল মূলত সেনাপ্রধান জেনারেল আবদেল ফাত্তাহ আল-বুরহানের নেতৃত্বে। তার সঙ্গে উপনেতা হিসেবে ছিলেন আরেকটি আধা-সামরিক বাহিনী র‍্যাপিড সাপোর্ট ফোর্সেসের (আরএসএফ) প্রধান মোহাম্মদ হামদান হেমেডটি দাগালো। বেসামরিক শাসনে প্রত্যাবর্তনের পরিকল্পনা অনুযায়ী এ দুটি বাহিনীকে একীভূত করার কথা ছিল।

কিন্তু আরএসএফ তাদের বিলুপ্ত করার বিপক্ষে এবং এই পরিকল্পনা থামানোর জন্য নিজেদের বাহিনীকে রাস্তায় নামায়। এরপর তা সেনাবাহিনী এবং আরএসএফের মধ্যে পূর্ণাঙ্গ লড়াইয়ে রূপ নেয়। দুপক্ষের সংঘাতে দেশটিতে এখন পর্যন্ত প্রায় তিন হাজার মানুষ নিহত হয়েছে।

সর্বশেষ সংবাদ

গণভোট ছাড়াই জুলাই সনদ বাস্তবায়ন সম্ভব: আইনমন্ত্রী

গণভোট ছাড়াই জুলাই সনদ বাস্তবায়ন সম্ভব: আইনমন্ত্রী

বরিশালে ডেঙ্গু প্রতিরোধে জেলা প্রশাসকের তদারকি অভিযান

বরিশালে ডেঙ্গু প্রতিরোধে জেলা প্রশাসকের তদারকি অভিযান

কলাপাড়ায় সরকারি খাল দখলে কৃষকের জীবন-জীবিকা হুমকির মুখে

কলাপাড়ায় সরকারি খাল দখলে কৃষকের জীবন-জীবিকা হুমকির মুখে

৭ দিন ব্যাপী ৩০তম উলিপুর বইমেলার উদ্বোধন

৭ দিন ব্যাপী ৩০তম উলিপুর বইমেলার উদ্বোধন

বরিশালে খাল থেকে নির্মাণ শ্রমিকের লাশ উদ্ধার

বরিশালে খাল থেকে নির্মাণ শ্রমিকের লাশ উদ্ধার

জনপ্রিয় সংবাদ

নাফ নদ থেকে ৩ নৌকাসহ ১৩ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

নাফ নদ থেকে ৩ নৌকাসহ ১৩ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

তেলের কৃত্রিম সংকট ও চোরাচালান রোধে ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর

তেলের কৃত্রিম সংকট ও চোরাচালান রোধে ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর

কিন্ডারগার্ডেন বৃত্তি পরীক্ষায় প্রথম হয়েছে মেধাবী শিক্ষার্থী জান্নাত

কিন্ডারগার্ডেন বৃত্তি পরীক্ষায় প্রথম হয়েছে মেধাবী শিক্ষার্থী জান্নাত

রাজাপুরে ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ, ভোগান্তিতে যাত্রীরা

রাজাপুরে ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ, ভোগান্তিতে যাত্রীরা

ফেসবুকে স্যাটাস দিয়ে সাবেক এমপি শিবলী সাদিকের স্ত্রীর আত্মহত্যার চেষ্টা

ফেসবুকে স্যাটাস দিয়ে সাবেক এমপি শিবলী সাদিকের স্ত্রীর আত্মহত্যার চেষ্টা

এ সম্পর্কিত আরও পড়ুন

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে নতুন নিয়ন্ত্রণ ব্যবস্থা ইরানের

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে নতুন নিয়ন্ত্রণ ব্যবস্থা ইরানের

মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল নিয়ন্ত্রণে নতুন নীতিমালা প্রণয়ন করেছে ইরান। আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, তেহরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের গভীরতার ভিত্তিতে বিভিন্ন দেশকে তিনটি শ্রেণিতে ভাগ করে এই ব্যবস্থা বাস্তবায়নের পরিকল্পনা নেওয়া হয়েছে। ইরানের প্রস্তাবিত কাঠামো অনুযায়ী দেশগুলোকে ‘শত্রু’, ‘নিরপেক্ষ’ ও ‘বন্ধুত্বপূর্ণ’—এই তিন শ্রেণিতে বিভক্ত করা হবে। ‘শত্রু’ হিসেবে চিহ্নিত দেশগুলোর জাহাজ হরমুজ প্রণালি ব্যবহার করতে

ইরানে ভূপাতিত মার্কিন যুদ্ধবিমানের নিখোঁজ ক্রু উদ্ধারে অভিযান

ইরানে ভূপাতিত মার্কিন যুদ্ধবিমানের নিখোঁজ ক্রু উদ্ধারে অভিযান

ইরানে মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার ঘটনার পর নিখোঁজ ক্রু সদস্যকে উদ্ধারে ব্যাপক অনুসন্ধান অভিযান চালাচ্ছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ জানায়, নিখোঁজ সেনাকে উদ্ধারে যুক্তরাষ্ট্রের স্পেশাল ফোর্সের সদস্যরা শুক্রবার রাতে ইরানের ভেতরে প্রবেশ করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, অভিযানের বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। তবে নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন কর্মকর্তাদের বরাতে জানানো হয়, উদ্ধার অভিযানে ইতোমধ্যে যুদ্ধবিমানের একজন ক্রু সদস্যকে

আগ্রাসন থামানো না হলে যুদ্ধ চালাবে ইরান

আগ্রাসন থামানো না হলে যুদ্ধ চালাবে ইরান

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত নতুন মাত্রা পাওয়ায় ইরান যুক্তরাষ্ট্র ও ইসরাইল-এর বিরুদ্ধে কঠোর অবস্থান ঘোষণা করেছে। দেশটির সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আবোলফজল শেখারচি জানিয়েছেন, আগ্রাসী পক্ষ অনুতপ্ত না হওয়া পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাবে তেহরান। শুক্রবার (৩ এপ্রিল) দেওয়া এক বক্তব্যে শেখারচি বলেন, ইরানের সামরিক কৌশল শুধুমাত্র পাল্টা হামলার মধ্যে সীমাবদ্ধ নয়। বরং এমন শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে, যাতে ভবিষ্যতে কোনো

মিত্রদের নিরাপত্তায় ইরানবিরোধী যুদ্ধে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

মিত্রদের নিরাপত্তায় ইরানবিরোধী যুদ্ধে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপের মূল লক্ষ্য হচ্ছে মিত্র দেশগুলোর নিরাপত্তা নিশ্চিত করা। বুধবার (১ এপ্রিল) জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি বলেন, ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধ মূলত ওই অঞ্চলে মার্কিন মিত্রদের দীর্ঘদিনের নিরাপত্তা উদ্বেগের প্রতিফলন। ট্রাম্পের বক্তব্য মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর আগের মন্তব্যের সঙ্গে সঙ্গতিপূর্ণ, যেখানে ইসরায়েলের নিরাপত্তা উদ্বেগকে যুদ্ধের প্রধান কারণ হিসেবে উল্লেখ করা হয়েছিল। ভাষণে ট্রাম্প

ইসরায়েলে ভারী ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার দাবি আইআরজিসির

ইসরায়েলে ভারী ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার দাবি আইআরজিসির

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) জানিয়েছে, ইরান ও তার মিত্র ‘প্রতিরোধ ফ্রন্ট’ সাম্প্রতিক হামলায় ১০০টিরও বেশি ভারী ক্ষেপণাস্ত্র ও আক্রমণকারী ড্রোন ব্যবহার করেছে। পাশাপাশি অন্তত ২০০টি রকেট নিক্ষেপ করা হয়েছে বলে দাবি করা হয়েছে। আইআরজিসির তথ্য অনুযায়ী, এসব হামলার লক্ষ্যবস্তু ছিল ইসরায়েলের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা এবং পারস্য উপসাগর অঞ্চলে অবস্থানরত মার্কিন সামরিক ঘাঁটিগুলো। বিশেষভাবে বাহরাইনে যুক্তরাষ্ট্রের একটি সামরিক ঘাঁটি এবং