
প্রকাশ: ৮ মার্চ ২০২৩, ৫:২৮

বিশ্বব্যাপি দূর্নীতির বিরুদ্ধে জনমত তৈরি করতে ২৬ দেশের সাবেক ও বর্তমান সাংসদের দুইদিন ব্যাপী সংলাপ আজ শুরু হয়েছে কাতারের রাজধানী দাহায়। এ সংলাপে পৃথিবীর ২৬ টি দেশের সাবেক ও বর্তমান সংসদ সদস্যরা অংশ নিয়েছেন।
Global Organisation of Parliamentarians Against Corruption(GOPAC) এর আয়োজনে এই সংলাপ উদ্বোধন করেন কাতারের সুরা কাউন্সিলের স্পিকার মাননীয় হাসান বিন আবদুল্লাহ আল-ঘানিম। GOPAC এর সদস্য হিসেবে বাংলাদেশের সাবেক এমপি জহির উদ্দিন স্বপন এই বৈঠকে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করছেন।

জাতিসংঘের মাদক ও অপরাধ নিয়ন্ত্রণ দপ্তর, ইউনাইটেড নেশনস ইনস্টিটিউট ফর ট্রেনিং এন্ড রিসার্চের কর্মকর্তাসহ বিভিন্ন দেশের উচ্চ পর্যায়ের ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। (UNCAC-United Nations Convention against Corruption) দূর্নীতির বিরুদ্ধে জাতিসংঘের সম্মেলন এর সংলাপে পাঁচটি প্রধান ক্ষেত্র প্রতিরোধ, অপরাধীকরণ এবং আইন প্রয়োগকারী ব্যবস্থা, আন্তর্জাতিক সহযোগিতা, সম্পদ পুনরুদ্ধার এবং প্রযুক্তিগত সহায়তা এবং তথ্য বিনিময় বিষয়গুলো আলোচনায় স্থান পায়। সদস্য দেশগুলোর মধ্যে কাতার,কুয়েত,লিবিয়া,কিরিবাতি
কোনো ট্যাগ পাওয়া যায়নি

মাদাগাস্কার,মালাউই,কেনিয়া,মালদ্বীপ,জর্দান,মেক্সিকো,ইন্দোনেশিয়া,ঘানা,মোজাম্বিক,নেপাল,আইভরি কোস্ট,কঙ্গো,শ্রীলঙ্কা,বাংলাদেশ,তিমুর-লেস্তে,চাদ,অস্ট্রেলিয়া,জিম্বাবুয়ে,আর্জেন্টিনা,গাম্বিয়া,আলজেরিয়ার বর্তমান ও সাবেক সংসদ সদস্যরা অংশ নেন।