শনিবার, ৪ এপ্রিল, ২০২৬২২ চৈত্র, ১৪৩২
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

আন্তর্জাতিক

ট্রাম্পের আত্মসমর্পণের পূর্বেই নিউ ইয়র্কে নিরাপত্তা জোরদার

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৩ এপ্রিল ২০২৩, ২২:৩৩

শেয়ার করুনঃ
ট্রাম্পের আত্মসমর্পণের পূর্বেই নিউ ইয়র্কে নিরাপত্তা জোরদার

যুক্তরাষ্ট্রের ইতিহাসের প্রথম সাবেক প্রেসিডেন্ট হিসেবে ফৌজদারি মামলায় অভিযুক্ত হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার ম্যানহাটানের আদালতে আত্মসমর্পণ করার কথা তার। যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে ব্যাপক সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে পুলিশ।

যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক উপদেষ্টা জানিয়েছেন, সোমবার ব্যক্তিগত বিমানে চড়ে ফ্লোরিডা থেকে নিউ ইয়র্কে চলে আসতে পারেন ট্রাম্প। নিউ ইয়র্কে এলে তিনি ট্রাম্প টাওয়ারে থাকবেন। মঙ্গলবার সকালে ট্রাম্প সেখান থেকেই ম্যানহাটানের ফৌজদারি আদালতে যাবেন বলেও জানিয়েছেন ওই উপদেষ্টা।

আরও

ইসরায়েলে ভারী ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার দাবি আইআরজিসির

ইসরায়েলে ভারী ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার দাবি আইআরজিসির

এদিকে ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করে ট্রাম্প যুক্তরাষ্ট্রে যে পরিস্থিতি তৈরি করেছিলেন, এবারও সে রকম পরিস্থিতির আশঙ্কা পুরোপুরি উড়িয়ে দেয়নি নিউ ইয়র্ক পুলিশ। তাই সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ইতিমধ্যে ট্রাম্প টাওয়ার, ম্যানহাটানের আদালত ও আশপাশের এলাকাগুলোতে নিরাপত্তা অনেক জোরদার করা হয়েছে। দুটি ভবনের চারপাশেই ব্যারিকেড দিয়ে দিয়েছে পুলিশ।

তবে নিউ ইয়র্ক পুলিশ এখনো আইন-শৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক অবনতির আশঙ্কা খুব বেশি দেখছে না। এক বিবৃতিতে তাদের পক্ষ থেকে বলা হয়েছে, শহরের ওপর এখনো বড় ধরনের কোনো হমকির ইঙ্গিত পাওয়া যায়নি।

আরও

হরমুজ খুলতে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে সংযুক্ত আরব আমিরাত

হরমুজ খুলতে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে সংযুক্ত আরব আমিরাত
ট্রাম্প
https://enews71.com/storage/ads/01JR36BQSKCPE69WB8Z3TARXE3.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01JR3CX28Y9BM01PRE4TXCNDWF.jpg

২০২০ সালের নির্বাচনে জো বাইডেন জয়ী হলেও, রিপাবলিকান প্রার্থী ট্রাম্প দাবি করেছিলেন যে প্রকৃতপক্ষে তিনিই জিতেছেন, কিন্তু তার বিজয়কে কারচুপির মাধ্যমে ছিনিয়ে নেওয়া হয়েছে। এর প্রতিবাদে সমর্থকদের রাস্তায় নামার আহ্বানও জানিয়েছিলেন তিনি। তার পরই ২০২১ সালের ৬ জানুয়ারি ক্যাপিটলে রিপাবলিকানদের সেই হামলা।

https://enews71.com/storage/ads/01KE26RV3X2DEVSK9FXGRJNSKS.png

সাবেক পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলসের সঙ্গে যৌন সম্পর্কের কথা গোপন রাখতে ট্রাম্প মোটা অঙ্কের টাকা দিয়েছিলেন—এ অভিযোগের মামলার রায় ঘোষণার আগে থেকেই নিউ ইয়র্কে নিরাপত্তা জোরদার করে পুলিশ। ট্রাম্পকে অভিযুক্ত করে রায় ঘোষণার দিন নিউইয়র্কে বিক্ষোভ হলেও বড় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

ম্যানহাটান আদালতের রায়কে ইতিমধ্যে প্রত্যাখ্যান করেছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি মনে করেন, মামলাটি পুরোপুরি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। তাকে ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনের বাইরে রাখার জন্য পরিকল্পিতভাবেই মামলাটি সাজিয়ে এমন রায় দেওয়া হয়েছে বলেও মনে করেন তিনি।

তার সমর্থকরা জানিয়েছেন, মঙ্গলবার নিউ ইয়র্কে বিক্ষোভ সমাবেশ করবেন। নিউ ইয়র্ক ইয়ং রিপাবলিকান ক্লাব জানিয়েছে, মঙ্গলবার তারা বিক্ষোভ সমাবেশ করবেন। রিপালিকান দলের সংসদ সদস্য মার্জারি টেলর গ্রিনসহ অনেকেই জানিয়েছেন, তারা সেই সমাবেশে থাকবেন।

সূত্র : ডয়চে ভেলে

সর্বশেষ সংবাদ

গণভোট ছাড়াই জুলাই সনদ বাস্তবায়ন সম্ভব: আইনমন্ত্রী

গণভোট ছাড়াই জুলাই সনদ বাস্তবায়ন সম্ভব: আইনমন্ত্রী

বরিশালে ডেঙ্গু প্রতিরোধে জেলা প্রশাসকের তদারকি অভিযান

বরিশালে ডেঙ্গু প্রতিরোধে জেলা প্রশাসকের তদারকি অভিযান

কলাপাড়ায় সরকারি খাল দখলে কৃষকের জীবন-জীবিকা হুমকির মুখে

কলাপাড়ায় সরকারি খাল দখলে কৃষকের জীবন-জীবিকা হুমকির মুখে

৭ দিন ব্যাপী ৩০তম উলিপুর বইমেলার উদ্বোধন

৭ দিন ব্যাপী ৩০তম উলিপুর বইমেলার উদ্বোধন

বরিশালে খাল থেকে নির্মাণ শ্রমিকের লাশ উদ্ধার

বরিশালে খাল থেকে নির্মাণ শ্রমিকের লাশ উদ্ধার

এ সম্পর্কিত আরও পড়ুন

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে নতুন নিয়ন্ত্রণ ব্যবস্থা ইরানের

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে নতুন নিয়ন্ত্রণ ব্যবস্থা ইরানের

মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল নিয়ন্ত্রণে নতুন নীতিমালা প্রণয়ন করেছে ইরান। আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, তেহরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের গভীরতার ভিত্তিতে বিভিন্ন দেশকে তিনটি শ্রেণিতে ভাগ করে এই ব্যবস্থা বাস্তবায়নের পরিকল্পনা নেওয়া হয়েছে। ইরানের প্রস্তাবিত কাঠামো অনুযায়ী দেশগুলোকে ‘শত্রু’, ‘নিরপেক্ষ’ ও ‘বন্ধুত্বপূর্ণ’—এই তিন শ্রেণিতে বিভক্ত করা হবে। ‘শত্রু’ হিসেবে চিহ্নিত দেশগুলোর জাহাজ হরমুজ প্রণালি ব্যবহার করতে

ইরানে ভূপাতিত মার্কিন যুদ্ধবিমানের নিখোঁজ ক্রু উদ্ধারে অভিযান

ইরানে ভূপাতিত মার্কিন যুদ্ধবিমানের নিখোঁজ ক্রু উদ্ধারে অভিযান

ইরানে মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার ঘটনার পর নিখোঁজ ক্রু সদস্যকে উদ্ধারে ব্যাপক অনুসন্ধান অভিযান চালাচ্ছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ জানায়, নিখোঁজ সেনাকে উদ্ধারে যুক্তরাষ্ট্রের স্পেশাল ফোর্সের সদস্যরা শুক্রবার রাতে ইরানের ভেতরে প্রবেশ করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, অভিযানের বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। তবে নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন কর্মকর্তাদের বরাতে জানানো হয়, উদ্ধার অভিযানে ইতোমধ্যে যুদ্ধবিমানের একজন ক্রু সদস্যকে

আগ্রাসন থামানো না হলে যুদ্ধ চালাবে ইরান

আগ্রাসন থামানো না হলে যুদ্ধ চালাবে ইরান

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত নতুন মাত্রা পাওয়ায় ইরান যুক্তরাষ্ট্র ও ইসরাইল-এর বিরুদ্ধে কঠোর অবস্থান ঘোষণা করেছে। দেশটির সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আবোলফজল শেখারচি জানিয়েছেন, আগ্রাসী পক্ষ অনুতপ্ত না হওয়া পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাবে তেহরান। শুক্রবার (৩ এপ্রিল) দেওয়া এক বক্তব্যে শেখারচি বলেন, ইরানের সামরিক কৌশল শুধুমাত্র পাল্টা হামলার মধ্যে সীমাবদ্ধ নয়। বরং এমন শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে, যাতে ভবিষ্যতে কোনো

মিত্রদের নিরাপত্তায় ইরানবিরোধী যুদ্ধে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

মিত্রদের নিরাপত্তায় ইরানবিরোধী যুদ্ধে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপের মূল লক্ষ্য হচ্ছে মিত্র দেশগুলোর নিরাপত্তা নিশ্চিত করা। বুধবার (১ এপ্রিল) জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি বলেন, ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধ মূলত ওই অঞ্চলে মার্কিন মিত্রদের দীর্ঘদিনের নিরাপত্তা উদ্বেগের প্রতিফলন। ট্রাম্পের বক্তব্য মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর আগের মন্তব্যের সঙ্গে সঙ্গতিপূর্ণ, যেখানে ইসরায়েলের নিরাপত্তা উদ্বেগকে যুদ্ধের প্রধান কারণ হিসেবে উল্লেখ করা হয়েছিল। ভাষণে ট্রাম্প

ইসরায়েলে ভারী ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার দাবি আইআরজিসির

ইসরায়েলে ভারী ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার দাবি আইআরজিসির

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) জানিয়েছে, ইরান ও তার মিত্র ‘প্রতিরোধ ফ্রন্ট’ সাম্প্রতিক হামলায় ১০০টিরও বেশি ভারী ক্ষেপণাস্ত্র ও আক্রমণকারী ড্রোন ব্যবহার করেছে। পাশাপাশি অন্তত ২০০টি রকেট নিক্ষেপ করা হয়েছে বলে দাবি করা হয়েছে। আইআরজিসির তথ্য অনুযায়ী, এসব হামলার লক্ষ্যবস্তু ছিল ইসরায়েলের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা এবং পারস্য উপসাগর অঞ্চলে অবস্থানরত মার্কিন সামরিক ঘাঁটিগুলো। বিশেষভাবে বাহরাইনে যুক্তরাষ্ট্রের একটি সামরিক ঘাঁটি এবং

জনপ্রিয় সংবাদ

কিন্ডারগার্ডেন বৃত্তি পরীক্ষায় প্রথম হয়েছে মেধাবী শিক্ষার্থী জান্নাত

কিন্ডারগার্ডেন বৃত্তি পরীক্ষায় প্রথম হয়েছে মেধাবী শিক্ষার্থী জান্নাত

ফেসবুকে স্যাটাস দিয়ে সাবেক এমপি শিবলী সাদিকের স্ত্রীর আত্মহত্যার চেষ্টা

ফেসবুকে স্যাটাস দিয়ে সাবেক এমপি শিবলী সাদিকের স্ত্রীর আত্মহত্যার চেষ্টা

বিয়ের আশ্বাসে সম্পর্ক, প্রতারণার অভিযোগে হাকিমপুরে প্রাণিসম্পদ কর্মকর্তা আটক

বিয়ের আশ্বাসে সম্পর্ক, প্রতারণার অভিযোগে হাকিমপুরে প্রাণিসম্পদ কর্মকর্তা আটক

গোপালপুরে চিরকুট লিখে কলেজ ছাত্রের আত্মহত্যা

গোপালপুরে চিরকুট লিখে কলেজ ছাত্রের আত্মহত্যা

প্রিপেইড বিদ্যুৎ মিটারের মাসিক ভাড়া বাতিলের সিদ্ধান্ত: বিদ্যুৎমন্ত্রী

প্রিপেইড বিদ্যুৎ মিটারের মাসিক ভাড়া বাতিলের সিদ্ধান্ত: বিদ্যুৎমন্ত্রী