মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬১৮ কার্তিক, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

আন্তর্জাতিক

তুরস্ক ও সিরিয়ায় নিহত ২০ হাজার ছুই ছুই

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৯ ফেব্রুয়ারি ২০২৩, ৩:৫৮

শেয়ার করুনঃ
তুরস্ক ও সিরিয়ায় নিহত ২০ হাজার ছুই ছুই

তুরস্ক ও সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পে নিহতের সংখ্যা ১৯ হাজার ছাড়িয়েছে। আহত হয়েছেন ৭০ হাজারের বেশি মানুষ।

বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) রাতে আলজাজিরার লাইভ আপডেট থেকে এ তথ্য জানা গেছে।

আরও

জেন জি বিক্ষোভ, উত্তাল জার্মানি

জেন জি বিক্ষোভ, উত্তাল জার্মানি

এতে বলা হয়, ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকা থেকে এখন পর্যন্ত ১৯ হাজার ৩৩২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে তুরস্কের ১৬ হাজার ১৭০ এবং সিরিয়ায় ৩ হাজার ১৬২ জন।

ভয়াবহ এই ভূমিকম্পে এখনও বহু মানুষ ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছেন। তাদের উদ্ধারে অংশ নিয়েছেন হাজার হাজার উদ্ধারকর্মী। তবে, বৃষ্টি ও তুষারপাতের কারণে উদ্ধার তৎপরতায় বেগ পেতে হচ্ছে।

আরও

হামলা হলে জবাব সীমান্ত ছাড়াবে, যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে মোজতবার হুঁশিয়ারি

হামলা হলে জবাব সীমান্ত ছাড়াবে, যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে মোজতবার হুঁশিয়ারি

বিশ্ব স্বাস্থ্য সংস্থা কর্মকর্তাদের ধারণা, নিহতের সংখ্যা ২০ হাজার ছাড়িয়ে যেতে পারে। ২ কোটি ৩০ লাখ মানুষের ওপর এর প্রভাব পড়তে পারে।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg
তুরস্ক ও সিরিয়া
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

এদিকে ভূমিকম্পে বহু মানুষ তাদের ঘর-বাড়ি হারিয়েছেন। এখন পর্যন্ত শুধু তুরস্কেই ৬ হাজার ৪০০ ভবন ধ্বংসের খবর পাওয়া গেছে।

ভয়াবহ এই দুর্ঘটনার পর বিভিন্ন দেশ সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। ইতোমধ্যে কাতার সরকার ক্ষতিগ্রস্তদের জন্য ১০ হাজার ভ্রাম্যমাণ ঘরসহ ত্রাণসামগ্রী, পর্যাপ্ত পরিমাণ তাঁবু ও শীতবস্ত্রও পাঠানোর ঘোষণা দিয়েছে।

এর আগে, স্থানীয় সময় সোমবার (৬ ফেব্রুয়ারি) ভোরের দিকে সিরিয়া এবং তুরস্কে ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এর কিছুক্ষণ পর ফের ৬ দশমিক ৭ মাত্রার আরও একটি ভূমিকম্প এবং পরে আরও অনেকগুলো আফটারশক হয়।

উল্লেখ্য, ১৯৩৯ সালে ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পে তুরস্কের পূর্ব এরজিনকান প্রদেশে ৩৩ হাজার মানুষ নিহত হয়েছিল। এরপর ১৯৯৯ সালে দেশটির ডুজসে অঞ্চলে ৭ দশমিক ৪ মাত্রার ভূমিকম্পে ১৭ হাজারের বেশি মানুষ মারা যায়।

সর্বশেষ সংবাদ

এইচএসসিতে অকৃতকার্যদের জন্য সুখবর, ২ ডিসেম্বর থেকে পুনঃপরীক্ষা

এইচএসসিতে অকৃতকার্যদের জন্য সুখবর, ২ ডিসেম্বর থেকে পুনঃপরীক্ষা

নোয়াখালীতে নতুন গ্যাসক্ষেত্রের সন্ধান, মজুত ৯৭.৬৯ বিলিয়ন ঘনফুট

নোয়াখালীতে নতুন গ্যাসক্ষেত্রের সন্ধান, মজুত ৯৭.৬৯ বিলিয়ন ঘনফুট

এলপিজির ১২ কেজি সিলিন্ডারের দাম বাড়ল ২২৩ টাকা, নতুন মূল্য ২ হাজার ৬০ টাকা

এলপিজির ১২ কেজি সিলিন্ডারের দাম বাড়ল ২২৩ টাকা, নতুন মূল্য ২ হাজার ৬০ টাকা

ভূমিকম্প মোকাবিলায় আগাম প্রস্তুতি জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর

ভূমিকম্প মোকাবিলায় আগাম প্রস্তুতি জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর

নবাবগঞ্জে বন বিভাগের গাছের টেন্ডারে নাম-দাম পরিবর্তনের অভিযোগ

নবাবগঞ্জে বন বিভাগের গাছের টেন্ডারে নাম-দাম পরিবর্তনের অভিযোগ

জনপ্রিয় সংবাদ

২০ শতাংশ জমিতে কেরালা শিম চাষে দেড় লাখ টাকা লাভের স্বপ্ন

২০ শতাংশ জমিতে কেরালা শিম চাষে দেড় লাখ টাকা লাভের স্বপ্ন

বিদেশে বাংলাদেশিদের কনস্যুলার সহায়তায় ব্যর্থতার অভিযোগে হাইকোর্টে রিট

বিদেশে বাংলাদেশিদের কনস্যুলার সহায়তায় ব্যর্থতার অভিযোগে হাইকোর্টে রিট

নবাবগঞ্জে কিশোরকণ্ঠ ফাউন্ডেশনের মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত: অংশ নিল ১২৫৭ শিক্ষার্থী

নবাবগঞ্জে কিশোরকণ্ঠ ফাউন্ডেশনের মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত: অংশ নিল ১২৫৭ শিক্ষার্থী

সরকারি বাসা ভাড়া দিলে বরাদ্দ বাতিল, কঠোর ব্যবস্থা নিচ্ছে সরকার

সরকারি বাসা ভাড়া দিলে বরাদ্দ বাতিল, কঠোর ব্যবস্থা নিচ্ছে সরকার

বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের ৮৫তম জন্মদিন আজ

বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের ৮৫তম জন্মদিন আজ

এ সম্পর্কিত আরও পড়ুন

ইরানে পারমাণবিক হামলার জন্য ট্রাম্পকে চাপ দিচ্ছেন নেতানিয়াহু

ইরানে পারমাণবিক হামলার জন্য ট্রাম্পকে চাপ দিচ্ছেন নেতানিয়াহু

ইরানের ওপর পারমাণবিক হামলা চালাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু চাপ দিচ্ছেন বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম ব্যক্তিত্ব ও রাজনৈতিক বিশ্লেষক টাকার কার্লসন। তাঁর দাবি, আগামী কয়েক দিনের মধ্যে ইরানে পারমাণবিক অস্ত্র ব্যবহারের বিষয়ে সিদ্ধান্ত নিতে পারে ওয়াশিংটন। তবে এ দাবির পক্ষে কোনো স্বাধীনভাবে যাচাইযোগ্য প্রমাণ দেননি তিনি। সোমবার (২ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে কার্লসন

ইরান যুদ্ধ বন্ধের আলোচনায় বিশ্ববাজারে তেলের দাম কমল

ইরান যুদ্ধ বন্ধের আলোচনায় বিশ্ববাজারে তেলের দাম কমল

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান যুদ্ধ অবসানে কূটনৈতিক আলোচনা এগিয়ে যাওয়ার প্রেক্ষাপটে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কমেছে। এশীয় বাজারে দিনের শুরুতে লেনদেনে ব্রেন্ট ও যুক্তরাষ্ট্রের অপরিশোধিত তেলের দাম এক শতাংশের বেশি হ্রাস পেয়েছে। রয়টার্সের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা। প্রতিবেদন অনুযায়ী, আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুড ফিউচারসের দাম প্রতি ব্যারেলে ১ দশমিক ৫১ ডলার বা ১ দশমিক ৩৩

বিদেশি হস্তক্ষেপ প্রমাণ হলেও ইসরায়েলে বহাল থাকবে নির্বাচনের ফল

বিদেশি হস্তক্ষেপ প্রমাণ হলেও ইসরায়েলে বহাল থাকবে নির্বাচনের ফল

বৈদেশিক হস্তক্ষেপের অভিযোগ সত্য প্রমাণিত হলেও ইসরায়েলের সাম্প্রতিক নির্বাচনের ফলাফল বহাল থাকবে বলে জানিয়েছেন দেশটির কেন্দ্রীয় নির্বাচন কমিশনের প্রধান নোয়াম সোহেলবার্গ। রোববার (১ নভেম্বর) অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা শিন বেট ও অ্যাটর্নি জেনারেলের সঙ্গে এক ভিডিও বার্তায় তিনি এ অবস্থান জানান। নোয়াম সোহেলবার্গ বলেন, সন্দেহগুলো প্রমাণিত হলেও তা নির্বাচনী প্রক্রিয়া কিংবা সামগ্রিক ফলাফলের সততাকে ক্ষুণ্ন করবে না। এদিকে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর লিকুদ পার্টি

ইরান যুদ্ধ দ্রুত শেষের ঘোষণা ট্রাম্পের, বাড়ছে উত্তেজনা

ইরান যুদ্ধ দ্রুত শেষের ঘোষণা ট্রাম্পের, বাড়ছে উত্তেজনা

ইরানের সঙ্গে চলমান যুদ্ধ ‘যেভাবেই হোক খুব শিগগিরই’ শেষ হবে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি সতর্ক করে বলেছেন, তেহরানকে হয় একটি চুক্তিতে পৌঁছাতে হবে, অন্যথায় যুক্তরাষ্ট্র নিজেরাই যুদ্ধের অবসান ঘটাবে। আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ট্রাম্পের এ বক্তব্যের মধ্যেই মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়ার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। একদিকে যুদ্ধ বন্ধে চুক্তির সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে, অন্যদিকে

ফ্লোরিডায় আবাসিক এলাকায় জেট বিধ্বস্ত, প্রাণ গেল নয় আরোহীর

ফ্লোরিডায় আবাসিক এলাকায় জেট বিধ্বস্ত, প্রাণ গেল নয় আরোহীর

যুক্তরাষ্ট্রের দক্ষিণ ফ্লোরিডার একটি আবাসিক এলাকায় ব্যবসায়িক জেট বিমান বিধ্বস্ত হয়ে আরোহীদের নয়জনই নিহত হয়েছেন। বিমানটি টেক্সাসের অস্টিন থেকে বাহামাসের উদ্দেশে যাচ্ছিল। দুর্ঘটনায় বিমানটি বিধ্বস্ত হয়ে এলাকায় ব্যাপক ধ্বংসযজ্ঞের সৃষ্টি হয়। তবে মাটিতে থাকা কোনো ব্যক্তি হতাহত হননি। সোমবার (২ নভেম্বর) আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। দুর্ঘটনার বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় নিশ্চিত করেছেন মার্কিন পরিবহনমন্ত্রী