বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬১৩ কার্তিক, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

আন্তর্জাতিক

ক্রিমিয়া দিয়ে শুরু, এর স্বাধীনতা দিয়েই শেষ হবে যুদ্ধের : ইউক্রেন

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১০ আগস্ট ২০২২, ১৭:৫৪

শেয়ার করুনঃ
ক্রিমিয়া দিয়ে শুরু, এর স্বাধীনতা দিয়েই শেষ হবে যুদ্ধের : ইউক্রেন

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, ইউক্রেনের যুদ্ধ ক্রিমিয়ার মাধ্যমে শুরু হয়েছিল এবং ক্রিমিয়ার স্বাধীনতার মধ্যে দিয়েই এ যুদ্ধ শেষ হবে। ক্রিমিয়া উপদ্বীপে রুশ একটি বিমানঘাঁটিতে কয়েক দফা বিস্ফোরণে একজন নিহত হওয়ার কিছুক্ষণ পর দেওয়া বক্তব্যে এ কথা বলেন জেলেনস্কি।  

জেলেনস্কি তার বক্তব্যে বিস্ফোরণের বিষয়ে কোনো কথা বলেননি তবে তিনি বলেছেন, ক্রিমিয়া ইউক্রেনেরই অংশ এবং আমরা কখনই এটা ছেড়ে দেব না। ক্রিমিয়া আনুষ্ঠানিকভাবে ইউক্রেনের অংশ। কিন্তু ২০১৪ সালে একটি গণভোটের পর থেকে ক্রিমিয়ার নিয়ন্ত্রণ নিজেদের হাতে রেখেছে রাশিয়া। আন্তর্জাতিক সম্প্রদায় এটিকে অবৈধ হিসাবে দেখে। অনেক ইউক্রেনীয় মনে করেন তখন থেকেই রাশিয়ার সাথে যুদ্ধ জড়িয়েছে ইউক্রেন।   

আরও

আড়াই লাখ কোটি টাকার মেট্রো পরিকল্পনায় বড় চুক্তি ভারতের

আড়াই লাখ কোটি টাকার মেট্রো পরিকল্পনায় বড় চুক্তি ভারতের

মঙ্গলবার ক্রিমিয়ার পশ্চিমে রুশ পর্যটকদের কাছে জনপ্রিয় নভোফেডোরিভকার কাছে সাকি সামরিক ঘাঁটিতে কয়েক দফা বিস্ফোরণ ঘটে।সোশ্যাল মিডিয়ার ফুটেজে দেখা যায় বিস্ফোরণের সময় সমুদ্র সৈকতে থাকা পর্যটকরা ছোটাছুটি শুরু করেন। প্রত্যক্ষদর্শীরা বলেছেন তারা কমপক্ষে ১২টি বিস্ফোরণের শব্দ শুনেছেন। ক্রিমিয়ায় রাশিয়া নিয়ন্ত্রিত স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, এক বেসামরিক নাগরিক নিহত হয়েছেন এবং আটজন আহত হয়েছেন। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জোর দিয়ে বলছে গোলাবারুদের একটি গুদামে বিস্ফোরণগুলো হয়েছে।  

ঘটনার সাথে ইউক্রেনের কোনো সম্পর্ক নেই বলে দাবি করেছেন দেশটির প্রেসিডেন্টের উপদেষ্টা মাইখাইলো পোডোলিয়াক। ডজড নামে একটি অনলাইন টেলিভিশন চ্যানেলকে তিনি বলেছেন, অবশ্যই নয়। এর সাথে আমাদের কী আছে? ইউক্রেন যদি ক্রিমিয়ায় কোনো হামলা চালায় তবে সেটাকে খুবই গুরুতর একটি পদক্ষেপ হিসাবে নেবে রাশিয়া। রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ গতমাসেই এ বিষয়ে ইউক্রেনকে হুঁশিয়ার করে দেন। 

কোনো ট্যাগ পাওয়া যায়নি

https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

আরও

পরাজয়ের আশঙ্কায় আরব ভোটারদের ভিডিও করবে নেতানিয়াহুর দল

পরাজয়ের আশঙ্কায় আরব ভোটারদের ভিডিও করবে নেতানিয়াহুর দল

জেলেনস্কি মঙ্গলবার দেওয়া তার বক্তব্যে কোথাও ওই বিস্ফোরণের কথা উল্লেখ না করলেও উপদ্বীপ সম্পর্কে কথা বলেছেন। তিনি বলেন, আমরা ভুলব না যে ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার যুদ্ধ ক্রিমিয়া দখলের মাধ্যমে শুরু হয়েছিল। এই রাশিয়ান যুদ্ধ... ক্রিমিয়া দিয়ে শুরু হয়েছিল এবং ক্রিমিয়ার স্বাধীনতার মাধ্যমেই শেষ হবে।  

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

জেলেনস্কির সর্বশেষ এ বক্তব্য থেকে এটা প্রতীয়মান হয়ে যে তিনি বিশ্বাস করেন, যুদ্ধ শেষ হওয়ার আগে ইউক্রেনকে অবশ্যই উপদ্বীপটি পুনরুদ্ধার করতে হবে। তবে অতীতে তিনি এ বিষয়ে ভিন্ন কথা বলেছিলেন।  তিনি এর আগে ইঙ্গিত দিয়েছিলেন যে রাশিয়া যদি ২৪ ফেব্রুয়ারির আগের অবস্থানে ফিরে যায় তবে ইউক্রেন শান্তির পথে যেতে পারে। যার অর্থ দাঁড়ায়- যুদ্ধবিরতির জন্য ক্রিমিয়া পুনরুদ্ধার প্রয়োজনীয় শর্ত বলে বিবেচিত হবে না।

একটি গণভোটের পর ২০১৪ সালের মার্চে ক্রিমিয়াকে নিজেদের অধিভুক্ত করে রাশিয়া। রুশ সৈন্যরা উপদ্বীপের চারপাশে বেশ কয়েকটি কৌশলগত স্থানের নিয়ন্ত্রণ নেওয়ার পরে তাড়াহুড়ো করে গণভোটের আয়োজন করা হয়েছিল। ওই বছরের শুরুর দিকে কয়েক মাসের টানা ইউরোপপন্থী বিক্ষোভের ফলে ক্ষমতাচ্যুত হন ইউক্রেনের রুশ-সমর্থিত প্রেসিডেন্ট। চলতি বছরের ২৪ ফেব্রুয়ারি মস্কো ইউক্রেনে পূর্ণমাত্রায় আক্রমণ শুরু করে। 

সর্বশেষ সংবাদ

ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন করতে চায় সরকার: প্রধানমন্ত্রী

ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন করতে চায় সরকার: প্রধানমন্ত্রী

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্র আরও দুর্বল হয়েছে, দাবি ওবামার

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্র আরও দুর্বল হয়েছে, দাবি ওবামার

ইসরায়েলের নির্বাচনে জালিয়াতির অভিযোগ লিকুদের, তদন্তের দাবি

ইসরায়েলের নির্বাচনে জালিয়াতির অভিযোগ লিকুদের, তদন্তের দাবি

জাপান সফর শেষে আজ রাতে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী

জাপান সফর শেষে আজ রাতে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী

জামায়াতের ওপর ক্ষোভ, দুধ দিয়ে গোসল করে সমর্থন ছাড়লেন ফারুক

জামায়াতের ওপর ক্ষোভ, দুধ দিয়ে গোসল করে সমর্থন ছাড়লেন ফারুক

জনপ্রিয় সংবাদ

যেদিন ইরানে হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল

যেদিন ইরানে হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল

পিএইচপির নিরাপত্তাত্রুটিতে বিশ্বজুড়ে ওয়েবসাইট বন্ধ, সাইবার হামলার আশঙ্কা

পিএইচপির নিরাপত্তাত্রুটিতে বিশ্বজুড়ে ওয়েবসাইট বন্ধ, সাইবার হামলার আশঙ্কা

সোনারগাঁয়ে বাসায় ফেরার পথে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা

সোনারগাঁয়ে বাসায় ফেরার পথে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা

২২ দিনের নিষেধাজ্ঞা, সরকারি চালও জোটেনি ৩ হাজার ২৯৪ জেলের

২২ দিনের নিষেধাজ্ঞা, সরকারি চালও জোটেনি ৩ হাজার ২৯৪ জেলের

সাইবার নিরাপত্তা আইন সংশোধনে কাজ চলছে: তথ্যমন্ত্রী পার্থ

সাইবার নিরাপত্তা আইন সংশোধনে কাজ চলছে: তথ্যমন্ত্রী পার্থ

এ সম্পর্কিত আরও পড়ুন

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্র আরও দুর্বল হয়েছে, দাবি ওবামার

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্র আরও দুর্বল হয়েছে, দাবি ওবামার

ইরানের বিরুদ্ধে বর্তমান মার্কিন প্রশাসনের সামরিক পদক্ষেপ যুক্তরাষ্ট্রকে আগের তুলনায় আরও দুর্বল করে তুলেছে বলে মন্তব্য করেছেন দেশটির সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা। বুধবার (২৮ অক্টোবর) জর্জিয়া অঙ্গরাজ্যের আটলান্টার কাছে মরো শহরে এক ভোটার সমাবেশে বক্তব্য দেওয়ার সময় তিনি এ সমালোচনা করেন। ইরানের কাছে কোনো পারমাণবিক অস্ত্র ছিল না উল্লেখ করে ওবামা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধ শুরুর সিদ্ধান্তের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলেন।

ইসরায়েলের নির্বাচনে জালিয়াতির অভিযোগ লিকুদের, তদন্তের দাবি

ইসরায়েলের নির্বাচনে জালিয়াতির অভিযোগ লিকুদের, তদন্তের দাবি

ইসরায়েলের নেসেট নির্বাচনে ব্যাপক জালিয়াতি, ঘুষ, হুমকি, সহিংসতা ও ব্যালট কারচুপির মাধ্যমে আরব দলগুলো নির্বাচন ‘চুরি’ করেছে বলে অভিযোগ তুলেছে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর লিকুদ পার্টি। মঙ্গলবার (২৭ অক্টোবর) অনুষ্ঠিত ভোটের পর দেওয়া এক বিবৃতিতে দলটি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে অবিলম্বে তদন্তের দাবি জানায়। লিকুদের অভিযোগ, সন্ত্রাসবাদ ও ইহুদি রাষ্ট্রের বিনাশকে সমর্থনকারী আরব দলগুলো ঘুষ, হুমকি, সহিংসতা, জালিয়াতি এবং ভোটারদের সংগঠিত করতে

আমার সমর্থনে পরাজয় এড়িয়েছে নেতানিয়াহু: ট্রাম্প

আমার সমর্থনে পরাজয় এড়িয়েছে নেতানিয়াহু: ট্রাম্প

ইসরায়েলের সাধারণ নির্বাচনে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নিশ্চিত পরাজয় নিজের সমর্থনের কারণে ঠেকেছে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর মতে, নেতানিয়াহুকে সমর্থন দেওয়ার পর নির্বাচনের পরিস্থিতি বদলে গেছে এবং ফলাফল তাঁর জন্য জয় কিংবা বড় ধরনের অচলাবস্থার দিকে এগিয়েছে। বুধবার (২৮ অক্টোবর) বুথফেরত সমীক্ষায় নেতানিয়াহুর নেতৃত্বাধীন লিকুদ জোট এবং গ্যাডি আইজেনকোটের নেতৃত্বাধীন বিরোধী জোটের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতার আভাস পাওয়ার পর

শক্তিশালী ডানপন্থী সরকার গঠনের ঘোষণা নেতানিয়াহুর

শক্তিশালী ডানপন্থী সরকার গঠনের ঘোষণা নেতানিয়াহুর

ইসরায়েলের সাধারণ নির্বাচনের পর জেরুজালেমে নিজ দল লিকুদ পার্টির সদর দপ্তরে সমর্থকদের উদ্দেশে ভাষণ দিয়েছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি দেশে শক্তিশালী, জাতীয়তাবাদী ও ডানপন্থী সরকার গঠনের ঘোষণা দিয়ে দাবি করেছেন, ইহুদি জনগণ এবং ইহুদি রাষ্ট্রের সমর্থকদের মধ্যে তাঁর নেতৃত্বাধীন ডানপন্থী জোট নির্ধারক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। ভাষণের শুরুতে নেতানিয়াহু লিকুদ পার্টির সদস্য, কর্মী, প্রার্থীদের তালিকায় থাকা ব্যক্তিদের এবং সরকারের সদস্যদের ধন্যবাদ জানান।

আড়াই লাখ কোটি টাকার মেট্রো পরিকল্পনায় বড় চুক্তি ভারতের

আড়াই লাখ কোটি টাকার মেট্রো পরিকল্পনায় বড় চুক্তি ভারতের

ঢাকায় তিনটি মেট্রোরেল প্রকল্প বাস্তবায়নে প্রায় আড়াই লাখ কোটি টাকা ব্যয়ের মহাপরিকল্পনা নিয়েছে সরকার। এর মধ্যে জাপানের অর্থায়নে নির্মাণাধীন দেশের প্রথম ভূগর্ভস্থ মেট্রোরেল লাইন-১-এর দুটি গুরুত্বপূর্ণ প্যাকেজের নকশা ও নির্মাণকাজ পেয়েছে ভারতের অবকাঠামো প্রতিষ্ঠান লারসেন অ্যান্ড টুব্রো (এলঅ্যান্ডটি)। বুধবার (২৮ অক্টোবর) প্রকাশিত তথ্য অনুযায়ী, চুক্তি দুটির সম্মিলিত মূল্য ভারতীয় মুদ্রায় ৫ হাজার কোটি রুপির বেশি। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে,