
প্রকাশ: ২৫ জুলাই ২০২২, ১৭:৪৩

অবৈধভাবে যুক্তরাষ্ট্রে যাওয়ার পথে নৌকাডুবে হাইতির ১৭ জন নাগরিক মারা গেছেন।সোমবার (২৫ জুলাই) আলজাজিরা ও এবিসিনিউজ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় রোববার (২৪ জুলাই) গভীর রাতে বাহামা উপকূলে নৌকা ডুবে ১৭ জনের মৃত্যু হয়। তবে জীবিত ২৫ জনকে উদ্ধার করা হয়। ওই নৌকায় ৬০ জনের বেশি মানুষ ছিলেন।

কোনো ট্যাগ পাওয়া যায়নি